Friday, April 10, 2026
Home Blog Page 74

বড়পুকুরিয়া কয়লা খনিতে নিরাপত্তা কর্মীর মৃত্যুতে শ্রমিকদের মাঝে চরম উত্তেজনা

0

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে শহিদুল ইসলাম (৪২) নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মৃত্যুবরনকারী শহিদুল ইসলাম জেলার চিরিরবন্দর উপজেলার বেলতলি এলাকার মোজাফ্ফর হোসেনের পুত্র।

খনির শ্রমিক সাইফুল ইসলাম ও বেলাল হোসেন জানান, আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় শহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। দুপুর আড়াইটায় অসুস্থ হয়ে পড়লে খনির কর্তৃপক্ষকে অ্যাম্বুলেন্সের জন্যে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা কোন কর্ণপাত করেননি।

এরপর শ্রমিকরা খনির বাহির থেকে একটি অটোরিক্সা নিয়ে খনিতে ঢুকতে চাইলে কর্তৃপক্ষের বাঁধা দেয়। এভাবে সময় ক্ষেপন করায় নিরাপত্তা কর্মী শহিদুল ইসলামের মৃত্যু হয়। এমনকি ভ্যানগাড়ি নিয়ে আসার চেষ্টা করলেও খনির নিরাপত্তা ব্যবস্থাপক সৈয়দ হাছান ইমাম সেই ভ্যান খনির অভ্যান্তরে প্রবেশ করতে দেয়নি বলে শ্রমিকরা অভিযোগ করেন।

পরবর্তীতে কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিলে তার আগে শহিদুল ইসলাম মারা যায়। এতে করে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করেন। এ কারনে খনি শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তারা ঘটনা তদন্ত করে বিচারের দাবী জানান। অন্যথায় শ্রমিক ধর্মঘট করার হুসিয়ারী দেন।

এ বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

0

রংপুরের মিঠাপুকুরের মহাসড়কের বলদীপুকুর নামক স্থানে রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে দুই বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) জাকির হোসেন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানায়, সেলফি পরিবহনের একটি বাস ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। আর জোয়ানা পরিবহনের একটি বাস রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বলদীপুকুর নামক স্থানে এলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তাক্ষৎণিক কারো নাম পরিচয় পাওয়া যায়নি।

মিঠাপুকুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মশিউর রহমান বলেন, ‘আমরা খবর পেয় সকাল ৮টার দিকে ঘটনাস্থলে এসে ৫ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে দিয়েছি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ৯২ জন। শনাক্তের হার ৪৮.৯২ শতাংশ।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান শনিবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৬৫ জনের। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৯৮ জন। মারা গেছেন ১৮৭ জন।

এছাড়া জেলার হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১৪৬ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৮৩ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৪ জন রয়েছেন।

দেশের উন্নয়নে বিজিবি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন এ দেশের উন্নয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্য বৃন্দ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে বিজিবি’র অবদান অনস্বীকার্য।

তিনি চুয়ডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের দীর্ঘ সীমান্ত সুরক্ষা ও সম্পদের নিরাপত্তা বিধানে বিজিবি সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এ বাহিনীর সদস্যরা সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার সহ যেকোন ধরনের সীমান্ত অপরাধ দমনে দক্ষতার স্বাক্ষর রাখছে। তাই, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে বিজিবির অবদান অনস্বীকার্য। প্রতিমন্ত্রী এ সময় দেশ ও জাতির প্রয়োজনে ভবিষ্যতেও এই বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতি মন্ত্রী আরো বলেন, যারা সীমান্ত রক্ষায় নিয়োজিত তাদের পেশাগত দক্ষতা, যোগ্যতা, সততা ও আন্তরিকতার উপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। প্রতিমন্ত্রী তাই এ বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, কোভিড ১৯ ভাইরাস মোকাবিলায় বিজিবির সদস্য বৃন্দ যে আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও তাদের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার, যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান, এনডিসি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী এ সময় রিক্রুট ব্যাচের সেরা চৌকস রিক্রুটদের হাতে ক্রেস্ট তুলে দেন।

করোনায় গত ২৪ ঘন্টায় আরও ২০৪ জনের মৃত‌্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সারাদেশে প্রাণ হারিয়েছেন আরও ২০৪ জন। এ পর্যন্ত করোনায় মারা গেলেন ১৭ হাজার ৬৬৯ জন। ৮ হাজার ৪৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৯২ হাজার ৪১১ জন।

স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (১৭ জুলাই) বিকেলে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯.৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫.১৪ শতাংশ। সুস্থতার হার ৮৪.৫১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৬২ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৮২ জন, চট্টগ্রাম বিভাগের ৩২ জন, রাজশাহী বিভাগের ২০ জন, খুলনা বিভাগের ৪৯ জন, বরিশাল বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ২ জন, রংপুর বিভাগের ১০ জন এবং ময়মনসিংহ বিভাগের ৪ জন।

