Saturday, April 11, 2026
Home Blog Page 90

ময়মনসিংহ মেডিক্যালে আরও ১৭ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ২৬৩ জনের।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন সোমবার (১২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এখন এই হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪১৬ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৬১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ জন।

অন্যদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ৮১৬টি নমুনা পরীক্ষা করে আরও ২৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৩২৪ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপর্সগ নিয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। শনাক্ত হয়েছে ৩ লাখ ৭০ হাজারের বেশি মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, করোনা শনাক্তের পর সোমবার (১২ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৪০ লাখ ৪৯ হাজার ৭১ জন। মোট শনাক্ত হয়েছে ১৮ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৭৫৬ জনের।সুস্থ হয়েছেন ১৭ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ২১৮ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৩২৪ জন। শনাক্ত হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৫৪৯ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৪ লাখ ২৬ হাজার ১৭৬ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৭৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ২২ হাজার ৮৪৫ জন মানুষ মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

কুমিল্লার বুড়িচং এ আগুনে পুড়ে গেছে ৫টি বাস

0

রোববার (১১ জুলাই) বিকেলে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার নিমসার এলাকায় নিমসার ফিলিং স্টেশনের পাশে রাখা বাসে আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি।

নিমসার ফিলিং স্টেশনের ম্যানেজার মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লকডাউনে চলাচল বন্ধ থাকার কারণে ফিলিং স্টেশনের অদূরে এশিয়া পরিবহনের ৫টি বাস রাখা ছিল। রোববার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে হঠাৎ করে একটি বাসে আগুন লেগে যায়। পরে দ্রুত পাশের বাসগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ফায়ার সার্ভিসের কুমিল্লা সদর দপ্তরের দুটি ও চান্দিনার দুটি ইউনিট ঘটনাস্থলে আসে।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. শরফুদ্দীন জানান, ৪ টি ইউনিটের ১ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ব্যাটারির শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অবকাঠামো, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশনে বিনিয়োগের আগ্রহ ইতালির

0

গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশনে বাংলাদেশে দুই’শ মিলিয়ন ইউরো বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ইতালি।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিটা সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।

স্থানীয় সরকার মন্ত্রী এসব খাতে বিনিয়োগে দেশটির আগ্রহের জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে মন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, শহরের সকল সুযোগ-সুবিধা প্রত্যন্ত গ্রামে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘আমার গ্রাম আমার শহর’ দর্শন বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার। এই খাতে সহযোগিতার জন্য ইতালির সরকারের প্রতি আহবান জানান তিনি।

মো. তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত-সমৃদ্ধ দেশে রুপান্তরিত করতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে মন্ত্রী আশা প্রকাশ করে বলেন বাংলাদেশ-ইতালির সম্পর্ক ভবিষ্যতে নতুন মাত্রা পাবে এবং আরো সুদৃঢ় হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত Enrico Nunziata বলেন, তাঁর সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এসময় বাংলাদেশকে ব্যাপক সম্ভাবনাময় দেশ হিসেবেও উল্লেখ করেন তিনি।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

হারারে টেস্টে স্বাগতিক জিম্বাবুয়েকে ২২০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে টেস্ট সিরিজ জয়লাভ করার অবিস্মরণীয় গৌরব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। আজ এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ।

অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, অসাধারণ নৈপুণ্যে জিম্বাবুয়ের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিরুদ্ধে টাইগারদের এ দাপুটে জয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাফল্যের নতুন পালক যুক্ত করলো। করোনা মহামারির এ দুঃসময়ে নানা দুঃসংবাদের মধ্যে এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি আশাজাগানিয়া সংবাদ।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশ ক্রিকেট দলের এই অসাধারণ নৈপুণ্য অব্যাহত থাকবে। বাংলাদেশই আগামী দিনের ক্রিকেট বিশ্বকে নেতৃত্ব দিবে।

সরকারী নির্দেশনা মেনে কোরবানীর পশুর হাট পরিচালিত হবে : ডিএনসিসি মেয়র

0

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে কোরবানীর পশুর হাট পরিচালিত হবে।

১১ জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ তারিখ রোজ- রবিবার সকালে গুলশানের নগর ভবনে কোরবানীর পশুর হাট মনিটরিং কমিটির সদস্যবৃন্দ ও ইজারাদারগণের সাথে এক সমন্বিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১টি স্থায়ী ও ৯ টি অস্থায়ী মোট ১০টি পশুর হাট বসানো হবে।

