Saturday, April 11, 2026
Home Blog Page 80

সৈয়দপুরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো কৃষক লীগ

0

করোনা ভাইরাস সংক্রমণ রোধে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে পৌর কৃষক লীগ। বুধবার (১৪ জুলাই) সকাল ১১ টায় হাসপাতালের উপ-পরিচালক ডা. নবিউর রহমানের হাতে ওই সামগ্রী তুলে দেওয়া হয়।

সাধারণ সম্পাদক আবু হেনা মো. মোহসীন পুলক জানান, সারা দেশের মত সৈয়দপুরে করোনা আক্রান্ত রোগী বৃদ্ধি পাওয়ায় ও হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ২০ জোড়া পি,পি সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর শাখার সভাপতি রাশেদুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক আবু হেনা মো: মোহসীন পুলক, মানিক ও জসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

0

কুমিল্লার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোড়ামেহের কৃষ্ণপুর এলাকায় বুধবার (১৪ জুলাই) ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি পাইপগান, ২ই রাউন্ড কার্তুজ ও ২টি ধারালো অস্ত্র জব্দ করা হয়।

এ ঘটনায় একইদিন দুপুরে অস্ত্র ও ডাকাতি আইনে মামলা করা হয়। এরপর বিকেলে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন, সুমন শেখ, ইউসুফ, ইয়াছিন।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার ভোরে জোড়ামেহের কৃষ্ণপুর এলাকায় ১০-১২ জন মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ৫ যুবক

0

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে মঙ্গলবার (১৩ জুলাই) দিবাগত রাতে অস্ত্রসহ ৫ যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকৃতরা হলেন- মো. হেলাল উদ্দিন, দুলাল উদ্দিন, মো. জিসান উদ্দিন প্রকাশ সুমন, মো. মামুন এবং মো. আকরাম হোসেন।

র‍্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের হানিফ মেম্বারের বাড়ির রাস্তার মাথায় অভিযান চালিয়ে ২টি পাইপগান, ৩টি কার্তুজ, ২টি ককটেল, ১টি পাইরোটেনিক বিস্ফোরক ও ডাকাতির কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে মামলা দিয়ে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাবের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৫ জুলাই) তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

খুলনা বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্ন কর্মীদের বিক্ষোভ

0

খুলনা সিটি কর্পোরেশনের অস্থায়ী পরিচ্ছন্ন কর্মীরা গত ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। বুধবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের সামনে প্রায় শতাধিক শ্রমিক এ বিক্ষোভ করেন।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান,আমরা ১২০ জন শ্রমিক দীর্ঘ ৫ মাস বেতন পাইনা। দীর্ঘ ৫ মাস বেতন না পেয়ে ক্ষুব্দ এসব কর্মীরা কেসিসির তেলের ট্যাংক গ্যারেজের সামনে গতকাল মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করেন। সেই ধারাবাহিকতায় আজ বুধবারও তারা বিক্ষোভ করেন।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, ২০২০ সালের অক্টোবর মাসে কেসিসির আউট সোর্সিং-এর চাকুরিতে যোগদান করেন। কয়েক মাস সঠিকভাবে বেতন পেলেও চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে চলতি জুলাই মাস (পাঁচ মাস) পর্যন্ত বেতন পাননি। বার বার কর্মীদের সুপারভাইজার হাফিজুল ইসলামের কাছে বেতনের জন্য অনুরোধ করেও পানিনি।

শ্রমিকরা খুব অসহায় অবস্থায় আছেন। একে তো লকডাউন, সেই সঙ্গে সামনে ঈদ। এই সময় টাকা না পেলে তারা না খেয়ে মরবে। বর্তমানে বেতন না পেয়ে অনেক মানবেতর জীবন যাপন করছি। মুদি দোকানিরা আর বাকি দিতে চান না। বাড়িওয়ালারাও বাসা থেকে তাড়িয়ে দিচ্ছেন।

শ্রমিকদের সুপারভাইজার হাফিজুল ইসলাম পরিচ্ছন্ন কর্মী এ শ্রমিকদের পাঁচ মাস ধরে বেতন বকেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, শ্রমিকদের হাজিরা সংক্রান্ত একটি জটিলতার কারণে কেসিসি মেয়র তদন্ত কমিটি করেছিলেন। তদন্তের রিপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু মেয়র অসুস্থ হয়ে ঢাকায় অবস্থান করায় বিষয়টি বিলম্বিত হচ্ছে। তবে মেয়র খুলনায় আসলে সমস্যার সমাধান হয়ে যাবে।