মোংলায় একটি চিংড়ি ঘের দখল নিয়ে দুইটি গ্রুপ মুখোমখি অবস্থানে

0

মোংলার চৌরিডাঙ্গা এলাকায় প্রায় চারশত বিঘার একটি চিংড়ি ঘেরের মালিকানা ও দখল নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন স্থানীয় দুইটি গ্রুপ। দীর্ঘদিন একটি পক্ষ জবর দখল করে জমির মালিকদের নায্য পাওনা না দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ বর্তমানে ওই ঘেরে দখলে থাকা জমির মালিক ও লিজ গ্রহীতাদের।

অন্যদিকে প্রতিপক্ষ গ্রুপটির দাবী তাদের জমি থেকে তাড়িয়ে দিয়ে চিংড়ি ঘেরটি দখলে নিয়েছেন প্রভাবশালীরা।
সরেজমিনে গিয়ে জানা যায়, মোংলার মিঠাখালী ইউনিয়নের চৌরিরডাঙ্গা এলাকায় প্রায় চারশ বিঘা জমির ঘেরে চিংড়ি চাষ করছেন স্থানীয় বাসিন্দা টিপু হাওলাদার ও সাইফুল মোল্লা। তাদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী শাহ আলী, নুরুল আমিন ও মিজান তাদের মালিকানা জমিতে এক যুগেরও বেশি সময় ধরে মাছ চাষ করে আসছিলেন।

কিন্ত তারা তাদের কোন টাকা পয়সা দিতেন না। এমন পরিস্থিতিতে গত মাসে তারা কয়েকজন জমির মালিক একসাথে হয়ে সমবায় ভিত্তিতে ‘ঢাকা ঘেরথ নামকরণ করে ওই ঘেরে তারা মাছ চাষ শুরু করেন। এতে জবর দখলে থাকা প্রতিপক্ষ গ্রুপটি তাদেরকে নানাভাবে হয়রানী করে আসছেন। টিপু হাওলাদার বলেন, তাদের চিংড়ি ঘের দখলমুক্ত করতে সহায়তা করায় স্থানীয় ইউপি সদস্য আরিফ ফকিরকে নানাভাবে হয়রানী করছে প্রতিপক্ষরা।
অন্যদিকে জমির মালিক স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, শাহ আলী বলেন, ওই চিংড়ি ঘেরে তাদের মালিকানা জমি রয়েছে। কিন্তু তারা সেখানে মাছ চাষ করতে পারছেন না।

প্রতিপক্ষ টিপু হাওলাদার ও সাইফুল মোল্লার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, তাদের মালিকানা স্বত্ব না দেয়ার জন্যই এমন অভিযোগ তোলা হচ্ছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা-রামপাল সার্কেল) মো: আসিফ ইকবাল বলেন, ওই চিংড়ি ঘেরের মালিকানা নিয়ে দ্বন্ধের জেরে দুইটি গ্রুপ ইতিমধ্যে মারামারীর ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

হবিগঞ্জে গাঁজা পাচারকালে গ্রেপ্তার ৪

0

হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর-জগদীশপুর সড়কের দুর্লভপুর নামক স্থান থেকে শনিবার (১৭ জুলাই) গাঁজা পাচারকালে তিন বোনসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

গ্রেপ্তার হলেন- ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত হায়দর আলীর মেয়ে রহিমা খাতুন, সাফিয়া খাতুন ও পুতুল বেগম এবং চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের স্বপন মিয়া।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, শনিবার সকালে বিজিবির একটি দল অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাধবপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

খুলনার রুপসার সামন্তসেনায় অবৈধ রেনু চিংড়ি আটক

0

শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রূপসায় অবৈধ আট ড্রাম চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। রূপসা টু ফকিরহাটগামী সড়কের সামন্তসেনা এলাকা থেকে এ রেনু করা হয়।

পুলিশের সূত্র জানায়, পূর্ব রূপসার মেসার্স ফাতেমা ফিসের স্বত্তাধিকারী ফখরুল আলম ফকিরহাট থেকে আট ড্রাম চিংড়ি রেনু মাহিন্দ্রযোগে যশোরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। ফকিরহাটগামী সড়কের সামন্তসেনা এলাকায় মাহিন্দ্র পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস মাহিন্দ্র আটক করে। এ সময় মাহিন্দ্র থেকে ৮ ড্রাম চিংড়ি রেনু জব্দ করে মৎস্য কর্মকর্তা।

পরে থানা ও ফাঁড়ি পুলিশের উপস্থিতিতে তিন ড্রাম চিংড়ি রেনু রূপসা নদীতে ফেলে বিনষ্ট করা হলেও অজ্ঞাত কারণ বাকি ৫ ড্রাম ছেড়ে দেওয়া হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে আইসিসি প্রসিকিউটরের বাংলাদেশ সফরের সম্ভাবনা

