Friday, April 10, 2026
Home Blog Page 77

বাগেরহাটে ভুয়া স্বাস্থ্য কর্মকর্তা গ্রেপ্তার

0

পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ডাক বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ রয়েছে। প্রত্যেক পদের জন্য ৪০ হাজার করে টাকা দিতে হবে। যোগদানপত্র হাতে পেয়ে টাকা দিলেই চলবে। ভুয়া স্বাস্থ্য কর্মকর্তা প্রতারক মো. দুলালের এমন কথায় রাজী হয়েছিলেন বাগেরহাটের কয়েকজন বেকার যুবক।

খোঁজ খবর নিয়ে বেকার যুবকরা দুলালের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বাগেরহাট মডেল থানায় জানান। যুবকরা দুলালকে টাকা নেওয়ার জন্য শুক্রবার (১৬ জুলাই) বিকেলে বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুলের (ম্যাটস) গেটে আসতে বলেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ম্যাটস-এর সামনে থেকে বাগেরহাট মডেল থানা পুলিশ দুলালকে হাতে নাতে গ্রেপ্তার করে। পরে দুলালের ভাড়া বাসা থেকে সরকারি বিভিন্ন দপ্তরের সাতটি ভুয়া নিয়োগপত্র ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ডকুমেন্টস উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার মো. দুলাল কুড়িগ্রাম সদর উপজেলার সবুজপাড়া এলাকার মো. জাহিদুল ইসলামের ছেলে। তিনি বাগেরহাট শহরে বাসাভাড়া নিয়ে স্বাস্থ্য কর্মকর্তা পরিচয়ে এ ধরনের প্রতারণা করে আসছিলেন।

থানায় অভিযোগ দায়েরকারী বাগেরহাট সদর উপজেলার আলোকদিয়া গ্রামের মো. মেহেদী হাসান বলেন, মুনিগঞ্জ ব্রিজের নিচের একটি দোকানে চা খাওয়ার সময় মো. দুলালের সাথে আমার পরিচয়। তখন তিনি আমাদের মাইমুন হাসান হিসেবে পরিচয় দেন। পরবর্তীতে বিভিন্ন সময় আমাকে চাকরির অফার দেয়। আমার সাথে আরও কয়েকজন চাকরির জন্য রাজি হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগের জন্য ৪০ হাজার টাকা দিতে হবে।

তার কথায় আমরা সম্মতি দিলে তিনি যোগদানপত্র দেওয়ার কথা বলে। পরবর্তীতে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে জানতে পারি মাইমুন নামের এক ব্যক্তি বাগেরহাট স্বাস্থ্য বিভাগে চাকরি করেন না। আমাদের কাছে সন্দেহ হলে আমরা বিষয়টি পুলিশকে জানাই।

চাকরি প্রত্যাশী বাগেরহাট সদর উপজেলার চরগা গ্রামের সফরুল আমিন আকাশ ও মেহেদী হাসান বলেন, বেকার থাকার কারণে দুলালের কথায় রাজি হয়ে টাকা দিতে চেয়েছিলাম। কিন্তু আমাদের আরও খোঁজখবর নেওয়ার প্রয়োজন ছিল। সকল বেকার ভাই বোনদের চাকরির জন্য কাউকে টাকা দেওয়া আগে আরও বেশি খোঁজখবর দেওয়ার অনুরোধ করেন তারা।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহমুদ হাসান বলেন, মেহেদী হাসান নামের এক যুবকের অভিযোগের ভিত্তিতে আমরা মো. দুলালকে গ্রেপ্তার করেছি। তার ভাড়া বাসা তল্লাশি করে সরকারের বিভিন্ন দপ্তরের সাতটি যোগদানপত্রসহ প্রতারণার কাজে ব্যবহৃত বেশ কিছু ডকুমেন্টস উদ্ধার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নিয়মিত মামলা দায়ের আগে আদালতে সোপর্দ করা হবে। এছাড়াও তার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

মান্দায় অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন সম্ভাব্য চেয়ারম্যান

0

মান্দা উপজেলার আসন্ন ১০নং নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোজাফ্ফর হোসেন প্রাং শুক্রবার (১৬ জুলাই) বিকালে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছেন।

তিনি মান্দা উপজেলার ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়নের বারিল্যা দক্ষীন পাড়া গ্রামে ১৫০ জন ও দক্ষীন নুরুল্যাবাদ গ্রামের অসহায় ও দুস্থ ৫০ জন মানুষের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করেন।

মোজাফফর হোসেন প্রাং বলেন, দীর্ঘদিন যাবৎ করোনা ভাইরাস মোকাবেলায়, সুরক্ষীত থাকতে গিয়ে মানুষ নিজ নিজ ঘরে কর্মহীন হয়ে পরেছে। সামনে পবিত্র ঈদ উল ফিতর ঈদের এই খুশীতে কেউ নতুন কাপড় পড়বে আর কেউ পড়তে পারবে না এটা আসলেই কষ্টের। তাই আমাদের সামাজিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আমার ব্যক্তিগত ক্ষুদ্র এই প্রয়াস।

