Saturday, April 11, 2026
Home Blog Page 96

এবার ভারতে করোনার ‘কাপ্পা’ ভ্যারিয়েন্ট শনাক্ত

সারাবিশ্বে মহামারি করোনাভাইরাসের প্রভাবের পর ভারতে একের পর এক নতুন ভাইরাস ধরা পড়ছে। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে কাপ্পা ভ্যারিয়েন্টে আক্রান্ত দুইজনের খোঁজ পেয়েছেন চিকিৎসকরা। খবর হিন্দুস্তান টাইমস।

চিকিৎসকদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ১০৭ জন আক্রান্তের নমুনার মধ্যে ২ জনের দেহে কাপ্পা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। জানা গেছে, লখনউয়ের কিং জর্জ মেডিকেল কলেজে আক্রান্ত রোগীর দেহে এই নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনা পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং করেন। সেই রিভিউ মিটিংয়ের পরই সরকারের তরফে রিপোর্ট পেশ হয়। সেই রিপোর্টে জানানো হয়েছে, রাজ্যে জেনম সিকোয়েন্স পরীক্ষার ব্যবস্থা আরও বাড়ানো হচ্ছে।

হিন্দুস্তান টাইমসের খবরে আরও বলা হয়, কাপ্পা ভ্যারিয়েন্ট ছাড়াও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া হয়েছে।

গোপালগঞ্জে চিকিৎসকের উপর হামলা, গ্রেপ্তারের দাবীতে কর্মবিরতির ডাক

0

গোপালগঞ্জে রোগীকে দেখতে দেরী হওয়ায় দুই ইন্টার্ন চিকিৎসকে পিটিয়ে আহত করেছে রোগীর স্বজনরা। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবীতে অনির্দৃষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ।

শুক্রবার (৯ জুলাই) রাতে ৯টার দিকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হসাপাতালের শেখ হাসিনা চত্ত্বর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডা: হুমায়ূন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৭ জুলাই সদর উপজেলার বাজুনিয়া গ্রামের একটি মারামারি ঘটনায় আমিনুল ইসলাম বুলবুল হাসপাতালে ভর্তি হন। শুক্রবার (৯ জুলাই) দুপুরে ওই রোগীর স্বজনরা তাকে দেখতে যাবার জন্য আহত চিকিৎসক তাহমিদ আঞ্জুম আবীরকে ডাকেন। কিন্তু আসতে দেরী হলে তার সাথে রোগীর স্বজনদের বাকবিতন্ডা হয়।

এর জের ধরে রাতে চিকিৎসক তাহমিদ আঞ্জুম আবীর তার সহকর্মী অপর চিকিৎসক মো: আলমগীর হোসাইনকে সাথে নিয়ে রাতের খাবার খেতে হাসপাতালের শেখ হাসিনা চত্ত্বর এলাকায় আসলে আমিনুল ও তার লোকজন তাদের উপর হামলা চালিয়ে বেদম মারধর করে। এসময় তাদের চিৎকারে সহকর্মীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদেরকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে অর্নিদৃষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষনা দিয়েছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ শাখা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দোষীদের গ্রেপ্তারের দাবী জানায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালের পরিবেশ এখন শান্ত। তবে এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাকিস্তানে শুরু হচ্ছে করোনার চতুর্থ ঢেউ

সারাবিশোব মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান।

সম্প্রতি দেশটিতে করোনার ৪র্থ সংক্রমণ শুরু হতে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন দেশেটির করোনা প্রতিরোধে গঠিত পাকিস্তানের সরকারি কমিটি এনসিওসি (ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার)-এর প্রধান আসাদ ওমর।

শুক্রবার এক টুইটে ওমর বলেন, ‘দু’সপ্তাহ আগে আমি টুইট করেছিলাম যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলসমূহ পাকিস্তানে করোনার ৪র্থ ঢেউ আগমণের সংকেত দিচ্ছে। এখন দেখা যাচ্ছে, সেই সংকেত ভুল ছিল না। দেশে করোনার ৪র্থ ঢেউয়ের সব লক্ষণ দেখা যাচ্ছে।

পাকিস্তানে গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর উর্ধ্বহার লক্ষ্য করা যাচ্ছে।

বাগেরহাটে বিনামূল্যে অক্সিজেন দিচ্ছে ছাত্রলীগ

0

বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে যশোরে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা মহামারি করোনাভাইরাসে আক্রান্তদের পাশে দাঁড়াতে ‘শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’ চালু করেছে।

শুক্রবার (৯ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে ৪০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়েছে। জেলা ছাত্রলীগের তত্ত্বাবধায়নে আওয়ামী লীগের জেলা অফিস থেকে ব্যাংকটি নিয়ন্ত্রণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাজাদ জাহান দিহান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন রাসেলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব জানান, তাদের হটলাইন ০১৯১২৩৩১২৭৪০১৭২১৪০৪৯৫০ মোবাইল নম্বরে কল দিলে বিনামূল্যে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। দিনের ২৪ ঘণ্টা হটলাইন চালু থাকবে। ২৫ জন ভলেন্টিয়ার এ দায়িত্বে নিয়োজিত থাকবে।