0

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানের বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

ইউরোপ সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শুক্রবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে করিম খানের সাথে সাক্ষাতকালে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি এ আগ্রহ ব্যক্ত করেন। তথ্যমন্ত্রীর আগমন উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ আদালতে এদিন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

গত মাসে নয় বছরের জন্য প্রসিকিউটরের দায়িত্ব পালনের জন্য শপথগ্রহণকারী ব্রিটিশ আইনজীবী করিম খান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে জানান যে, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার প্রতিষ্ঠার কাজের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনের কথা তারা জানেন। এই আদালত প্রতিষ্ঠায় ১৯৯৭ সালে ‘রোম চুক্তি’ স্বাক্ষরে শেখ হাসিনার দৃঢ় ভূমিকার কথাও স্মরণ করেন করিম খান।

করিম খান কিউসি প্রায় ১২ লাখ রোহিঙ্গা উদ্বাস্তুকে আশ্রয় দেয়াকে বঙ্গবন্ধুকন্যার মহানুভবতা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অপরাধের বিচারে তদন্ত অব্যাহত আছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এসময় আন্তর্জাতিক অপরাধ আদালতের রেজিস্ট্রার পিটার লুইসের সাথেও সাক্ষাত করেন।

মন্ত্রী এরপর নেদারল্যান্ডসের যুবসমাজের জন্য নিবেদিত ডিজিটাল গণমাধ্যম আরএনডব্লিউ দপ্তর পরিদর্শনে গেলে সংস্থার পরিচালক সাসকিয়া ব্রাম ড. হাছান মাহমুদকে স্বাগত জানান। নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহ মন্ত্রীর সাথে ছিলেন।

এদিন ২০০৭ সালের ১৬ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনাকে গ্রেফতারের দিন স্মরণে সর্বইউরোপীয় আওয়ামী লীগ আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় দিনটিকে গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে বর্ণনা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সর্বইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় ইউরোপব্যাপী আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংযুক্ত ছিলেন। সপ্তাহব্যাপী ইউরোপ সফরশেষে রোববার ১৮ জুলাই মন্ত্রীর ঢাকা ফেরার কথা।

বড়লেখা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন পরিবেশমন্ত্রী

0

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জনগণের সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে। বর্তমানে জনগণকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। কেউই খাদ্যের কষ্টে ভুগবে না। সকলেই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবে। তিনি বলেন, অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে আরও তিন হাজার ২০০ কোটি টাকার ৫ টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।

পরিবেশমন্ত্রী শনিবার (১৭ জুলাই ) পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ভিজিএফ চাল ১১৪০৮ জন দুস্থ ও অসহায় ব্যক্তি /পরিবারের মাঝে বিতরণ কার্যক্রম ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে উদবোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, সরকার এরই মধ্যে ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্রব্যবসায়ীকে নগদ সহায়তার জন্য ৪৫৯ কোটি টাকা বরাদ্দ করেছে। শহর এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ওএমএস চালু করার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ এলাকায় কর্মসৃজন মূলক কার্যক্রমে অর্থায়নের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যটন খাতের কর্মচারীদের বেতনভাতা পরিশোধের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, বড়লেখা উপজেলার জনগণকে ইতোমধ্যে অনেক সাহায্য সহযোগিতা করা হয়েছে , আরও সাহায্য পাইপলাইনে আছে, যাচ্ছে। সকলেই সাহায্য সহযোগিতা পাবেন, চিন্তা করবেন না।

শাহাব উদ্দিন বলেন, বর্তমানে অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। কাজেই সবাইকে অনুরোধ করব একটু সচেতন থাকলে নিজের এবং পরিবারের সদস্যদের জীবন রক্ষা করতে পারবেন। এই করোনাভাইরাসকে সাধারণ মনে করবেন না, যে কোন সময় আপনাকে আক্রান্ত করে জীবন সংশয়ে ফেলতে পারে। তাই তিনি সকলকে সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। মন্ত্রী এসময় অসহায় মানুষের ত্রাণসামগ্রী বিতরণ তালিকাটা সঠিকভাবে প্রস্তুত এবং ধৈর্যসহ ত্রাণ বিতরণের জন্য জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

বড়লেখা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র মোঃ আবুল ইমাম আহমদ কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন, বড়লেখ উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ প্রমুখ ।

উল্লেখ্য, পরিবেশমন্ত্রী ও মৌলভীবাজার-১(বড়লেখা-জুড়ি) আসনের সংসদ সদস্য মোঃ শাহাব উদ্দিন আজ শনিবার (১৭ জুলাই ) বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের সুবিধার জন্য ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। পরিবেশমন্ত্রীর পক্ষে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রত্নদীপ বিশ্বাস এর কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন।