Saturday, April 11, 2026
Home Blog Page 94

রাত পোহালেই ব্রাজিল-আর্জেন্টিনা মহা যুদ্ধ

কথায় আছে অপেক্ষার সময় যেন ফুরায় না। আর সেই অপেক্ষাটি যদি হয় প্রিয় মানুষ বা প্রিয় কোন মুর্হূতের তাহলেতো এই সময় হয়ে যায় র্দীঘ থেকে র্দীঘতম। এমন ফাইনাল যে আসে ধুমকেতুর মতো দীর্ঘ প্রতীক্ষার পর।

রাত পোহালেই রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামের বুক চিড়ে দাপিয়ে বেড়াবেন চির দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা অর্থ্যাৎ প্রিয় দুই ফুটবল তারকা নেইমার ও লিওনেল মেসি। প্রথম আন্তর্জাতিক ট্রফিতে চোখ রেখে মাঠে নামছেন নেইমার ও মেসি।

রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপা আমেরিকার এই মহাআকর্ষণীয় ফাইনাল সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২ ও সনি সিক্স।

ব্রাজিল এ নিয়ে টানা ২য় কোপার মিশনে নামছে। আর্জেন্টিনা প্রায় তিন দশক ধরে যখন আক্ষেপের সাগরে হাবুডুবু খাচ্ছে, তখন ব্রাজিল জিতেছে ৫টি কোপা ও ২টি বিশ্বকাপ।

১৯৯৩ সালের কোপার পর র্দীঘ ২৮ বছর আর কখনও কোনও শিরোপা ঘরে নিতে পারেনি আলবিসেলেস্তেরা। তবে আর্জেন্টিনার জন্য যতটা এই শিরোপা আকাঙ্ক্ষার, তার চেয়েও বহুগুণ আকাঙ্ক্ষার মেসির জন্য। দেশের জার্সিতে একটি ট্রফি যে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে বাধা হয়ে দাঁড়িয়েছে।

এ লড়াইটা যে শুধুমাত্র দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তির মধ্যে নয়, তা স্পষ্ট। এই সময়ের অন্যতম সেরা দুই খেলোয়াড় মেসি ও নেইমারেরও লড়াই। এবারের আসরে মেসি উড়ছেন। গোল ও অ্যাসিস্টে সবার উপরে। ৪ গোল ও ৫ অ্যাসিস্ট। অন্যদিকে নেইমারও প্রত্যাশা পূরণ করেছেন ২টি গোল করে ও ৩টি করিয়ে।

এখন দেখার অপেক্ষা, এই মহারণ শেষে ট্রফি যায় কার হাতে।

সিলেটে দা হাতে ভাইরাল চার তরুণীসহ গ্রেপ্তার ৬

0

সম্প্রতি সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী কাড়াবাল্লা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় দা হাতে ভাইরাল হন ৪ তরুণী। এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার (১০ জুলাই) বিকেলে সেই ৪ তরুণীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে পুলিশ জানায়, অনেকদিন ধরে ওই গ্রামের মইনুদ্দিন লুকু ও সালেহা বেগমের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি বিরোধপূর্ণ জায়গায় একটি টিনের ঘর নির্মাণ করেন মইনুদ্দিন লুকু। এরপর থেকে দু‘পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

শুক্রবার সালেহা বেগম তার সন্তানরা মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরটি ভেঙে দেন। প্রায় ঘণ্টাব্যাপী ভাঙচুরের পুরো দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন স্থানীয়রা। পরে সেটি ভাইরাল হয়ে পড়লে কানাইঘাট ও সিলেটজুড়ে তোলাপাড় সৃষ্টি হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা শনিবার সকালে কানাইঘাট থানায় ছালেহা বেগমসহ তার পরিবারের লোকজনদের আসামি করে মামলা দায়ের করেন। এরপরই তাদের গ্রেপ্তার করেন পুলিশ।

পদ্মায় ধরা পড়ল ২৬ কেজি ওজনের পাঙ্গাস

0

পদ্মা নদীর চর কর্নেশনা এলাকায় শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় নিরঞ্জন হালদার নামের এক জেলের জালে একটি বড় আকারের (২৬ কেজি ৫০০ গ্রাম) পাঙ্গাস মাছ ধরা পড়েছে।

দৌলতদিয়া ফেরিঘাট সূত্রে জানা যায়, পদ্মায় মাছটি জালে ধরা পড়ার বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনা হয়। পরে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১৬৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ৭২৫ টাকায় কিনে নেন।

