প্রবল ভূমিকম্পে তাজিকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি

0
1387

শনিবার সকাল ৭টা ১৪ মিনিটে প্রবল ভূমিকম্পের আঘাতে তাজিকিস্তানে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি, দালানকোঠা।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে তাজিকিস্তানের পূর্বাঞ্চলীয় জেলা রাশত। কম্পনের উৎস থেকে ১৬৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত রাজধানী দুশানবেতেও কম্পন অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯ এবং এর উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে তাজিকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা খোবারে।

জানা যায়, ভূমিকম্পের আঘাতে কয়েক ডজন বাড়িঘর ভেঙে গেছে। এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাজিকাবাদ জেলার অন্তত তিনটি গ্রাম। নিহতরা সবাই এই গ্রামেরই বাসিন্দা ছিলেন।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাখমোন ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরুপণে একটি তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন, যার নেতৃত্ব থাকবেন দেশটির প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here