Saturday, April 11, 2026
Home Blog Page 98

পার্বতীপুরে ফেনসিডিলসহ ধৃত স্কুল শিক্ষক বরখাস্ত

0

দিনাজপুরের পার্বতীপুরে মডেল থানা পুলিশের হাতে ফেনসিডিল গ্রেফতার হওয়ায় সেই স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাকে বরখাস্ত করেন।

বরখাস্ত হওয়ায় শিক্ষকের নাম আরিফ সরদার (৩৪)। তিনি পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং হাবড়া ইউপির ভবানীপুর শেরপুর বনডাঙ্গা গ্রামের আমিনুল ইসলাম কালামের পুত্র।

উল্লেখ্য, গত ২ জুলাই রাতে পার্বতীপুর মডেল থানা পুলিশ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ কেরুর মোড়ে শিক্ষক আরিফ সরদার কে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মামলা হয় এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে শতাধিক মানুষকে খাদ্য সহায়তা

0

বাগেরহাটে নিম্ন আয়ের পাঁচ শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৯ জুলাই) সকালে শহরের মারিয়া পল্লীতে (খ্রিস্টান) এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর কাউন্সিলর তৌহিদুর রহমান জনিসহ স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

পরে বাগেরহাট শহরের নতুন পুলিশ লাইনস্থ হিজড়া পল্লী, লিচুতলাস্থ সুইপার সম্প্রদায়, হাড়িখালিস্থ ঋষি, নরসুন্দরসহ নানা শ্রেণি-পেশার পাঁচ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, ‘লকডাউনে’ কর্মহীন হয়ে পড়া মানুষ যাতে খাবারের কষ্টে না ভোগেন, সে জন্য আমরা খাদ্য বিতরণ শুরু করেছি। আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, বাগেরহাটের সব অসহায় মানুষের বাড়িতে আমরা খাদ্য পৌঁছে দেব। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে।

লক্ষ্মীপুরে বৃদ্ধ বাবাকে বাহিরে ফেলে রেখেছে সন্তানরা

0

লক্ষ্মীপুর বৃদ্ধ বাবা শফিকুল ইসলামকে ঘরের বাহিরে ফেলে রেখেছে তার সন্তানরা। প্রতিষ্ঠিত ৩ পুত্র সন্তান থাকলেও বাবার দায়িত্ব নিতে অপরাগ ছেলেরা।

শুক্রবার সকালে মেঝ ছেলে বাবাকে ঘর থেকে বের করে বাহিরে রেখে দিয়েছে। সকাল থেকে সন্তানের ঘরের সামনে অসুস্থ শফিকুল ইসলাম ৯৫কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যান। ঘটনাটি লক্ষ্মীপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের মেঘনা রোড সংলগ্ন স্বর্প্ন মহলের সামনে।

স্থানীয়রা জানায়, অসুস্থ শফিকুলের ৪ ছেলে ও ৩ মেয়ে। দীর্ঘদিন যাবত বাবা বাধ্যকজনিত রোগে ভুগছেন। গত ২ বছর আগে তিনি সন্তানদের সম্পত্তি ভাগ করে দেন। তার বড় ছেলে মারা গেছে, মেঝ ছেলে আলমগীর বিজিবিতে চাকুরি করে, সেজ ছেলে জাহাঙ্গীর প্রবাসী আরেক ছেলে শাহালম সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত।

লক্ষ্মীপুর পৌর ১নং ওয়ার্ডে সবারই বিলাশবহুল বাড়ি রয়েছে তাদের। আজ সকালে মেঝ ছেলে আলমগীর বাবার পরিচর্যা করতে অপারগতা প্রকাশ করে ছোট ছেলে শাহালমের ঘরের সামনে বাবাকে ফেলে রাখে যায়। ছোট ছেলে শাহালমও নানা সমস্যার কারনে বাবার পরিচর্যা করতে অপারগতা প্রকাশ করেন।

পরে স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও মোঃ রাজীব হোসেন ঘটনাস্থালে যান। ইতিমধ্যে বড় মেয়ে সুরাইয়া এসে তার বাবার দায়িত্ব নিতে ইচ্ছে প্রকাশ করেন। পরে ম্যাজিস্ট্রেট এর গাড়ি করে অসুস্থ শফিকুলকে মেয়ে সুরাইয়ার বাড়িতে পাঠিয়ে দেন।

ইভ্যালির চেয়ারম্যান ও এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল দুদক

বর্তমানে দেশের পণ্য কেনা-বেচার জনপ্রিয় অনলাইন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সূত্র-দুদকের জনসংযোগ বিভাগ।

সূত্র জানায়, ইভ্যালি লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গোপনে দেশ ত্যাগের প্রচেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম চলমান থাকা অবস্থায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ দেশ ত্যাগ করলে সার্বিক অনুসন্ধান কার্যক্রম ব্যহত হতে পারে মর্মে গতকাল তাদের বিরুদ্ধ বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সংস্থাটি।

এদিকে ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্প্রতি দুদকের কাছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি সুপারিশ পাঠানো হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো সেই চিঠি কমিশনের সভায় উত্থাপনের প্রস্তুতিও নেয় দুদক। পরে কমিশনের সিদ্ধান্তে এই বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।

এর আগে গত রবিবার (৪ জুলাই) ইভ্যালির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ চার সরকারি প্রতিষ্ঠানকে চিঠি পাঠায় বাণিজ্য মন্ত্রণালয়।

কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের নেতৃত্ব দিবেন থিয়াগো সিলভা

0

ব্রাজিল-আর্জেন্টিনার খেলা মানেই সারাবিশ্বে অন্য রকম আমেজ। বিশেষ করে বাঙ্গালীর কাছে এ যেন এক উৎসব মুখরদিন।

মহামারি করোনার কারণে বিলম্বে শুরু হওয়া এই বছরের কোপা আমেরিকার ফাইনালে উঠেছে অধিনায়ক সিলভার ব্রাজিল। তার মুখোমুখি হবে আর্জেন্টিনার মেসির দল। আর এই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে ব্রাজিল দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন চেলসি অধিনায়ক থিয়াগো সিলভা।

ইউরো-২০২০ আসরের চার সেমি ফাইনালিস্ট দলে অন্তত একজন করে প্রতিনিধি রয়েছে চেলসির। ফলে এবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন ট্রফি যারাই জিতুক তার অংশিদারিত্ব যে চেলসি পাচ্ছে তাতে কোনো সন্দেহই আর থাকছে না। কিন্তু থিয়াগো সিলভা যদি দক্ষিণ আমেরিকার প্রাচীনতম টুর্নামেন্ট কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলতে পারেন তাহলে তিনি চেলসিকে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নদের হোম বলে উল্লেখ করতে পারবেন।

মেসি ভালো খেলোয়াড়, তবে জিতবে ব্রাজিল: ব্রাজিল ভক্ত জয়

সম্প্রতি কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল আর আর্জেন্টিনা। এসময় সবাই মুখিয়ে থাকেন খো দেখার জন্য। আর এই খেলা নিয়ে সবাই প্রকাশ করছেন যার যার মন্তব্য।

এমনই এক মনের কথা জানালেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। তিনি জানান যে, মন থেকে ফুটবল খেলা পছন্দ করেন। সমর্থন করেন নিজের প্রিয় দল ব্রাজিলকে।

তিনি বলেন, ‘আমি ছোট বেলা থেকেই ব্রাজিলের ভক্ত। ব্রাজিলের খেলা মানেই হচ্ছে ছন্দ। ফুটবলের ছন্দময় খেলা যদি কোন দল খেলে থাকে সেটা হচ্ছে ব্রাজিল। ফুটবল যখন থেকে বুঝি তখন থেকেই ব্রাজিলের সমর্থক আমি। ব্রাজিলের এবারের দলটা চমৎকার। যারা আছেন, তারা বিভিন্ন দেশের লিগে ডমিনেট করেছেন। সেই শুরু থেকেই দুর্দান্ত এক ব্রাজিলকে আমি দেখছি। তাদের খেলার একটা ছন্দ আছে, মাধুর্যতা আছে। তাই ব্রাজিলকেই আমার ভালো লাগে।

ব্রাজিলের কার কার খেলা আপনার ভালো লাগে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার প্রিয় খেলোয়াড় পেলে। আর এখন যদি বলেন নেইমার। বর্তমানে নেইমার দুর্দান্ত খেলছে। এ সময়ে তার মতো এত দক্ষ খেলোয়ার খুব কমই দেখা যায়, যার কারণে বিশ্বজুড়ে তার এত ভক্ত।

তিনি বলেন, ২০০২ বিশ্বকাপ খেলা আমি খুব ভালোভাবে দেখেছি। এবং ওই বিশ্বকাপের খেলা দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছি যা ভাষায় প্রকাশ করা যাবে না। ২০০২ সালের বিশ্বকাপে ব্রাজিলের দলটা ছিল দুর্দান্ত। রোনালদো, রিভালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোস, কাফু, এই দল দিয়ে যে কোনোভাবে, যে কোনো মুহূর্তেই গোলের দেখা পেতো তারা। প্রতিটা ম্যাচ জিততে পারতো। একারণেই সেই আসরের সাতটি ম্যাচই জিতেছিলো তারা। হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন।

তিনি আরও বলেন, সবসময়ই মুখিয়ে থাকি ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখার জন্য। ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলা হলে তো কথাই নেই। এবারের কোপার ফাইনালে ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলা হবে। জমবে বেশ। আর্জেন্টিনাও ভালো দল। তাদের মেসির মতো একজন দারুণ খেলোয়াড় আছে। তবে জিতবে ব্রাজিল।

করোনায় গত ২৪ ঘন্টায় রেকর্ড মৃত‌্যু ২১২

0

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১২ জনের মৃত‌্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেলেন ১৬ হাজার ৪ জন। শনাক্ত হয়েছে ১১ হাজার ৩২৪ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৫৪৩ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন।

স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (৯ জুলাই) বিকেলে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০.৯৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪.৪৯ শতাংশ। সুস্থতার হার ৮৬.১৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৬০।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০.৯৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪.৪৯ শতাংশ। সুস্থতার হার ৮৬.১৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৬০ শতাংশ।

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭১ জনের মৃত‌্যু

0

মহামারি করোনাভাইরাসে খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৫৬ জনের। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৮৭ জনে।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বিভাগে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ৯ জন, ঝিনাইদহে ১০ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, মেহেরপুরে ৫ জন, বাগেরহাটে ২ জন এবং নড়াইল ও মাগুরা জেলায় একজন করে মারা গেছেন।

এ পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৯ হাজার ১৮৭ জন। তাদের মধ‌্যে মারা গেছেন ১ হাজার ৪৮৭ জন। করোনামুক্ত হয়েছেন ৪৪ হাজার ৭২৭ জন।

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে দগ্ধ ৫

0

রাজধানীর কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় শুক্রবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধ রায়হান জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের বাসা কামরাঙ্গিরচর এলাকাতেই। গত রাতে তিনি ওই বাসাতে মায়ের কাছে ছিলেন। ভোরে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায় এবং চারদিকে আগুন দেখতে পায়। পরে তারা দৌড়ে বাসায় বাইরে চলে যায়। তার মামা আব্দুল মতিন প্রতিদিন বাসাতেই অটোরিকশা চার্জ করতেন। রাতে সেই চার্জার থেকেই বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটেছে।

পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, কামরাঙ্গীরচর থেকে অটোরিকশার চার্জার থেকে বিস্ফোরণ হয়ে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়ে এসেছেন। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশুসহ ৪ জনের মৃত্যু

0

কিশোরগঞ্জে তিন উপজেলায় ইটনা, নিকলি ও করিমগঞ্জে বৃহস্পতিবার (৮ জুলাই) পানিতে ডুবে ৩ শিশুসহ ৪ জন মারা গেছেন।

নিহতরা হলেন, ইটনার বাদলা ইউনিয়নের শিমলা শান্তিপুর গ্রামের পাপিয়া আক্তার, ফারজানা আক্তার, করিমগঞ্জ উপজেলার কলাতুলি পশ্চিমপাড়া গ্রামের শিশু জাহাঙ্গীর।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান জানান, বাড়ির পাশে খেলা করার সময় বর্ষার পানিতে ডুবে মারা যায় পাপিয়া আক্তার ও ফারজানা আক্তার নামে ৫ বছর বয়েসী ২ শিশু। পরে পথচারিরা তাদের একে-অপরকে জড়িয়ে ধরে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মৃত উদ্ধার করেন।

একই দিন করিমগঞ্জ সদরের কলাতলী পশ্চিমপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে জাহাঙ্গির নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়। সবার অজান্তে শিশুটি পুকুরের পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করে দ্রুত করিমগঞ্জ উপজেলা হাসাতালে নেয়া হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।