Friday, April 10, 2026
Home Blog Page 72

গোপালগঞ্জে মতুয়া ধর্মকে কটাক্ষ করার প্রতিবাদে ও দোষীর শান্তির দাবীতে মানববন্ধন

0

গোপালগঞ্জে মতুয়া ধর্মকে কটাক্ষ করে মতুয়া ভক্তকে মারধর করার প্রতিবাদে ও দোষীর শাস্তির দাবীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সমগ্র মতুয়া ভক্তবৃন্দ এ কর্মসূচীর আয়োজন করে।

রবিবার (১৮ জুলাই) সকাল ১১টায় সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে মতুয়া ভক্ত ও এলাকাবাসী। মানববন্ধনে মতুয়া ধর্মকে কটাক্ষকারী অনিতোষ বালা দিপংককে গ্রেফতার করে শাস্তির দাবী জানানো হয়।

এ সময় বৌলতলী ইউপি চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস, কমলেশ বিশ্বাস, গনেশ কবিরাজ বক্তব্য রাখেন।

পরে মানববন্ধনের স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় অনিতোষ বালা দিপংক মতুয়া ধর্মকে কটাক্ষ করে বিভিন্ন কথা বলেন। এসময় গনেশ করিবার প্রতিবাদ করলে তাকে মারধর করে।

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী দেশবাসীকে সাহসী করেছেন : নৌপরিবহন প্রতিমন্ত্রী

0

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় দেশের মানুষকে সাহসী করে তুলেছেন।

প্রতিমন্ত্রী দিনাজপুর জেলার বিরলে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মহামারী করোনার মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশগুলোর প্রবৃদ্ধি যখন কমে যাচ্ছে, সেখানে ‘জীবন ও জীবিকা’ তত্ত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। পৃথিবীর অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ যেখানে করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছেন, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশকে নয়; সারা বিশ্বকে সাহসী করে তুলেছেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রথম দফায় ৩০টি দেশ করোনার টিকা পেয়েছে। এর মধ্যে বাংলাদেশ একটি। এ টিকা পাওয়া ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিশ্বাস্য সাফল্য। তখন ইউরোপের অনেক দেশ টিকা পায় নাই। ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় আমাদের ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। এখন চারদিক থেকে টিকা আসা শুরু হয়েছে। আবার গণহারে টিকা দেয়া শুরু হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, মহামারীর মধ্যেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের বড় বড় মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলছে। বাংলাদেশের এ এগিয়ে যাওয়া নিন্দুকেরা সহ্য করতে পারছেনা। যারা মানুষ হত্যা করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একাত্তরেও এ ধরনের ষড়যন্ত্র হয়েছিল। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল মোকাদ্দেস।

প্রতিমন্ত্রী পরে বিরল উপজেলার গড়–রগ্রাম, শিবপুর বোর্ডহাট, হালজায় লক্ষ্মীতলা, বেতুড়া ও নলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং উপজেলা নির্বাহী অফিসারদের বাসভবন ও শারিরীক নিরাপত্তায় আনসার সদস্যদের আবাসন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম অরুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

ক্যাটল স্পেশাল ট্রেনে ৮০০ গরু আসলো ঢাকায়

0

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের সুবিধায় বাংলাদেশ রেলওয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু পরিবহনের জন্য “ক্যাটল স্পেশাল ট্রেন” সার্ভিস চালু করেছে।

ক্যাটল স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে ৯টি ওয়াগনে ৯৭ টি গরু আজ সকাল ৮:০৫ টায় কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। ভাড়া বাবদ ৬৮ হাজার ৩৮০ টাকা আয় হয়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০ টি গরু নিয়ে আরো একটি স্পেশাল ট্রেন ঢাকায় আসার কথা রয়েছে।

এছাড়া জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫ টি ওয়াগনে ৪০০ টি গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬টি গরু সহ মোট ৭০৬ টি গরু ও ২০টি ছাগল দুটি ক্যাটল স্পেশাল ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ সকাল ১১:৩০ টার মধ্যে পৌঁছে। এ দুটি স্পেশাল ট্রেনের ভাড়া বাবদ ৩ লাখ ৬৭ হাজার টাকা আয় হয়েছে।

গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

0

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনায় ক্ষতিগ্রস্থ ও অসহায় ৫’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।

রবিবার (১৮ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার হেলিপ্যাড চত্ত্বরে বাংলাদেশ এসব অহহায় মানুষের হাতে প্রধান অতিথি হিসাবে ত্রাণ সামগ্রী তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লে: কর্ণেল মো: আলমগীর হোসেন।

বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ৩ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি করে ডাল ও লবন, আধা লিটার তেল এবং ১টি সাবান রয়েছে।

এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেতায়েতুল্লাহ, ২ ইস্ট বেঙ্গল রেজিমেনন্টের অধিনায়ক লে: কর্ণেল মোর্শেদুল হাসান, মেজর মোসাদ্দেক ইবনে মুজিব, ক্যাপ্টেন শাহ্-ই-মাশরুর রামীম, লে: সাদাফ আবরার আইয়ান এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সবাই যেন টিকা পায়, সে পদক্ষেপ নিয়েছি : শেখ হাসিনা