প্রসঙ্গত, শুক্রবার (৯ জুলাই) রাতে একই জেলের জালে ১৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে মাছটি ১৮০০ টাকা কেজি দরে ২৩ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

এদিকে, এক মৎস্য কর্মকর্তা জানান, পদ্মা ও যমুনা নদীতে এখন নানা প্রজাতির এমন বড় বড় মাছ ধরা পড়ছে। তবে এ মাছগুলোকে রক্ষা করা গেলে সেগুলো ডিম ছেড়ে নদীতে ব্যাপকহারে বংশ বিস্তার করতে পারত।

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষককে পিটিয়ে হত্যা

0

নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের সাতপাটি গ্রামে শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মতি মিয়া নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মদ খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন- উছমান আলী, তার ছেলে ওয়াসিম মিয়া ও জসিম মিয়া।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, উছমান আলী সঙ্গে মতি মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উছমান আলী ও তার ছেলেরা মতি মিয়ার ওপর দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে মতি মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িত সবাইকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাচীন গো-মূর্তি উদ্ধার

0

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোসাইর ভিটা গ্রামের প্রাচীন রাজবাড়ির ধ্বংসস্তূপ থেকে একটি প্রাচীন গরুর মূতি উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার (৯ জুলাই) দুপুরের গোসাইর ভিটা গ্রামের প্রভাষ, শ্রীধর, পরিমলসহ কয়েকজন প্রাচীন রাজবাড়ির ধ্বংসস্তূপ থেকে পোড়া ইট ও পাথর সংগ্রহ করতে গিয়ে মূর্তিটির সন্ধান পায়। পরে তারা ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের গো-মূর্তিটি প্রভাষের বাড়িতে রাখেন। বিষয়টি জানাজানি হলে সেটি দেখতে মানুষ ভিড় জমায়।

পরে খবর পেয়ে আজ শনিবার (১০ জুলাই) বিকেলে মূর্তিটি প্রভাষ চন্দ্রের বাড়ি থেকে নাগেশ্বরী থানায় নিয়ে আসে পুলিশ। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হক বলেন, মূর্তিটি সংরক্ষণের জন্য সরকারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রজুড়ে ছাড়াতে পারে তাপমাত্রা রেকর্ড

জুন থেকে যুক্তরাষ্ট্রের দেশগুলোতে তীব্র গরম চলছে। এরই মধ্যে দেশটির ক্যালিফোর্নিয়া ও নেভাদা অঙ্গরাজ্যে তাপমাত্রার তীব্রতা রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডায় গত সপ্তাহে তীব্র তাপপ্রবাহে ৫ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

শুক্রবার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববারেও একই ধরনের তাপমাত্রা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে ১৯১৩ সালে ডেথ ভ্যালিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, লাস ভেগাসে এর আগে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এবার সেই রেকর্ড ভঙ্গ হতে পারে।

ঝিনাইদহের আশ্রয়ণ প্রকল্পে জেলা প্রশাসকের ত্রাণ সামগ্রী বিতরণ

0

ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান ঝিনাইদহ জেলার ভূমিহীন গৃহহীনদের জন্য মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন।

এ সময় তিনি সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ৪৬ টি এবং হরিণাকুন্ডু উপজেলার ৪০টি পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর হিসেবে প্রত্যেককে দেওয়া হয় ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তেল ও ২ কেজি লবন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পের সুফলভোগী পরিবারের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা না, এ বিষয়ে জানতে চান। জেলা প্রশাসককে আশ্রয়ণের ঘরে পেয়ে আশ্রয়ণের বাসিন্দারাও আনন্দ প্রকাশ করেন।

আশ্রয়ণের বাসিন্দারা জানান, জীবনে অনেক কষ্ট করেছি। মাথা গোঁজার ঠাই টুকুও ছিলনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আমারা পাঁকা ঘরে মাথা গোঁজার ঠাই পেয়েছি। ঘরে বসেই খাবার পাচ্ছি। যা কোনদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আশ্রয়ণে পানি, বিদ্যুৎ এবং ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। তাদের কোন সমস্যা নেই।

জেলা প্রশাসকের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা পিএএ, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, পাগলাকানাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।
উলেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী উপহার নিয়ে সদর উপজেলার পাগলাকানাই, বেড়বাড়ি ও বাড়িবাথান ও হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যান ঝিনাইদহ জেলা প্রশাসক মো: মজিবর রহমান।

