সম্প্রতি ফাইনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধের প্রথম দিনেই দেশটির প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল খামেনিসহ শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে ইরান এখন রেজিম চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে।
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা এখন যাদের বিরুদ্ধে লড়ছি, তারা ভিন্ন। তারা অনেক প্রফেশনাল।’
আরও পড়ুনঃ বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, ভবিষ্যতে আর কোনো গণভোট হবে না
একই সঙ্গে ইরানের বর্তমান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনির সন্তান মোজতাবা আলি খামেনি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘মোজতাবা আলি খামেনি হয় মারা গেছেন কিংবা মারাত্মকভাবে আহত হয়েছেন।’
দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হওয়ার পর প্রকাশ্যে মোজতাবা আলি খামেনিকে দেখা যায় নি কিংবা কোনো ভাষণ শোনা যায় নি দেখে ট্রাম্প বলেন, ‘আমরা তার কাছ থেকে কোনো কিছুই শুনতে পাচ্ছি না। সে নাই।’