সৈয়দপুরে ঐতিহ্যবাহী ঢেলাপীরে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

0

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরের ঐতিহ্যবাহী হাট ঢেলাপীরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন অঞ্চল থেকেই এ হাটে নিজেদের পশু নিয়ে আসেন বিক্রেতারা। স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে চলছে হাটের বেচাকেনা। ক্রেতাদের সমাগম বাড়ায় গরুর দাম কিছুটা বেড়েছে। এতে হতাশাগ্রস্থ খামারিদের মুখে কিছুটা হাসি ফুটেছে।

এদিকে ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ততই বাড়ছে হাটে। আজ শুক্রবার হাটের দিনে ছোট-বড় ও মাঝারি আকারের অসংখ্য দেশিয় গরু উঠেছে। ৩৫ হাজার থেকে শুরু করে ৪ লাখ টাকার গরুও এসেছে হাটে। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক ছাগলও নিয়ে এসেছেন বিক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে গত বছর থেকে এবার দামও কিছুটা কম।

নীলফামারীর সদর উপজেলা, বড়ুয়া, দশমাইল, রানীরবন্দর, তারাগঞ্জ, পাকেরহাটসহ বিভিন্ন স্থান থেকে খামারি ও বিক্রেতারা গরু, ছাগল, ভেড়া নিয়ে এসেছেন ঢেলাপীর হাটে। এছাড়া ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহরগুলোর মহাজনদের এ হাটে কোরবানির পশু কিনতে দেখা গেছে। ফলে গত মঙ্গলবারের হাটের চেয়ে আজকের হাটে কোরবানির পশুর দাম কিছুটা বেড়েছে।

এদিকে ক্রেতাদের সুবিধার্থে হাট ইজারাদারের পক্ষে ভ্যাকসিন দিয়ে গরু মোটাজাত, অসুস্থ্য ও গর্ভবতি গরু চেনার জন্য হাটে পশু চিকিৎসক রাখার ব্যবস্থা করা হয়েছে।

গোপালগঞ্জে যান্ত্রিক ক্রুটির কারনে ৬ দিন ধরে বন্ধ আরটি পিসিআর ল্যাব

0

গোপালগঞ্জে যান্ত্রিক ক্রুটির কারনে ৬ দিন ধরে বন্ধ রয়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাব। ফলে করোনা ভাইরাস পরীক্ষা করতে নমুনা জেলার বাইরে পরীক্ষা করতে পাঠানো হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, গত ১১ জুলাই হঠাত করে যান্ত্রিক ক্রুটির কারনে বন্ধ হয়ে পড়ে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাব। ফলে করোনা পরীক্ষার নমুনা দিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগী ও সাধারন মানুষ। ল্যবটি বন্ধ হবার পর ৯৩৬টি নমুনা পরীক্ষা করতে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আরো সহস্রাধিক নমূনা পরীক্ষা করতে পারেনি এখানকার ল্যাব। ফলে অনেকিই নমুনা পরীক্ষা করতে এসে না পেরে ফিরে যাচ্ছেন।

এছাড়া জেলা সিভিল সার্জন কায্যালয়ে থেকে পরিচালিত ফেসবুকপেজে আরটি পিসিআর ল্যাব বন্ধে বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের যান্ত্রিক ত্রুটি (ল্যাব সংক্রমন) স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ টীমের পরামর্শ মোতাবেক দ্রুততার সাথে সমাধানের চেষ্টা করছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনেরাল হাসপাতাল এবং সকল উপজেলাগুলোতে র‌্যাপিড আন্টিজেন কীটের মাধ্যমে কোভিড-১৯ নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে জেলা সিভিল সর্জন অফিস সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে ৩৫১ টি নমূনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা সনাক্ত হয়েছে। আর মৃত্যূবরণ করেছেন ২ জন। আজ শুক্রবার গোপালগঞ্জ সদর হাসপাতালে ৫১ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া জেলায় ২৯ হাজার ৫৪৫ টি নমূনা পরীক্ষা করে ৬ হাজার ৩৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৫ হাজার ১০৮ জন। আর এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ৭৮ জন।

আরটি পিসিআর ল্যাবের মাইক্রোবায়োলজি প্রফেসর রাফি আহমেদ বলেন, যান্ত্রিক ক্রটির কারনে গত ৬দিন ধরে ল্যাব বন্ধ রয়েছে। এতে নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। ল্যবটি বন্ধ হবার পর ৯৩৬টি নমুনা পরীক্ষা করতে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া আরো সহস্রাধিক নমূনা পরীক্ষা করতে পারেনি এখানকার ল্যাব।

শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে বশেমুরবিপ্রবি’র বিশেষ বাস সার্ভিস

