Friday, April 10, 2026
Home Blog Page 79

টেকনাফে ককটেল তৈরির সময় ২ রোহিঙ্গা আটক

0

টেকনাফের শামলাপুর ২৩ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে ককটেল তৈরির সময় মো. শাহীন ও মো. সাহেদ নামে দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (১৬ এপিবিএন) সদস্যরা ।

আর্মড পু্লিশ ব্যাটালিয়ানের অধিনায়ক তারিকুল ইসলাম বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল পৌনে ১০ টায় বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘বুধবার মধ্যরাতে টেকনাফ শামলাপুর ১৬ এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্সের নেতৃত্বে ২৩নং রোহিঙ্গা ক্যাম্প শামলাপুর এ/৪ ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাকু, লাল স্কচটেপ, কাঁচি, রেক্সিন ও ৯টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।

রাজধানীতে নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার

0

রাজধানীর মগবাজারে বেশকিছু পাসপোর্টসহ নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য শংকর কুমারকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদে মগবাজার আবাসিক হোটেল পরশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮টি পাসপোর্ট জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শংকর দীর্ঘদিন ধরে হোটেলে বসে মগবাজার ও আশপাশের এলাকার বিভিন্ন নারী পাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে। তার টার্গেট ছিল এসব এলাকা থেকে অসহায় সুন্দরী নারীদের বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা।

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৪৭ মৃত্যু

0

মহামারি করোনাভাইরানে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৯ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার বৃহস্পতিবার (১৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ খুলনায় জেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় ১০ জন, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ৪ জন করে, মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে এবং বাগেরহাট, নড়াইল ও সাতক্ষীরায় ১ জন করে মারা গেছেন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০টি জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৪০ জন। মারা গেছেন ১ হাজার ৭৭২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৯৬১ জন।

খুলনার ৪ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ১৯ মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় খুলনার চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৮ জন করোনায় ও ৪ জন উপসর্গে, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ জন এবং বেসরকারি গাজী মেডিক‌্যাল হাসপাতালের করোনা ইউনিটে ২জনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে ৪ জনসহ ১২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৯৫ জন।

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে।বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৪ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন।

গাজী মেডিক‌্যাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ১১৩ জন।

রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বৃহস্পতিবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে মারা যাওয়া ১৯ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। ১২ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর ২ জন শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। তারা করোনা নেগেটিভ ছিলেন।

মৃত ১৯ জনের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন এবং পাবনার ছয়জন রোগী ছিলেন। হাসপাতালটিতে এ মাসের ১৫ দিনে ২৬৭ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন। এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০৭ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।

মমেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। শনাক্ত হয়েছে আরও ২৬৩ জনের।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বৃহস্পতিবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২১ জনসহ মোট ৪৮০ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন। নতুন করে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। এছাড়াও ফাঁকা নেই আইসিইউ বেড। গতকালের তুলনায় ০.৪৫ শতাংশ কমেছে।

বগুড়ায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৬ মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জনের করোনা পজেটিভ ও ১০ জনের করোনা উপসর্গ ছিল। শনাক্ত হয়েছে আরও ১৭৬ জনের।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক‌্যাল অফিসার সাজ্জাদ-উল-হক বৃহস্পতিবার (১৫ জুলাই) অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৫২৪টি নমুনা পরীক্ষা করা হয়। যার ফলাফলে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩.৫৮ শতাংশ। এনিয়ে, জেলায় মোট ১৬ হাজার ৫৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫১ জন। মারা গেছেন ৪৯১ জন। চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৪ জন।

কুষ্টিয়ায় করোনা গত ২৪ ঘন্টায় আরও ১৪ মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনের করোনা পজেটিভ ও ৪ জনের করোনা উপসর্গ ছিল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বৃহস্পতিবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত ২২১ রোগী ও ৬৪ জন উপসর্গ নিয়ে মোট ২৮৫ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭৩ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.৫৩ শতাংশ।

অন্যদিকে, কুষ্টিয়া জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭০ জন। শনাক্ত ২৭৩ জনসহ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৯৩ জন।

গোপালগঞ্জে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

0

গোপালগঞ্জে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজ বৃহস্পতিবার সকালে সড়ক ও জনপথ বিভাগ চত্ত্বরে গাছ লাগিয়ে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন গোপালগঞ্জ সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: সুরুজ মিয়া।

এরপর গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাশ ও নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হোসেন বৃক্ষ রোপন করেন।

এছাড়া গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সহকারী প্রকৌশলী সুকদেব মহন্ত, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার ও গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাধারন সম্পাদক এস.এম নজরুল ইসলাম একটি করে বৃক্ষ রোপন করেন।

পরে সড়ক ও জনপথ বিভাগ চত্ত্বরে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে পর্যায়ক্রমে বৃক্ষ রোপন করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হোসেন।

গোপালগঞ্জে তক্ষক ও প্রাচীন মুদ্রাসহ চোরাচালান চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

0

গোপালগঞ্জে অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষক ও প্রাচীন মুদ্রাসহ চোরাচালান চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। এসময় ওই বাড়ী থেকে বিরল প্রজাতির একটি তক্ষক, তিনটি ধাতব প্রাচীন মুদ্রা, পাঁচটি মোবাইল ও সাতটি সীমকার্ড উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর উপজেলার বেদভিটা গ্রামের কালিপদ বরের বাড়ী থেকে এদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের আয়নাল শিকদারের ছেলে পান্নু শিকদার (৩৫), বেদভিটা গ্রামের কালিপদ বরের স্ত্রী শোভাবর ওরফে রেখাবর (৬২), সাতপাড় গ্রামের মৃত মোহিনী মোহন বিশ্বাসের ছেলে বিদ্যারতন বিশ্বাস (৫০) ও ভেন্নাবাড়ী গ্রামের মৃত নিহার বিশ্বাসের ছেলে বিপুল বিশ্বাস (৪২)।

র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, কালিপদ বরের বাড়ীতে তক্ষক ও প্রাচীন মুদ্রা বেচাকেনার জন্য এক দল চোরাচালান চক্রের সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় ওই বাড়ী থেকে বিরল প্রজাতির একটি তক্ষক, তিনটি ধাতব প্রাচীন মুদ্রা, পাঁচটি মোবাইল ও সাতটি সীমকার্ডসহ চোরাচালান চক্রের ওই চার সদস্যকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা হতে বিরল প্রজাতির সরীসৃপ প্রাণী তক্ষক, মুল্যবান ধাতব মুদ্রাসহ বিভিন্ন মুল্যবান বস্তু সংগ্রহ করে অবৈধ উপায়ে দেশের বাহিরে পাচার করছিল। এ ব্যাপারে মামলা দায়েরর পর গ্রেপ্তারকৃতদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।