Friday, April 10, 2026
Home Blog Page 71

নীলফামারীতে হিটলারের মিলছে না ক্রেতা

0

নীলফামারীর ডোমার উপজেলার মাঝিয়ালী ডাঙ্গা এলাকায় বসবাস করেন কৃষক বেকনুর রহমান। তিনি শখের বশে দিনাজপুরের কাহারোল থেকে বিদেশী হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের এক বছর বয়সী একটি এঁড়ে বাছুর ৫৩ হাজার টাকায় ক্রয় করেন। তিনি কৃষির পাশাপাশি গরু বেচাকেনার ব্যবসা করলেও বিদেশী এঁড়ে বাছুরটি বাড়ীতে রেখে লালন পালন শুরু করেন। দেখতে সুঠাম ও বলশালী দেখায় নাম রাখেন ‘হিটলার’।

ব্যবসার কাজে নিজে বেশী সময় বাড়ীর বাইরে অবস্থান করায় হিটলারের দেখভালো করার দায়িত্ব পড়ে ছেলে শামীম ইসলামের উপর।

শামীর ইসলাম বলেন, বাছুরটি ক্রয়ের পর থেকে ঘাস,খড়, খৈল ও ভুষি খাওয়ানো হতো। দিন দিন বয়স বৃদ্ধির সাথে সাথে খাওয়ার পরিমাণ বৃদ্ধি পায়। এখন প্রত্যহ খাওয়া খরচ প্রায় চারশত টাকা লাগে। অনেক বড় হয়ে গেল হিটলার। লম্বায় ৯ফিট ও উচ্চতায় সাড়ে ৫ফিট। মিটার স্কেলে ওজন করেছি। ওজন হয়েছে সাড়ে ২৮ মণ।

বেকনুর রহমান বলেন, এবারে কোরবানী ঈদের জন্য হিটলাকে ঢাকায় নিয়ে যেতে চেয়েছি। কিন্তু করোনার কারণে নিয়ে যেতে পারছিনা। প্রতিনিয়ত যেভাবে খরচ হচ্ছে তাতে হিটলারকে বিক্রি করা খুব জরুরী। অথচ এর দাম ১০ লাখ টাকা রাখলেও কিন্তু এপর্যন্ত কেউ ন্যায্য দাম করলো না।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মোজাম্মেল হক জানান, কোরবানি ঈদ উপলক্ষে উপজেলায় ৮ হাজার ২০৫টি ও ৩হাজার ৩০৭টি ছাগল বিক্রির জন্যে খামারিদের কাছে আছে। এসব পশুদের মধ্যে প্রায় ৪০ শতাংশ বিক্রি হয়ে গেছে। তাদের মধ্যে ‘হিটলার’ সবার বড়। করোনার কারনে আর্থিক সংকটে হিটলারের এখনও বিক্রি হয়নি।

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক আটক

0

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক ছাত্রীর অশ্রীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

রবিবার ১৮ই জুলাই দুপুরে পীরগঞ্জ উপজেলার ভাকুড়া মাহাত পাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মুন্না (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে ঠাকুরগাঁও আদালতে সোপর্দ করা হয়।

অশ্রীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদা দাবি করলে চাঁদার টাকা না দেয়ায় ছবি ভাইরাল করে দেয় একটি চক্র।

এ বিষয়ে গত (৩০’জুন) বুধবার ৭’জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ভিকটিক ছাত্রীর মা পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের কামনা বেগম।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, এজাহার কৃত ২নম্বর আসামি মুন্নাকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সারমিন সালাম অক্সিজেন ব্যাংকে অক্সিজেন সিলিন্ডার দিলেন এমপি সালাম

0

খুলনা-৪ আসনের রুপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় করোনাকালীন এবং করোনা পরবর্তী সময়ে নিয়মিত অক্সিজেন সরবরাহ চালু রাখতে আজ রবিবার (১৮ জুলাই) ‘সারমিন সালাম অক্সিজেন ব্যাংক’ এ ৩০ টি ‘অক্সিজেন সিলিন্ডার’ প্রদান করেন, খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী।

এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, উপজেলা পর্যায়ে রোগীদের জন্য নিয়মিত অক্সিজেন সরবরাহ নিশ্চিতে সরকার এক অনন্য নজির স্থাপন করেছেন। জাতির পিতার স্বপ্ন ছিলো স্বাস্থ্যসেবাকে গ্রাম পর্যায়ে পৌঁছে দেয়া। প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক এ লক্ষ্যে কাজ করছে। স্বাস্থ্যসেবার উন্নয়নের ফলে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসাবে ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি এড. কাজী বাদশা মিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান কামালউদ্দীন বাদশা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম। স্বাগত বক্তৃতা করেন জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম।

জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন এর পরিচালনায় উপস্থিত ছিলেন, তেরখাদা উপজেলা আ‘লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজামান, দিঘলিয়া উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা আ‘লীগের সাবেক সদস্য আ:মজিদ ফকির, রূপসা উপজেলা আ’লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, হাবিবুর রহমান বিপুল, যুগ্ম সম্পাদক ইমদাদুল ইসলাম, রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, তেরখাদা ভাইস চেয়ারম্যান নাজমা খান, তেরখাদা উপজেলা ভাইস-চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুলসহ আরও অনেকে।

সারাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ২২৫ জনের মৃত‌্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে সারাদেশে গত ২৪ ঘন্টায় আরও ২২৫ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৭ হাজার ৮৯৪ জন। শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ৫৭৮ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জন।

স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (১৮ জুলাই) বিকেলে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৪৫ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ৩২ হাজার ৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯.৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫.২২ শতাংশ। সুস্থতার হার ৮৪.৪২ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৬২ শতাংশ।

আইইবি-ম্যাক্স গ্রুপ অক্সিজেন সাপোর্ট সেন্টার উদ্বোধন

0

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-ম্যাক্স গ্রুপ অক্সিজেন সাপোর্ট সেন্টার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৮ জুলাই) আইইবি’র কাউন্সিল হলে বিনামূল্যে অক্সিজেন সিলেন্ডার সার্পোট সেন্টার সরবরাহের কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি’র প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এবং ইআরসি ঢাকার নির্বাহী ভাইস চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ.।

এছাড়া অনুষ্ঠানে আইইবি-ম্যাক্স গ্রুপের অক্সিজেন সাপোর্ট সেন্টারের আহ্বায়ক আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুজ্জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রনক আহসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাহবুব-উল আলম হানিফ এমপি বলেন, শুধু সরকারের উপর দায়িত্ব না দিয়ে দেশের সকল জনগন ঐক্যবদ্ধভাবে এই মহামারির সময় এগিয়ে আসলে দ্রুত এই মহামারি রোধ করা সম্ভব। সেই ভাবেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগনকে আহ্বায়ন জানিয়ে ছিলেন। জীবন ও জীবকার সমন্বয় রেখেই কর্মসূচি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। তাই পৃথিবীর অনেক উন্নত দেশের তুলনায় আমাদের দেশে করোনা পরিস্থিতি অনেক ভালো রয়েছে। এটা শুধু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের জন্য। এসময় দেশের মহামারিরতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে আইইবি-ম্যাক্স গ্রুপ বিনামূল্যে অক্সিজেন সাপোর্ট সেন্টার কার্যক্রমের প্রশংসা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেন, দেশের এই দুর্যোগে আইইবি-ম্যাক্স গ্রুপ বিনামূল্যে অক্সিজেন সাপোর্ট সেন্টার কার্যক্রম প্রশংসার দাবি রাখে। এই রকম ভাবে যদি দেশের আরো অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসে তাহলে দেশে অক্সিজেনের কোন ঘটতি দেখা দিবে না।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, দেশের যে কোন দুর্যোগে প্রকৌশলীরা দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। এই দুর্যোগেও এর ব্যাতিক্রম হয়নি। করোনার শুরু থেকে আইইবি দেশে প্রথম টেলিমেডিসিন সেবা চালু করে।যা সারা দেশের মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছিলো। এবার করোনা পরিস্থিতি কিছুটা অবনতি হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশের মানুষের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে। এই সেবা অব্যহত থাকবে।

