Tuesday, October 6, 2026
Home Blog Page 91

বেহাল সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

0

রাস্তাটি আগে থেকেই ছিল ভাঙাচোড়া, আর বর্ষাকালে কাদায় হাঁটাচলা দায়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানালেও কাজ না হওয়ায় এবার তাতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।

সরেজমিনে ঘুরে জানা যায়, সৈয়দপুরের অদুরে পাবতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বাননীরঘাট সিএনবি সড়ক হয়ে হরিরামপুর সরদারপাড়া যাওয়ার রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। এ সরকারের আমলে দেশের প্রায় ৯০ ভাগ রাস্তা পাকা করা হলেও এ রাস্তাটি কারও নজরে আসেনি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে হাটু কাদা হয়ে পড়ে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে পথচারীদের।

অথচ ওই সড়ক দিয়ে দুইটি উচ্চ বিদ্যালয়, দুইটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুইটি মসজিদ, দুইটি মাদরাসা ও কাটারীপাডা, সুরভীপাড়া, ইব্রাহীমপাড়া, উজানপাড়া, সরকারপাড়া, কৈপুলকীপাড়া, মধ্যপাড়া, কৈপুলকীচাকুরী পাড়াসহ দৈনিক কয়েক হাজার লোক এ সড়ক দিয়ে চলাচল করেন। এছাড়া ভাঙ্গা রাস্তার কারনে প্রায় প্রতিদিনই ঘটে দূর্ঘটনা। এদিকে গ্রামে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

ওই গ্রামের বাসিন্দা তারেক, সোহাগ, সাবু, দেলওয়ারসহ অনেকেই আক্ষেপ করে জানান, দেশের সব জায়গায় সবকিছুর উন্নয়ন হলেও আমাদের এই অবহেলিত গ্রামের রাস্তা-ঘাটের কোন উন্নয়ন হয় না। আর যোগাযোগ ব্যবস্থা উন্নত নয় বলে আমাদের জীবন মানও উন্নত হচ্ছে না। আমাদের গ্রামের মেয়েদের সহজে কেউ বিয়ে করতে চায় না। কারণ গ্রামের রাস্তা-ঘাট ভালো নয় বলে।

ওই এলাকার সামশুল হক বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানানোর পরেও এখনো কোন কাজ হচ্ছে না। গ্রামবাসীরাগ রাস্তায় ঠিক মত চলাচল করতে পারছেন না। বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তাই বাধ্য হয়ে আমরা এলাকাবাসী কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপন করে বিক্ষোভ ও প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। এরপরেও রাস্তা যদি সংস্কার না করা হয় তাহলে জোরদার আন্দোলন করব।

বান্দরবানে ট্রাকচাপায় এক পরিবারের ৩ জন নিহত

0

বান্দরবানের লামা উপজেলার লামা-চকরিয়া সড়কের উপজেলার লাইনঝিরিস্থ উপরের মোড়ে রোববার (১১ জুলাই) দুপুরে ট্রাকের নিচে চাপা পড়ে এক পরিবারের দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। শিশুসহ আহত হয়েছে আরও ৪ জন।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ৪ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে পুলিশ জানায়, জেলার আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রুপসী দাশসহ এক পরিবারের ৫ জন মাহিন্দ্রা গাড়িযোগে চকরিয়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় মাহিন্দ্রাটি সড়কের লাইনঝিরি পৌঁছেলে যাত্রীরা গাড়ি থেকে নেমে আসে। তখন বিপরীতদিক থেকে ছেড়ে আসা বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে উল্টে যায়।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা আহতদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পলাশবাড়ী পৌরসভায় সেনাবাহিনীর সহযোগীতায় ভিজিএফ এর চাল বিতরন

0

চলমান লকডাউনে স্বাস্থ্য বিধি মেনে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণে সহযোগীতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী টিম ও স্থানীয় থানা পুলিশ।

১১ জুলাই রোববার সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগীতায় স্বাস্থ্য বিধি মেনে পলাশবাড়ী পৌরসভার অসহায় কর্মহীনদের মাঝে পলাশবাড়ী মহিলা মাদ্রাসা মাঠে হতে পৌরসভার ২ হাজার ৫ ‘শ’৪০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণের করেন পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।

এসময় সুবিধাভোগীরা স্বাস্থ্য বিধি না মানায় পুলিশ ও সেনাবাহিনী সহযোগীতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।পরে সেনাবাহিনীর সহযোগীতায় স্বাস্থ্য বিধি মেনে সঠিকভাবে প্রথমে মহিলাদের ও পরে পুরুষদের চাল বিতরণ করা হয়।

