Friday, April 10, 2026
Home Blog Page 73

সাবেক আইজিপি বুরহান সিদ্দিকী আর নেই

0

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক সচিব এ ওয়াই বি আই সিদ্দিকী (বুরহান সিদ্দিকী)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শনিবার (১৭ জুলাই) মধ্য রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

রোববার (১৮ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

যশোর হাসপাতালে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৮ মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় যশোর জেনারেল হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ রোববার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৩৪ জন এবং ইয়েলো জোনে ৬৫ জন। এদিকে, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪০৬ নমুনা পরীক্ষা করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সংগীতশিল্পী বর্ণ আর নেই

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তরুণ সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। শনিবার (১৭ জুলাই) নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন।

সংগীতশিল্পী ফাহমিদা নবী এসব তথ‌্য নিশ্চিত করে জানান, ৭ দিনের বেশি সময় ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বর্ণ চক্রর্তীকে। ‘লাইফ সাপোর্টে থাকলেও তার অক্সিজেন স্যাচুরেশন কম ছিল। পরে ইনজেকশন দিয়েও তা স্বাভাবিক করা যায়নি। এরপর শনিবার রাত ১০টা ৪১ মিনিটে মারা যান।’

তরুণ এই সংগীত পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের সংগীতাঙ্গনে। গীতিকার, সুরকার, গায়ক থেকে শুরু করে সংগীতভুবনের কেউই তার চলে যাওয়া মেনে নিতে পারছেন না। ফেসবুকে ছবি ও স্ট‌্যাটাস দিয়ে শোক প্রকাশ করেছেন অনেকে।

ইরানে পানি সঙ্কটের প্রতিবাদে বিক্ষোভ

0

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত ৫০ বছরের মধ্যে ভয়াবহ খরা চলছে। খরার কারণে গৃহস্থালি, কৃষি ও খামারগুলোতে ব্যাপক প্রভাব পড়ছে। এছাড়া অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তেলসমৃদ্ধ খুজেস্তান প্রদেশের শহর ও শহরতলিগুলোতে পানি সঙ্কটের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে।

পানি সঙ্কটের প্রতিবাদে দুই রাত বিক্ষোভ হয়েছে। আর বিক্ষোভে অংশ নেয়া এক তরুণ নিহত হয়েছে। শনিবার এক স্থানীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

শাদেগান শহর কর্তৃপক্ষের প্রধান ওমিদ শাবরিপুর বলেছেন, ‘মিছিলের সময় দাঙ্গাকারীরা লোকজনকে প্ররোচিত করতে ফাঁকা গুলি ছুড়েছিল। দুর্ভাগ্যবশত একটি গুলি ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তির গায়ে বিদ্ধ হয় এবং সে মারা যায়।’

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা গেছে, বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে। গুলির শব্দ শোনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।

মমেক হাসপাতালের করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২০ মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ২০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। শনাক্ত হয়েছে আরও ১৯৮ জনের।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন রোববার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৪১১ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭১ জন।

কুষ্টিয়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপন

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপন করেছে গণপুর্ত বিভাগ কুষ্টিয়া।

রবিবার (১৮ জুলাই) সকালে কুষ্টিয়া গণপুর্ত অফিস চত্তরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন কুষ্টিয়া গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহেদুল ইসলাম ।

এসময় জেলা আওয়ামী লীগের যৃগ্ম- সাধারন সম্পাদক এইস এম মতিউর রহমানসহ গণপুর্তের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু

0

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ২০জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে ১২ জনের করোনা পজেটিভ ও ৮ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করে হাসপাতালের পরিসংখান কর্মকর্তা মোঃ মেজবাউল আলম জানান, বর্তমানে হাসপাতালে ১৮৩ জন করোনায় আক্রান্ত রোগী ও ৬৭ জন উপসর্গ নিয়ে মোট ২৫০ জন ভর্তি রয়েছে।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলায় ৯৮৮ জনের নমুনা পরিক্ষা করে ২০৫ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০%৭৪ শতাংশ।

রাজশাহী মেডিক‌্যালে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৭ মৃত্যু

0

মহামারি করোনাভাইরোসে আক্রান্ত হয়ে ওউপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী রবিবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন করে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর ১ জন শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন।

মৃত ১৭ জনের মধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ১ জন, বগুড়ার ১ জন, পাবনার ২ জন এবং ঝিনাইদহের ১ জন রোগী ছিলেন। হাসপাতালটিতে এ মাসের ১৮ দিনে ৩১৫ জনের মৃত্যু হলো।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০৬ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।

সাতক্ষীরায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১১ মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সীমান্ত জেলা সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা মেডিক‌্যাল কলেজের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল রোববার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, এ জেলায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮২৫ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৩৭ জন। মোট রোগীর সংখ্যা ১ হাজার ২০৮ জন।

রাতের আধারে খাদ্য সহায়তা দিলেন পুলিশ সুপার

0

গোপালগঞ্জে ত্রাণ নিতে আসা কর্মহীন, অসহায় ও দু:স্থ মানুষদের সম্মানের কথা চিন্তা করে রাতের আধারে শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ খাদ্য সহায়তার মধ্যে চাল ১০ কেজি, তেল, পিয়াজ, আলু ও ডাল ২ কেজি করে ও ২ পিস সাবান রয়েছে।

শনিবার (১৭ জুলাই) গভীর রাতে জেলা শহরের মান্দারতলা, গেটপাড়াসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব কর্মহীন, অসহায় ও দু:স্থ মানুষদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন পুলিশ সুপার।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: অাব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল অালম, সদর থানার ওসি মো: মনিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা নিতে অাসা অনেকেই নাম না প্রকাশ করার শর্তে বলেন, করোনার কারনে দীর্ঘ সময় লকডাউন থাকায় কর্মহীন হয়ে পড়েছিলেন তারা। স্ত্রী, সন্তান নিয়ে ঈদে কি ভাবে চলবে সেই চিন্তায় দিন কাটছিল তাদের। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা পাওয়ায় তাদের সেই চিন্তা দূর হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, সব সময় পুলিশ মানবিক কাজ করে আসছে। করোনার সময়ও পুলিশ সদস্যরা বসে নেই। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণসহ অসহায় মানুষদের পাশে রয়েছে পুলিশ প্রশাসন। সকলকে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক পড়া এবং ঘরে থাকার অনুরোধ জানিয়ে আগামীতেও এসব মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।