Saturday, April 11, 2026
Home Blog Page 95

মারা গেছেন চট্টগ্রামের প্রবীণ কবি-সাংবাদিক অরুন দাশগুপ্ত

0

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চট্টগ্রামের সাহিত্য ও সাংবাদিক মহলে অতি সুপরিচিত মুখ, প্রবীণ কবি ও সাংবাদিক, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক অরুন দাশগুপ্ত।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর।

শনিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট এলাকার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

কবি-সাংবাদিক অরুন দাশগুপ্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার স্বজন বিশ্বজিত গুপ্ত জানান, অরুন অনেকদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। আজ দুপুর ১২টার দিকে তিনি নিজ গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে চট্টগ্রামে সকল মহলে শোকের ছায়া নেমে এসেছে। সর্বশেষ তিনি চট্টগ্রামের প্রাচীন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নাটোরে করোনায় একই দিনে ৩ ভাইয়ের মৃত‌্যু

0

মহামারি করোনাভাইরাসে শুক্রবার (৯ জুলাই) কয়েক ঘণ্টার ব্যবধানে নাটোরে একই দিনে ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জুলাই) সকাল ১১টার সময় ছোট ভাই জাহাঙ্গীর হোসেনের জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হয়। অন‌্য দুই ভাইকে শুক্রবারে দাফন করা হয়।

মৃতরা হলেন- শহরের চকরামপুর এলাকায় শরিফুল ইসলাম পচু তার বড় ভাই বাবলু রহমান এবং ছোট ভাই জাহাঙ্গীর হোসেন।

পচুর বড় ছেলে সুরুজ ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নাটোর শহরের চকরামপুরে অবস্থিত জেলার বৃহত্তম পচুর হোটেলের স্বত্ত্বাধিকারী শরিফুল ইসলাম পচু করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শুক্রবার ভোরে মারা যান। এ খবর শোনা মাত্র তার বড় ভাই বাবলু রহমান চাকরামপুর নিজ বাড়িতে স্ট্রোক করে মারা যান।

এদিকে, তাদের আরেক ছোটভাই জাহাঙ্গীর হোসেন করোনা আক্রান্ত হয়ে আগে থেকেই রাজশাহী মেডিক‌্যল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মারা যান। ভোর থেকে সন্ধ্যার মধ্যে তিন ভাইয়ের মৃত্যুর ঘটনায় ওই পরিবারে চলছে শোকের মাতম।

সৌদিতে সৌদি আরবে ঈদুল আজহা ২০ জুলাই

সম্প্রতি সৌদি আরবের সর্বোচ্চ আদালত ঘোষণা করেছেন ১১ জুলাই জিলহজ্জ মাসের প্রথম দিন র্অথ্যাৎ ২০ জুলাই সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। জিলক্বদ মাস শেষ হচ্ছে ১০ জুলাই। ১৯ জুলাই হজ।

তবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে সেটা জানা যাবে রোববার (১১ জুলাই) সন্ধ‌্যায় । ঈদের তারিখ নির্ধারণ এবং ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সন্ধ্যা ৭.১৫ টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।

এই সভা শেষে পবিত্র ঈদুল আজহার দিন তারিখ ঘোষণা করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তাছাড়া, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

যেসব কাজে মাস্ক পরা বিপজ্জনক

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্ক পরা অত্যন্ত জরুরি। তবে কিছু কিছু ক্ষেত্রে মাস্কের ব্যবহার বিপজ্জনক হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন ক্ষেত্রে মাস্ক পরে থাকা স্বাস্থ্যের পক্ষে বেশি বিপজ্জনক হতে পারে :

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, মাস্ক পরে শরীরচর্চা, প্রাতঃভ্রমণ বা জগিং করলে শরীরে অক্সিজেন কমে গিয়ে তা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে। তাই এই সময় মাস্ক না পরাটাই শ্রেয়।

