Saturday, April 11, 2026
Home Blog Page 97

হবিগঞ্জের চুনারুঘাটে কোটি টাকার কষ্টি পাথরসহ আটক-১

0

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান ফ্যাক্টরির সামনে থেকে এক কোটি টাকা মূল্যে কষ্টি পাথর উদ্ধার করেছে র‌্যাব-৯। এ সময় ১জনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর কমান্ডার লেফটেন্যান্ট নাহিদ হাসান শুক্রবার (৯ জুলাই) এ সব তথ্য নিশ্চিত করেন ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টায় র‌্যাবের সদস্যরা অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরসহ মহানন্দ মৃধাকে গ্রেপ্তার করে। আটক মহানন্দ উপজেলার গেলানীয়া চা বাগানের মৃত রাম ভজন মৃধার ছেলে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

করোনার কারণে রাজধানীতে তিনটি পশুর হাট বাতিল

0

মহামারি করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে রাজধানীতে তিনটি পশুর হাট বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। শুক্রবার (৯ জুলাই) ঢাকা সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বাতিল করা ৪টি পশুর হাট হলো-লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউন এর আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী বাস স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।

প্রসঙ্গত, দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ করপোরেশন এলাকায় ১৩টি অস্থায়ী পশুর হাটের ৩ পর্যায়ে দরপত্রের আহবান জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দরপত্র শেষে ১০টি অস্থায়ী পশুর হাটের ইজারা প্রদান করা হয়। করোনা পরিস্থিতি বিবেচনায় তৃতীয় পর্যায়ের দরপত্র শেষে আর কোন পশুর হাট ইজারা না দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় অর্থমন্ত্রীর শোক

0

নারায়ণগঞ্জের রুপগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার (৯ জুলাই) এক শোকবার্তায় অর্থমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ‍্য কামনা করেন। তিনি সব শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ব্রাজিলের মাটিতেই ব্রাজিলকে হারাতে চান মেসি

চলতি কোপা আমেরিকার এবারের আসরে ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হরিয়ে শিরোপা নিতে চান মাসচেরানোর আর্জেন্টিনার বিশ্বসেরা ফুটবলার মেসি।

মেসি প্রথম আর্জেন্টাইন হিসেবে ৬টি কোপায় খেলেছেন। এবারের কোপায় মেসি করিয়েছেন ৫টি গোল। কোপা ফাইনালের আগে কিংবদন্তি তারকার সামনে রয়েছে আরও রেকর্ড ভাঙার হাতছানি। দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে তিনি সবচেয়ে বেশি ৩৪টি ম্যাচ খেলার নজির গড়বেন ফাইনালে।

এবারের কোপায় মেসি এখন পর্যন্ত গোল করেছেন ৬ ম্যাচে ৪টি। ছয়টি কোপা মিলিয়ে তার মোট গোল ১৩টি। আর চারটি গোল করলে তিনি দক্ষিণ আমেরিকার সেরা প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল করার নজির স্পর্শ করবেন।

এ ব্যাপারে মেসিকে বলেন, “কোনও ব্যক্তিগত রেকর্ড নয়। আমি একটা জিনিসই চাই। এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে।’

মেসির আর্জেন্টিনাকে হারাতে মুখিয়ে আছেন নেইমারের ব্রাজিল

0

কোপা আমেরিকার শিরোপা জিততে মেসির আর্জেন্টিনাকে হারাতে মুখিয়ে আছেন নেইমারের ব্রাজিল। আর কোপার শিরোপা জিততে পারলে এটি হবে নেইমারের ক্যারিয়ারের সেরা অর্জন।

মেসির আর্জেন্টিনাকে হারিয়ে কোপার শিরোপা জিততে পারলে তা হবে নেইমারের ক্যারিয়ারের সেরা অর্জন। এমনটাই জানিয়েছেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার।

যেখানে বন্ধু মেসিকে সহমর্মিতা দেখালেও তাকে হারাতে মুখিয়ে আছেন বলে জানান ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। এদিকে আর্জেন্টিনা দলে লিওনেল মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড় আছেন, এটি মেনেই ফাইনাল ম্যাচে নিজেদের ফেভারিট ঘোষণা করেছেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড রিচার্লিসন।

