Saturday, April 11, 2026
Home Blog Page 92

পলাশবাড়ীতে সুষ্ঠভাবে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ

0

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে চলতি লকডাউনে অসহায় কর্মহীন ৭’শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহয়তার প্রত্যেকে ৫’শ টাকা করে প্রদান করা হয়েছে।

১১ জুলাই রোববার সকালে কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ আয়োজনে ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ কার্য্যালয় থেকে চলতি লকডাউনে অসহায় দরিদ্র কর্মহীন ৭ ‘শ পরিবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা প্রত্যেক পরিবারের জন্য নগদ ৫’শ টাকা করে সুষ্ঠ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোস্তাফিজার রহমান, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু,সদস্য রন্জনা রানীসহ ইউপি সদস্যগন।

প্রধানমন্ত্রীর জন্য ২০ মণ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে রোববার (১১ জুলাই) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একটি পিক আপযোগে ৮০০ কেজি (২০ মণ) কুইন্স আনারস পাঠিয়েছেন ভারতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

আখাউড়া-আগরতলায় শূন্য রেখায় আনারসের চালান ত্রিপুরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ট্যুরিজমের পরিচালক তরিত কান্তি চাকমা চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (সহকারী হাইকমিশনার) উদত ঝার হাতে তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- আগরতলা ইন্ট্রিগ্রেটেট চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী, ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ডা. ফনীভূষন জমাতিয়া,আখাউড়া কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, কাস্টমস ইন্সপেক্টর ফারুক ভূঁইয়া, আখাউড়া বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার মো. আব্দুল মোতালেবসহ দুদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বরিশালে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপর্সগ নিয়ে বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৪৯ জনে। শনাক্ত হয়েছে আরও ৭১০ জন। শনাক্তের হার ৩৮.৬৭ শতাংশ। মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ১০৯।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত রোববারের (১১ জুলাই) সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় পিরোজপুরে দুইজন, পটুয়াখালী, ঝালকাঠি ও বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১জন করে ও করোনার উপসর্গ নিয়ে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৮জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরচিালক ডা. বাসুদবে কুমার দাস জানান, বিভাগের ৬ জেলায় এক হাজার ৮৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৭১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় ৪০৭ নমুনা পরীক্ষা করে ২১১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫১.৮৪ শতাংশ।

ভোলা জেলায় ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ৯৫ শতাংশ। পিরোজপুর জেলায় ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬০জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২.৯০ শতাংশ। ঝালকাঠি জেলায় ৪৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯০জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২.৫১ শতাংশ। ঝালকাঠি জেলায় ৪৪৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২.৫১ শতাংশ।

করোনার সংকটে মানুষের পাশে দাঁড়ানো একমাত্র রাজনৈতিক কর্মসূচি : কাদের

0

মহামারির এই সংকটে কোনো রাজনীতি নয়, একমাত্র রাজনৈতিক কর্মসূচি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আর এটাই এখন আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক কর্মসূচি এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে রোববার (১১ জুলাই) সকালে তার বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ আ‘লীগই একমাত্র রাজনৈতিক দল, যারা রাজধানী থেকে গ্রাম পর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জানিয়ে তিনি বলেন, মানুষ যদি না থাকে তাহলে সংগঠন দিয়ে কী হবে! ভ্যাকসিন নিয়ে কোনো সমস্যা হবে না, যারা এ নিয়ে কৃত্রিম সংকটের কথা বলেন তা ঠিক নয়, এ নিয়ে যারা হাহাকার করে তারা রাজনীতি করছে।

তিনি আরও বলেন, নিজের সুরক্ষার জন্য হলেও সঠিকভাব ও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

মাহমুদউল্লাহ রিয়াদকে গার্ড অব অনার দিয়েছে সতীর্থরা

0

বেশকিছুদিন ধরেই ক্রিকিট অঙ্গনে গুঞ্জন চলছিল টেস্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরে যাওয়ার। হারারে টেস্টের ৩য় দিনের খেলা শেষ হওয়ার পর ড্রেসিংরুমে সতীর্থদের নিজের অবসরের কথা জানান মাহমুদউল্লাহ।