ডব্লিউএইচও আরও জানিয়েছে, খুব ভারি ধরনের কাজ অর্থাৎ বেশি দৈহিক পরিশ্রম হয় এমন কাজের সময় মাস্ক পরে থাকলে শরীরে প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এর পাশাপাশি মস্তিষ্কে রক্ত সঞ্চালনের স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হতে পারে। দেখা দিতে পারে একাধিক আকস্মিক স্বাস্থ্য সমস্যা। তাই খুব বেশি দৈহিক পরিশ্রম হয় এমন কাজের সময় মাস্ক না পরে থকার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে।

এ ছাড়া শরীরচর্চা, প্রাতঃভ্রমণ, জগিং, অত্যাধিক দৈহিক পরিশ্রম যুক্ত ভারি কাজের সময় মাস্ক পরে থাকলে শরীরে অক্সিজেনের ঘাটতির ফলে অস্বাভাবিক ক্লান্তি, শরীরের বিভিন্ন অংশের পেশিতে টান পড়া বা খিঁচুনি, বমি ভাব, মাথা ঘোরানো এমন কি ব্রেন স্ট্রোক পর্যন্ত হতে পারে। তাই এই সমস্ত ক্ষেত্রে মাস্ক না পরাটাই শ্রেয়।

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১৬৪ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯.৮ শতাংশ।

জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার শনিবার (১০ জুলাই)বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন শনাক্ত ১৬৪ জন নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪৬৭ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪ জনে।

বর্তমানে নোয়াখালীতে কোভিট ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ৫৩ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।

খুলনায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে খুলনার পৃথক ৩টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ ও বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকার মো. হাসানুজ্জামান।

বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনালের হাসপাতালের তত্বাবধায়ক ড. আবদুল মোমেন এ শনিবার (১০ জুলাই) তথ‌্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১৫ জনের করোনা পজিটিভ ও ৩ জনের করোনা উপসর্গ ছিলো।

তিনি জানান, হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৯২ জন ও উপসর্গ নিয়ে ১০০ জন ভর্তি আছেন। এছাড়া, জেলার ৫টি উপজেলায় আরও ১০০ রোগী ভর্তি আছেন।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.৮৮ শতাংশ।

ময়মনসিংহ মেডিক‌্যালে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১৫৪ জনের।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন শনিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ‌্যে ৬ জন করোনায় আক্রান্ত হয়ে ও ৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

তিনি আরও জানান, বর্তমানে এই হাসপাতালের আইসিইউতে ২১ জনসহ মোট ৪১৭ জন চিকিৎসাধীন আছেন। নতুন করে ভর্তি হয়েছেন ৭৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

রামেকে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শনিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, মারা যাওয়া ১৪ জনের মধ্যে ৬ জনের করোনা পজিটিভ ছিলো। আর বাকি ৮ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

তিনি আরও জানান , গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৫২২ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।

টেস্ট থেকে কি অবসর নিচ্ছেন মাহমুদউল্লাহ?

সম্প্রতি জিম্বাবুয়ে টেস্টের অভিজাত ফরম্যাট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরে যাওয়ার গুঞ্জন রটেছে দেশের ক্রীড়াঙ্গনে।

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে মাহমুদউল্লাহর দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত ৪৬৮ রান করে।

দলের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ ১৫০ রান করেন। এটা তার টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সর্বোচ্চ রান। জিম্বাবুয়ের সফরে তার এমন পারফরম্যান্সে মুগ্ধ দেশের ক্রিকেটপ্রেমীরা।

তবে সেঞ্চুরির একদিন পরই দেশের ক্রীড়াঙ্গনে গুঞ্জন, রিয়াদ টেস্ট থেকে অবসর নিচ্ছেন।

হয়তো রাগ এবং হাতাশা থেকে এমন সিদ্ধান্ত নিতে পারেন রিয়াদ। জাতীয় দলের সাবেক প্রধান কোচ চান্দ্রিকা হাথুরুসিংহে রিয়াদকে সীমিত ওভারের প্লেয়ারের ‘টেগ’ লাগিয়ে দেন। হাথুরু কোচ থাকাকালীন তেমন টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি রিয়াদ।

হয়তো এই অবহেলার কারণেই জিম্বাবুয়ে সফরে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রশংসায় থেকেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিতে চান তিনি।