Friday, April 10, 2026
Home Blog Page 68

দেশে পৌঁছাল মডার্নার আরও ৩০ লাখ ডোজ টিকা

0

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার আরও ৩০ লাখ ডোজ করোনা টিকা সোমবার রাত ৯টার পর কাতার এয়ারওয়েজের একটি কার্গো বিমানে করে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করেন। টিকা গ্রহণের সময় বিমানবন্দরে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশের স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ৫৫ লাখ ডোজ টিকা পেল। চলতি মাসেই দেশটি থেকে আরও টিকা আসার কথা রয়েছে।

ফের লকডাউন ২৩ জুলাই ভোর থেকে

0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের ১ দিন পর ২৩ জুলাই (শুক্রবার) ভোর ৬টা থেকে ফের লকডাউন শুরু হচ্ছে। লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত।

এবার লকডাউনে কঠোর বিধিনিষেধের আওতার বাইরে রাখা হচ্ছে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত মিল-কারখানা এবং কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট কার্যক্রম।

সোমবার (১৯ জুলাই) সন্ধ‌্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দোয়ারাবাজারের প্রধানমন্ত্রীর উপহার অসহায় পরিবারের মাঝে বিতরণ

0

করোনাকালীন সময়ে দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নে ২২২টি পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি চাল, ২কেজি ডাল, ১কেজি চিনি, ১কেজি আটা, ১ লিটার তৈল, ১ পেকেট মুড়ি, ১কেজি লবন, ১ পেকেট সেমাই, ১ টা সাবান ও ১৪০০ টি অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ১০কেজি করে বিজিএফ এর চাল এবং ৯০ জন প্রতিবন্ধি সুবিধাভোগীর মাঝে “প্রতিবন্ধি ভাতার বই” বিতরণ করা হয়েছে।

রবিবার ও সোমবার ২দিনব্যাপী উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদে প্রধান মন্ত্রীর উপহার ও বিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং ৯০ জন প্রতিবন্ধি সুবিধাভোগীর মাঝে “প্রতিবন্ধি ভাতার বই” বিতরণ করেন বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, ইউপি সদস্য মোশারফ হোসেন, উজায়েরর হোসেন ফারুক, ধন মিয়া, খোরশেদ আলম, আলাউদ্দিন, মিনারা খাতুন, রেনুয়ারা বেগম প্রমুখ।

এ সময় চেয়ারম্যান জসিম মাষ্টার বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ এ দেশের মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করে। দেশে যত সময় দূর্যোগ এসেছে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে সকল দূর্যোগ মোকাবেলা করেই তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বৈশ্বিক এই করোনা মহামারীর প্রভাব আমাদের বাংলাদেশে পড়ায় অনেক মানুষজন কর্মহীন হলে শেখ হাসিনা সবার ঘরে ঘরে খাবার পৌছে দিয়েও অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে কোন প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়ার জন্য আহবান জানান।

করোনায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত‌্যু ২৩১

0

মহামারি করোনভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও ২৩১ জনের মৃত‌্যু হয়েছে।মোট মারা গেলেন ১৮ হাজার ১২৫ জন।

১৮ জুলাই সকাল ৮টা থেকে ১৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত ১৩ হাজার ৩২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন। মোট করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন।

সোমবার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯.৫৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫.৩০ শতাংশ। সুস্থতার হার ৮৪.২৫ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৬২ শতাংশ।

সরকারের সাফল্যে বিএনপির জ্বালা বাড়ে : সেতুমন্ত্রী

0

সরকারের জনস্বার্থে করা যেকোনো কাজ কিংবা সাফল্য বিএনপির গায়ে জ্বালা বাড়ায়। সরকারের এসব কাজের বেলায় তাদের দৃষ্টিসীমায় ভর করে উদ্দেশ্যমূলক অন্ধত্ব এমটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের সোমবার (১৯ জুলাই) সচিবালয়ে তার নিজ দফতরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

বিএনপি নেতাদের সরকার ঘোষিত লকডাউনকে মর্মান্তিক তামাশা বলা মন্ত্রী বলেন, ‘আসলে বিএনপি-ই জনগণের সাথে মর্মান্তিক তামাশা করেছে, তারা কখন কী বলে নিজেরাও জানে না। বিএনপি নেতারা একবার বলেন কঠোর লকডাউন দিন, পরক্ষণেই আবার বলেন লকডাউনে সমাধান নয় ক্ষতিপূরণ দিন। তারা একসময় ভ্যাকসিনের বিরুদ্ধেও অপপ্রচার করেছিলেন, আবার বলে কারফিউ দিলে জনগণ মানবেন না-অথচ সরকার কারফিউয়ের কথা ভাবেওনি।’

কাদের মনে করেন, ‘বিএনপি নেতাদের বিবেক-বুদ্ধি অনুযায়ী না চললে এবং না বললে এমনই হয়। সরকারে থাকতে যেমনি অনিয়ম ও দুর্নীতিতে তারা নিমজ্জিত ছিল তেমনি সরকার বিরোধী রাজনীতিতে থেকেও তারা সুবিধাবাদীতায় নিমজ্জিত। বিএনপির একগুঁয়েমি ও মুখোশ পরা অপকৌশলের জন্য ইতোমধ্যে জোট সঙ্গীরাও দল ছাড়তে শুরু করেছে। মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে তাদের রাজনীতির যে খেলা, তা জোট সঙ্গীরাই এখন ফাঁস করে দিচ্ছেন।’

কাদের বলেন, ‘বিরোধী দল হিসেবে চরমভাবে ব্যর্থ বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে নানারকম বাক্যবাণে কর্মীদের চাঙা রাখার অপপ্রয়াস চালাচ্ছে।‘বিএনপি একটা কাজই অনবরত করে যাচ্ছে, তা হচ্ছে সরকারের অন্ধ সমালোচনা।’

জনগণ বিএনপির এসব শব্দ বোমায় এখন আর কান দেয় না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা সরকার জনস্বার্থে দিনরাত কাজ করছে এবং করে যাবে।’

বিএনপির কাজই হলো সমালোচনা করা এবং তা তারা করতে থাকুক পক্ষান্তরে শেখ হাসিনা সরকার দেশের মানুষকে নিয়ে যখন করোনা বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে তখন বিএনপি সুরক্ষিত গৃহকোণ থেকে মিডিয়ায় অব্যাহত পরামর্শ দিয়ে যাচ্ছে ও নসিহত করে যাচ্ছে। বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক দলের ভূমিকা ছেড়ে কথা নির্ভর কনসালটেন্সির ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’

আবারও মা হচ্ছেন অভিনেত্রী নেহা ধুপিয়া

0

প্রথম সন্তানের জন্মের দুই বছর পর আবারও মা হতে চলছেন জন্মের দুই বছর পর বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। এবার অঙ্গাদ বেদি ও নেহা ধুপিয়া দম্পতির ঘর আলো করে আসছে দ্বিতীয় সন্তান।

সোমবার (১৯ জুলাই) সকালে নেহা তার ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে আনন্দের এই খবর তার ভক্তদের জানান। ছবিতে দেখা যায়, অঙ্গাদ বেদির কোলে তাদের কন‌্যা, পাশে কালো পোশাক পরে দাঁড়িয়ে আছেন নেহা ধুপিয়া। বেবি বাম্পে হাত রেখেছেন এই দম্পতি।

এ ছবির ক‌্যাপশনে নেহা লিখেছেন, এই ক‌্যাপশনটি লিখতে আমাদের দুইদিন সময় লেখেছে। আমরা সবচেয়ে ভালো ভাবনাটি ভাবতে পেরেছি, এজন‌্য সৃষ্টিকর্তাকে ধন‌্যবাদ জানাই।

বাংলাদেশকে সহায়তা করতে এখন সবাই রাজি: পররাষ্ট্রমন্ত্রী

0

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অনুষ্ঠিত ‘মধ্য ও দক্ষিণ এশিয়া: আঞ্চলিক সংযোগ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এসম তিনি বলেন, বাংলাদেশ সবার কাছে এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সবাই সহায়তা করতে রাজি। এটাই এ সফরে সফলতা।

এই সফরকালে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক যোগাযোগ, উভয় দেশের করোনা মহামারি এবং টিকাদান পরিস্থিতি, অস্থায়ীভাবে বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের স্বদেশ প্রত্যাবাসন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

করোনামুক্ত হয়ে টিকা নিলেন খালেদা জিয়া

0

করোনামুক্ত হওয়ার ২ মাস ১৩ দিন পর রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কেন্দ্রে সোমবার (১৯ জুলাই) বিকেল ৪টায় মডার্নার তৈরি করোনার টিকা নিলেন বিএনপির চেয়ারপারস খালেদা জিয়া।

বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে করে খালেদা জিয়া হাসাপাতালের উদ্দেশে রওনা হন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খালেদা জিয়ার ব্যক্তিগত কর্তকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে হাসপাতালে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হাসপাতালে আনা-নেওয়ার পথে তার নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

লক্ষ্মীপুরে গরুর হাটে কেউ মানাছে না স্বাস্থ্যবিধি

0

লক্ষ্মীপুরে এবার চাহিদার তুলনায় প্রায় ৩০ হাজার কোরবানিযোগ্য পশু বেশি রয়েছে। তবুও গরুর দাম চড়া বলছেন ক্রেতারা। এদিকে গরুর হাটে স্বাস্থ্যবিধি মানার সরকারি নির্দেশনা থাকলেও সংশ্লিষ্টরাসহ অনেকেই এখন তা মানছেননা। এমন প্রেক্ষাপটে করোনার উচ্চ সংক্রমণ ঝুঁকি এ জেলায় আরো বাড়ার আশঙ্কা করছেন সচেতন মহল।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় এ বছর কোরবানির জন্য প্রায় ৭০ হাজার গরুর চাহিদা নির্ধারণ করা হয়। এ জেলায় সাড়ে ৩ হাজার খামারির সংগ্রহে থাকা ও বিভিন্ন জেলা থেকে ব্যাপারীদের আনা গরু মিলিয়ে বর্তমানে এখানে প্রায় ১ লাখ কোরবানিযোগ্য পশু রয়েছে।

এসব খামারি ও ব্যাপারীরা এখন ঈদুল আজহাকে সামনে রেখে তাদের সংগ্রহে থাকা পশু ভালো লাভে বিক্রির প্রত্যাশা করছেন। এসব পশু বিভিন্ন হাটে উঠাচ্ছেন তারা।

৪ মাদক কারবারির পেট থেকে লাখ টাকার ইয়াবা উদ্ধার

0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে রোববার (১৮ জুলাই) রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৯ জুলাই) দুপুরে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, ওয়াহিদুল শিকদার, আবদুল বাতেন, জোসনা আক্তার ও হোসনা আক্তার।

ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪ যাত্রীকে গ্রেপ্তার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা জানায় পেটের ভিতর ইয়াবা বহন করে পাচার করছেন তারা। পরে চিকিৎসকের সহযোগিতায় তাদের পেট থেকে ৬৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।