Friday, April 10, 2026
Home Blog Page 67

ভারতে এক ছাগলের ৮ পা

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে আট পা নিয়ে একটি ছাগলের বাচ্চার জন্ম হয়। ঘটনায় স্থানীয়দের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি নিজের চোখে দেখতে অনেকেই ভিড় জমিয়েছেন ছাগলটির মালিকের বাড়িতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ভাইরাল হয়েছে।

জানা যায়, ছাগটির মালিক সরস্বতী মন্ডল। তার অনেকগুলো গরু ও ছাগল রয়েছে। গত ১৫ জুলাই তার একটি ছাগলের দু’টি বাচ্চা হয়। এর একটি ছিল আট পা-ওয়ালা। কিন্তু জন্মের কিছুক্ষণ পরই সেটি মারা যায়। অন্যটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে।

সরস্বতী মন্ডল বলেন, ‘এই প্রথম এরকম একটি ঘটনা দেখলাম। জন্মের পাঁচ মিনিটের মাথায় এটি মারা যায়। তবে মা ও অন্য বাচ্চা সুস্থ আছে।’

এর আগে গত এপ্রিলে ভারতের গুজরাটে প্রায় মানুষের মতো দেখতে একটি ছাগলের জন্ম হয়। এটির চারটি পা ও দু’টি কান ছাগলের মতো হলেও বাকিগুলো অঙ্গগুলো অনেকটা মানুষের মতো ছিল। এমনকি এটির লেজও ছিল না। কিন্তু জন্মের দশ মিনিট পরে এটি মারা যায়। স্থানীয়রা মাটি চাপা দেওয়ার আগে এটির পূজাও করে।

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৫ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় আরও ১৫ জন মারা গেছেন। শনাক্ত হয়েছে ৯২৫ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মঙ্গলবার (২০ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৯২৫ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকার ৫৫৩ জন এবং উপজেলায় ৩৭২ জন রয়েছেন। মারা গেছেন ১৫ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় ৮৫৬ জনের মৃত্যু হয়েছে।

শর্ত না মানা পরিবহনের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন সেতুমন্ত্রী

0

রাজধানীর বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিআরটিএ’র প্রতি নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই সাথে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে শর্ত মেনে যানবাহন চালোনার অনুরোধ জানান তিনি।

রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে মঙ্গলবার (২০ জুলাই) ব্রিফিংকালে এ আহ্বান জানান।

যারা ঈদ যাত্রায় ভোগান্তির মুখে পড়েছেন তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন ওবায়দুল কাদের বলেন, ‘বৃষ্টি এবং ধীরগতির কোরবানির পশুবাহী গাড়ির কারণে ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের কিছু জায়গায় ভোগান্তি হয়েছে ও হচ্ছে। আবার কোথাও কোথাও থেমে থেমে গাড়ি চলছে। লকডাউনসহ বিদ্যমান পরিস্থিতির কারণে এবারের ঈদে পণ্যবাহী ট্রাক, লরি এবং কাভার্ডভ্যান চলাচল করছে। তাই যানবাহনের চাপ বেশি।’

আজ ঈদের আগের দিন হওয়ায় মহাসড়কে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে-এ অবস্থায় ওবায়দুল কাদের হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

তিনি বলেন, করোনা সংক্রমণের উচ্চমাত্রার এমন পরিস্থিতিতে অসতর্ক হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞগণ মনে করেন। তাই ঘরমুখো মানুষের প্রতি আকুল আবেদন ও শপিং মল, বাস ও লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, ফেরিঘাট, পশুর হাটসহ জনসমাগমস্থলে শতভাগ মাস্ক পরিধান ও ভিড় এড়িয়ে নিজেকে সুরক্ষিত রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘ঈদের এ আনন্দ ভ্রমণ যেন কান্নায় রূপ না নেয়। সেজন্য নিজেকে সুরক্ষা বলয়ের মধ্যে রাখতে হবে এবং নিজে ও অন্যকে সতর্ক রাখতে হবে।’

কাবুলে ঈদের নামাজের সময় রকেট হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদের নামাজ আদায়ের সময় প্রেসিডেনশিয়াল প্যালেসের বাইরে ৩ টি রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর- আল জাজিরা।

দেশটির অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মীরওয়াইস স্ট্যানিকজাই জানিয়েছেন, প্যালেসের প্রাঙ্গণে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছিল। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানিও অংশ নেন এতে। বিস্ফোরণের শব্দ পেলেও নামাজ চালিয়ে যান তারা। পরে বাইরের এক পোডিয়াম থেকে ভাষণ দেন ঘানি।

তবে কারা এঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদিও সন্দেহের তীর তালেবানের দিকে।

মারা গেছেন ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিং

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং। গত শুক্রবার তিনি মারা যান। সাইমন ড্রিং এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাংলাদেশি বন্ধু সাংবাদিক তুষার আব্দুল্লাহ।

একুশে টিভিতে সাইমন ড্রিং এর সহকর্মী হিসেবে কাজ করেছেন তুষার আব্দুল্লাহ। সংবাদমাধ্যমকে তুষার আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে টিভি মিডিয়ার সম্প্রসারণে আইকনিক ক্যারেক্টর ছিলেন সাইমন ড্রিং।

সাইমন ড্রিং বাংলাদেশে ২০০০ সালে এসেছিলেন এ দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভি গড়ে তোলার প্রধান কারিগর হিসেবে। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর একুশে টিভি বন্ধ করে দেয়। ২০০২ সালের অক্টোবরে সরকার সাইমন ড্রিংয়ের ভিসা ও ওয়ার্ক পারমিট বাতিল করে তাঁকে অবিলম্বে বাংলাদেশ ত্যাগের আদেশ দিলে তিনি চলে যান।

শাহজালালে ১৪ কেজি তরল স্বর্ণসহ আটক ৩

0

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ কেজি তরল স্বর্ণসহ ৩ যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। আটকরা হলেন, মো. রিয়াজুল বাসার, মোহাম্মদ আমিন ও মোকারাম খান।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত এসপি জিয়াউল হক পলাশ মঙ্গলবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে জানান, তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান (ফ্লাইট টি কে-৭১২) সকাল সাড়ে ৫ টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। এ সময় আমাদের কাছে গোয়েন্দা তথ্য আসে যে প্লেনটিতে তরল স্বর্ণের চালান এসেছে।

ওই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন যাত্রীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়। ৩ জন যাত্রী এই স্বর্ণ শরীরের বিভিন্ন অংশে পেঁচিয়ে নিয়ে আসে।

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন মঙ্গলবার (২০ জুলাই) এ তথ‌্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জন মারা গেছেন। এরমধ‌্যে ৯ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। বর্তমানে হাসপাতালে ১৮২ জন করোনায় আক্রান্ত হয়ে ও ৭১ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন।

এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১২৬২ জনের নমুনা পরীক্ষা করে ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত মারা গেছেন ৪৩৫ জন।

মালয়েশিয়ায় আজ ঈদুল আজহা উদযাপিত

রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে সুরাওগুলোতে সীমিত পরিসরে কঠোর নজরদারির মধ্যে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা। কুয়ালালামপুরের বাংলাদেশি অধ্যুষিত কোতারায়ায় সুরাওতে স্থানীয় সময় সকাল ৮টায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

একই সময়ে সীমিত পরিসরে নামাজ আদায় করেন পুচং এর সুরাও আন নুর তাকওয়া ও টিটিওয়াংসার সুরাও বায়তুল মোকাররমসহ বেশকিছু স্থানে।

তবে বেশিরভাগ প্রবাসি এবার নামাজ আদায় করতে পারেননি। ঘরবন্দি সময় কাটিয়েছেন।

ময়মনসিংহ মেডিক‌্যালে গত ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ আরও ২১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ২০১ জনের।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন মঙ্গলবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ২১ জনের মধ‌্যে ৭ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২১ জনসহ মোট ৩৯২ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।

এদিকে, সোমবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ৯২৪টি নমুনা পরীক্ষা করে ২০১ জনের করোনা শনাক্ত হয়েছেন।

প্রায় দেড় বছরে মালয়েশিয়ায় পাচার হওয়া ৮২৯ জন উদ্ধার

২০২০ সালের জানুয়ারির পর থেকে প্রায় দেড় বছরে মালয়েশিয়ায় পাচারের শিকার হওয়া ৮২৯ জনকে উদ্ধার করেছে দেশটির পুলিশের বিশেষ বিভাগ সিআইডি। এ ধরনের মামলায় জড়িত সন্দেহে ৩৫৩ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি থেকে এ বছরের মে মাস পর্যন্ত দেশব্যাপী ১৯০টি অভিযান চালিয়ে পাচারের শিকার সন্দেহে মোট ৮২৯ জনকে পুলিশ উদ্ধার করেছে এবং অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশ দিয়েছে।

এছাড়া গত বছর ১৪৬টি অভিযানে ৫৯৯ জনকে এবং চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পরিচালিত ৪৪টি অভিযানে ২৩০ জনকে উদ্ধার করা হয়েছে।