কুমারখালীতে মোবাইল মেকারকে কুপিয়ে হত্যা

0

কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল মেকারকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত তরুন ও তার বোন। শনিবার সন্ধ্যার দিকে কয়া ইউনিয়নের মালিথাপাড়া আবাসনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এই ঘটনায় হত্যাকান্ডের সাথে জড়িত দুজনকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ। নিহত যুবক কয়া আবাসনের মালিথাপাড়ার বাবলু মালিথার ছেলে তৌকির। পেশায় সে ছিলো মোবাইল মেকার।

নিহতের চাচাত ভাই শরিফুল ইসলাম জানান, কয়েকদিন পূর্বে উত্তর কয়া আবাসনের আজবাহারের ছেলে বিপ্লব ওরফে বিল্লু তৌকিরের কাছে মোবাইল মেরামত করতে দেয়। তৌকির মোবাইল মেরামত করে তাকে ফেরত দিলে বিল্লু মোবাইল ফেরতের বিষয়টি অস্বীকার করে। এই ঘটনা নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকদিন যাবত গন্ডগোল চলছিল।

এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার মাগরিবের নামাজের পর বিল্লু ও তার বোন যুথি খাতুন তৌকিরের বাড়িতে এসে মোবাইল ফেরত চায় এবং গন্ডগোলের এক পর্যায়ে বিল্লু তৌকিরকে বটি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এবং তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান বিল্লু মাদকাসক্ত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমুলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, মোবাইল ফেরত দেয়াকে কেন্দ্র করে তৌকির নামে এক যুবক নিহত হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের ইতিমধ্যে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ইবিতে টিকা বিড়ম্বনা: ওয়েবসাইটে নেই নিবন্ধনকারীদের তথ্য

0

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত করতে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে সঠিক তথ্য পূরণ করেও নিবন্ধন করতে পারছেন না বলে অভিযোগ শিক্ষার্থীদের। তাছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত আবাসিক শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করার কথা থাকলেও তা নেই। ফলে টিকার আবেদন করতে যেয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, গত ২ জুলাই রেজিস্ট্রার দপ্তর থেকে টিকার নিবন্ধন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পাঠানো হয়।

এতে বলা হয়, ইবির আবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণের লক্ষ্যে সঠিক এনআইডি নম্বরসহ সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের টিকা সংক্রান্ত ফরম যেসব শিক্ষার্থী পূরণ করেছে তাদেরও অ্যাপে নিবন্ধন করতে বলা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষার্থীরা সঠিক এনআইডি নাম্বারসহ বিস্তারিত তথ্য দেওয়ার পরও নিবন্ধন করতে পারছেন না। অ্যাপসে যেয়ে সঠিক এনআইডি ও অন্যান্য তথ্য দেওয়ার পর ‘দুঃখিত! এই মুহূর্তে আপনি ভ্যাক্সিনের জন্য নির্বাচিত নন’ এ সংক্রান্ত লেখা আসে। তাছাড়া যেসব আবাসিক শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তারা তো আরও বিপাকে পড়েছে। ত্রুটির কথা প্রশাসনকে জানালে বিষয়টি নিয়ে ইউজিসির সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করা হবে বলে জানানো হয়। অফিসিয়াল আদেশ আসার ৮দিন পেরিয়ে গেলেও সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারছেন না শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী তাসনিম ফারহানা বলেন, গত ৩ তারিখ থেকে এনআইডি নম্বরসহ অন্যান্য তথ্য দিয়ে চেষ্টা করছি নিবন্ধন করার। কিন্তু কোনোভাবেই হচ্ছে না। নির্দেশনা আসার ৮দিনেও এর কোনো সমাধান না হওয়ায় হতাশ আমরা। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মু. আতাউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সমস্যার কথা আমরা ইউজিসিকে জানিয়েছি। ইউজিসি আমাদের কাছে কয়েকদিন সময় চেয়েছে। আশা করছি খুব তাড়াতাড়ি এর একটা সমাধান আমরা পাবো।

এদিকে গত ৫ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো টিকার জন্য বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত আবাসিক শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার লক্ষ্যে শিক্ষার্থীরা যেনো তার তথ্য সহজে নিশ্চিত হতে পারেন সে জন্য যে সব আবাসিক শিক্ষার্থীর (সঠিক এনআইডি নম্বরসহ) তালিকা বিশ্ববিদ্যালয় থেকে ডিরেক্টর এমআইএস, ডিজি এইচএ- এ পাঠানো হয়েছে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। যেসব শিক্ষার্থীর তালিকা বিশ্ববিদ্যালয় থেকে ওই প্রতিষ্ঠানে পাঠানো সম্ভব হয়নি তাদের তথ্য সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট মেইলে পাঠাতে হবে। সব শিক্ষার্থী (প্রথমে আবাসিক শিক্ষার্থীদের দেওয়া হবে) ভ্যাকসিন পাবেন।

