Saturday, April 11, 2026
Home Blog Page 93

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৯১ জনের।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা রোববার (১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৫৯৩ জন মারা গেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা জেলায় ১৪ জন মারা গেছেন, করোনা শনাক্ত হয়েছে ৪৩১ জনের। বাগেরহাটে মারা গেছেন ২ জন, শনাক্ত হয়েছে ১৪৪ জনের। সাতক্ষীরায় কেউ মারা যায়নি, তবে করোনা শনাক্ত হয়েছে ১৫৭ জনের। যশোরে জেলায় মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়েছেন ১৩৯ জন।

নড়াইলে মারা গেছেন ৭ জন, আক্রান্ত হয়েছেন ৫১ জন। মাগুরাতে মারা গেছেন ৪ জন, আক্রান্ত হয়েছেন ৮১ জন। ঝিনাইদহে মারা গেছেন ৩ জন, আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। কুষ্টিয়ায় মারা গেছেন ১৩ জন, আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। চুয়াডাঙ্গা জেলায় মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়েছেন ১৪৩ জন। মেহেরপুর জেলায় মারা গেছেন ৫ জন ও আক্রান্ত হয়েছেন ৫৩ জন।

ডা. রাশেদা সুলতানা বলেন, ‘শনিবার খুলনা বিভাগে ৪৬ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৭৭২ জনের শরীরে। আর ৯ জুলাই বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়।

মেহেরপুরে করোনায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে মেহেরপুরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৫৩ জনের।

মেহেরপুর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন রোববার (১১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে মারা গেছেন ৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন স্থানে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৬ নমুনা পরীক্ষায় আরও ৫৩ জনের করোনা শনাক্ত হয়। জেলায় এখন পর্যন্ত ৭৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ১৫০ বেডের বিপরীতে রেড জোনে ৫৬ জন (দুটি আইসিইউসহ) ও ইয়োলো জোনে রোগী ভর্তি আছেন ৬৫ জন।

কুষ্টিয়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ১৩ জন করোনা পজেটিভ ও ৪ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৯২ জনের নমুনা পরীক্ষা করে ২৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.৪৪ শতাংশ।

চট্টগ্রামে পৌঁছেছে ১ লাখ ৮৪ হাজার ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন

0

আমেরিকার তৈরি করোনার প্রতিষেধক মর্ডানা এমআরএনএ ও চীনের তৈরি সিনোফার্মের ১ লাখ ৮৪ হাজার ডোজ করোনার টিকা পৌঁছেছে চট্টগ্রামে।

রোববার (১১ জুলাই) সকাল ৭টায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানে করে আসা মর্ডনা ও সিনোফার্ম মিলে মোট ১২০ কার্টন ভ্যাকসিন। এগুলো গ্রহণ করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, মর্ডানার ২২ কার্টুন ও সিনোফার্মের ৯৮ কার্টুন ভ্যাকসিন চট্টগ্রামে এসেছে। মর্ডানার প্রতি কার্টুনে ৪শ ভায়াল ও প্রতি ভায়ালে ১০ ডোজ করে মোট ১ লাখ ৫ হাজার ৬শ ডোজ এবং সিনোফার্মের প্রতি কার্টুনে ৪শ ভায়াল ও প্রতি ভায়ালে ২ ডোজ করে মোট ৭৮ হাজার ৪শ ডোজ ভ্যাকসিন রয়েছে। আগামী মঙ্গলবার (১৩ জুলাই) থেকে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, মর্ডানার ভ্যাকসিন মহানগরীর ৯টি কেন্দ্রে ও সিনোফার্মের ভ্যাকসিন উপজেলা পর্যায়ে রেজিস্ট্রেশনকারীদের মাঝে প্রয়োগ করা হবে। যাদের বয়স ৩৫ বছর থেকে অধিক তারা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন সাপেক্ষে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

রাজশাহী মেডিক‌্যালে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী রোববার (১১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, ১০ জুলাই সকাল ৮টা থেকে ১১ জুলাই সকাল ৮টার মধ্যে তারা মারা যান।

জেনারেল শামীম ইয়াজদানী জানান, মারা যাওয়া ১৯ জনের মধ্যে ছয় জনের করোনা পজিটিভ ছিলো। ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর দুই জন শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৫১৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মারা গেলেন ৭৭১ জন। শনাক্ত হয়েছে আরও ৭০৯ জনের। মোট ৬৫ হাজার ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি রোববার (১১ জুলাই) সকালে সংবাদমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের পিসিআর ল্যাবসমূহে মোট ২০৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত চিকিৎসাধীন থাকা ১৪ জন মারা গেছেন।

চট্টগ্রামে মেসি ভক্তদের আনন্দ মিছিল

ব্রাজিলকে হারিয়ে র্দীঘ ২৮ বছর পর কোপা আমেরিকা ২০২১ চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনার সমর্থক ও মেসি ভক্তদের আনন্দ মিছিল বের হয়েছে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় ।