তারপড়, হারারের টেস্টের ৫ম দিন সকালে সতীর্থরা তাকে গার্ড অব অনার দিয়েছে। ড্রেমিংরুম থেকে মাঠে প্রবেশের পথে তামিম, সাকিব, মুমিনুল, লিটনরা দুই পাশে দাঁড়িয়ে তাকে সম্মান জানান। মাহমুদউল্লাহ হাসিমুখে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেই সময়ে ধারাভাষ্যে ছিলেন শামীম আশরাফ চৌধুরী। তিনি বলেন, মাহমুদউল্লাহ প্রত্যেককে জানিয়েছে, টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন সে। এজন্য সতীর্থরা তাকে গার্ড অব অনার দিয়েছে। এই টেস্টের পর বাংলাদেশ দীর্ঘদিন টেস্ট ম্যাচ না খেলার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সতীর্থরা গার্ড অব অনার দিয়েছে।

বগুড়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন রোববার (১১ জুলাই) বেলা ১১টায় অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া ১৪ জনের মধ‌্যে ৭ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। শনাক্ত হয়েছে ১৮৩ জনের। সুস্থ হয়েছেন ৮৫ জন।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় জেলায় ৪৮৭টি নমুনা পরীক্ষা করে ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রন্তের হার ৩৭.৫৭ শতাংশ। মারা গেছেন ৪৬৭ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭০৫ জন।

শ্রোতাদের বাড়তি আগ্রহ দেখে আবারও গাইবেন ড. মাহফুজুর রহমান

0

বেশ কয়েকবছর ধরেই মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদকে সামনে রেখে গানের অনুষ্ঠান করেন ড. মাহফুজুর রহমান। তার গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ। আর টিনএজেরা মুখিয়ে থাকেন তার গান নিয়ে ট্রল করার জন্য।

এবার এই মহামারি করোনার মধ্যেও থেমে নেই এই শিল্পী। এবারের ঈদুল আজহাতেও গান শোনাবেন তিনি।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় তার একক গানের অনুষ্ঠান প্রচার হবে। মৌলিক কিছু গান দিয়ে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠানটি। রাইজিংবিডিকে এসব তথ‌্য নিশ্চিত করেছেন চ্যানেল কর্তৃপক্ষ।

ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘তোমাকেই চাই’। মোট ১১টি গান নিয়ে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠান। গানের শিরোনাম হলো—‘বাঁচতে পারবো না’, ‘তোমাকেই চাই’, ‘খুব বেশি ভালোবাসি’, ‘এ বুকে শুধু তুমি’, ‘কেন দূরে থাকো’, ‘খুব সহজে, ভাবি আমি যতবার’, ‘সুখের রঙ’, ‘তুমি আমার’, ‘ভেবেছিলে তুমি’, ‘চাঁদ রুপসী’। এসব গানের কথা ও সুর করেছেন মান্নান মোহাম্মদ, রাজেশ ঘোষ। এসব গান নিয়ে তৈরি হয়েছে ভিডিও। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম স্থানে গানগুলোর দৃশ‌্যধারণের কাজ হয়েছে।

করোনার প্রভাবে ঘরবন্দি কাটবে এবারের ঈদুল আজহা ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠান ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে প্রত্যাশা চ্যানেল কর্তৃপক্ষের।

টাঙ্গাইলে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৬ জন। শনাক্তা হয়েছে ১৭৬ জনের। আক্রান্তের হার ৩৩.৭৮ শতাংশ।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান রোববার (১১ জুলাই) সকাল ১১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২২৭ জন। আর জুলাই মাসের ১ থেকে ১১ তারিখ পর্যন্ত ১১ দিনে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫২০ জন। এই ১১ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৪ জন, উপসর্গ নিয়ে ৪১ জন মোট ৮৫ জনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৭৪ ও উপসর্গ নিয়ে ৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আগের দিনের চেয়ে আজ (রোববার) রোগীর সংখ্যা বেশি।

লোকসানের আশংকায় রয়েছে গোপালগঞ্জের খামারিরা

0

গোপালগঞ্জ সদর উপজেলার গোবারা লঞ্চ ঘাট এলাকার খামারি মো: রশিদ মৃধা (৩০) কোরবানীর ঈদকে সমানে রেখে এবার নিজ খামারে ৪৫টি গুর লালন পালন করেছেন। এবারের ঈদে এসব গরু বিক্রি করে লাভবান হওয়ার আশা করেছিলেন তিনি।

কিন্তু কানোরা ভাইরাসের কারনে লকডাউন থাকায় তার সেই স্বপ্ন ফিকে হতে বসেছে। কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। ঈদের আগেই গরু বিক্রি করতে পারবেন কিনা সেই চিন্তায় নির্ঘুম রাত কাটছে তার। গরু বিক্রি করতে না পারলে ধার দেনা তো মিটাতেই পারেবেনই না সেই সাথে সংসার চালানোও কষ্টসাধ্য হয়ে পরবে।