0

কোনো মানুষ যেন করোনার ভ্যাকসিন থেকে বাদ না থাকে, আমরা সেভাবে পদক্ষেপ নিয়েছি।’ পর্যায়ক্রমে সবাইকে করোনার ভ্যাকসিন দিতে সরকারের উদ্যোগের কথা জানিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৮ জুলাই) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রণালয়/বিভাগসমূহের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভ্যাকসিন দিতে শুরু করেছি। ভ্যাকসিন আসছে। আমাদের দেশের সবাই যেন ভ্যাকসিনটা নিতে পারে, সে জন্য যত দরকার, আমরা তা কিনবো এবং আমরা সেই ভ্যাকসিনটা দেব। কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, সেভাবে কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা চাচ্ছি যে আমাদের দেশের মানুষ যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়।

সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘করোনার এ পরিস্থিতিতে সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে, সেদিক দৃষ্টি দিতে হবে।’

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

0

যশোরে আরবপুর দীঘিরপাড় এলাকায় রোববার (১৮ জুলাই) সকালে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৬জন। নিহতরা হলেন- আব্দুল আলিম এবং জহুরুল ইসলাম। আহতদের মধ্যে ২ জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহত ও আহতদের স্বজনরা জানান, গরু কেনার জন্য চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১২ জন ব্যবসায়ী একটি পিকআপ ভ্যানে চেপে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর শহরের আরবপুর দীঘিরপাড় এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এরপর একটি প্রাইভেটকার ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৬ জন আহত হন।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোরের সিভিল ডিফেন্সের লিডার শেখ মুজিবর রহমান বলেন, খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে একজনকে মৃত অবস্থায় দেখতে পাই। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিই।

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় বগুড়ায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ১৯৫ জনের।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন রোববার (১৮ জুলাই) অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান ।

ডা. তুহিন জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় আরও ৬১৫টি নমুনা পরীক্ষায় ১৯৫জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১.৭০ শতাংশ। এদের মধ্যে সদরের ১৩০ জন, শাজাহানপুরের ১৯ জন, শেরপুরের ১৮ জন, কাহালুরের ছয়জন, নন্দীগ্রামের চারজন, সোনাতলার তিনজন, শিবগঞ্জের তিনজন, দুপচাঁচিয়ার ৩জন, ধুনটের ৩জন, গাবতলীর ৩জন, সারিয়াকান্দির ২জন এবং আদমদীঘির ১জন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১২৬ জন।

তিনি আরও জানান, শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১০৭ জন, জিন এক্সপার্ট মেশিনে ১৭টি নমুনায় ১৩ জন এবং এন্টিজেন পরীক্ষায় ২৮০টি নমুনায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৫১ মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আরও ৫১ জন মারা গেছে। শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র রোববার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শনিবার (১৭ জুলাই) বিভাগে ৪০ জনের মৃত্যু এবং ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৪ জন, যশোরে ছয়জন, চুয়াডাঙ্গায় ৫ জন, বাগেরহাটে ৩ জন এবং সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ ও মেহেরপুরে ১ জন করে মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮১ হাজার ৪২১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ হাজার ৩২৩ জন।

ঈদুল আজহার ৫ জামাত বায়তুল মোকাররমে

0

আগামী ২১ জুলাই (বুধবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। আর এবার ঈদুল আজহার ৫ টি জামাত অনুষ্ঠিত হবেজাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। রোববার (১৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মহামারি করোনার কারণে এবারও হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ জিলহজ মোতাবেক ২১ জুলাই সারাদেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। সকাল ৯টায় হবে ঈদের তৃতীয় জামাত।
চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পঞ্চম ও শেষ জামাত হবে সকাল সাড়ে ১০টা ৪৫ মিনিটে।

বতর্মান করোনা পরিস্থিতিতে বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গত ১২ জুলাই জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব-ইমাম, ধর্মপ্রাণ মুসল্লী ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

যান্ত্রিক ত্রুটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ

0

যান্ত্রিক ত্রুটির কারণে রোববার (১৮ জুলাই) বেলা ১১টা ৯ মিনিট থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বাভাবিক লেনদেনে বন্ধ রয়েছে।

ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, আমাদের সফটওয়্যারের ম্যাচিং ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে। সমস্যা চিহ্নিত করতে পেরেছে আমাদের আইটি টিম। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তবে তা সমাধানে কত সময় লাগবে তা নিশ্চিত বলা যাচ্ছে না।

ডিএসই সূত্রে জানা গেছে, বেলা ১১ টার পর থেকে কিছুটা সমস্যা শুরু হয়েছে। তবে বেলা সাড়ে ১১ টার পর থেকে সফটওয়্যার সিস্টেমটি একেবারে ডাউন হয়ে গেছে। ফলে ডিএসইতে লেনদেন বন্ধ হয়ে যায়।