Friday, April 10, 2026
Home Blog Page 76

যশোরের সাংবাদিক মিজানুর রহমান তোতা আর নেই

0

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন যশোরের প্রবীণ সাংবাদিক ও কবি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

যশোর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শনিবার (১৭ জুলাই) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, গত ৩ জুলাই ব্রেইন স্ট্রোক করলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দায়িত্বরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা গুরুতর দেখে ইনসেটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করান। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হয়। অক্সিজেন লেভেলও মারাত্মকভাবে কমে যায়। আজ বাদ জোহর নতুন খয়েরতলা মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে।

ইভ্যালির চেয়ারম্যান ও এমডির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

0

বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ইমরুল কায়েশ ইভ্যালি ডটকমের এমডি মো. রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

শনিবার (১৭ জুলাই) দুদকের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৫ জুলাই দুর্নীতির অনুসন্ধান চলাকালে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী ইভ্যালির চেয়ারম্যান ও এমডির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৮ জুলাই গ্রাহক ও মার্চেন্টের ৩৩৯ কোটি টাকার হদিস না থাকার বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির দুই কর্মকর্তাকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ফরিদপুরে গত ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জন করোনায় ও ৫জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান শনিবার (১৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমানে হাসপাতালটিতে ৪০৬ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৪ জন। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে হাসপাতালটিতে। এতে সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে হাসপাতালে কর্মরত ডাক্তার-নার্সদের।

তিনি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.৭৩ শতাংশ। জেলা এ পর্যন্ত ১৫ হাজার ৬৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০৯ জনের মৃত্যু হয়েছে।

ঈদকে সামনে রেখে শিমুলিয়ায় ঘরমুখো মানুষের ভিড়

0

ঈদকে সামনে রেখে সরকারের দেয়া চলমান লকডাউন স্থগিত করা হয়েছে। এরই মধ্যে সবাই ছুটছে বাড়ির পথে। তবে নেই স্বাস্থ্যবিধির কোন বালাই। দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষের উপস্থিতিতে আজও মুখরিত মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট।

শনিবার (১৭ জুলাই) ভোর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে চড়ে যাত্রীরা ঘাটে উপস্থিত হয়ে ফেরি ও লঞ্চে করে পদ্মা পাড়ি দিচ্ছেন। ফেরিঘাটে যানবাহন ও লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়।

তবে লঞ্চে মানা হচ্ছে না সরকার নির্দেশিত কঠোর স্বাস্থ্যবিধি। অর্ধেক যাত্রী ধারণের কথা থাকলেও অধিক যাত্রী নিয়ে চলাচল করছে লঞ্চ। হাজার হাজার মানুষের উপস্থিতিতে কেউ মানছেন না স্বাস্থ্যবিধি।

অন্যদিকে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ায় ফেরিতে যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। শিমুলিয়াঘাটের অভিমুখে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায় সাত কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। ঘাটে পারাপারের অপেক্ষায় অবস্থান করছে পাঁচ শতাধিক ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক।

গাজীপুরের ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

0

গাজীপুরের জেলার শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে লবণবাহী একটি ট্রাকের চাপায় নারীসহ অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাদিউল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ও শ্রীপুর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

ওসি জানান, ময়মনসিংহগামী একটি ট্রাক মহাসড়কের এমসিবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ৪টি দোকানের ওপর গিয়ে উঠে পড়ে। পরে এমসি বাজার-হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় সড়কে যাত্রীর জন্য অপেক্ষমান একটি অটোরিকশার ওপর উল্টে যায়। এতে অটোরিকশার যাত্রী একনারীসহ ২ জন নিহত হন।

তিনি আরও জানান, এ ব‌্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

কুষ্টিয়ার করোনা হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ১১ মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জন করোনা পজেটিভ ও ৪ জনের করোনা উপসর্গ ছিল।

হাসপাতালের পরিসংখান কর্মকর্তা মো. মেজবাউল আলম শনিবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ২১৮ জন করোনায় আক্রান্ত রোগী ও ৬৭ জন উপসর্গ নিয়ে মোট ২৮৫ জন ভর্তি রয়েছে। করোনা শনাক্তের হার ৩১.৪২ শতাংশ।

রামেক হাসপাতালে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৬ মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শনিবার (১৭ জুলাই) নিশ্চিত করে জানান, নতুন করে মারা যাওয়া ১৬ জনের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। ৬জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। আর ২ জন শ্বাসকষ্টে মারা গেছেন।
মৃত ১৬ জনের মধ্যে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ১ জন, পাবনার ৩ জন এবং কুষ্টিয়ার ১ জন রোগী ছিলেন। হাসপাতালটিতে চলতি মাসে ১৭ দিনে করোনায় মৃত্যু হয়েছে ২৯৮ জনের। জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৫২৭ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।

খুলনায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১১ মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় খুলনার দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৬ জন করোনায় ও একজন উপসর্গে এবং বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে একজনসহ ৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।

গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ১০৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

এদিকে, গতকাল খুমেক ল্যাবে ৬৩২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় ২০০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরমধ্যে খুলনার ১৪৯ জন, বাগেরহাটের ৩০ জন, যশোরের ১৪ জন, নড়াইলের ২ জন, সাতক্ষীরা, ঢাকা ও বরিশালের ১ জনের করে করোনা শনাক্ত হয়।

মমেক হাসপাতালে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৭ মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন শনিবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪৩৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৭৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

তিনি আরও জানান, নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। নতুন করে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট।

প্রবাসী মানবতা ঘর সাঘাটা’র ঈদ উপহার বিতরণ

0

গাইবান্ধার সাঘাটা উপজেলা বিভিন্ন এলাকার গরীব, দূঃখী ও অসহায় কমপক্ষে ৬৫০ পরিবারের মাঝে আসন্ন ঈদ উল- আযহা উপলক্ষে ঈদ উপহার প্যাকেজ বিতরন করে। ১৬ জুলাই শুক্রবার ভরতখালী ইউনিয়ন মান্দুরা গ্রামে সংগঠনের দপ্তর সম্পাদক রানার বাড়িতে স্বাস্থ্য বিধি মেনে ঈদ উপহার বিতরন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ সদস্য সামছুজ্জোহা, ভরতখালী ইউনিয়ন চেয়ারম্যান শামসুল আজাদ শীতল, ইউপি সদস্য কিশোর মাহমুদ (রুবেল), তথ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহকারী তথ্য বিষয়ক সম্পাদক আব্দুল আলিম মিন্টু, দপ্তর সম্পাদক ইকরাম প্রধান রানা, এছাড়াও ঈদ উপহার বিতরন কাজে সেচ্ছাসেবী হিসাবে উপস্থিত ছিলেন, আকাশ, বাবলু, সিয়াম, নাইম, আদিত্ত, নুর আলম, আনিছ,পাপ্পু সজিবসহ অনেকে।

প্রবাস থেকে উক্ত সংগঠন এর সভাপতি, আনিসুর রহমান (সবুজ), সিনিয়র সহসভাপতি,মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিটু চৌধুরী, মোবাইল ভিডিও (গ্রুপ) কল এ বলেন। ভবিষ্যতে তারা মসজিদ, মাদ্রাসা, এতিম খানা ও দুস্থ মানুষের সেবায় কাজ করতে, সাঘাটা উপজেলার সকল প্রবাসী দের কে, প্রবাসী মানবতার ঘর সাঘাটা” এর সাথে যুক্ত করবেন।