অকোজো হয়ে পড়ে আছে রাণীশংকৈল হাসপাতালে জরুরী চিকিৎসা সামগ্রী

0

জরুরি চিকিৎসা সামগ্রী অকোজো হয়ে পড়ে রয়েছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের বিভিন্ন স্থানে।

বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স ২টি অকোজো হয়ে পড়ে রয়েছে। তাছাড়া শিশু ও কিশোরীদের টিকা সংরক্ষণের রেফ্রিজেটরগুলোও অকোজো হয়ে পড়ে রয়েছে। অপারেটরের অভাবে পড়ে রয়েছে আধুনিক এক্স-রে মেশিন। বিকল হয়ে রয়েছে আল্ট্রাসনোগ্রাম। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের আইরনবেডসহ সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রী পড়ে রয়েছে। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা মিলে।

দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান সভাকক্ষের পাশেই পুরাতন ১টি এ্যাম্বুলেন্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের পেছনে আড়াই বছর আগের কেনা আধুনিক ১টি এ্যাম্বুলেন্স পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।

জানা যায়, ১ম এ্যাম্বুলেন্সটি বিভিন্ন যন্ত্রাংশের সমস্যায় আর আধুনিক এ্যাম্বুলেন্সটি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মেরামতের অভাবে পড়ে রয়েছে।

এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার বারান্দায় আইরন বেডসহ সংশ্লিষ্ট জিনিসপত্র যথাযথ ব্যবহারের অভাবে এবং টিকা সংরক্ষণের ৯টি রেফ্রিজারেটর নষ্ট ও নতুন এক্স-রে মেশিন স্থাপন ও অপারেটরের অভাবে এবং আল্টাসনোগ্রাম মেশিন বিকল হয়ে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। এ সমস্ত জরুরি জিনিসপত্র পড়ে থাকায় এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যঘাত ঘটছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী বলেন, বিকল হয়ে পড়া থাকা চিকিৎসা সামগ্রী মেরামতের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র দিয়েছি। বরাদ্দের অভাবে এগুলো মেরামত করা যাচ্ছে না।

ঠাকুরগাঁও সিভিল সার্জন মাহফুজার রহমান সরকার মুঠোফোনে বলেন, জেলা থেকে এত কিছু দেখা সম্ভব না। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে তিনি এগুলো দেখভাল করবেন। তারপরেও যেহেতু আপনি বললেন, মেরামতযোগ্য চিকিৎসাসামগ্রী পড়ে থাকলে অব্যশই তা মেরামত করা হবে।

এক প্রশ্নের জবাবে বলেন, আমাদের লোকবল কম তাছাড়া করোনা নিয়ে আমরা ব্যাস্ততায় রয়েছি।

করোনায় আক্রান্ত মুশফিকের বাবা-মা, জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন তিনি

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে না খেলেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম। সম্প্রতি মুশফিকের বাবা মাহবুব হাবিব ও মা রহিম খাতুন দুজনেই করোনা পজিটিভ হয়েছেন। তাই এই কঠিন সময়ে বাবা-মা ও পরিবারের পাশে থাকার উদ্দেশ্যে দেশে ফিরছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।

বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বুধবার (১৪ জুলাই) জানান, মুশফিক নিজে আমাদের ফোন করে জানিয়েছে তার বাবা-মা দুজনেই করোনা আক্রান্ত। তাই দেশে ফিরে আসার অনুমতি চেয়েছেন মুশফিক। বিসিবি তাকে দেশে ফিরে আসতে বলেছে। আজ-কালের মধ্যেই হারারে থেকে মুশফিক দেশে ফেরার ফ্লাইট ধরবে।

বিসিবির আরেকটি সূত্র জানিয়েছে, বগুড়া থেকে মুশফিকের বাবা-মা দুজনকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে উন্নততর চিকিৎসার জন্য।

মুশফিকের রিপ্লেসমেন্ট হিসেবে নতুন কোন ক্রিকেটারকে জিম্বাবুয়েতে পাঠানো হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি বিসিবি। আজ জিম্বাবুয়ে সিলেক্ট ইলেভেনের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচেও ছিলেন না মুশফিক।

জিম্বাবুয়েতে ক্রিকেট দলের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমামও মুশফিকের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। ম্যাচগুলি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। এবং ২৩ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত তিনটি টি টোয়েন্টি ম্যাচে খেলবে বাংলাদেশ।