ইউজিসির পক্ষ থেকে ওয়েবসাইটে সে তালিকা প্রকাশের নির্দেশনা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা ওয়েবসাইটে প্রকাশ করেনি। ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হলে শিক্ষার্থীরা সহজেই নিশ্চিত হতে পারতো তাদের তালিকা সম্পর্কে। সেটা না হওয়ায় তথ্যপ্রদানকারী আবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে সঠিকভাবে নিবন্ধিত কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত হতে পারছে না।

বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী রায়হান আহমেদ বলেন, টিকার জন্য এর আগে বিশ্ববিদ্যালয়ে নিবন্ধনকৃত আবাসিক শিক্ষার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করলে আমরা নিশ্চিত হতে পারতাম আমি বিশ্ববিদ্যালয় হতে নিবন্ধিত কিনা। তালিকা প্রকাশ করলে নিশ্চিত হতে পারতাম সুরক্ষা অ্যাপে নিবন্ধনের জন্য। আর যদি না হই তাহলে ইউজিসি তো পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলোকে পুনরায় শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের নির্দেশনা দিয়েছেন। সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও আবার নিবন্ধন প্রক্রিয়া করার সুযোগ থাকছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া নিউজ ফিলাস একাত্তর কে বলেন, ‘টিকার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবাসিক শিক্ষার্থীদের নিবন্ধনের ডাটাগুলো আমাদের রেডিই আছে। টেকনিক্যাল কারণে ওয়েবসাইটে প্রকাশ করা সম্ভব হয়নি। খুব শিগগিরই আমরা এ তালিকা ওয়েবসাইটে আপলোড করবো।

গত ২ মার্চ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী আবাসিক শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে তালিকা চেয়েছিল ইবি প্রশাসন। পরে গত ১৪ই মার্চ আবাসিক ও অনাবাসিক সবার তালিকা চেয়ে দ্বিতীয় দফায় প্রজ্ঞাপন জারি করে কর্তৃপক্ষ। তবে আবেদন কম হওয়ায় তৃতীয় বার ২৫শে মে পর্যন্ত সময় বাড়ানো হয়। সর্বশেষ চতুর্থ বারের মতো ৩০শে মে পর্যন্ত আবেদনের মেয়াদ বাড়ায় কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের আহ্বানে বিশ্ববিদ্যালয়ের আবাসিক-অনাবাসিক মোট ৬ হাজার ৬০৭ জন শিক্ষার্থী করোনার টিকার জন্য নিবন্ধন করে।

দোয়ারাবাজারে ব্যবসায়ীর পরিবারের উপর হামলা আটক ২

0

দোয়ারাবাজারে ব্যবসায়ী ও তার পরিবারের উপর হামলার ঘটনায় মামলার দুই আসামীকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের স্থানীয় বাংলাবাজারের জুতা ও কসমেটিকস ব্যবসায়ী আবু বকর সিদ্দিক ও তার পরিবারের উপর এলোপাতাড়ি ভাবেধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারপিট করে মারাত্মক জখম করার অভিযোগে দায়েরকৃত মামলায় এই দু’জনকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলো,দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামের মৃত আব্দুল কাজির পুত্র মো:মেহেরুল মেরুলও একই গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র লক্ষণ মিয়া।

ব্যবসায়ী আবু বকর সিদ্দিক বলেন রাতের আধারে মদপান করে আমার পরিবারের উপর ধারালো অস্ত্র নিয়ে মেরুল,লক্ষণ, তক্ষণ, নবী ও নুরুল ইসলামসহ আরো ৫/৬ জন মিলে হামলা চালিয়ে আমার পিতা মতিউর রহমানের কান কেটেছে,শাশুড়ি সুফিয়া খাতুনের মাথায় আঘাত করেছে, আমার সম্পর্কে চাচা ওয়াহিদের বাম চোখের উপর দা দিয়ে আঘাত করেছে সবাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।আমি প্রশাসনের নিকট সুস্থ বিচার দাবী করছি।

দোয়ারাবাজার থানার এসআই সুপ্রাংশু দে দিলু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার গভীর রাতে তাদের দু’জনকে বাংলাবাজার এলাকা থেকে আটক করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে বলেন দুইজন আসামী আটক করে শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের আটক করতে অভিযান অব্যাহত আছে।