Friday, April 10, 2026
Home Blog Page 69

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৫২ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আরও ৫২ জন মারা গেছেন। শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৫ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার সোমবার (১৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৮ জুলাই দুপুর ১২টা থেকে ১৯ জুলাই দুপুর ১২টা পর্যন্ত ৫২ জন মারা যান। গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, খুলনায় ১২ জন, যশোরে ১১ জন, মেহেরপুরে ৫ জন, ঝিনাইদহে ৩ জন, বাগেরহাট, মাগুরা ও নড়াইলে ২ জন করে এবং সাতক্ষীরায় ১ জন মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮২ হাজার ৫৮৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৪৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৪০৫ জন।

যুক্তরাষ্ট্র থেকে সন্ধ্যায় পৌঁছাবে মডার্নার ৩০ লাখ টিকা

0

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৩০ লাখ টিকা সোমবার (১৯ জুলাই) সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বাংলাদেশে পৌঁছাবে। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস সূত্র এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এ ৩০ লাখ টিকা উপহার দিচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

১৭ জুলাই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বাংলাদেশকে এ ৩০ লাখ টিকা উপহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন। করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলোকে ভ্যাকসিন সরবরাহে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ।

অবশেষে উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর সেই হারানো ফোন

0

অবশেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের চুরি হওয়া সেই আইফোনটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।

গত ৩০ মে রাজধানীর রোকেয়া সরণি এলাকায় জানালা খুলে গাড়িতে বসে থাকা অবস্থায় ফোন ব্যাবহাররত পরিকল্পনামন্ত্রীর হাত থেকে তার আইফোনটি টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায় এক ব্যক্তি।

এ ঘটনায় কাফরুল থানায় মামলা করেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর। মামলার এজাহারে বলা হয়, পরিকল্পনামন্ত্রী রোববার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অফিস থেকে সরকারি গাড়ি নম্বর ঢাকা মেট্রো ঘ-১৮-৫৮২৪–তে করে বেইলি রোডে নিজ বাসার উদ্দেশে রওনা হন।

বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রী গাড়ির জানালা খুলে মুঠোফোনে কথা বলছিলেন।

ওই সময় অজ্ঞাতনামা এক চোর মন্ত্রীর ব্যবহৃত আইফোন এক্স হাত থেকে টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গাড়িতে বসা মন্ত্রীর গানম্যান অজ্ঞাতনামা ওই ছিনতাইকারীর পেছনে ধাওয়া করলেও পালিয়ে যেতে সক্ষম হয়।

কুষ্টিয়ায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম সোমবার (১৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে ১১ জন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। এ পর্যন্ত ২৫৩ রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮৩ জন আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭০ জন। শনাক্তের হার ২৮.২৯ ভাগ।

করোনা সংক্রমণে ইন্দোনেশিয়ায় ১৭ দিনে ১১৪ চিকিৎসকের মৃত্যু

ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে ইন্দোনেশিয়ায় গত ১৭ দিনে ১১৪ জন চিকিৎসক মারা গেছেন। রোববার ইন্দোনেশিয়ার ডক্টর্স অ্যাসোসিয়েশন (আইডিআই) এ তথ্য জানিয়েছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৪ হাজার ৭২১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে এক হাজার ৯৩ জন।

আইডিআই জানিয়েছে, ১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ১১৪ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনা মহামারি শুরুর পর এ পর্যন্ত মোট ৫৪৫ জন চিকিৎসক মারা গেছেন।

আইডিআই কর্মকর্তা মহেসা পারানাদিপা জানিয়েছেন, তারা উদ্বিগ্ন যে, চিকিৎসা ব্যবস্থা এই ধাক্কা সামাল দিতে পারবে না।

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ৫.৭ মাত্রার ভূমিকম্প

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফার্সে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। রোববার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

ইরানের সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১১ কিলোমিটার। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল খিশত শহরে। তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও জানা যায়, ৪ টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। সেই সাথে স্থানীয় হাসপাতালগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায় বঙ্গবন্ধু সেতুতে

0

পবিত্র ঈদুল আযহার ছুটিতে গত ২৪ ঘণ্টায় দেশের বৃহৎ বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা। এতে করে সৃষ্টি হয়েছে নতুন রের্কড।

সোমবার (১৯ জুলাই) সকাল ১১টায় বিষয়টি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১৮ জুলাই) সকাল ৬টা হতে সোমবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী বাস, ট্রাক, লরি, প্রাইভেটকার, মাইক্রো, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন মিলিয়ে ৩৯ হাজার ৪৮১টি পরিবহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে।