টেকনাফের শাহপুরীতে কোস্ট গার্ডের অভিযানে ৪’শ ৬২ পিস বিয়ার জব্দ

0

বুধবার মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট শাহপুরী কর্তৃক টেকনাফ থানাধীন শাহপুরী দ্বীপের জালিয়াপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪৬২ পিস (আন্দামান গোল্ড ও জাষ্টাস) বিয়ার জব্দ করা হয়।

বুধবার (১৪ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হক এর নের্তৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় উক্ত এলাকায় ২-৩ জন লোকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড কর্তৃক থামার জন্য সংকেত দেওয়া হয়। এ সময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ঝাউবনের ভিতর পালিয়ে যায়।

অতপর কোস্ট গার্ড কর্তৃক ঝাউবনে তল্লাশি করে ০৫ টি প্লাস্টিকের বস্তায় ৪৬২ পিস (আন্দামান গোল্ড ও জাষ্টাস) বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্সনীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

কোরবানি নিয়ে কোন ধরনের অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না : প্রাণিসম্পদ মন্ত্রী

0

আসন্ন ঈদুল আযহায় কোরবানি নিয়ে কোন ধরনের অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

বুধবার (১৪ জুলাই) রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির পশুর বিপণনে বিকল্প বাজার ব্যবস্থাপনা এবং প্রাণিজ পণ্যের বিপণন বিষয়ে মন্ত্রণালয় আয়োজিত এক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী একথা জানান।

এ বিষয়ে মন্ত্রী বলেন, “পবিত্র ঈদুল আযহা বাঙালিসহ বিশ্বের অন্যান্য মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। তবে কোরবানি উদযাপন করতে গিয়ে যাতে আমরা বিপদ ডেকে না আনি সেটা খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল পদ্ধতিতে কোরবানির পশু ক্রয়-বিক্রয়কে উৎসাহিত করছেন। সেটি বাস্তবায়নে আমরা সবাই মিলে কাজ করছি। সে কাজের প্রক্রিয়ায় যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে ধরে নেওয়া হবে করোনাকালে মানুষের সমাগম এড়িয়ে সুন্দরভাবে কাজ করার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এটা আমরা কঠোরভাবে নেবো। কোরবানির ডিজিটাল ব্যবস্থাকে ব্যাহত করার কর্মকান্ডে কেউ সম্পৃক্ত হলে তাদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে।”

এ বিষয়ে তিনি আরো যোগ করেন, “অনলাইন পদ্ধতিতে বিক্রি হওয়া কোরবানির পশু পরিবহনের ক্ষেত্রে যাদের প্রমাণাদি আছে তাদেরকে যাতে পথে হয়রানি করা না হয় সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। হয়রানি করলে সেটা চাঁদাবাজি হবে, ফৌজদারি অপরাধ হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও জেলা পুলিশ ব্যবস্থা নেবে। বাজারের নির্ধারিত এলাকার বাইরে পশু পরিবহন ও বিক্রয়ের ক্ষেত্রে কোনভাবেই হাসিল আদায় করা যাবে না। এটা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা সরকার সকল প্রকার সহযোগিতা দিতে মানুষের পাশে আছে।”

কোরবানির হাট-বাজারে যাতে চাঁদাবাজি বা ডাকাতি না হয় এজন্য স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগে সম্পৃক্তদের নজরদারি বাড়ানোর জন্য এসময় নির্দেশনা দেন মন্ত্রী। ক্রেতা-বিক্রেতাদেরও এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সরকার এ বিষয়ে সহায়তা করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

প্রাণিসম্পদ কর্মকর্তাদের উদ্দেশে এসময় মন্ত্রী বলেন, “করোনা পরিস্থিতিতে আপনাদের কাছ থেকে সর্বোচ্চ পরিশ্রম আশা করি। আমাদের কাজের জায়গা কোনভাবেই স্থবির করা যাবে না। তবে সবাইকে স্বাস্থাবিধি অনুসরণ করে কাজ করতে হবে। কোরবানি স্বাস্থ্যবিধি অনুসরণ করে সুষ্ঠুভাবে সম্পন্ন করার সকল প্রস্তুতি নিতে হবে। বাজারে যাতে অসুস্থ বা রুগন্ পশু বিক্রয় না হয় সে বিষয়ে ভেটেরিনারি সার্জনরা কাজ করবে।”

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বরেন “আমরা চাই কোরবানির জন্য প্রস্তুতকৃত ১ কোটি ১৯ লাখ গবাদিপশুর একটিও অবশিষ্ট থাকবে না। অনলাইনে ২৫ শতাংশ গবাদিপশু বিক্রয় হবে বলে আমরা আশা করছি।”