মোঃ আতিকুল ইসলাম বলেন, পশুর হাটগুলো মনিটরিং করার জন্য ইতোমধ্যে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মফিজুর রহমানকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি মনিটরিং কমিটি করা হয়েছে। এই কমিটিতে ১২ জন কাউন্সিলর ছাড়াও ডিএনসিসির ২ জন ভেটেরিনারি কর্মকর্তা রয়েছেন।

তিনি বলেন, প্রতিটি হাটেই শক্তি ফাউন্ডেশন এর পক্ষ থেকে একশত প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক, দুইশত গেঞ্জী এবং পর্যাপ্ত সংখ্যক মাস্ক দেয়া হবে। এছাড়াও ইজারাদারদের পক্ষ থেকে সকল হাটেই হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সরবরাহ করা হবে।

ডিএনসিসি মেয়র বলেন, প্রত্যেকটি হাটে প্রয়োজনীয় সংখ্যক সিসি ক্যামেরা এবং তাপমাত্রা পরিমাপক যন্ত্রের ব্যবস্থা করা হবে। মোঃ আতিকুল ইসলাম বলেন, হাটগুলোতে সামাজিক দূরত্ব যথাযথভাবে বজায় রাখতে হবে, ক্রেতা এবং বিক্রেতা উভয়কে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তিনি বলেন, হাটগুলোর প্রবেশ ও বাহির পথ আলাদা থাকতে হবে এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করা হবে।

ডিএনসিসি মেয়র বলেন, কোরবানির হাটের পশুগুলো সর্বসাধারণের জন্য অনলাইনে প্রদর্শনের ব্যবস্থাও করা হবে। মোঃ আতিকুল ইসলাম বলেন, কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে আমাদের সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

দক্ষ জনশক্তি গড়তে নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করছে সরকার : খাদ্যমন্ত্রী

0

পরিকল্পিত পরিবার ও দক্ষ জনশক্তি গড়তে চায় সরকার। সেই লক্ষ্যে খাদ্য নিরাপত্তা ও নিরাপদ এবং পুষ্টিকর খাবার নিশ্চিতে জোর দেয়া হয়েছে। বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী বলেন, দেশ থেকে পুষ্টিহীনতা দূর করতে মাতৃত্বকালী ভাতা প্রদান করছে শেখ হাসিনার সরকার। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দক্ষ জনশক্তি দেশের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, আমাদের অর্থনীতির বড় শক্তি হিসেবে কাজ করছে তাদের পাঠানো রেমিটেন্স।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আজ বিকেলে ভার্চুয়াল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । এতে সভাপতিত্ব করেন- নওগাঁর জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁর পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া বিপিএম, সিভিল সার্জন ডা: আবু হানিফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সবশেষ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন-অল রশীদ, অধ্যাপক শরীফুল ইসলাম খাঁন। এছাড়া সভায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা. কস্তুরী আমিনা কুইন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক ছোটন প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৯ টি ক্যাটাগরীতে নওগাঁ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মি হিসেবে ৯ জনের নাম ঘোষণা করা হয়।

টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল র্অথ্যাৎ বাংলার টাইগারদের অভিনন্দন জানিয়েছেন দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হারারেতে রোববার (১১ জুলাই) বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের জয়ে ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ২২০ রানে জয়লাভ করেছে।

জিলহজ্ব মাসের চাঁদ দেখা গে‌ছে, ঈদুল আজহা ২১ জুলাই

0

বাংলাদেশে ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গে‌ছে। পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ২১ জুলাই (বুধবার)। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২১ জুলাই (বুধবার)।

রোববার (১১ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শে‌ষে ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম স‌চিব ড. নুরুল ইসলাম।

এর আগে পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় ব‌সে চাঁদ দেখা ক‌মি‌টি।

তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২

ভ্যান প্রদেশের মুরাদিয়ে জেলায় তুরস্ক ও ইরান সীমান্তের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৬ জন।

রোববার (১১ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।

রয়টার্স এ প্রকাশিত তথ্যমতে, ভ্যান প্রদেশের মুরাদিয়ে জেলায় তুরস্ক ও ইরান সীমান্তের কাছে বাসটি একটি খন্দের ভেতরে পড়ে আগুন ধরে যায়। বাসটির যাত্রীদের সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে এদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক ছিল।

জানা যায়, অবৈধ পথে এরা সবাই ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন। তখনি এ মারাত্মক র্দুঘটনাটি ঘটে।