Friday, April 10, 2026
Home Blog Page 78

পাবনায় কোভিড পরীক্ষায় মেয়াদ উত্তীর্ণ লিকুইড টিউব ব্যবহার

0

পাবনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিরুদ্ধে কোভিড পরীক্ষায় মেয়াদ উত্তীর্ণ লিকুইড টিউব ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া কোভিড -১৯ পরীক্ষার কাজে মেয়াদ উত্তীর্ণ লিকুইড টিউব ব্যবহার করা হয়।
ভুক্তভোগী জনৈক ব্যক্তি জানান বৃহস্পতিবার তিনি তার করোনা টেস্টের জন্য গেলে তাকে ২০২১০৬ মেয়াদের লিকুইড টিউবে নমুনা নেওয়া হয়।

নমুনা নেওয়ার সময় তিনি মেয়াদ উত্তীর্ণ টিউব কেন ব্যবহার করা হচ্ছে তা জানতে চান। এ সময় দায়িত্বরত ব্যক্তিরা এ ব্যাপারে অফিসে অভিযোগ করতে বলেন। উপায়ন্ত না পেয়ে তিনি সাংবাদিকদের স্মরণাপন্ন হন।

এ ব্যাপারে পাবনার সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী জানান, সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা কোভিডে আক্রান্ত হওয়ায় অন্য লোক দিয়ে নমুনা সংগ্রহের কাজ করানো হচ্ছে। এর মধ্যে মেয়াদ উত্তীর্ণ হওয়া ১৯ টি টেস্ট টিউব ছিল। পরবর্তীতে নতুন লিকুইড টিউব দিয়ে নমুনা সংগ্রহের কাজ করা হয়েছে।

তিনি আরও জানান মেয়াদ উত্তীর্ণ টিউবে সংগৃহীত নমুনায় সঠিক ফলাফল নাও আসতে পারে। এদের কাছ থেকে পুনরায় নমুনা নিতে হবে।

পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে ২০২১০৬ এর পরবর্তে নতুন লিকুইড টিউব দিয়ে নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয়।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ

0

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (২০ জুলাই) থেকে ২৪ জুলাই পর্যন্ত টানা ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

ছুটি শেষে ২৫ জুলাই থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে ভোমরা স্থলবন্দর দিয়ে টানা ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে বিষয়টি ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়ীজ কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট দুই দেশের কাস্টম ও বন্দর কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যগুলো খালাস করে নিতে পারবেন সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারকরা।

ফকিরহাটে ৮ হাজার ফলজ চারা বিতরণ

0

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৬৬জন প্রদর্শনীর মাঝে ৮হাজার বিভিন্ন প্রকারের ফলজ গাছের চারা ও সার বিতরণ করা হয়েছে।

স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিডনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় বুধবার বিকেল ৪টায় উপজেলা কৃষি অফিস চত্ত¡রে বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাছরুল মিল্লাত, উপ-সহকারি উদ্ভীদ সংরক্ষন কর্মকর্তা নয়ন সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, প্রদীপ মন্ডল, বিপুল পাল, বিপুল মজুমদার, বিপ্লব দাশ, দেবদাশ বালা, সোলাইমান মন্ডল প্রমূখ।

একই সাথে এদিন গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর (জিকেবিএসপি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ফল গাছের চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

ঝিনাইদহে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বৃহস্পতিবার (১৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ ল্যাব থেকে ২৭৭ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে ৯৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তের হার ৩৩.৯৩ ভাগ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৩৯ জন।

সারাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরও মৃত্যু ২২৬

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ২২৬ জনের মৃত্যু হয়েছে। এ র্পযন্ত মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৭ হাজার ২৭৮ জনে।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৩৬ জন। এতে করে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিলেটে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ৫৩৮ জনের।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৪ ল্যাবে ১২৩৭ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৩৮ জনের পজিটিভ শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৪৩.৪৯ শতাংশ। সবচেয়ে বেশি শনাক্ত সিলেট জেলায়। এ জেলায় ২৮৩ জন, সুনামগঞ্জে ৬৫ জন, হবিগঞ্জে ৯৯ জন এবং মৌলভীবাজারে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

একই সঙ্গে এন্টিজেন টেস্টের মাধ্যমে বিভাগের চার জেলায় ৭৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলায় ২২ জন, সুনামগঞ্জ জেলায় ৩১ জন, হবিগঞ্জ জেলায় ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জনের পজিটিভ আসে।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিট-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, বিভাগের ৪ জেলায় এখন পর্যন্ত ৩১৪৪৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫৪৬ জনের, আর সুস্থ হয়েছেন ২৫৮৯৫ জন।

করোনা টিকার নিবন্ধনে বয়সসীমা ১৮ করার পরিকল্পনা : স্বাস্থ্যমন্ত্রী

0

মহামারি করোনাভাইরাসের টিকা নেওয়ার জন‌্য নিবন্ধনের বয়সসীমা ১৮ বছরে নামিয়ে আনার চিন্তা করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল‌্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রাজধানীর কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার (১৫ জুলাই) তিনি এ তথ্য জানান। ঢাকা মেডিক‌্যাল কলেজ হাপাতালের কোভিড আইসিইউ ও বহির্বিভাগ (ওপিডি) শেড উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেছেন, ‘নিবন্ধনের বয়সসীমা কমানোর বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এ ব্যাপারে সরকারকে পরামর্শ দিয়েছে। আমরা চিন্তা করছি, এটা কমিয়ে আনার। এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত আসবে।’

তিনি আরও মন্ত্রী বলেন, ‘নিবন্ধনের বয়সসীমা ১৮ বছর করার যুক্তি হলো—আমরা আমাদের ছেলেমেয়েদের স্কুল-কলেজে পাঠাতে চাই। শিক্ষকদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের জীবনের একটি বছর নষ্ট হয়েছে। তারা স্কুল-কলেজে যেতে পারছে না। এটি দেশের জন্য, জাতির জন্য ঝুঁকি হয়ে যাবে। সেজন্য এই বয়সীদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছি।

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

0

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অক্সিজেন সিলিন্ডার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর অফিসার্স ক্লাবের উদ্যোগে ৫টি সংগঠনের মাঝে ৫টি অক্সিজেন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক নুর এ আলম, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মামুনুর রশিদ প্রমুখ।

লক্ষ্মীপুর সদর উপজেলা অফিসার্স ক্লাব সূত্রে জানা যায়, সদর উপজেলায় কর্মরত অফিসারদের অর্থায়নে দেড় লাখ টাকা ব্যয়ে ৫টি সংগঠনকে ৫টি অক্সিজেন ও ৫টি প্যালস অক্সিমিটার এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে ২০টি প্যালস অক্সিমিটার প্রদান করা হয়। সংগঠনগুলো হলো, রেড ক্রিসেন্ট, সবুজ বাংলাদেশ, মেঘ ফাউন্ডেশন, মানবিক যুবলীগ, দিঘলী ইউনিয়ন ইউনিক ফোরাম।

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

0

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বোর্ড অফিস নামকস্থানে বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ২টায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের গুরুতর অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার কচুবাড়ি বোর্ড অফিস নামকস্থানে স্থানে একটি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ অটোরিকশা যাত্রী নিহত হন। এ সময় আহত হন ৪ জন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি দল তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম, সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহতদের শারীরিক অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

চাঁদপুরে ১২ কেজি গাঁজাসহ আটক ১

0

চাঁদপুরে ৪নং শাহ মোহাম্মদপুর ইউনিয়নে নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ১২ কেজি গাঁজাসহ মো. রায়হান জমাদার নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আসামির বাড়িতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় তার বসতঘর তল্লাশি করে ১২ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়।

চাঁদপুর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।