Friday, April 10, 2026
Home Blog Page 75

সব বাঁধা অতিক্রম করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবোঃ নাছিম

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, দেশের ১৬কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণ ও আত্মনির্ভরশীল দেশ গড়ে তুলার ক্ষেত্রে যত বাধাই আসুক না কেন তা অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।

শনিবার (১৭ জুলাই) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অসহায় দুস্থ, দিনমজুরের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, এই করোনা মহামারীর মধ্যে রাজনীতিবিদদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। বিশেষ করে প্রতিটি রাজনৈতিক সংগঠনের উচিত দেশের অসহায় দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়ানো। বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর উচিত সরকারকে সহযোগিতা করা। বিশেষ করে এই কাজটি বিএনপি-জামাত রাজনৈতিক দল করেনি। তাদের রাজনীতি হচ্ছে বিশৃঙ্খলা, অপরাজনীতি, দুর্নীতি ষড়যন্ত্র, সন্ত্রাসী কায়দার রাজনীতি । এ কারণে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখান করেছে। তাই এই করোনার মধ্যেও বিএনপি জামাত ষড়যন্ত্রকারী গোষ্ঠী গুজব-অপপ্রচারে লিপ্ত হয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কথা উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, অপপ্রচার গুজব এর মাধ্যমে দেশের মানুষকে অন্ধকার ও হতাশায় নিমজ্জিত করে খারাপ পরিস্থিতি দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিশেষত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অপপ্রচার গুজব ছড়িয়ে মানুষকে হতাশা দিকে ঠেলে দিচ্ছে। ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। অতীতের মত এখনো বিএনপি-জামাত সাম্প্রদায়িক শক্তির উপর ভর করছে। যারা দেশের বিরুদ্ধে এসব করছে, এসব করার মধ্যে দিয়ে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা মূলত রাজনীতিবিদ নামের কলঙ্ক। গুজব অপপ্রচার ছড়িয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়,ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

তিনি আরও বলেন, এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সকল নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে । এই দেশবিরোধী চক্রান্তকারী গোষ্ঠী দেশের উন্নয়ন মানুষের ভাগ্য পরিবর্তন সকল কিছু নস্যাৎ করতে চায়, এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। যারা দেশের বিরোধিতা করবে তাদেরকে যেকোনো পরিস্থিতিতে আমরা মোকাবেলা করবো। যারা স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, গণতন্ত্রবিরোধী তাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে।

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। কৃষককে বাচাতে সরকার সকল ধরনের চেষ্টা করে যাচ্ছেন। এমনকি কৃষকের জন্য প্রণোদনা ঘোষণা দিয়েছেন। এই মহামারীর মধ্যে কৃষিবিদদের অবদান অপরিহার্য।

কৃষিবিদ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড.শহীদুর রশীদ ভূঁইয়া এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান, কৃষিবিদ ইনস্টিটিউশননের দপ্তর সম্পাদক এম এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ এম আমিনুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো মোফাজ্জল হোসেন, কৃষিশিল্প ও বানিজ্য সম্পাদক দেবাশীষ ভৌমিক সহ কেআইবি নেতৃবৃন্দ।

হিলিতে ৩০৮১ টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে দিনাজপুরের হাকিমপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৩ হাজার ৮১ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে ।

শনিবার দুপুরে হাকিমপুর পৌর সভার আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ চত্তরে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

এ সময় সেখানে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, থানা ইনচার্জ ফেরদৌস ওয়াহিদসহ অনেকে।

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৩৩০ জনের।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম শনিবার (১৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুর জেলার ৩জন, লালমনিরহাটের ২ জন, পঞ্চগড়ের ২ জনসহ দিনাজপুর ও গাইবান্ধার ১ জন করে রয়েছেন।

একই সময়ে বিভাগে ১ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ১৭১ জন, রংপুরের ১০৮ জন, ঠাকুরগাঁওয়ের ১০ জন, নীলফামারীর ৭ জন, কুড়িগ্রামের ৫ জন, গাইবান্ধার ২৭ ও লালমনিরহাটের ২ জন রয়েছে। আক্রান্তের হার ২৮.১১ শতাংশ।

বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৫ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২৩৮ জন, রংপুরে ১৪৭ জন, ঠাকুরগাঁওয়ে ১৩৪ জন, নীলফামারীতে ৫১ জন, লালমনিরহাটে ৪৫ জন, কুড়িগ্রামে ৩৮ জন, পঞ্চগড়ে ৩৭ জন ও গাইবান্ধার ৩৫ জন রয়েছেন।

মাদারীপুরে যুবককে গুলি করে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

0

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামে শনিবার (১৭ জুলাই) সকালে সোহাগ তালুকদার নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সামসুল হক তালুকদারের সঙ্গে জমিজমা নিয়ে একই এলাকার আহাদ মোল্লার দ্বন্দ্ব ছিলো। তারই জের ধরে সকালে লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া পথে মারা যায়।

এই ঘটনায় নিহতের বাবা সামসুল হক তালুকদার বাদী হয়ে ৫ জনকে আসামি করে ডাসার থানায় একটি মামলা করেছে। ঘটনার পরই মামলার প্রধান আসামি আহাদ মোল্লাকে লাইসেন্স করা বন্দুকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল গটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ইতোমধ্যে আমরা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছি। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মৃণাল কান্তি দত্ত মারা গেছেন

0

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দত্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাতে তার মৃত্যু হয়েছে।

মৃণাল কান্তি দত্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী ও জেলা শহরের স্টেশন রোডের দত্ত স্টুডিওর স্বত্বাধিকারী ছিলেন। মুক্তিযুদ্ধকালীন তিনি আগরতলার বিভিন্ন আশ্রয় শিবিরে ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্রে নিজের লেখা গান পরিবেশন করে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছিলেন। সেই সময় তিনি আগরতলায় গঠিত বাংলাদেশ সাংস্কৃতিক সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন।

মৃণাল কান্তি দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এবার করোনায় আক্রান্ত অভিনেতা নিলয় আলমগীর

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। শুক্রবার (১৬ জুলাই) কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। এদিন রাতে নিলয় আলমগীর ফেসবুকে স্ট‌্যাটাসে এ তথ‌্য জানান।

ফেসবুকে স্ট‌্যাটাসে তিনি জানান, নিলয় আলমগীর বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। তা জানিয়ে এই অভিনেতা লিখেন—‘আমার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। আমার ও আমার পরিবারের জন‌্য সবাই দোয়া করবেন।’

এরপর অভিনেত্রী জাকিয়া বারী মম, রোবেনা রেজা জুঁই, আনিসুর রহমান মিলন, সালহা খানম নাদিয়া, হাসান মাসুদ, সাইমন সাদিকসহ অনেক সহকর্মী ফেসবুকে মন্তব‌্য করে তার আরোগ‌্য কামনা করেছেন।

বাগেরহাটের বেতাগায় জমে উঠেছে পশুর হাট

0

বাগেরহাটের ফকিরহাটে জমে উঠেছে বেতাগা পশুর হাট। শনিবার (১৭ জুলাই) সকাল থেকেই হাটে দেশি-বিদেশি নানা জাতের গরুর পাশাপাশি ছাগল ও মহিষ বিক্রি হচ্ছে। তবে করোনাকালীন স্বাস্থ্যবিধির বিষয়টি মানছেন না ক্রেতা-বিক্রেতাসহ দর্শনার্থীরা। প্রশাসন কর্তৃক জরিমানার পরেও পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম।

