Saturday, April 11, 2026
Home Blog Page 81

রাজশাহীর গোদাগাড়ীতে দুইপক্ষের সংঘর্ষে কৃষক নিহত

0

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোনাদিঘি আদাড়পাড়া গ্রামে বুধবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দুইপক্ষের সংঘর্ষে তসলিম উদ্দিন নামে এক কৃষক নিহত হয়েছেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিবেশী আবদুল কাদের মিনুর সঙ্গে জমি নিয়ে তসলিম উদ্দিনের বিরোধ চলছিল। দুপুরে প্রতিপক্ষরা একা পেয়ে তসলিম উদ্দিনের ওপর অতর্কিতভাবে হামলা করে। এ সময় তাকে বাঁচাতে যান স্বজনরা। তখন দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তসলিম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর নিহত তসলিমের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক‌্যল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যামামলা হবে।

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

0

মুসলমানদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৯ জুলাই সোমবার থেকে ২৪ জুলাই শনিবার টানা ৬ দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বুধবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, ঈদ উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকবে ভারত থেকে এই বন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম। আবার ২৫ জুলাই রোববার সকাল থেকে ভারত থেকে সকল প্রকার আমদানি-রপ্তানি চালু হবে।

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় আরও মৃত্যু ১০

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ১০০৩ জনের।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বুধবার (২৪ জুলাই) সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান. গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পিসিআর ল্যাবসমূহে ২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৪.৯৫ শতাংশ। চিকিৎসাধীন থাকা ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন বিভিন্ন উপজেলায় উপজেলার এবং ৪ জন চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায়।

কক্সবাজারের রামুতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

0

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ১০ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বুধবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল মঙ্গলবার মধ্যরাতে কক্সবাজারের রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি কালা খন্দকার পাড়ার মো. হানিফের চা দোকানের সামনে কক্সবাজার টু টেকনাফগামী পাকা রাস্তার কাছে থেকে ইয়াবা গুলো উদ্ধার করে।

এ সময় আসামিদের সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে সর্বমোট ১০,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

এএসপি আরও জানান, গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদানে কোন অনিয়ম সহ্য করা হবে না : কাদের

0

প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদানে যেন স্বজনপ্রীতি না হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছায় সেদিকে কঠোর সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে কোন অনিয়ম সহ্য করা হবে না। এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৪ জুলাই) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ নির্দেশনা দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যেই লকডাউনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তা, গ্রামীণ কর্ম-সৃজন,পর্যটনখাত এবং পরিবহন শ্রমিক ও খেটে খাওয়া মানুষের জন্য ৩২০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছেন। সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্তরা যাতে তালিকাভুক্ত হয়, সেদিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।

ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমানোর পাশাপাশি খেটে খাওয়া মানুষের আর্থিক নিরাপত্তা এবং ঈদকে ঘিরে অর্থনীতির প্রবাহ গতিশীল রাখতে শেখ হাসিনা সরকারের এই উদ্যোগ। মনে রাখতে হবে সাময়িক এ বিধিনিষেধ শিথিলের সুযোগ নিয়ে আমরা যেন গড্ডালিকা প্রবাহে গা না ভাসাই। এ পরিস্থিতিতে নিজেই হতে হবে নিজের রক্ষক। নিজেদের উদাসীনতা এবং অপরিণামদর্শীতায় উৎসবের যাত্রা যেন জীবনের শেষ যাত্রায় রূপ না নেয়।

ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রী লকডাউনের ব্রেক দিলেও কাউকে করোনা ব্রেক দিবে না, প্রাণঘাতী রূপ নিয়ে সংক্রমণ ছড়াবেই। তাই শতভাগ মাস্ক পরিধানের কোন বিকল্প নেই।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনগুলো করোনার বর্তমান সংক্রমণ মাথায় রেখে, স্বাস্থ্যবিধিসহ শর্তসমূহ মেনে যানবাহন পরিচালনা করবেন।

সড়ক পরিবহন মন্ত্রী শর্ত অমান্যকারী এবং অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন।

ঈদযাত্রার অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু

0

ঈদকে সামনে রেখে সরকারের দেয়া চলমান লকডাউন খুলে দেয়া হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকাল থেকে অনলাইনে ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে এক সিট খালি রেখে চলবে সব ট্রেন। তাই সব ট্রেনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল ৫টায় টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। আজ সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়।

ঈদযাত্রা সামনে রেখে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ৩৮টি আন্তঃনগর, ১৯টি মেইল ও কমিউটার ট্রেন চলাচল করবে।

বগুড়ায় করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ মৃত‌্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত‌্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মারা গেছেন করোনায় আর ৯ জন করোনার উপসর্গে। শনাক্ত হয়েছেন আরও ১৯২ জন। সুস্থ হয়েছেন ১৪২ জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার (১৪ জুলাই) অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জন মারা যাওয়া ছাড়াও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শজিমেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় জেলায় ৫৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর ফলাফলে ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৪.৭১ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৩৭০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩৯৪৯ জন। মারা গেছেন ৪৮৫ জন।

আইনজীবী কানিজ রেহনুমা আর নেই

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির নেত্রী কানিজ রেহনুমা ভাষা।

বুধবার (১৪ জুলাই) ভোরে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ঢাকাস্থ সুনামগঞ্জের সিনিয়র সাংবাদিক শংকর মৈত্র। তিনি বলেন, কানিজ রেহনুমা ভাষা বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলার বর্তমান পিপি অ্যাডভোকেট শাহানা রব্বানীর কন্যা। কানিজ রেহনুমার স্বামী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

আইনজীবীর মৃত্যুতে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এবার একসঙ্গে জুটি বাধঁবেন রিয়াজ-স্পর্শিয়া

0

বাংলা চলচিত্রের জনপ্রিয় তারকা রিয়াজ ও স্পর্শিয়া। দুজনেই নিজেদের অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। দুজনেই নিয়মিত কাজ করে চলছে চলচ্চিত্রে। তবে এবারই প্রথমেএকসাথে দুজনকে র্পদায় দেখা যাবে।

তবে চলচ্চিত্রে নয়, বিটিভির ‘আনন্দমেলা’ ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন তারা। এরই মধ্যে অনুষ্ঠানটির রেকর্ডিং শেষ হয়েছে।

স্পর্শিয়া বলেন, ‘উপস্থাপনার অভিজ্ঞতা তেমন নেই। তবে সাহস করে দর্শকপ্রিয় অনুষ্ঠানটির উপস্থাপনা করার চেষ্টা করেছি। ভুল-ত্রুটি মার্জনীয়।’

রিয়াজ বলেন, ‘অল্প কিছু অনুষ্ঠানে এর আগে উপস্থাপনার কাজ করেছি। বিটিভির আনন্দমেলায় এর আগে উপস্থাপনার সুযোগ হয়নি। আশাকরছি এবারের আনন্দমেলা দর্শকদের ভালো লাগবে।’

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ৫৩৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৬ জনে।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জন ও করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে বরিশাল জেলায় ৩, পটুয়াখালী জেলায় ২ ও বরগুনা জেলায় ৪ জনসহ মোট ৯ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে, যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৬৫ জনে দাঁড়িয়েছে।

বুধবার (১৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোট আক্রান্ত ২৪ হাজার ৯৬ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৯১ জন।