এতে সেতুতে টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা। এরমধ্যে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় ১৯ হাজার ৮৫৩টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪০ লাখ ৪ হাজার ৮০০ টাকা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৯ হাজার ৬২৮টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ২৪০ টাকা। এতে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে সব্বোর্চ রেকর্ড সৃষ্টি করেছে।

মমেক হাসপাতালের করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৫ মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ২৮৬ জনের।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন সোমবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২০ জনসহ মোট ৩৮২ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ জন। নতুন করে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট।

সাদ্দাম বাজার প্রবাসী গ্রুপ কর্তৃত অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

0

হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউপির ৮নং ওয়ার্ডের প্রবাসী তরুণ কর্তৃক সদস্য গঠিত সাদ্দাম বাজার প্রবাসী গ্রুগের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

১৮ই জুলাই সকাল ১১ ঘটিকার সময় হাপ্টার হাওর নূর মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ত্রাণ বিতরণ করা হয়।এতে উপস্থিত ছিলেন ১নং গাজীপুর ইউপির বর্তমান চেয়ারম্যান হুমায়ূন কবীর খাঁন,বিশিষ্ঠ মুরব্বী ও শিক্ষানোরাগী চঁন্দ্র মল্লিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ওসমান গণি কাজল,সাবেক মেম্বার আলহাজ্ব আবু তাহের, সাবেক মেম্বার মোঃ আমীর আলী,পল্লী চিকিৎসক তাহের আলী মোল্লা, মুক্তিযোদ্ধা মোঃ আজিম উদ্দীন ও অত্র সংঘঠনের দেশিয় উপদেষ্ঠা,পৃষ্টপোষক এবং সদস্যবৃন্দ

উক্ত সংগঠনের সভাপতি মোঃ আব্দুল হাই দুলু মালয়েশিয়া প্রবাসী ভিডিও কলের মাঝে দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধিকে জানান- মানবিক ও সামাজিক কল্যালে আমরা অঙ্গিকারবদ্ধ। সংঘের সাধারণ সম্পাদক ভিডিও কলে ডুবাই হতে জানান- আমরা অসহায়দের মাঝে খুবই স্বল্প আকারে এ ত্রাণ দিতে পেরে আমরা গর্বিত। ইনশা আল্লাহ ভবিষ্যতে আমরা আরো এগিয়ে যেতে চাই মানবটার টানে হসহায়দের মাঝে।

সাংঘঠনিক সম্পাদক মোঃ মিজানোর রহমান সিঙ্গাপুর হতে ভিডিও কলে জানান-‘‘আমরা প্রবাসে যে কষ্ট করি তা আর কষ্টই মনে হচ্ছে না অসহায়দের মাঝে ত্রাণ বিতরণের উপস্থিতি দেখে।আল্লাহ চাইলে আমরা ভবিষ্যৎ এ আরো এগিয়ে নিতে চাই আমার সাদ্দাম বাজার প্রবাসী গ্রুপকে।

কিশোরগঞ্জে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৫ মৃত‌্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় কিশোরগঞ্জে আরও ১৫ জনের মৃত‌্যু হয়েছে। এদের মধ‌্যে ৬ জন করোনা আক্রান্ত ও ৯ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান সোমবার (১৯ জুলাই) বিষয়টির সত‌্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ১৫ জনের মধ‌্যে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তাদের মধ‌্যে ৩ জন করোনায় আক্রান্ত হয়ে এবং আরও ৯ রোগী করোনা উপসর্গ নিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এছাড়া বাকি ৩ জনের মৃত‌্যু নিজেদের বাড়িতেই হয়েছে।

অন‌্যদিকে, জেলায় নতুন করোনা শনাক্ত হওয়া ১২৪ জনের মধ্যে ৩৮ জনই কিশোরগঞ্জ সদর উপজেলাতে শনাক্ত হয়েছে। এছাড়া বাকি ৮৬ জনের মধ্যে হোসেনপুরে ৭ জন, করিমগঞ্জে ২ জন, পাকুন্দিয়ায় ৬ জন, কটিয়াদীতে ২৫ জন, কুলিয়ারচরেু ১০ জন, ভৈরবে ২২ জন, বাজিতপুরে ১০ জন, ইটনাতে ৩ জন এবং মিঠামইনে ১ জন শনাক্ত হয়েছে।