দুপুরে বাগেরহাট জেলার সব থেকে বড় পশুর হাট ফকিরহাটের বেতাগায় প্রচুর গরু ও মানুষের ভিড় দেখা যায়। ক্রয়-বিক্রয়ও ছিল ভালো। বড় বড় গরুর পাশাপাশি ছাগল, মহিষও ছিল হাটে। কেউ ক্রয় করে নিয়ে যাচ্ছেন, আবার কেউ বিক্রির জন্য হাটে নিয়ে আসছেন। কেউ আবার অপেক্ষায় কাঙ্খিত দামে আদরের পশু বিক্রির। উপজেলা প্রশাসন ও ইজারাদারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিং করা হচ্ছে। তারপরও স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। পশু ক্রয়-বিক্রয়ের পরে পাশ পারমিট গ্রহণের ঘরেও ছিল উপচে পড়া ভিড়।

হাটে গরু বিক্রি করতে আসা গৃহস্থ মো. ইব্রাহিম শেখ বলেন, ৬ ও ৭ মণ ওজনের ২টি ষাঁড় নিয়ে এসেছি। ক্রেতারা গরু দেখলেও, উপযুক্ত দাম বলছেন না। উপযুক্ত দাম পেলে বিক্রি করে দেব বলে জানান তিনি।

শরণখোলা থেকে ৪৭টি গরু নিয়ে বেতাগার হাটে এসেছেন ব্যাপারি আব্দুর রহিম। তিনি বলেন, বাচ্চা ও ষাঁড় মিলে ৪৭টি গরু নিয়ে হাটে এসেছি। ১৫টির মত বিক্রি করেছি। সামান্য লাভ হয়েছে। কিন্তু সবগুলো যদি আজকে বিক্রি করে যেতে পারি, তাহলে ভালো আয় হবে। না হলে শ্রমিকদের বেতন দিয়ে একটু কষ্ট হয়ে যাবে।

ব্যাপারি ইকবাল মোড়ল বলেন, ৬টা গরু নিয়ে এসেছি। ৪টা বিক্রি করেছি। তবে ছোট গরুর চাহিদা অনেক বেশি।

গরু ক্রেতা বাবুল মোল্লা বলেন, হাটে আসলাম। অনেকক্ষণ ঘুরে কালো রংয়ের একটি গরু ক্রয় করেছি। বিক্রেতারা অনেক বেশি দাম চায়, দরাদরি করে কিনতে হয়।

এদিকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক না পড়ার কারণ জানতে চাইলে ক্রেতা-বিক্রেতারা বলেন, গরুর হাটে আবার স্বাস্থ্যবিধি কিসের। মাস্ক পড়ে গরু কেনাবেচা হয় না। আবার অনেকে বলেন, প্রচন্ড গরমে মাস্ক পরে দরদাম করা যায় না। মাস্ক পরে কথা বললে ভিরের মধ্যে শোনা যায় না।

৩টা গরু নিয়ে মাস্ক ছাড়াই দাড়িয়ে আছেন হালিম নামে এক ব্যবসায়ী। মাস্ক পরেননি কেন, জানতে চাইলে বলেন, মাস্ক আছে পকেটে।

দুই কিশোরসহ গরু ক্রয় করতে এসেছেন মুজিবুর রহমান নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। বৃদ্ধের মুখে মাস্ক থাকলেও, কিশোরদের মুখে ছিল না। মাস্ক না পরার কারণ হিসেবে মুজিবুর রহমান বলেন, বছরে একবারই কোরবানি আসে। এই সময় এত নিয়ম কানুন দিলে হয়। বাচ্চারা আনন্দ করবে কিভাবে। তবে মাস্ক পরা ও হাত ধোয়ার বিষয়ে হাটের ইজারাদার ও প্রশাসনের তৎপরতা ছিল।