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, মহামারির এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক এবং মানবিক দ্বায়িত্ব। দ্বায়িত্ববোধ থেকেই আমরা দেশব্যাপী করোনা ভাইরাসের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে বিনামূল্যে অক্সিজেন সিলেন্ডার সরবরাহের উদ্যোগ নিয়েছি। যাতে দেশের এই ক্রান্তিকালে দেশের মানুষের উপকার হয়। এখন মানুষের সবচেয়ে বেশী প্রয়োজন অক্সিজেন সহায়তা।

আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ. বলেন, প্রকৌশলীরা সব সময় দেশের মানুষের পাশে রয়েছে। এই মহামারি সময় আমার ফ্রি অক্সিজেন সার্পোট সেন্টার চালু করেছি মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে। এই কার্যক্রেম প্রাথমিক ভাবে এক হাজার সিলিন্ডার নিয়ে শুরু করছি। যা পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে।

সভাপতির বক্তব্যে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদা বলেন, আমাদের এই কার্যক্রম দেশের মানুষের জন্য। আমাদের এই কার্যক্রমের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও যেন অক্সিজেনের অভাব বোধ না করে সেই লক্ষ্যে কাজ করবে।

এর আগে দেশব্যপী বিনামূল্যে অক্সিজেন সরবারহের লক্ষ্যে আইইবি এবং ম্যাক্স গ্রুপ যৌথ সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। ইতিমধ্যে অভিজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সার্বিক তত্ত্ববধানে সারাদেশের করোনার ভাইরাসের জন্য নির্ধারিত হাসপাতাল গুলোতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহের কার্যক্রম পরিচালিত হবে।

প্রাথমিক ভাবে এক হাজার অক্সিজেন সিলেন্ডার সরবরাহ করা হবে। এর মধ্যে জরুরি ভিত্তিতে সরবরাহের লক্ষ্যে চারশত সিলিন্ডার সার্বক্ষনিক রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দফতর প্রাঙ্গণের বিস্ফোরক অধিদপ্তর এর অনুমোধিত নির্ধারিত স্থানে উক্ত অক্সিজেন সার্পোট সেন্টার স্থাপন করা হয়েছে যা সেই সার্পোট সেন্টারে মজুত থাকবে। একই সাথে ছয়শত সিলিন্ডার দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ অবস্থায় থাকবে।

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩

0

নোয়াখালীল চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. লিটন প্রকাশ চানমিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, শনিবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে চাটখিল খিলপাড়া তদন্ত কেন্দ্রের একদল পুলিশ উপজেলার কালিকাপুর গ্রাম থেকে লিটনকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগীর পরিবার জানায়, ওই স্কুলছাত্রী নানার বাড়িতে থেকে লেখা পড়া করছে। তাকে বিভিন্ন সময় একই বাড়ির ৩ সন্তানের জনক চান মিয়া কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। এতে সে রাজি না হওয়ায় শুক্রবার রাত ১১টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাহিরে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা চান মিয়া তাকে ঝাপটে ধরে শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় স্কুলছাত্রীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে চান মিয়া পালিয়ে যায়। পরে সে বিষয়টি সবাইকে অবহিত করে। এ ঘটনায় শনিবার রাতে স্কুলছাত্রীর নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গোপালগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠানে নির্দেশনা

0

করোনা পরিস্থিতির কারনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠানে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে স্থানীয় কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে সকাল ৭টা ৩০ মিনিটে। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় ও সকালে সাড়ে ৮ টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ, থানাপাড়া জামে মসজিদ, পুলিশ লাইন মাঠে, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে যার যার সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রতি মসজিদে একের অধিক জামাত অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন।

এদিকে, জেলা সদর বাদে জেলার স্থানীয় পরিস্থিতি ও মুসুল্লীদের জীবনে ঝুঁকি বিবেচনা করে অন্য ৪টি উপজেলায় স্থানীয় প্রশাসন কর্তৃক জনপ্রতিনিধি ও গন্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা ও সমন্বয় করে যথোপযুক্ত বিবেচিত হলে স্বাস্থ্য সেবা বিভাগের কর্তৃক জাড়িকৃত স্বাস্থ্যবিধি অনুসরন করে ঈদের জামাত মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজনের সিদ্ধান্ত নিতে পারবে। এসব জামাতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মানার আহবান জানানো হয়।