এসময় পৌর প্যানেল মেয়র , পৌর সচিব ,কাউন্সিলর , সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ কর্মকর্তা কর্মচারীরাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রবল ভূমিকম্পে তাজিকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি

শনিবার সকাল ৭টা ১৪ মিনিটে প্রবল ভূমিকম্পের আঘাতে তাজিকিস্তানে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি, দালানকোঠা।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে তাজিকিস্তানের পূর্বাঞ্চলীয় জেলা রাশত। কম্পনের উৎস থেকে ১৬৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত রাজধানী দুশানবেতেও কম্পন অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯ এবং এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে তাজিকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা খোবারে।

জানা যায়, ভূমিকম্পের আঘাতে কয়েক ডজন বাড়িঘর ভেঙে গেছে। এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাজিকাবাদ জেলার অন্তত তিনটি গ্রাম। নিহতরা সবাই এই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাখমোন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরুপণে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন, যার নেতৃত্ব থাকবেন দেশটির প্রধানমন্ত্রী।

আফগানিস্তান থেকে ভারতের ৫০ কূটনীতিক প্রত্যাহার

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর পরই ব্যাপকহারে তালেবান উত্থানের ঘটনা ঘটছে। তালেবান যোদ্ধারা একের পর এক এলাকা নিয়ন্ত্রণে নেয়ায় সেখানে ব্যাপক নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। তাই অন্তত ৫০ জন কূটনীতিক ও কর্মকর্তাকে ফিরিয়ে নিয়েছে ভারত।

বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, তারা আফগানিস্তানে চলমান সহিংসতার ওপর গভীরভাবে নজর রাখছে এবং ভারতীয়দের ওপর এর কী ধরনের প্রভাব পড়ছে তা পর্যালোচনা করা হচ্ছে।

কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, কান্দাহার ও মাজার-ই-শরিফে অবস্থিত ভারতীয় দূতাবাস বন্ধের কোনো পরিকল্পনা তাদের নেই। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাকে আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন ভারতে অবস্থিত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে।

গত সপ্তাহে আফগানিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাস সে দেশে অবস্থান করা তাদের নাগরিকদের চলাচল ও অপ্রয়োজনীয় ভ্রমণের ক্ষেত্রে সতর্ক করে। পশ্চিমা গণমাধ্যমের সূত্রে জানা যায়, আফগানিস্তানের শতকরা ৮৫ ভাগ এলাকা দখলে নিয়েছে তালেবানরা। তবে আফগান সরকার এই খবরের সত্যতা অস্বীকার করে বলেছে, তালেবান যদি এত বিশাল অঞ্চল দখল করত তাহলে তাদের নেতারা এখনও পাকিস্তানে অবস্থান করতেন না।

গোপালগঞ্জে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

0

গোপালগঞ্জে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে শনিবার (১০ জুলাই) রাতে মাগুরা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১১ জুলাই) বিকালে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো: মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেশ কয়েক মাস ধরে জেলা শহরে বেশি কয়েকটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি মামলা হলে মামলার সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ।

পরে নড়াইল জেলার লোহাগড়া থানার মোচরা পূর্বপাড়া থেকে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের সদস্য আসিবুর রহমান ওরফে আশিক ওরফে হাসিব মোল্যাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর থানার নাকোল এলাকায় অভিযান চালিয়ে অপর সদস্য শিবলু মোল্যাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আসিবুর রহমান ওরফে আশিক ওরফে হাসিব মোল্যা বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি ও শিবলু মোল্যা এসব মোটর সাইবেল কেনার কথা স্বীকার করেছেন। আসামীদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। আসামীদের নামে গোপালগঞ্জসহ বিভিন্ন থানায় ৮ থেকে ১০টি মামলা রয়েছে।

যটিকা অভিযান। নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুর রহমান নড়াইলের গোবরা বাজার, বিছালী বাজার, আগদিয়া বাজার ও নলদীরচর বড়ঘাট এলাকায় সরকারের চলমান লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় অপরাধীদের দণ্ড প্রদান করা হয়। যারা মাস্ক পরিধান করেননি তাদের মাঝে জেলা প্রশাসন, পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

মে মাসের পর যুক্তরাষ্ট্রে টানা তিনদিন করোনা শনাক্তে রেকর্ড

মে মাসের পর এই প্রথমবার টানা তিনদিন ২০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। যেসব রাজ্যে কম ভ্যাকসিন দেয়া হয়েছে সেখানে দ্রুত করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