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি ও মোঃ তৌফিকুল আরিফসহ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ শেখ আজিজুর রহমান, বিভাগীয় কমিশনারগণ, জেলা প্রশাসকবৃন্দ, বিভাগীয় মৎস্য দপ্তর ও প্রাণিসম্পদ দপ্তরের প্রধানগণ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি শমী কায়সার, জেলা ও উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, গবাদিপশু ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি প্রমুখ সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

এদিন সকালে মন্ত্রী নিজ নির্বাচনী এলাকা পিরোজপুরের নাজিরপুরে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানবিক সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

করোনাকালে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের ত্রাণ সামগ্রী বিতরণ

0

বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের পক্ষ থেকে করোনাকালে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে চাল, ডাল, আলু, তেলসহ ৪০টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে পৃষ্ঠপোষকতা প্রদান করেছে আবুল খায়ের গ্রুপ। ৩ জুলাই ফোরামের কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক এ ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়।

ফোরামের সভাপতি বেলায়েত হোসেন বলেন, করোনা বিস্তার রোধে বিধি আরোপের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ফোরামের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। আগামী দিনগুলোতে ফোরামের এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি এ আয়েজনে সহযোগিতা করার জন্য আবুল খায়ের গ্রুপের প্রতি ধন্যবাদ জ্ঞাপণ করেন।

এ সংগঠনের মহাসচিব মো. ইমরান জানান, করোনায় আক্রান্ত পরিবারের সহযোগিতায় ফোরামের লক্ষ্য অনুযায়ী সামাজিক কল্যাণমূলক কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। করোনাকালে কর্মসংস্থান হারিয়ে ফেলা ব্যক্তিদের আরো কীভাবে সহযোগিতা করা যায় সে ব্যাপারে ফোরামের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।

তিনি এ আয়েজনে সহযোগিতা করার জন্য আবুল খায়ের গ্রুপ ও সুষ্ঠুভাবে ত্রাণসামগ্রী বিতরণের জন্য নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

করোনার সময় ছাত্রলীগের মানবিক কার্যক্রম প্রশংসনীয় : বাহাউদ্দিন নাছিম

0

ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে সামঞ্জস্য রেখে করোনার এই সময় ছাত্রলীগ যে মানবিক ছাত্রলীগে পরিণত হয়েছে আমরা তাকে সাধুবাদ জানাই, বলেছেন আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

১৩ জুলাই সন্ধ্যায় আ‘লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আ‘লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর – দক্ষিণ ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, এই কঠিন সময়ে ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই ধারাবাহিকতাকে সামনে রেখে বিশেষ করে বন্যার ঘনঘটা শুরু হচ্ছে, এসময় ছাত্রলীগ মানুষের পাশে দাড়াতে হবে।

তিনি বলেন, পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে জীবন ও জীবিকার প্রয়োজনে লকডাউন শিথিল করা হয়েছে। অতীতে ছাত্রলীগ যেভাবে কাজ করেছে, লকডাউন যখন শিথিল হচ্ছে তখনও ছাত্রলীগ যাতে তৃণমূল পর্যায়ে মানুষকে সচেতন করে, মানুষকে যাতে ক্ষুধার কষ্ট পেতে না হয় সেজন্য দুস্থ মানুষদেরকে সহযোগিতা করবে ছাত্রলীগ। ছাত্রলীগ সারাদেশে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সকলকে সাথে নিয়ে মানুষকে সচেতন করবে, সহযোগিতা করবে।

বাহাউদ্দিন নাছিম বলেন, ২৩ তারিখ থেকে যে কঠোর লকডাউন পরিকল্পনা আছে তা সফল করার জন্য সর্বস্তরের মানুষ যাতে সরকারকে সহযোগিতা করে এবং করোনার হাত থেকে ও করোনার ভয়াবহতা থেকে সকলকে সচেতন করার জন্য এ সময় ছাত্রলীগ সারাদেশে মানবিক কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যাবে।

করোনা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ ছাত্রলীগ এই দায়িত্বশীল কাজ পালন করবে তার পরিকল্পনা নিয়ে আজ আলোচনা হয়েছে। আমরা আশা করি ছাত্রলীগ যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে, সাহসিকতার, সততা ও শৃঙ্খলা দিয়ে যে কোন ষড়যন্ত্রের রাজনীতি, অপরাজনীতি মোকাবেলা করে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।