‘ভারত বাস্ততে পারে না, তাই সিনেমায় যুদ্ধ জয় করে’

0
42
dhurandhar 2 controversy pakistan reaction

সম্প্রতি মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’। ১৯ মার্চ মুক্তির পর প্রথম দিনেই ছবিটি আয় করেছে ১০২ কোটি ৫৫ লাখ রুপি। তবে শুধু ভারতে নয়, আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিয়েছে ছবিটি। ‘ধুরন্ধর ২’ তে একজন ভারতীয় গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রণবীর সিং। ছবিটির গল্প পাকিস্তানের করাচির লিয়ারি এলাকাকে কেন্দ্র করে। ছবিতে আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল, অক্ষয় খান্না, সারা অর্জুন ও সঞ্জয় দত্ত।

তবে ছবিটি এরই মধ্যে তোপের মুখে পড়েছে। এমনকি ছবিটি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের রাজনীতিবিদ নাবিল গাবোল। অনেকের ধারণা, ছবিতে রাকেশ বেদি অভিনীত ‘জামিল জামালি’ চরিত্রটি তার সঙ্গে মিল রয়েছে, বিশেষ করে গল্পের সময় তিনি করাচির লিয়ারি এলাকার এমএনএ ছিলেন। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘ভারত বাস্তবে পাকিস্তানের সাথে যুদ্ধে পারে না, তাই সিনেমায় যুদ্ধ জয় করে।’

সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে আলাপে গাবোল বলেন, ‘তারা (ভারত) পাকিস্তান বা পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে পারে না, তাই একটি সিনেমা বানিয়েছে। এর মাধ্যমে তারা লিয়ারিকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছে। লিয়ারির মানুষ এসব নিয়ে মাথা ঘামায় না, তারা অনেক শক্ত। আমার চরিত্রে একজন কমেডিয়ান, রাকেশ বেদিকে নেওয়া হয়েছে এবং তাকে নাবিল গাবোল হিসেবে দেখানো হয়েছে।’

আরও পড়ুনঃ ইরানের নেতৃত্ব ও রেজিম চেঞ্জ নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

তিনি আরও বলেন, ‘রাকেশ বেদি বলেছেন, তিনি শুধু আমাকে নয়, সব পাকিস্তানি রাজনীতিবিদদের মিলিয়ে চরিত্রটি করেছেন। কিন্তু ২০০৭ সালে লিয়ারির এমএনএ ছিলাম আমি।’

সামাজিক মাধ্যমে ট্রলিং নিয়েও গাবোল বলেন, ‘ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জিজ্ঞাসা করছে, নাবিল গাবোল কেন চুপ। আমি জোরালো জবাব দেব। যেমন পাকিস্তানি সেনাবাহিনী জবাব দিয়েছে, আমিও লিয়ারি আসলে কী, তা দেখাব।’

তিনি আরও জানান, নিজের অবস্থান তুলে ধরতে একটি সিনেমা বানানোর পরিকল্পনা করছেন, যার সম্ভাব্য নাম ‘লিয়ারি কা গব্বর’।

এর আগে ‘ধুরন্ধর’ প্রথম কিস্তি মুক্তির সময়ও তিনি একই ধরনের আপত্তি তুলেছিলেন। তখন তিনি বলেন, ‘আমার চরিত্রকে সঠিকভাবে দেখানো হয়নি। আমি অনেক দাপুটে ছিলাম, কিন্তু সেটি ঠিকভাবে তুলে ধরা হয়নি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here