রোববারের (১১ জুলাই) ফাইনালের আগে অনুশীলন করেছে ব্রাজিল-আর্জেন্টিনা। যেখানে ফুরফুরে মেজাজেই দেখা গেছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে।

ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হবে মেসি-নেইমার

ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ১১ জুলাই রবিবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ম্যাচের দিকে বাড়তি নজর থাকার কারণ অবশ্যই মেসি-নেইমার দ্বৈরথ।

এদিকে দুই ফুটবল মহাতারকা এই প্রথমবার বড় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছেন তারা। ২ জনের বন্ধুত্ব যদিও এখন পর্যন্ত অমলিন। তবে নেইমার ইঙ্গিতে বলে দিলেন, মারাকানার ফাইনালেই ২ জনের বন্ধুত্বে ফাটল ধরতে পারে।

নেইমার বলেন, ‘আমি সবসময় বলি, আমি যাদের খেলতে দেখেছি তাদের মধ্যে মেসিই সেরা এবং সে আমার ঘনিষ্ঠ বন্ধুও। কিন্তু আমরা এখন ফাইনালে মুখোমুখি হচ্ছি, অর্থাৎ আমরা এখন একে অন্যের প্রতিপক্ষ। আমি আমার প্রথম কোপা আমেরিকার শিরোপাটা জিততে চাই। মেসিও তার জাতীয় দলের হয়ে বহু বছর ধরে একটা শিরোপার সন্ধান করছে।’

নেইমার আরও বলেন, ‘যতবার আমরা টুর্নামেন্টে ছিলাম না, আমি মেসির জন্য গলা ফাটিয়েছি। ২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ফাইনালেও আমি তাকে সমর্থন করেছি। কিন্তু এখন দৃশ্যপটে হাজির ব্রাজিল, ফলে আমাদের বন্ধুত্ব এক পাশে সরিয়ে রাখতে হবে। একে অন্যের প্রতি শ্রদ্ধা অবশ্যই বহাল থাকবে। কিন্তু জিতবে তো একজনই। বন্ধুত্বের কথা ভুলে যাওয়া কঠিন, কিন্তু ভিডিও গেম খেলার সময় যেমন হয়- আপনি যেভাবেই হোক তাকে হারাতে চাইবেন। ফাইনালে এমন কিছুই হবে।

বিশ্বসেরা খেলোয়াড় আর্জেন্টাইন জাদুকর মেসি

সকলের প্রিয় ও বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন জাদুকর অধিনায়ক লিওনেল মেসি। একটি মাত্র বিশ্বকাপ ট্রফি জিতলেই পেয়ে যাবেন অমরত্বের স্বাদ।

সম্প্রতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। দলকে ফাইনালে তোলার পথে ৪ গোল ও ৫ এসিস্ট করেছেন তিনি।

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা ফুটবলার মেসি। তার সামনে এখন একটাই বাধা, ব্রাজিল। রোববার ব্রাজিলের বিপক্ষে ফাইনাল ম্যাচটি জিতলেই সাফল্যের ষোলোকলা পূর্ণ হবে মেসির।

তবে ১৪ বারের কোপা চ্যাম্পিয়নদের স্বপ্নযাত্রা তছনছ করে দিতে প্রস্তুত রয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরাও। আর্জেন্টিনা দলে লিওনেল মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড় আছেন- এটি মেনেই ফাইনাল ম্যাচে নিজেদের ফেবারিট ঘোষণা দিলেন ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড রিচার্লিসন।

ফরোয়ার্ড রিচার্লিসন বলেছেন, ‘লাতিন আমেরিকায় এই প্রতিদ্বন্দ্বিতাটা রয়েছে। এর বাইরে দুর্দান্ত সব খেলোয়াড়রা আছে এখানে। আমরা পছন্দ করি বা না করি, তাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড় মেসি রয়েছে। এটি প্রতিদ্বন্দ্বিতাটা আরও বাড়িয়ে দেয়।’