গত এক সপ্তাহের গড় পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রতিদিন গড় আক্রান্তের হার ৪৭ শতাংশের ওপরে এবং হাসপাতালে নতুন রোগী ভর্তি বেড়েছে ১১ শতাংশ। নতুন শনাক্তের ৯৩ শতাংশই পাওয়া যাচ্ছে যেসব এলাকায় ৪০ শতাংশের কম ভ্যাকসিন দেয়া হয়েছে।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড পেভেনশন (সিডিসি) পরিচালক রোচেল ওয়ালেনেস্কি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রাথমিক তথ্য-উপাত্ত থেকে দেখা গেছে, মৃতদের মধ্যে ৯৯.৫ শতাংশই হচ্ছে যারা ভ্যাকসিন নেয়নি। তাই সাধারণভাবেই দেখা যাচ্ছে যেখানে ভ্যাকসিনের কাভারেজ কম সেখানে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যাও বেশি।

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ৯৬ শতাংশই হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হচ্ছে। রাজ্যটির দক্ষিণ-পশ্চিামাংশে করোনা আক্রান্তের হার বাড়ছে ভয়ানকভাবে। কর্তৃপক্ষ এ রাজ্যটিকে করোনার নতুন হটস্পট মনে করছে।

মিসৌরির সাথে সাথে আরকানসাসের কেন্দ্র এবং উত্তর-পশ্চিমাংশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে করোনা । পরপর তিনদিন এক হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এ রাজ্যে। এসব রাজ্যে করোনা নিয়ন্ত্রণে বিশেষ টিম পাঠানোরও ঘোষণা দিয়েছে আমেরিকা সরকার।

উল্লেখ্য, করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৭ লাখ ২৬ হাজার ১১১ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ২২ হাজার ৮২১ জন। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৯৩০ জন।

ইউরোপে মানবপাচারে জড়িত গ্রেপ্তার ৭

0

ভূমধ্যসাগর হয়ে ইউরোপে মানবপাচারের আন্তর্জাতিক চক্রের বাংলাদেশি এজেন্ট ‘রুবেল সিন্ডিকেটের’ প্রধান সমন্বয়কসহ ৭জনকে শনিবার রাতে মাদারীপুর, গোপালগঞ্জ ও ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার দুপুরে র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. আশিক, আজিজুল হক, মিজানুর রহমান মিজান, নাজমুল হুদা, সিমা আক্তার, হেলেনা বেগম ও পলি আক্তার ।

র‌্যাব জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে ১৭টি পাসপোর্ট, ১৪টি বিভিন্ন ব্যাংকের চেক বই, ২টি এটিএম কার্ড, ১৫টি বিভিন্ন ব্যাংকে টাকা জমাদানের চেক বই, ২টি হিসাব নথি, ১০টি মোবাইল ফোন ও নগদ ৫৬ হাজার ৬৭০ টাকা ‍উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা র্দীঘদিন ধরে অপরাধের সঙ্গে সম্পৃক্ত তারা। বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ এই চক্রটি বিদেশি চক্রের যোগজাশসে অবৈধভাবে ইউরোপে মানবপাচার করে আসছিল।

বিসিবি‘র অজান্তে মাহমুদউল্লাহর অবসর ও গার্ড অব অনার

আজ হারারে টেস্টের ৫ম দিনে মাঠে নামার আগে সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মাহমুদউল্লাহ সতীর্থদের জানিয়েছিলেন টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত।

তবে এবারে কিছুই জানেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানান, বিসিবি এসবের কিছুই জানে না। জিম্বাবুয়েতে এমন কিছু হতে পারে সেই ধারনাও ছিল না কারো।

জানা গেছে, হারারে টেস্টের ৩য় দিনের খেলা শেষ হওয়ার পর ড্রেসিংরুমে মাহমুদউল্লাহ সতীর্থদের নিজের অবসরের কথা জানান। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। রোববার পঞ্চম দিন সকালে সতীর্থরা তাকে গার্ড অব অনার দিয়েছেন। ড্রেমিংরুম থেকে মাঠে প্রবেশের পথে তামিম, সাকিব, মুমিনুল, লিটনরা দুই পাশে দাঁড়িয়ে তাকে সম্মান জানান। মাহমুদউল্লাহ হাসিমুখে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে এব্যপারে বিসিবি কিছুই জানে না দাবি করে জালাল ইউনুস বলেন, ‘আমরাও টিভিতে দেখেছি মাহমুদউল্লাহকে গার্ড অব অনার দিয়েছে। কিন্তু বিসিবি এসবের কিছুই জানে না। আমরা জিম্বাবুয়েতে খোঁজ নেব। বিসিবি প্রেসিডেন্ট আছেন, ক্রিকেট অপারেশন্স আছে। তাদের সঙ্গে কথা বলবো কিভাবে কী হলো।’

ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে আরও ১৪ মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২৯২ জনের।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন রোববার (১১জুলাই) বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে এই হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪২৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন। নতুন করে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট।