Tuesday, October 6, 2026
Home Blog Page 83

আশুলিয়ায় ১৪ মামলার আসামিসহ ৫ গরু চোর আটক

0

সাভারের আশুলিয়ার সিকাদর বাঘ কাঠগড়া ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় চুরি হওয়া দুই গরুসহ পাঁচ চোরকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- আলী আজম, মকুল শেখ, শাকিল হাসান, আব্দুল মজিদ ও সমেজ শেখ। তারা সবাই আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার বিভিন্ন বাসায় ভাড়া থাকতেন। এদের ভেতর আব্দুল মজিদ ও আলী আজমের বিরুদ্ধে চুরিসহ ১৪টি মামলা রয়েছে৷

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার সিকদার বাঘ কাঠগড়ায় ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে চুরি হওয়া দুই গরুসহ তাদেরকে আটক করা হয়েছে। সেই সাথে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে৷

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন উর রশিদ বলেন, কিছুদিন আগে আশুলিয়ার বাগবাড়ি, আরাগাঁও থেকে গরু চুরি হয়। সেই তথ্যের পরিপ্রেক্ষিতে আটক চোরদের ভেতর একজনের ওপর আমরা নজর রাখি। মঙ্গলবার সন্ধ্যায় সেই গরুগুলো দেখতে পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সংঘবদ্ধ চোর চক্র।

হবিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

0

হবিগঞ্জ জেলার সদর উপজেলায় অভিযান চালিয়ে ১২ জুলাই দিবাগত রাত সোয়া ২টায় মাদকের লেনদেন কালে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১০ মামলার আসামি হান্নান মোড়লকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ওই মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এসআই শেখ আলী আজহার ও মাহমুদুল হাসান এর নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ। এ সময় সদর উপজেলার বড় বহুলা গ্রামের ঢাকা আইডিয়াল কিন্ডারগার্টেন এর সামন থেকে লেনদেন কালে হান্নানকে গ্রেপ্তার করা হয়।

আটক হান্নান মোড়লের বিরুদ্ধে ৮ টি মাদক মামলা সহ মোট ১০টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিশ্বে গত ২৪ ঘন্টায় আরও ৮ হাজারের বেশি মৃত্যু

সারাবিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮ হাজার ১০৩ জনের। শনাক্ত হয়েছে ৫ লাখ ৮ হাজার ১১৫ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ১০৩ জনের। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৮ হাজার ১১৫ জনের।সুস্থ হয়েছেন ৪ লাখ ৭ হাজার ৯০০ জন।

এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হলো ১৮ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৬৩৭ জনের। মোট মৃত্যু ৪০ লাখ ৬৫ হাজার ৩২৬ জনের এবং করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭ কোটি ২৪ লাখ ৬ হাজার ২৯৬ জনে।

করোনার সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষ অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩০৭ জনের। একই সময়ে ভারতে মৃত্যু হয়েছে ৬২৩ জনের এবং ব্রাজিলে ১ হাজার ৬১৩ জনের। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। গত কয়েক সপ্তাহ ধরে উদ্বেগজনক হারে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে দেশে।

৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত

0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে আগামী ৩১ জুলাই পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস মঙ্গলবার (১৩ জুলাই) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা ভয়াবহ পরিস্থিতির কারণে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এই সময়ে স্থল সীমান্ত বন্দর দিয়ে বাংলাদেশিরা সপ্তাহে ৩ দিন প্রবেশ করতে পারবেন। যারা আসবেন তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

প্রসঙ্গত, ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল থেকে দেশটির সঙ্গে সব ধরনের সীমান্ত বন্ধ করার ঘোষণা দেয় বাংলাদেশ। সীমান্ত বন্ধের সেই ঘোষণা কয়েক দফায় বাড়ানো হয়। এবার সেই বন্ধের মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হলো।

রামেকে গত ২৪ ঘন্টায় আরও ২৫ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বুধবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ২৫ জনের মধ্যে ৭ জনের করোনায় আক্রান্ত ও ১৮ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। মারা যাওয়া ২৫ জনের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ২ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়া ও যশোরের ১ জন ছিলেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন। করোনা ইউনিটে ভর্তি আছেন ৫০০ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

0

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আলাকপুর নামক এলাকায় মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাইক্রোবাসের ধাক্কায় ইউসুফ (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

হাসপাতাল ও পরিবার সূত্র জানায়, বিকেলে ইউসুফ বাসা থেকে বের হয়ে রাস্তার পাশে খেলাধুলা করছিল। এমন সময় আখাউড়া থেকে আসা একটি মাইক্রোবাস ইউসুফকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ইউসুফকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক মাইক্রোবাসটি শনাক্তের জন্য পুলিশ কাজ করছেন। তবে এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাইনি।

পাঁচ বছরের ধারাবাহিকতা রক্ষা করবেন গ্ল্যামার গার্ল পরী

0

খবরের শিরোনাম যার দখলে তিনি আর কেউ নয় আমাদের সবার প্রিয় বিশ্বসুন্দরী ও গ্ল্যামার গার্ল খ্যাত চিত্রনায়িকা পরীমনি।

র্দীঘ পাঁচ বছর ধরে তার প্রিয় কর্মস্থল বিএফডিসি তার সহকর্মী, পরিচিত, অসহায়দের জন্য কোরবানী দিয়ে আসছেন। এবারও তার ব্যাতিক্রম হবে না। এবার তিনি গত পাঁচ বছরের ধারাবাহিকতা রক্ষা করে এবার ছয়টি গরু কোরবানি দেবেন।

এ বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেন, ‘গত পাঁচ বছর এফডিসিতে কোরবানি দিচ্ছি। এবার ছয় বছর হবে। তাই ছয়টি গরু কোরবানি দেব। আমার ইচ্ছে- প্রতিবছর একটি করে গরু বাড়াবো ইনশাআল্লাহ।’

‘কোরবানি ঈদ সব সময় নানু বাড়িতে করতাম। আমি জানতাম না চলচ্চিত্রের অনেক কলাকুশলী মানবেতর জীবন-যাপন করেন। জানার পর থেকে এফডিসিতে কোরবানি দেই। যারা কোরবানি দিতে পারেন না, তাদের জন্যই এই উদ্যোগ।’

এই অভিনেত্রী এফডিসিকে দ্বিতীয় পরিবার মনে করেন। তিনি বলেন, ‘যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব।’ তবে এবার সতর্কতার সঙ্গে কোরবানি দেবেন; স্বাস্থ্যবিধি মেনে মাংস বিতরণ করবেন তিনি।

চীনে র্দীঘ ২৪ বছর পর খুঁজে পেলেন সন্তানকে

চীনের একটি বড় সমস্যা শিশু অপহরণ। প্রতি বছর দেশটিতে অপহরণের শিকার হয় হাজার হাজার শিশু। তেমনি ২৪ বছর আগে শানডং প্রদেশে নিজের বাড়ির সামনে থেকে গুয়ো গানতাংয়ের ছেলেকে অপহরণ করেছিল দুই মানবপাচারকারী। ৫ লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২৪ বছর পর নিজের সন্তানকে খুঁজে পেলেন চীনের এক নাগরিক। খবর-বিবিসি।

চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ডিএনএ শনাক্তের মাধ্যমে পুলিশ গানতাংয়ের ছেলের অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়। পরে অপহরণে সম্পৃক্ত দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গানতাংয়ের ছেলে নিখোঁজের এই গল্প নিয়ে ২০১৫ সালে একটি সিনেমাও নির্মাণ করা হয়েছিল। এতে অভিনয় করেছিলেন হংকংয়ের সুপারস্টার অ্যান্ডি লুই।

চীনা সংবাদমাধ্যম চীনা নিউজ জানিয়েছে, অপহরণকারী দুজন ছিল প্রেমিক-প্রেমিকা। শিশুটিকে অপহরণ করে তারা প্রতিবেশী হেনান প্রদেশে নিয়ে বিক্রি করে দেয়।

এদিকে, ১৯৯৭ সালে সন্তানকে হারানোর পর তাকে খুঁজতে মোটরসাইকেলে করে চীনের ২০টি প্রদেশে গিয়েছেন গানতাং। ছেলের ছবি আঁকা ব্যানার সঙ্গে নিয়ে জীবনের বড় একটি অংশ তিনি রাস্তায় রাস্তায় কাটিয়েছেন। কখনো তিনি সেতুর নিচে কাটিয়েছেন, হাতের টাকা শেষ হলে ভিক্ষাও করেছেন। ছেলেকে খোঁজার এই সময়ে তিনি চীনের নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের সংগঠনের সুপরিচিত সদস্য হন।

ডিভোর্স পর্যন্ত চলে যাওয়ার পর আর কী থাকে?

0

বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় দুই তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাস। ভালোবেসে সংসার বেঁধেছিলেন তারা। তবে বিয়ের দীর্ঘ ৮ বছর পর দু’জন সংসার জীবনের ইতি টানেন ২০১৮ সালে।

সম্প্রতি গুঞ্জন উঠেছে এই জুটির ভেঙে যাওয়া সংসার পুনরায় জোড়া লাগছে। তবে এ বিষয়ে অপু বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, ‘সংসার আবার জোড়া লাগানো সম্ভব নয়। ডিভোর্স পর্যন্ত চলে যাওয়ার পর আর কী থাকে? আমি আমার মতো করে সন্তান নিয়ে ভালো আছি। আমি আর চাইছি না।’

প্রসঙ্গত, ২০১৬ সালে অপু বিশ্বাস প্রকাশ করেন তাদের দীর্ঘ ৮ বছরের বৈবাহিক সম্পর্কের কথা। এরপরই শাকিব খান-অপু বিশ্বাসের সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে। সর্বশেষ তারা বিচ্ছেদের পথ বেছে নেন।

সারাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় এরও ২০৩ জনের মৃত‌্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় আরও ২০৩ জনের মৃত‌্যু হয়েছে।এখন র্পযন্ত করোনায় মারা গেলেন ১৬ হাজার ৮৪২ জন।

গত ২৪ ঘন্টায় আরও ১২ হাজার ১৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯.২১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪.৮৪ শতাংশ। সুস্থতার হার ৮৪.৯১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৬১ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৬১ জন, চট্টগ্রাম বিভাগের ৩০ জন, রাজশাহী বিভাগের ২৭ জন, খুলনা বিভাগের ৫৩ জন, বরিশাল বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ৫ জন, রংপুর বিভাগের ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগের ৭ জন।