তিনি আরও বলেছেন, ‘আর্জেন্টিনার মোকাবিলা করা কতটা কঠিন আমরা জানি। শুধু এখনের জন্য নয়। এটি সুদীর্ঘ অতীত ধরেই হয়ে আসছে। মারাকানায় ফাইনাল ম্যাচটি খুবই কঠিন হতে চলেছে জানি। তবে চ্যাম্পিয়ন আমরাই হবো।

কোপা আমেরিকার ফাইনালে ১-০ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা

এবারের কোপা আমেরিকার আসরে একের পর এক নজির গড়েছেন আর্জেন্টিনার সেরা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ১৪৭টি ম্যাচ খেলার রেকর্ড ভেঙেছেন মেসি।

১ম আর্জেন্টাইন হিসেবে ৬টি কোপায় খেলে ফেলেছেন। তার আগে কোনও একটি প্রতিযোগিতায় আর্জেন্টিনার কেউ অন্যদের দিয়ে এত গোল করাতে পারেননি। এবারের কোপায় মেসি করিয়েছেন ৫টি গোল। দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে তিনি সবচেয়ে বেশি ৩৪টি ম্যাচ খেলার নজির গড়বেন ফাইনালে।

এবারের কোপায় মেসি এখন পর্যন্ত গোল করেছেন ৬ ম্যাচে ৪টি। ৬টি কোপা মিলিয়ে তার মোট গোল ১৩টি। আর ৪টি গোল করলে তিনি দক্ষিণ আমেরিকার সেরা প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল করার নজির স্পর্শ করবেন।

মেসির জন্য সারারাত ঘুমাবো না : অভিনেত্রী পূজা

ব্রাজিল-আর্জেন্টিনা খেলা উৎসবমুখর পরিবেশ। আর এই খেলা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই সাধারন থেকে শুরু করে অভিনেতা, রাজনীতিবিদসহ কারোরই।

আর এই খেলা নিয়ে নিজের মনের ভাব প্রকাশ করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। পূজা জানান, নিয়মিত ফুটবল খেলা দেখেন সে। এমনকি মেসির কোন খেলায় মিস করেননা।

এবারের কোপা আমেরিকা আসরে তার প্রিয় দল আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। আর তাতে বেশ উচ্ছ্বসিত পূজা। শুটিংয়ের কোন শিডিউল না থাকায় বাবা-মাকে সঙ্গে নিয়ে বাসায় বসে ফাইনাল খেলা দেখবেন তিনি।

পূজা আরও বলেন, ‘আমি এবার আশাবাদী। মেসি তার জাদুতে ব্রাজিলকে হারিয়ে কাপ জিতবে। মেসি ও আর্জেন্টিনার জন্য শুভ কামনা ও অগ্রিম অভিনন্দন। ফাইনাল খেলা দেখা যাতে মিস না হয়, এ কারণে সারারাত ঘুমাবো না। ঘুমালে যদি ভোরে উঠতে না পারি! তাই খেলা শেষ করে তারপরই ঘুমাতে যাব।

পাবনায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ৩৪৮

0

পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন করে মারা গেছেন।

এদিকে অতীতের রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ৩৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঈশ্বরদী উপজেলাতেই ২২৫ জন।

পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডাঃ সালেহ মোহাম্মদ আলী বলেন, করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। বাকি একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

করোনা আক্রান্ত ও উপসর্গে মারা যাওয়া ব্যক্তিরা হলেন; জেলার আমিনপুন থানার চরগোবিন্দপুর এলাকার রমজান আলীর ছেলে জামাল আহমেদ (৮০), আমিনপুর থানার তালিমনগর মহল্লার মৃত ওয়াহেদ আলীর ছেলে হুমায়ুন আহমেদ (৬৫), পাবনা শহরের রাঘবপুর এলাকার শাহিদা আক্তার (৫২)। এছাড়াও করোনায় রাজশাহী মেডিকেলে কলেজের মৃত ব্যক্তি পাবনার সুজানগর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে হামিদুল ইসলাম (৬৫)।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ১৪৯৮ জনের প্রাপ্ত ফলাফলে পজিটিভ এসেছে ৩৪৮ জনের। এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৪৩ জন। মারা গেছে মোট ২৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩শ জন।