Saturday, April 11, 2026
Home Blog Page 82

যশোরে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৯ মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে মোট মারা গেছেন ৯ জন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বুধবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৬০ জন এবং ইয়েলো জোনে ৫৩। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪৫১ নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১৩৩ জনের। শনাক্তের হার ২৯.৪৯।

জাপার পাল্টা কমিটি ঘোষণা, আজীবন চেয়ারম্যান রওশন এরশাদ

0

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় পার্টির পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে।

বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদকে আজীবন চেয়ারম্যান ঘোষণা করে এরশাদের ছোট ছেলে এরিক এরশাদ এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে বিদিশা এরশাদ, সাদ এরশাদকে কো চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে বারিধারার প্রেসিডেন্ট পার্কে এরশাদের ২য় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এরিক এরশাদ এ ঘোষণা দেন। এসময় অসুস্থতাজনিত কারণে রওশন এরশাদ ছিলেন না, তবে তার ছেলে সাংসদ সাদ এরশাদসহ জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

প্রথমবার পর্দায় একসঙ্গে শাহরুখ-সঞ্জয়

0

এবার প্রথমবারের মতন পর্দায় একসঙ্গে হাজির হবেন বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা শাহরুখ খান ও সঞ্জয় দত্ত। খবর-টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়ার প্রচারিত এক সংবাদে জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম ১৮-এর ‘রাখী’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের। যদিও এর আগে শাহরুখের ‘রা. ওয়ান’ ও ‘ওম শান্তি ওম’ সিনেমায় অতিথি চরিত্রে হাজির হন সঞ্জয় দত্ত। তবে পূর্ণাঙ্গ কোনো চরিত্রে এই প্রথম একসাথে অভিনয় করবেন তারা।

বর্তমানে ‘পাঠান’ সিনেমার শুটিং করছেন শাহরুখ। এই সিনেমার মাধ্যমে প্রায় ৩ বছর পর লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগতে ফিরলেন এই অভিনেতা।

এদিকে সঞ্জয়ের ঝুলিতেও রয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’, ‘পৃথ্বীরাজ’, ‘শমশেরা’ ও ‘তোরবাজ’ সিনেমা।

পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী আজ

0

আজকের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

২০১৯ সালের ১৪ জুলাই সকাল পৌনে ৮টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ তার মৃত্যুর দুই বছর হয়ে গেল।

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে সাবেক এ রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে বিভিন্ন কর্মসূচি নিয়েছে জাতীয় পার্টির (জাপা)। রাজধানীতে ১০ হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ করবে নগর জাতীয় পার্টি।

পল্লীজীবনের অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়ে ইতিহাসে স্থান করে নিয়েছেন এরশাদ। দীর্ঘ ৯ বছর রাষ্ট্রপ্রধান থাকায় বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নয়নে তার অবদান রয়েছে।

উন্নয়ন-সমৃদ্ধি-সংস্কার কর্মসূচিতে দেশ পরিচালনার ইতিহাসে শ্রেষ্ঠত্ব অর্জন করেন এরশাদ। তার দু’টি কালজয়ী স্লোগান হচ্ছে ‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’ এবং ‘বীর মুক্তিযোদ্ধারা এদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান’। গ্রামের অভূতপূর্ব উন্নয়নের জন্য তিনি ১৯৮৬ সালের ৬ অক্টোবর ঢাকার শেরে বাংলা নগরে বিশাল কৃষক সমাবেশে ‘পল্লীবন্ধু’ উপাধি পান।

সাতক্ষীরায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৯ মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সীমান্ত জেলা সাতক্ষীরায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৪৫ জন।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বুধবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা চার হাজার ৫৭৭ জন। জেলায় সুস্থ হয়েছেন ৩২৮০ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ২৬৯ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬৯ জন।

এদের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের (সামেক) করোনা রোগীর সংখ্যা ১৯ জন ও বেসরকারি হাসপাতালে ১৬ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন ১ হাজার ১৮৫ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৫০ জন।

মমেক হাসপাতালের গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৯ মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। শনাক্ত হয়েছে আরও ২৮৩ জনের।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বুধবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪৩০ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩জন। নতুন করে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। এছাড়াও ফাঁকা নেই আইসিইউ বেড।

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ দুইজন নিহত

0

কুষ্টিয়ার মধুপুরে সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শফিউল আজম ও তার মামাতো ভাই এনামুল ইসলাম নিহত হয়েছেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান আজ সকাল সাতটার দিকে সাতক্ষীরা থেকে নিজ বাড়ী কুষ্টিয়ার আমলার খয়ের পুরে মোটর সাইকেল যোগে আসছিল শফিউল আজম। মোটরসাইকেল চালাচ্ছিলেন তার মামাতো ভাই এনামুল ইসলাম। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষীপুর-মধুপুর কলার হাট এর কাছে তারা রডবাহী লং ট্রাকের সাথে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই এনামুলের মৃত্যু হয় আর হাসপাতালে নেয়ার পর শিক্ষক শফিউল আজমের মৃত্যু হয়। নিহত শিক্ষক শফিউল আজম কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সদরপুরের খয়েরপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। নিহত এনামুল পার্শবর্তী চরপাড়া গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে।

নিহত শিক্ষক শফিউলের ভাইরা স্বপন জানান, মাকে দেখার জন্য শফিউল তার মামাতো ভাই এনামুলের সাথে সাতক্ষীরা থেকে কুষ্টিয়ার আমলার খয়েরপুরে আসছিল এবং সকাল ৭টার দিকে মধুপুরে এই দূর্ঘটনার কবলে পড়ে।

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১

0

নওগাঁ জেলার আত্রাই উপজেলার বান্দাইখাড়া-নওগাঁ বিশ্বরোডের ধনপাড়া এলাকায় মঙ্গলবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ শহর থেকে যাত্রী নিয়ে আত্রাই উপজেলার বান্দাইখাড়ার জামালগঞ্জের মোড়ে যাচ্ছিল অটোরিকশাটি। অপরদিকে জামালগঞ্জের মোড় থেকে ধান বোঝাই করে ট্রাক্টরটি রানীনগরের দিকে আসছিল। পথিমধ্যে বান্দাইখাড়া-নওগাঁ বিশ্বরোডের মিরাটের ধনপাড়া এলাকায় ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী তুহিন ঘটনাস্থলেই মারা যান।

এ সময় অপর যাত্রী রাজু আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে গেছেন।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি জব্দ এবং মরদেহ উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন বুধবার (১৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে করোনায় আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ২৭৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ২০৫ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৭৪ জন।

তিনি আরও জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৯০৩টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫.৯৯ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১১ হাজার ১৯৮ জনে।

কাল থেকে ৮ দিন অভ্যন্তরীণ ফ্লাইট চলবে

0

করোনা সংক্রমণের রোধে সরকারের ঘোষিত চলমান কঠোর লকডাউন শিথিল করায় সরকার ১৫ জুলাই থেকে ৮ দিনের জন্য অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ (সিএএবি) জারি করা বিমান পরিবহন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, এর আগে স্থানীয় রুটে স্থগিতকৃত সকল প্রতিষ্ঠানের সব ধরনের বিমান চলাচলের নিষেধাজ্ঞা ১৫ জুলাই বিএসটি ০০:০১ থেকে ২৩ জুলাই ০০:০৬ বিটিএস পর্যন্ত তুলে নেয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সকল এয়ার অপারেটরের সকল ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।

মেডিভেক, মানবিক সাহায্য ও ত্রাণ কাজের এবং পণ্যবাহী বিমানগুলো এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে এতে বলা হয়।

সিএএবি বিমান অপারেটরদের এই ধরনের ফ্লাইটের জন্য যাত্রী, ক্রু, সরঞ্জাম এবং এয়ারক্রাফ্ট এবং গ্রাউন্ট ফ্লাইটে স্ট্যান্ডার্ড রোগ জীবানু শুন্যকরণ, স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব পদ্ধতি কঠোরভাবে বজায় রাখতে ও অনুসরণ করতে বলা হয়েছে।