মো: রশিদ মৃধা বলেন, কোরবারীর ঈদকে সামনে রেখে এক বছর আগে নিজ খামারে ৪৫টি গরু লালন পালন করেছি বিক্রি করে লাভবান হওয়ার আশায়। কিন্তু করোনা ভাইরাসের কারনে লকডাউন থাকায় জেলায় পশুর হাট বসবে কি না তা জানি না। আর অনলাইনে কিভাবে বিক্রি করবো তাও বুঝতে পারছি না। এ গরুগুলো বিক্রি করতে না পারলে লোকসান দিতে হবে। আর তারই মত এমন দু:চিন্তায় দিন কাটছে জেলার অন্তত চার হাজার খামারির।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানাগেছে, এবারের কোরবানীর ঈদে গোপালগঞ্জে জেলায় পশুর চাহিদা রয়েছে প্রায় ২৯ হাজার। লাভের আশায় ৩২ হাজার গবাদি পুশ মোটা তাজা করা হয়েছে খামারি ও ব্যক্তি পর্যায়ে। যা জেলার চাহিদা তুলনায় প্রায় তিন হাজার বেশি। তবে এ বছর হাট না বসলেও খামারিদের পশুর ছবি, দাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে অনলাইনের ৫টি প্লাটফরমে পশু বিক্রির ব্যবস্থা করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

সদর উপজেলার গোবারা লঞ্চ ঘাট এলাকা গিয়ে দেখা গেছে, মো: রশিদ মৃধা তার খামারে ৪৫টি গরু মোটাতাজা করেছেন। ছোট গরু কিনে ৮/১০ মাস পালন করে খড় ও ভূষির সাথে ঘাস খাইয়ে ক্ষতিকর কোন রকম ওষুধ ব্যবহার না করেই এসব গরু মোটাতাজা করেছেন। বিভিন্ন ব্যাংক থেকে ঋণ ও দাদন নিয়ে এসব পশু পালন করেছে তিনি। করোনার প্রভাবে দফায় দফায় পশু খাদ্যের দাম বাড়ায় খরচও বেড়েছে দ্বিগুন। তার খামারে থাকা এসব গরু সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার থেকে সব নিন্ম ৬০ হাজার টাকা দাম নির্ধারন করা হয়েছে। এসব গুর বিক্রি করতে না পারলে তাকে দিতে হবে লোকসান।

এদিকে কোরবানীর পশুর হাট বসানোর ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। খামারীদের সঙ্গে ক্রেতাদের যোগাযোগ না হওয়ায় হতাশায় ভুগছেন তারা। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর অনলাইনের মাধ্যমে পশু বিক্রির ব্যবস্থা করা হলেও অনেক খামারি বিষয়টি জানেনই না। সেই সাথে ভারতীয় গরু দেশে আসলে লোকসান গুনতে হবে এমনই শংকায় রয়েছেন তারা।

গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আজিজ আল মামুন বলেন, করোনা ভাইরাসের কারনে এবার হাট বসানো নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। খামারীদের পশুর ছবি, দাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে অনলাইনের ৫টি প্লাটফরমে পশু বিক্রির ব্যবস্থা করা হয়েছে। ঈদের আগ মূহুর্তে হাট বসলে ও আনলাইনে পশু বিক্রি করার পাশাপাশি ভারতীয় পশু না আসলে খামারীরা লাভবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গোপালগঞ্জে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্তের হার ৬৬ ভাগ

0

গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে। এদিকে গত ২৪ ঘন্টায় ৭৯ জনের নমুনায় ৫২ জন সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৬৬ ভাগ।

রবিবার (১১ জুলাই) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: সুজাত আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘটনায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে ওই দুইজন মারা যান। এদের বাড়ী গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলায়।

এদিকে গত ২৪ ঘন্টায় ৭৯ নমুনায় সন্ত হয়েছে ৫২ জন। সনাক্তের হার শতকরা ৬৬ ভাগ। যা গতকালকের তুলনায় ৩ ভাগ বেশি। এছাড়া জেলায় ২৮ হাজার ৫১২ জনের নমুনায় মোট শনাক্ত হয়েছে ৬ হাজার ১২৭ জন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ৭’শ জন।