Saturday, April 11, 2026
Home Blog Page 89

বেলজিয়ামে এক সাথে করোনার ২ ভ্যারিয়েন্টে আক্রান্ত

বেলজিয়ামে এক সাথে করোনার দুটি ভ্যারিয়েন্ট বেটা ও আলফায় আক্রান্ত হয়েছিলেন ৯০ বছরের এক নারী। আক্রান্ত ওই নারী মারা গেছেন বলে রোববার জানিয়েছে বেলজিয়ামের গবেষকরা।

জানা যায়, আক্রান্ত ওই নারী একাকী বাস করতেন এবং বাড়িতে নার্সরা তার সেবা করতো। মার্চে তাকে আলস্ট শহরের ওএলভি হাসপাতালে ভর্তি করা হয়। করোনার টিকা পাননি তিনি।

প্রাথমিকভাবে তার দেহে অক্সিজেনের মাত্রা ভালো থাকলেও পরে দ্রুত তার অবস্থার অবনতি ঘটতে থাকে। ৫ দিন পর তার মৃত্যু হয়।

ওই নারীর দেহে করোনার বেটা ও আলফা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। আলফা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে এবং বেটা ভ্যারিয়েন্ট শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। দুটি ভ্যারিয়েন্টে একসঙ্গে সংক্রমণের ঘটনা এটাই প্রথম বলে ধারণা করা হচ্ছে।

ওএলভি হাসপাতালের মলিকিউলার বায়োলজিস্ট অ্যান ভ্যাঙ্কিরবারগেন বলেন, ‘দুটি ভ্যারিয়েন্টই একই সময় বেলজিয়ামে বিস্তার হচ্ছিল। তাই ওই নারী হয়তো দুই ভিন্ন মানুষের কাছ থেকে ভিন্ন দুটি ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। তবে দুর্ভাগ্যবশত, আমরা জানি না, তিনি কীভাবে সংক্রমিত হয়েছেন।

ভারতের তিন রাজ‌্যে বজ্রপাতে ৬৮ জনের মৃত্যু

সম্প্রতি ভারতের ৩ রাজ‌্যে বজ্রপাতে ৬৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধুমাত্র উত্তরপ্রদেশেই মারা গেছেন ৪১ জন ও আহত হয়েছেন ১৭ জন।

এতে সোমবার (১২ জুলাই) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্র-ভারতীয় গনমাধ্যম।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় বলেছেন, ‘রাজস্থানের কিছু এলাকায় বজ্রপাতে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা খুবই দুঃখজনক। মৃতদের পরিবারকে জানাই গভীর সমবেদনা।’

এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সেই সাথে তিনি বজ্রপাতে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

যশোরে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ মৃত‌্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে আরও ১৭ জন মারা গেছেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে সোমবার (১২ জুলাই) ভর্তি রয়েছেন ১৬২ জন এবং ইয়েলো জোনে ৬৬। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হয়েছে ৩৮ এবং ইয়েলো জোনে ৩৭ জন।

অন্যদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৫৬৯ জনের করোনা পরীক্ষায় ২১১ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৬১১ জনে।

দুবৃর্ত্তের ছুড়িকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

0

গাইবান্ধায় রোববার (১১ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশিকুর রহমান রকিকে ছুড়িকাঘাতে খুন করেছে দুবৃর্ত্তরা।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাইবান্ধা শহরের কাজ সেরে রোববার (১১ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে রকি ৩ সহকর্মীদের সাথে ২টি মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি ফুলছড়ি উপজেলার মধ্য কঞ্চিপাড়ায় যাচ্ছিলেন। এসময় দুবৃত্তরা তাকে পুর্বপাড়ায় মোটরসাইকেল থেকে নামিয়ে ক্ষুর দিয়ে উপর্যুপরি আঘাত করে।

পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেননি।

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ গরু ব্যবসায়ী নিহত

0

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোমবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ফাসিতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আব্দুল কুদ্দুস ও ময়েজ উদ্দিন নামে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ৬ জন গরু ব্যবসায়ী সাভার থেকে পিকআপভ্যান করে রংপুরের যাওয়ার পথে ফাসিতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে এই র্দুঘটনা ঘটে। আহত ৪জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

0

রাজধানীর মালিবাগে সোমবার (১২ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে মালবাহী ট্রেনের ধাক্কায় সাবজাল হোসেন (৪০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃতের এক আত্মীয় জানান, সাবজালের স্ত্রী নার্গিস বেগম অন্যের বাসায় কাজ করেন। তিনি দিনমজুরের কাজ করেন। ভোরে স্ত্রীকে কাজের জন্য রাস্তায় এগিয়ে দিতে যান সাবজাল। ফেরার পথে মালিবাগে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সকাল ৯টার দিকে ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে

খুলনার ৪ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় খুলনার ৪ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১২ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন।

খুলনার করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার সোমবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, এই হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকাল পারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মহানগরীর আড়ংঘাটার এলাকার ১ জন মারা গেছেন।

বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের স্বত্তাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আরও ২২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকালে বরিশাল শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব গাঙ্গুলি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়। হাসপাতালে ৪৭ জন ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন আছেন ৩০৭ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত ৮৬ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা উপসর্গ নিয়ে মোট ২২ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ১৯ জন, ঝালকাঠীসহ অন্যান্য জেলায় আরও ৩ জন মারা গেছেন।

রাজশাহী মেডিক‌্যালে গত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সোমবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ১৪ জনের মধ্যে ৬ জন করোনায় আক্রান্ত ৪ জন উপর্সগ নিয়ে ও বাকি ৪ জন শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন।

মৃত ১৪ জনের মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ২ জন এবং পাবনার একজন ছিলেন। হাসপাতালটিতে এ মাসের ১২ দিনে ২০৪ জনের মৃত্যু হলো।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন। এখন র্পযন্ত করোনা ইউনিটে ভর্তি আছেন ৫১৭ জন।

কুষ্টিয়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু

0

মহামারি করোনায় গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন সেমিবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০২৭ জনের নমুনা পরীক্ষা করে ২৭৭ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.৯৭ শতাংশ।

অন্যদিকে, সরকারের ঘোষিত চলমান লকডাউনে গণপরিবহন, কল-কারখানা হোটেল, রেস্তোরা শপিংমল পর্যটন কেন্দ্রগুলো বন্ধ আছে।তবে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও কাঁচাবাজারগুলোতে অব‌্যাহত রয়েছে মানুষের উপচে পড়া ভিড়। কোনভাবেই স্বাস্থ্যবিধি মানছেন না সাধারণ মানুষ।