0

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) কর্তৃপক্ষ লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে ১৮ জুলাই ২০২১ থেকে পাঁচটি রুটে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে।

শুক্রবার (১৬ জুলাই) প্রেরিত বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তাপস বালা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপালগঞ্জ-ভাটিয়াপাড়া-মাছকান্দি-মাগুরা-ঝিনাইদহ-কুষ্টিয়া-নাটোর-বগুড়া-রংপুর, গোপালগঞ্জ-ভাঙ্গা-ফরিদপুর-রাজবাড়ী-কুষ্টিয়া-দাশুড়িয়া-লালপুর-বাঘা-রাজশাহী, পালগঞ্জ-মাওয়া-ঢাকা-গাজীপুর-মাওনা-ময়মনসিংহ, গোপালগঞ্জ-টেকেরহাট-মোস্তফাপুর-গৌরনদী-বরিশাল-পটুয়াখালী ও গোপালগঞ্জ-খুলনা-যশোর- নাভারণ-সাতক্ষীরা রুটে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো চলবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, যে সকল শিক্ষার্থীর কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ শুধুমাত্র তারাই এই বিশেষ বাস সার্ভিসে নিজেদের বাড়িতে যেতে পারবেন। ১৫ জুলাই পর্যন্ত ৮৪৫ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিসে বাড়ি ফিরতে আবেদন করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এর নির্দেশনায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ১৩ থেকে ১৫ জুলাই বাড়ি ফিরতে ইচ্ছুক শিক্ষার্থীদের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হয় ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে সে কারণে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সহযোগিতায় ইতিমধ্যে তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে এবং নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসের ব্যবস্থা করেছে। আগামী ১৮ জুলাই এই বাসগুলো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে।

কুষ্টিয়ায় করোনা গত ২৪ ঘন্টায় আরও ১০ মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জনের করোনা পজেটিভ ও ৩ জনের করোনা উপসর্গ ছিল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখান কর্মকর্তা মো. মেজবাউল আলম শুক্রবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ২১৯ করোনায় আক্রান্ত রোগী ও ৬১ জন উপসর্গ নিয়ে মোট ২৮০ জন ভর্তি রয়েছে।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৩৫ জনের নমুনা পরীক্ষা করে ২০৩ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.৬১ শতাংশ।

মমেক হাসপাতালের করোনা গত ২৪ ঘন্টায় আরও ১৩ মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ২৩২ জনের।

শুক্রবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায়ন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২১ জনসহ মোট ৪৪০ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৯৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৩ জন।

এদিকে, বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ৮৫৪টি নমুনা পরীক্ষা করে নতুন ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ শতাংশ।

খুলনার ৪ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় খুলনার ৪ হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনায় ৪ জন ও উপসর্গে ৩ জন, বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ১ জনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০১ জন।

গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০৮ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৬ জন পুরুষ ও ৩৪ জন মহিলা।

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ফকির আলমগীর

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশের প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড-১৯ ইউনিটে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে তাকে ভর্তি করা হয়।

ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফকির আলমগীর ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন। রাজপথে বিভিন্ন আন্দোলনে তাকে বহুবার দেখা গেছে। ৬৯-এর গণঅভ্যুত্থানে গণসংগীত পরিবেশন করে বিশেষ ভূমিকা পালন করেন তিনি।

এবার সামান্থার সাথে এক র্পদায় আল্লু অর্জুনের মেয়ে

0

ভারতীয় দক্ষিণী সিনেমার আল্লু-কোনিদেলা বংশের তৃতীয় প্রজন্মের ছেলে এ সময়ের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। এবার সিনেমায় অভিনয় করবেন তার মেয়ে আল্লু আরহা।

অভিনেত্রী সামান্থা আক্কিনেনির পরবর্তী সিনেমা ‘শকুন্তলাম’ সিনেমায় অভিনয় করবেন আরহা।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম মেয়ের একটি ছবি পোস্ট করে খবরটি জানিয়েছেন আল্লু অর্জুন। ক্যাপশনে তিনি জানান, এটি আল্লু পরিবারের কাছে এক গর্বের ঘোষণা। পরিবারের ৪র্থ প্রজন্ম আরহা ‘শকুন্তলাম’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করতে চলেছে।

সিনেমার পরিচালক গুণাশেখর ও তার মেয়ে নীলিমা গুণাকে ধন্যবাদ জানিয়ে আল্লু অর্জুন লিখেছেন, ‘আমার কন্যাকে আত্মপ্রকাশ করার জন্য এই সুন্দর সিনেমা উপহার দেওয়ার জন্য আমি গুণশেখর গারু এবং নীলিমা গারুকে ধন্যবাদ জানাতে চাই। সামান্থার সঙ্গে আমার পুরোপুরি আলাদা জার্নি ছিল এবং আরহা তার সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করছে দেখে খুবই খুশি। আমি শকুন্তলামের পুরো কাস্ট এবং ক্রুকে শুভেচ্ছা জানাই।