ফাইনাল খেলার শেষ বাঁশি বাজার সঙ্গে সাথেই শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আনন্দ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে। এই সময় চারদিকে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জানা গেছে, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল বের হয়েছে। এই সময় তারা আর্জেন্টিনা এবং মেসির ছবি নিয়ে উল্লাস প্রকাশ করেন। বিপরীতে ব্রাজিল সমর্থকদের উচ্চবাচ্যহীন নিরবতা লক্ষ্য করা গেছে সর্বত্র।

এদিকে, শনিবার সকাল ৬টা থেকে ব্রাজিল-আর্জেন্টিনার খেলাকে ঘিরে অনেকে রাত জেগে অপেক্ষা করে। বিভিন্ন পাড়া মহল্লায় চা-বিস্কিট চানাচুরের পার্টি দেওয়ারও খবর পাওয়া গেছে। তবে এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

অবশেষে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটল আর্জেন্টিনার। বিখ্যাত মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে ১৯৯৩ সালের পর কোপা আমেরিকার ট্রফি জিতলো আর্জেন্টিনা। এরপর যেন চলেছে মান অভিমানের খেলা।

তবে এবার পূরণ হয়েছে তাদের সেই অধরা স্বপ্ন সেই সাথে অবসান ঘটেছে তীব্র অপেক্ষারও। এবার লাতিন আমেরিকার মর্যাদার ট্রফিটা হাতে নিয়ে দেরি করেননি; দিলেন গাড় চুম্বন। এরপর উল্লাস করতে করতে গেলেন সতীর্থদের কাছে; লাফিয়ে উঠলেন বেশ কয়েকবার!

সতীর্থরা শূন্যে ভাসিয়ে উৎসব করেছেন দলের প্রাণভোমরাকে; গুরু লিওনেল স্কালোনিকে জড়িয়ে মেসি কেঁদেছেন পাওয়ার আনন্দে। কত কিছুই না সাক্ষী হয়ে থাকলো এই মারাকানা!

আর মাঠ থেকে ফিরে ড্রেসিংরুমে বাঁধনহারা আনন্দে মেতে ওঠেন মেসিরা। এক ভিডিও দেখা যায়, উন্মাতাল মেসি ট্রফি ধরে নাচছেন। আর তাকে ঘিরে সতীর্থরা।

আন্তর্জাতিক ক্রিকেটে সাদমানের প্রথম টেস্ট সেঞ্চুরি

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন জাতীয় দলের তরুণ ওপেনার সাদমান ইসলাম অনিক।

আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তার প্রথম সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারের ৮ম ম্যাচে এই শতরানের মাইলফলক স্পর্শ করলেন ওপেনার সাদমান।

হারারে স্পোর্টস ক্রিকেট গ্রাউন্ডে শনিবার (১০ জুলাই) ৪র্থ দিনে ১৭৯ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে অনবদ্য সেঞ্চুরি করেন সে।

বহু ব্রাজিলিয়ান চায় আর্জেন্টিনার জয়, ক্ষুব্ধ সিলভাও

এ যেন চলছে মহা যুদ্ধের প্রস্তুতির ঝলক। রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় ভোর ছয়টায় ব্রাজিলের সঙ্গে লড়বে আর্জেন্টিনা। এতেই হয়েছে যত খবরের শিরোনাম।

এবার কোন ক্ষেত্রেই আর্জেন্টিনাকে ছাড় দিতে রাজি নয় চির প্রতিদ্বন্ধী দল ব্রাজিল। তবে মাঠের খেলার আগে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে ভিন্ন একটা বিষয়। যা নিয়ে নেইমারের পর এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন থিয়াগো সিলভা।

সিলভা বলেন, আমি চিন্তা করতে পারছি না ব্রাজিলের মানুষ আর্জেন্টিনাকে সমর্থন জানাচ্ছেন, তাও ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচে!

‘আমাদের মধ্যে রেষারেষি বা দ্বন্দ্ব অত্যন্ত তীব্র। এই দ্বন্দ্ব আমার রক্তেও বইছে। ফলে বিষয়টি নিয়ে আমরা ক্ষুব্ধ। বুঝতেই পারছি না, ব্রাজিলের মানুষ কীভাবে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনাকে সমর্থন করতে পারে’, বলেন সিলভা।

ব্রাজিলিয়ানরা আর্জেন্টিনাকে সমর্থন না করুক সিলভা সেটি চান না। করুক সমর্থন তবে ব্রাজিলের সঙ্গে যখন ম্যাচ আর্জেন্টিনার সেখানেও কীভাবে আর্জেন্টিনাকে ব্রাজিলের মানুষ সমর্থন করছে সে বিষয় তার বোধগম্য হচ্ছে না।

সিলভার মতে,ফ্রান্সের বিপক্ষে বা অন্য কোনো দলের বিপক্ষে যখন আর্জেন্টিনা খেলে তখন ব্রাজিলের মানুষ তাদের সমর্থন দিক, তাতে সমস্যা নেই। কিন্তু ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে ব্রাজিলের মানুষ আর্জেন্টিনাকে সমর্থন করছে বিষয়টি আমাদের কাছে অচিন্তনীয়। কেননা, আর্জেন্টিনার সঙ্গে আমাদের দ্বন্দ্ব জন্মের পর থেকেই।

এর আগে নেইমারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন এ বিষয়ে। (সূত্র: টিএনটি স্পোর্টস)