কাশ্মীরে তিনটি আলাদা বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনাসহ নিহত ৮

0

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ৩টি আলাদা বন্দুকযুদ্ধের ঘটনায় ২জন ভারতীয় সেনা সদস্যসহ ৮জন নিহত হয়েছেন। (খবর-দ্য হিন্দু)।

সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখার কাছে বন্দুকযুদ্ধে ২ ‘জঙ্গির’ পাশাপাশি ৬ সেনাও নিহত হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নিহত ২জন পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য। খবরে বলা হয়েছে, দীর্ঘ দিন পর এই পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটল।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর একটি টহল দল সুন্দারবানি সেক্টরের দাদাল বন এলাকায় সন্ত্রাসীদের মুখোমুখি গোলাগুলি হয়। পাকিস্তান থেকে আসা ২ বিদেশি জঙ্গি নিহত হয়েছে। ২টি একে ৪৭ বন্দুক, গুলি উদ্ধার করা হয়েছে।

কাপ্তাইয়ে সশস্ত্র দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

0

রাঙামাটির কাপ্তাইয়ে এবং রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা তিনছড়ি নোয়াপাড়ায় দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও নিহতের পরিচয় জানাতে পারেনি।

এলাকার সূত্র জানায়, বিকালে পার্বত্য চট্টগ্রামের একটি আঞ্চলিক দলের সশস্ত্র গ্রুপ এবং মিয়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী দলের সশস্ত্র সন্ত্রাসীরা এলাকায় মুখোমুখি ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল যান পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে উভয় দলের সন্ত্রাসীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একটি লাশ পড়ে থাকতে দেখেন তারা।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নেত্রকোনায় ধর্ষণের ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

0

নেত্রকোনার মদনে আমিরুল মিয়া নামের এক যুবক প্রেমের সম্পর্কের পর একাধিকবার ধর্ষণ করে সেই ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে গাজীপুরের গাছা থানার জয়বাংলা এলাকা থেকে গ্রেপ্তার করে শুক্রবার (৯ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, মদন উপজেলার ওই মেয়েটির সঙ্গে গত তিন বছর আগে আমিরুলের প্রেমের সম্পর্ক। একপর্যায়ে মেয়েটিকে ধর্ষণ করে কৌশলে ভিডিও ধারণ করে। পরে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে।
একপর্যায়ে ভুক্তভোগী ঘটনাটি তার পরিবারকে জানায়।এতে ক্ষিপ্ত হয়ে গত এক মাস আগে আমিরুল ধর্ষণের ভিডিও ও আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনায় গত ২৫ জুন মেয়েটির মা বাদী হয়ে এ নিয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে গাজিপুরের জয়বাংলা এলাকা থেকে গ্রেপ্তার করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার প্রেক্ষিতে আমিরুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রসহ আটক-৪

0

খাগড়াছড়ির গুইমারার ছনখোলা পাড়ায় শুক্রবার (৯ জুলাই) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি এলজিসহ প্রসীত বিকাশ কীসা সমর্থিত ইউপিডিএফের ৪ কর্মীকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।

নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উপঅধিনায়ক মেজর মো. এমরান হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ছনখোলা পাড়া এলাকা থেকে ৪ সন্ত্রাসীকে আটক করা হয়।

এসময় জব্দ করা হয় দেশীয় তৈরি ২টি এলজি, ৫টি চাঁদা আদায়ের রশিদ বই, ৬টি মোবাইল সেট ও নগদ ৩হাজার ৭শ ৫০ টাকা।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথবাহিনী সদস্যরা অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে। অবৈধ অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে গুইমারা থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ভোলায় দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

0

ভোলার দৌলতখানের চর খলিয়া গ্রামে শুক্রবার (৯ জুলাই) দুপুরে বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল (২৮) নামের এক ব‌্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত রুবেল দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর খলিফা গ্রামের আব্দুল মুনাফের ছেলে ও উপজেলার বালিকা বিদ‌্যালয় সড়কের স্টুডিও ব‌্যবসায়ী ছিলেন।

চর খলিফা ইউপি চেয়ারম‌্যান জানান, শুক্রবার দুপুরে রুবেল তার নিজের ঘরের বিদ‌্যুতের কাজ করার সময় বিদ‌্যুৎস্পৃষ্টে আহত হন। পরে পরিবারের সদস‌্যরা তাকে দৌলতখান উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জে স্মার্টফোনের জন্য কিশোরীর আত্মহত্যা

0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকায় শুক্রবার (৯ জুলাই) দুপুরে স্মার্টফোন কিনে না দেয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রুপালী নামে এক কিশোরী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠায় পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, কিশোরীর পরিবার সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকার হারাধনের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকছে। কয়েক দিন ধরে একটি স্মার্টফোন কিনে দেয়ার জন্য বাবার কাছে বায়না করে আসছিল রুপালী।

শুক্রবার দুপুরে রুপালী তার পরিবারের কাছে স্মার্টফোন কিনে দেয়ার জন্য আবারো বায়না ধরে। তবে ফোন কিনে দেয়ার আশ্বাস না পাওয়ায় সে তার হাতের বাটন মোবাইল ফোনটি আছড়ে ভেঙে ফেলে। পরে ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।