অসহায়দের জন্য অক্সিজেন সিলিন্ডার দিলেন মুমিনুল

মহামারি করোনার সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে কক্সবাজারে চাহিদা বেড়েছে অক্সিজেনের। কিন্তু জেলায় অনেকের অক্সিজেন কেনার সামর্থ্য নেই। আর এ সংকট মোকাবিলায় কক্সবাজার জেলায় গঠন করা হয় ‘অক্সিজেন ব্যাংক’ নামে সেবামূলক প্রতিষ্ঠান।

রোববার (১৮ জুলাই) দুপুরে কক্সবাজারে অসহায় মানুষের জন্য দুইটি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এ সময় পর্যায়ক্রমে আরও কয়েকটি সিলিন্ডার সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

মুমিনুল হক বলেন, সারাদেশ এখন করোনায় বিপর্যস্ত। সবচেয়ে কঠিন সময় পার করছে খেটে খাওয়া অসহায় মানুষগুলো। তাদের চিকিৎসা নিতে যেমন দুর্ভোগ চলছে তারচেয়ে বেশি অর্থ সংকটে। অনেকেই অক্সিজেন ব্যাংকের উদ্যোগটা প্রশংসা করছেন। তাই এ ব্যাংকে আপতত দুইটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সহযোগিতা করেছি। পর্যায়ক্রমে আরও দেওয়ার চেষ্টা চালিয়ে যাবো।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে চাল-ডালের বস্তা জব্দ, আটক ১

0

কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্প থেকে শনিবার দিবাগত রাতে ডাম্পার গাড়িসহ বস্তাভর্তি বিপুল পরিমাণ চাল, ডাল ও তেল জব্দ করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা। এসময় একজনকে আটক করা হয়েছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি নাঈমুল হক রোববার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, শনিবার দিবাগত রাতে কুতুপালং ক্যাম্পের ডি-৩ চেকপোস্টে এপিবিএন সদস্যরা একটি ডাম্পার গাড়ি লক্ষ্য করে গাড়ির কাগজপত্র চেক করার জন্য থামাতে বললে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে গাড়িতে থাকা একজন সহকারীসহ ৫০ কেজি ওজনের ৬৪ বস্তা চাউল, এক লিটার ওজনের ৪০টি করে ৩২ বস্তা তেল, এবং ৪০ কেজি ওজনের ১ বস্তা ডাল জব্দ করা হয়। আটক ব্যক্তি ও মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিজস্ব বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ির পথে বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা

0

লকডাউনে আটকে পড়া বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় নিজস্ব বাসে বাড়ির পথে রওনা হয়েছেন।

রবিবার (১৮ জুলাই) সকাল ৮টায় শিক্ষার্থীদের বাস ক্যাম্পাস থেকে স্বস্ব গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান, শিক্ষার্থী উপদেষ্টা ড. মো. শরাফত আলী ও পরিবহন দপ্তরের প্রশাসক তাপস বালা।

রবিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তাপস বালা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে. আজ সকাল ৮টায় ১) গোপালগঞ্জ- ঢাকা, ২) গোপালগঞ্জ-বগুড়া-রংপুর, ৩) গোপালগঞ্জ-খুলনা-যশোর, ৪) গোপালগঞ্জ-টেকেরহাট-বরিশাল-পটুয়াখালী, ৫) গোপালগঞ্জ-খুলনা-চুকনগর-সাতক্ষীরা-নাভারণ, ৬) গোপালগঞ্জ-ভাঙ্গা-ফরিদপুর-রাজবাড়ী-কুষ্টিয়া-ঝিনাইদহ-মাগুরার গন্তব্যে বাস ছেড়ে যায়। এছাড়া রাত ৮টায় ছেড়ে যাবে গোপালগঞ্জ-ময়মনসিংহ-টাঙ্গাইল-মানিকগঞ্জের উদ্দেশ্যে।

এর আগে গত ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এর নির্দেশনায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বাড়ি ফিরতে ইচ্ছুক শিক্ষার্থীদের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হয়। যে সকল শিক্ষার্থীর কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ শুধুমাত্র তারাই এই বিশেষ বাস সার্ভিসে নিজেদের বাড়িতে যেতে পারছেন। ১৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিসে বাড়ি ফিরতে ৮৪৫ জন শিক্ষার্থী আবেদন করেন।