বেতাগা হাটের ইজারাদার আনন্দ দাসের পক্ষে ভাই অসীত দাস বলেন, কোরবানি উপলক্ষে অনুষ্ঠিত প্রথম হাটেই প্রায় ১০ হাজার গরু উঠেছে। বিক্রিও হয়েছে বেশ ভাল। আমরা স্বাস্থ্যবিধি নিশ্চিত ও মাস্ক পরানোর জন্য অনেক চেষ্টা করছি। তবে কেউ মানছেন, আবার কেউ মানছেন না। আসলে অনেক লোকের সমাগম হলে একটু কষ্টসাধ্য ব্যাপার সবকিছু মানানো।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, ফকিরহাটে ২টি স্থায়ী পশুর হাট রয়েছে। ২টি হাটই আজ চালু হয়েছে। প্রতিটি হাটে আসা মানুষের জন্য বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। সেই সঙ্গে হাত ধোয়ার ব্যবস্থাও রয়েছে। দুই ধরনের স্বেচ্ছাসেবকরা হাতধোয়া ও মাস্ক পরিধান নিশ্চিতে কাজ করছে। এরপরেও কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় আমরা কিছু মানুষকে জরিমানাও করেছি। সর্বোপরি মানুষ সচেতন না হলে, পশুর হাটে স্বাস্থবিধি নিশ্চিত করা খুবই কঠিন বিষয়।

তিনি আরও বলেন, কোরবানি একটা ত্যাগের বিষয়। আমরা পশু জবাইয়ের মাধ্যমে যেমন ত্যাগের মহিমা প্রকাশ করছি। তেমনি স্বাস্থ্যবিধি রক্ষার ক্ষেত্রেও আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। ঈদ উপলক্ষে গরুর হাটে ঘোরাঘুরি, বাইরে চা নাস্তা খাওয়া এসব অভ্যাস ত্যাগ করে করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা শুরু

মহামারি করোনাভাইরাসের মধ্যেই গত বছরের মতো সীমিত আকারে কঠোর স্বাস্থ্যবিধি মেনে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ফলে সৌদি আরবের বাইরে থেকে গিয়ে এবার হজ করার সুযোগ নেই। সৌদিতে থাকা ১৫০টি দেশের নাগরিকসহ এবারের হজে অংশ নিচ্ছেন ৬০ হাজার মানুষ।

হজ্ব সম্পাদনে এবার মুসল্লিদের ব্যবহার করতে হবে স্মার্ট কার্ড। সৌদির স্থানীয় সময় শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা থেকে মক্কায় পৌঁছাবেন এবারের হজের অনুমতি প্রাপ্ত হজযাত্রীরা।

মক্কা, আরাফা, মিনা ও মুজদালিফায় চলাচলে হাজিদের জন্য প্রস্তুত ৩ হাজার বাস। থাকছে ৫১টি স্বাস্থ্যসেবা কেন্দ্র। ৫৯৪ চিকিৎসক ছাড়াও থাকছেন আরও ৩০০ স্বাস্থ্যকর্মী। হাজিদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। করোনা ছাড়া অন্যান্য সংক্রমণে ভোগা রোগী আছে কিনা তাও পর্যালোচনা করা হয়েছে। এমনকি হাজিদের খাবারেও রয়েছে ভিন্নতা। আগেভাগেই খাবার প্রস্তুত করে রাখা হয়েছে।

তবে করোনা মহামারির কারণে বড় ধরনের সমাগম নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ করা হয় বিদেশি হজযাত্রীদেরও। তাই গত বছর সীমিত পরিসরে স্থানীয় এবং সৌদি অবস্থানরত বিদেশি নাগরিকদের হজ করার অনুমতি দেওয়া হয়। এ বছর একই ব্যবস্থাপনায় পবিত্র হজ পালিত হবে।

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০ জেলায় করোনা আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ৫৩৯ জনের। এ পর্যন্ত বিভাগে শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র শনিবার (১৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় খুলনা ও যশোর জেলায় সর্বোচ্চ ১০ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ৮ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, ঝিনাইদহ ও মেহেরপুরে ৩ জন করে ও মাগুরায় ১ জন মারা গেছেন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮০ হাজার ৭৬ জনের। মারা গেছেন ১ হাজার ৮৪৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৬৬৫ জন।

মৌলভীবাজারে শিশুসহ ২১ রোহিঙ্গা আটক

0

মৌলভীবাজার শহর আসা ২১ রোহিঙ্গা শরণার্থীকে শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিক তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান সংবাদমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে। এখন একেকজন একেক কথা বলছে। এদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।