Friday, April 10, 2026
Home Blog Page 70

চুয়াডাঙ্গায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৫ মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় নতুন করে ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে মারা গেছেন ৫ জন।

চুয়াডাঙ্গা সদর হাসপালের আবাসিক মেডিক‌্যাল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ্ আকরাম সোমবার (১৯ জুলাই) বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৩৯৬ জনের নমুনায় ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পরীক্ষার বিবেচনায় শনাক্তে হার ২২.২৫ শতাংশ। এদের মধ্যে ১ হাজার ৯৮৯ জন হোম আইসোলেশনে এবং ১৩০ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, ১৫০ বেডের ডেডিকেটেড হাসপাতালে কোরোনা রোগীদের চাপ সামলাতে আরো ৫০ বেড বাড়িয়ে ২০০ বেডে উন্নীত করা হয়েছে।

খুলনার ৪ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ১৩ মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৬ জন করোনায় ও ১ জন উপসর্গে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে ২ জন ও বেসনকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৬ জন ও উপসর্গে একজনসহ ৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৩ জন।

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৩ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬২ জন।

গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ৮৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

নবীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

0

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৮ জুলাই) দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মেলা বাজার সংলগ্ন ব্রীজের উপর থেকে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশের পরিচয় জানা যায়নি।

জানা যায়, দুপুরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের গালিব নূর ফিলিং স্টেশনের নিকটবর্তী মহাসড়ক ঘেঁষা ব্রীজের উপরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন, প্রায়ই ওই এলাকায় সে ঘুরাঘুরি করতো।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, উদ্ধার হওয়া লাশের পরিচয় জানা যায়নি। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি, অজ্ঞাত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিক‌্যালে গত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সোমবার (১৯ জুলাই) এ তথ‌্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া ১৪ জনের মধ্যে ৫ জনের করোনা পজিটিভ ছিলো। আর ৯ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ২ জন, পাবনার ১ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন। এখন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৫০৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি।

শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে আহত মেছোবাঘ উদ্ধার

0

শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে একটি আহত মেছোবাঘ উদ্ধার করেছে ।

শনিবার (১৭ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার নাথ বাড়ির পাশে মেছো বাঘটিকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে ফোন করে বিষয়টি জানালে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব দ্রুত সেখান থেকে আহত অবস্থায় বাঘটি উদ্ধার করেন।

সজল দেব সংবাদ মাধ্যমকে জানান, ‘স্থানীয়রা ফোন করে জানালে আমি সেখান থেকে আহত অবস্থায় মেছোবাঘটিকে উদ্ধার করি। পরে এটিকে প্রাথমিক চিকিৎসা দেই।’

তিনি আরও জানান, বাঘটি মারাত্মক আঘাত প্রাপ্ত। বন বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। বাঘটির কোমরে কেউ লাঠি দিয়ে আঘাত করেছে অথবা সড়ক দুর্ঘটনা হতে পারে বলে তিনি জানান।

দিনাজপুরের হিলি স্থলবন্দর ৬ দিন বন্ধ

0

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে টানা ৬ দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন সোমবার (১৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল থেকে আগামী শনিবার পর্যন্ত ভারত থেকে এই বন্দরে কোন প্রকার পণ্য আমদানি করবে না আমদানি রপ্তানিকারকরা। কারণ আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বন্দরে সরকারি ছুটি রয়েছে।

আবার রোববার সকাল থেকে পণ্য আমদানি যথারীতি শুরু হবে।

পার্বতীপুরে করোনা মোকাবেলায় হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

0

দিনাজপুরের পার্বতীপুরে করোনা মোকাবেলায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৫টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুর ২টায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের হলরুমে মোস্তাফিজুর রহমান ফিজার ফাইন্ডেশনের পক্ষ থেকে সিলিন্ডার বিতরন অনুষ্টানের সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক।

অনুষ্ঠানে মোবাইলের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তাফিজুর রহমান এমপি সিলিন্ডার বিতরনের উদ্বোধন করেন এবং ফাইন্ডেশনের সদস্য সচিব ফারজানা রহমান সিমলা শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল মাফী, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, হাসপাতালের অন্যান্য ডাক্তার ও নার্সরা উপস্থিত ছিলেন।

পার্বতীপুরে সাইকেল, সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

0

দিনাজপুরের পার্বতীপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অধীনে সাইকেল, সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে।

আজ রবিবার বিকেল ৩টায় পার্বতীপুর উপজেলা পরিষদের মিলনায়তনে উক্ত বিতরন অনুষ্টানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। অনুষ্ঠানে মোবাইলের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তাফিজুর রহমান এমপি সাইকেল, সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন উদ্বোধন করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় আমিরুল মোমিনিন মমিন, রুকশানা বারী রুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাধ্যমিকে অধ্যয়নরত গরীব ছাত্রীদের ৭২ খানা বাইসাইকেল, দুস্থ ও অসহায় মহিলাদের ৭০টি সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে ৪৫টি হুইল চেয়ার বিতরন করা হয়। এসবের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিবি) ১৮ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ ছিল।

পাবনায় চালু হল পিসিআর ল্যাব

0

র্দীঘ প্রতিক্ষার পর অবশেষে পাবনায় করোনার নমুনা পরীক্ষার ভোগান্তি অবসান হতে যাচ্ছে। পাবনা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব নির্মাণের কাজ প্রায় সম্পন্ন হতে যাচ্ছে। এখন প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কিট এলেই চালু করা যাবে ল্যাবটি।

রোববার দুপুরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব পরিদর্শন শেষে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি এ তথ্য জানান ।

সংসদ সদস্য গোলাম ফারুক বলেন, জেলা বাসীর দীর্ঘদিনের দাবি ছিল পাবনায় একটি পিসিআর মেশিন স্থাপনের। ল্যাব তৈরীর কাজও প্রায় শেষ হয়েছে। কিছু যন্ত্রাংশ, কিট ও টেকনিশিয়ান এলেই চালু হবে করোনা পরীক্ষার ল্যাব। এখন আরো করোনা পরিক্ষায় দুর্ভোগ পোহাতে হবে না সাধারণ মানুষদের।

পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ বুলবুল হাসান জানান, পিসিআর ল্যাবের সব কাজই প্রায় শেষ, অল্প কিছু কাজ বাকি আছে। সেটি শেষ হলেই পিসিআর ল্যাব চালু করা সম্ভব হবে।

লক্ষ্মীপুরে নিখোঁজের ৫ দিন পর বাগানে মিলল শিশুর লাশ

0

লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের পাঁচদিন দিন পর মো. জুনাইদ (৮) নামে এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার চরলরেন্স ইউনিয়নের তুলাতলি এলাকার মুগুল মাঝি বাড়ির একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। জুনাইদ তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের শেখ কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুনাইদের পরিবার দীর্ঘদিন থেকে চর লরেন্সের তুলাতলি এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। গত মঙ্গলবার বিকেল থেকে জুনাইদ নিখাঁজ হয়। এ ঘটনায় তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও সন্ধান না পেয়ে তার বাবা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেয়।

পরে আজ সকালে নিখোঁজ শিশুর বাবা শেখ কামাল জিডি করার জন্য থানায় রওনা দেন। পথিমধ্যে তাকে ফোনে জানানো হয়, জুনাইদের লাশ পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জুনাইদের বাবা শেখ কামাল বলেন, তার ছেলে পাশে একটি ইটভাটায় সব সময় সমবয়সী ছেলেদের সঙ্গে খেলা করত। ওই ইটভাটার কোনো ব্যক্তি তার ছেলেকে হত্যা করতে পারে বলে আশঙ্কা করেন তিনি।

এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। পুলিশ খুব শিগগিরই হত্যাকাণ্ডের রহস্য বের করার ব্যাপারে আশাবাদী।