এক-এগারো কুশীলব কর্নেল আফজাল নাছের গ্রেফতারের পর রিমান্ডে

0
39
Colonel Afzal nasir

এক-এগারো সরকারের অন্যতম বিতর্কিত কুশীলব এবং ডিজিএফআই’য়ের সাবেক পরিচালক কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুরের ডিওএইচএস-এর ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। ডিবির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পরে, রাজধানীর মিরপুরে ২০২৪ এর জুলাইয়ে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এবং আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন।

আরও পড়ুনঃ বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, ভবিষ্যতে আর কোনো গণভোট হবে না

এর আগে এক-এগারো সরকারের বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকেও গ্রেফতার করেছিল ডিবি। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন।

মো. আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন। এক-এগারো সরকারের সময়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতনের ঘটনায় মূল ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, যে স্থানে তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল, সেই সময় কর্নেল আফজাল নাছেরও সেখানে উপস্থিত ছিলেন।

কর্নেল আফজাল নাছেরকে ২০০৯ সালের ৫ নভেম্বর সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে এবং তিনি ১৯৮৪ সালের ৪ জুলাই সেনাবাহিনীতে যোগদান করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here