Friday, April 10, 2026
Home Blog Page 66

পাবনার সুজানগরের বদনপুর গ্রামে আজ ঈদ-উল-আযহা উদযাপিত

0

সৌদি আরবের সাথে মিল রেখে পাবনার সুজানগর উপজেলার বদনপুর গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সাথে মিল রেখে মঙ্গলবার পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের বদনপুরসহ আশে পাশের কয়েকটি গ্রামের প্রায় ৪০টি পরিবার ঈদ উদযাপন করেন।

সকাল দশটায় বদনপুর নকিবীয়া দরবার শরীফে ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন নকিবীয়া দরবার শরীফের অন্যতম সদস্য মাওলানা আব্দুল বারি।

পাকিস্তানের কাদিরীয়া তরিকা অনুসারী ওই গ্রামের শাহ সুফি আরশেদ আলম ২০০১ সাল থেকে নকিবিয়া তরিকা পন্থীদের সাথে নিয়ে প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে এখানে ঈদ উদযাপন করে আসছে।

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত পরিবারে ঈদ আনন্দ বলে কিছু নেই

0

যে পরিবারে নূন্যতম একজন করোনা আক্রান্ত আছে সে পরিবারের ঈদ বলে কিছু নেই। তাদের একটাই চিন্তা কখন সুস্থ হবে। করোনা মুক্ত হওয়াই তাদের জন্য হবে ঈদ আনন্দ।

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত পরিবারের লোকজন এভাবেই ঈদ আনন্দ সম্পর্কে তাদের মনোভাব ব্যক্ত করেন। তারা জানান, ঈদের আগের দিন থেকে আত্মীয স্বজনের আসা যাওয়া, রান্নাবান্না একটা ব্যপার ছিল। কিন্তু এই বছর বাড়িতে ঈদ এসেছে অন্যভাবে। মনে হচ্ছে না কোন ঈদ কাটাচ্ছি।

আত্মীয স্বজন কেউ আসবে না, আমাদেরও কারো বাসায যাওযা হবে না। একটা অন্য রকম সময় পার করছি। বর্তমান সময়ে আক্রান্ত পরিবার ছাড়া অন্য কেউই আক্রান্ত পরিবারের পরিস্থিতিতে বুঝতে পারবে না বা বলে বুঝানো যাবে না।

বাগেরহাটে কোরবানিতে খাটিয়ার চাহিদা তুঙ্গে

0

ঈদুল আজহার দিনে কোরবানির পশুর মাংস কাটতে খাটিয়ার গুরুত্ব অপরিহার্য। তাই কোরবানি উপলক্ষে বাগেরহাটে তেঁতুলের খাটিয়ার বেচাকেনা এখন তুঙ্গে। আকারভেদে এক-একটি খাটিয়া বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৫০০ টাকা দরে। বাগেরহাটের স্থানীয় চাহিদা মিটিয়ে কাঠ ব্যবসায়ীরা এই খাটিয়া প্রতিবছর পাঠাচ্ছেন ঢাকাসহ দেশের বড় বড় শহরে।

মঙ্গলবার (২০ জুলাই) শহরের বিভিন্ন করাতকল, কাঠ ব্যবসায়ীদের পাশাপাশি গ্রামের মুদি দোকানিদেরও মৌসুমি ব্যবসায়ী হিসেবে খাটিয়া বিক্রি করতে দেখা যায়। বিক্রিও বেশ ভালো হওয়ায় ঈদের আগের দিন রাত পর্যন্ত এসব খাটিয়ার বিকিকিনি চলে।

কাঠ ব্যবসায়ী মো. সোহেল বলেন, কোরবানি এলেই তেঁতুলগাছ দিয়ে বানানো খাটিয়ার চাহিদা বেড়ে যায়। এ বছর লকডাউন ও করোনা পরিস্থিতিতে বেশ ভালো চাহিদা ছিল। সাড়ে চার শ টাকা দরে প্রায় ৪০০ সিএফটি (এক সিএফটি সমান ১২ ইঞ্চি/১২ ইঞ্চি) গোল তেঁতুলের কাঠ পাঠিয়েছি ঢাকায়। এ ছাড়া ৫০০ পিস খাটিয়া পাঠিয়েছি। করোনা পরিস্থিতিতেও মোটামুটি ব্যবসা হয়েছে।

শুধু মো. সোহেলই নন, বাগেরহাটের আরও অনেক ব্যবসায়ী ঢাকাসহ বড় বড় শহরে তেঁতুলকাঠ পাঠিয়ে থাকেন কোরবানির ঈদ এলে। বাগেরহাট শহরের বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, কোরবানি ঈদের সময় বেশ কিছু পণ্যের প্রয়োজন হয়। এর মধ্যে তেঁতুলগাছের খাটিয়া অন্যতম। কোরবানির গরুর গোশত বানানোর জন্য আমরা ৮০০ টাকা দিয়ে দুটি খাটিয়া কিনেছি।

বাগেরহাট সদরের কাড়াপাড়া এলাকার মৌসুমি খাটিয়া ব্যবসায়ী মোহন ও আরিফ বলেন, চা ও পানের দোকানের পাশাপাশি কোরবানির সময় আমি তেঁতুলের খাটিয়া বিক্রি করি। কোরবানির এক সপ্তাহ আগে থেকে গৃহস্থরা এই খাটিয়া কেনা শুরু করেন।

তারা আরও বলেন, অনেকে কোরবানির এক দিন আগে কেনেন, অনেকে তারও আগে কিনে রাখেন। তবে এক দিন আগে বেশি বিক্রি হয়। আকারভেদে ৩৫০ থেকে ৫০০ টাকা পিস বিক্রি করছি। বছরে একবার কিনতে হয় বলে মানুষে বেশি দরদাম করেন না।

সারাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ২০০ জনের মৃত‌্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সারাদেশে আরও ২০০ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ১৮ হাজার ৩২৫ জন। নতুন শনাক্ত ১১ হাজার ৫৭৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জন।

স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৯৭ জন। এ পর্যন্ত মোট করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ৫১ হাজার ৩৪০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৯.৩১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫.৩৮ শতাংশ। সুস্থতার হার ৮৪.২৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৬২ শতাংশ।

ঈদে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার

0

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পশুরহাট, ঈদ জামাত এবং ঈদ পরবর্তী নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম।

মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মঙ্গলবার (২০ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে পশুর হাট বসেছে। কিন্তু এসব হাটে অজ্ঞানপার্টি, জাল টাকাসহ নানা ধরনের অপরাধ রোধে কাজ করছে পুলিশ। পাশাপাশি হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। এজন্য পুলিশ দুই পালা করে প্রতিটি হাটে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, ঈদ জামাতকেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে প্রতিটি জামাতের স্থানে পোশাক পরিহিত পুলিশ মোতায়েন থাকবে। এর সঙ্গে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর দিয়ে নামাজে আসা মুসল্লিদের তল্লাশি করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়।

জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান মঙ্গলবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৬২ টি নমুনা পরীক্ষায় নতুন করে ২২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৫.৮৭ ভাগ। হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৪৪ জন। এর মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৮৩ জন, কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ২১ জন।’

এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১২ হাজার ১১৬৫ জন। সুস্থ হয়েছে ৬ হাজার ৪০৬ জন। মারা গেছেন ১৯৩ জন।

চট্টগ্রামে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১

0

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার দাইয়াপাড়া এলাকায় সোমবার (১৯ জুলাই) দিবাগত রাতে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র, এক রাউন্ড গুলি ও ১০৫ পিস ইয়াবাসহ গোলজার ওরফে পিস্তল গোলজার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোলজার চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও বিস্ফোরকসহ নগরের বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। তিনি ডবলমুরিং এলাকার ত্রাস। চুরি থেকে শুরু করে ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ এমন কোনো অপরাধ নেই যা তিনি করেন না। তিনি এলাকার ভিক্ষুকের কাছ থেকেও ২০ টাকা করে চাঁদা নেন। আবার ২০০ টাকা দিলেই যে কাউকে গিয়ে মারধর করেন।

তার বিরুদ্ধে মাদক আইনেও দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জুলাই) রাতে দাইয়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গ্রেপ্তার গোলজারকে মঙ্গলবার সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৪৩ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯৪ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার মঙ্গলবার (২০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৭৪ জনের। যা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৭১২ জনের। মারা গেছেন ৫২৭ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৬ জন।

এছাড়া, বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১ জনের। মারা গেছেন ১১২ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৬৬ জন। সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮২ জনের। মারা গেছেন ৮২ জন। যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৫ জনের, নড়াইলে ২৮ জনের, মাগুরায় ৬৪ জনের, ঝিনাইদহে ৭২ জনের, কুষ্টিয়ায় ৪২১ জনের, চুয়াডাঙ্গায় ৭৯ জনের, মেহেরপুরে ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

0

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পৃথক বাণীতে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।’ এ বছর এমন একটা সময়ে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে যখন বাংলাদেশসহ গোটা বিশ্ব করোনাভাইরাসের সংক্রমণে চরমভাবে বিপর্যস্থ। করোনার কারণে দেশের জনগণের জীবন ও জীবিকা আজ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। জীবন বাঁচানো প্রথম অগ্রাধিকার হলেও জীবন বাঁচিয়ে রাখতে জীবিকার গুরুত্বও অনস্বীকার্য।

কঠিন এ সময়ে তিনি দেশের আপামর জনগণের প্রতি কোরবানির মর্মার্থ অনুধাবন করে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হয়ে মহামারিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সাথে তিনি দেশবাসীর প্রতি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে সর্বোচ্চ সতর্কতার সাথে ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ।

অন্যদিকে নিজ শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হযরত ইব্রাহীম (আঃ) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গ করার মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। প্রতিবছর এ উৎসব পালনের মধ্য দিয়ে সচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোশত আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন প্রতিষ্ঠা করেন। শান্তি সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদুল আজহা।

আমরা এক সংকটময় সময়ে ঈদুল আজহা উদ্যাপন করছি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের সরকার এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণকে সকল সহযোগিতা প্রদান অব্যাহত রেখেছি।’

প্রধানমন্ত্রী এই মহামারিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার অনুরোধ জানিয়ে বলেন, ‘পাশাপাশি আমরা যেন ঘরে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করি এবং আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করি যেন এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।

বগুড়ায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় বগুড়ায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২৪৬ জনের।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার (২০ জুলাই) অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।

তিনি জানান, মারা যাওয়া ১৬ জনের মধ‌্যে ২ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ ছিলো ১৪ জনের। ২৪ ঘণ্টায় জেলায় ৯৩৩ নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৪৬ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ২৬.৩৬ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪৯২ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৮৩২ জন। মারা গেছেন ৫১৬ জন।