Friday, April 10, 2026
Home Blog Page 65

ময়মনসিংহ মেডিকেলে গেত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বুধবার (২১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৪৩১টি নমুনা পরীক্ষা করে ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

কুষ্টিয়ায় ১৫০টি মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্টিত

0

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরুত্ব বজায় রেখে কুষ্টিয়ার ১৫০ মসজিদে ঈদুল আযহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নামাজ অনুষ্টিত হয়েছে।

সকাল সাড়ে ৭ টায় কুষ্টিয়া কেন্দ্রীয় বড় মসজিদে ঈদুল আযহার প্রথম নামাজ অনুষ্টিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশগ্রহন করেন।

নামাজ শেষে করোনা মহামারি থেকে বাংলাদেশসহ বিশ^বাসীকে মুক্তি দানে মহান আল্লাহপাকের দরবারে বিশেষ দোয়া চেয়ে মোনাজাত করা হয়।

এ ছাড়াও দৌলতপুর, মিরপুর, কুমারখালী, খোকসাসহ কুষ্টিয়ার ৬টি উপজেলায় পৃথক পৃথক ভাবে ঈদুল আযহার কয়েক দফায় নামাজ অনুষ্টিত হয়েছে। নামাজ শেষে মুসুল্লীরারা পশু কোরবানীতে অংশ গ্রহন করে।

গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত

0

মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি ও সারা বিশ্বের শান্তি কামনার মধ্য দিয়ে গোপালগঞ্জে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

সমাজিক দূরত্ব বজায় রেখে ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে আজ বুধবার সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণ। এ নামজের ইমমতি করেন ইমাম মাওলানা হাফিজুর রহমান। শিশু ও সর্বস্তরের মানুষের সাথে ঈদের নামাজ আদায় করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান। পরে একই স্থানে সকাল ৮ টায় ২য় ও সাড়ে ৮ টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল ৮টা থেকে ১০টা পযর্ন্ত গোপালগঞ্জ জেলার জনতা রোড জামে মসজিদ, গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ, থানাপাড়া জামে মসজিদ, পুলিশ লাইন মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদ এবং কাশিয়ানী, মুকসুদপুর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

তবে করোনা ভাইরাসের প্রদূর্ভাব ঠেকাতে চিরচেনা রীতি ভেঙ্গে এবার শিশু ও বয়স্করা কোলাকুলি থেকে বিরত থাকেন। এ ঈদ জামাতকে কেন্দ্র করে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, রৗাবসহ বিভিন্ন আইনশৃঙখলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলো।

ঈদের নামাজ শেষে আল্লাহর রহমত পেতে যে যার সাধ্যমত বাড়ীতে বা সড়কের উপর পশু কোরবানী দেন। পরে সেই সব পশুর মাংস আত্মীয়-স্বজন ও গবীরদের মাঝে বন্টন করেন।

কুষ্টিয়ায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া জেনালের হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম বুধবার (২১ জুলাই) এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া ১১ জনের মধ্যে ৯ জনের করোনা পজিটিভ ছিলো। আর ২ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। বর্তমানে হাসপাতালে ১৮০ জন করোনায় আক্রান্ত হয়ে ও ৭০ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এ জেলায় এখন পর্যন্ত ৪৪৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা নিহত ১

0

ঈদুল আজহার দিন (বুধবার, ২১ জুলাই) সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করাতি পাড়া বাইপাস এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত হেলপারের নাম আজাহার আলী। তিনি নাটোর জেলার আব্দুল মজিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে গরু ভর্তি একটি ট্রাক উত্তর বঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি বাসাইল উপজেলার করাতি পাড়া বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ওই হেলপারের মৃত্যু হয়।

সারাবিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৪১ লাখ ৩৩ হাজার

মহামারি করোনাভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪১ লাখ ৩৩ হাজার ৩২৪ জনের। আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ২২ লাখ ২৮ হাজার ৩০৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৪২০ জন।

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে তিন কোটি ৫০ লাখ ৮১ হাজার ১৯ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২৫ হাজার ৩৬৩ জনের।

অন্যদিকে, করোনা শনাক্তের তালিকায় ২য় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১২ লাখ ১৫ হাজার ১৪২ জনের। আর মারা গেছে ৪ লাখ ১৮ হাজার ৫১১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এরপর এ ভাইরাসটি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে আহত ১০

0

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯ নম্বর ক্যাম্পের সি ব্লকে ক্যাম্পে মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ‌্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডে ১০ জন আহত হয়েছেন। ৫ টি শিশু নিখোঁজ রয়েছে। আগুনে ২৩টি ঘর পুড়েছে। এর মধ‌্যে ৭ টি শিক্ষাপ্রতিষ্ঠান।

উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও রোহিঙ্গাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান।

তিনি বলেন, ‘আগুনে রোহিঙ্গাদের ২৩টি বসতঘর পুড়েছে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

রাজশাহী মেডিক‌্যালে গত ২৪ ঘন্টায় আরও ১৮ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎস্ধীন অবস্থায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বুধবার (২১ জুলাই) সকালে এ তথ‌্য নিশ্চিত করে জানান, মারা যাওয়া ১৮ জনের মধ্যে ৪ জনের করোনা পজিটিভ ছিলো। আর ১৪ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।

মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহীর ৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ১ জন, পাবনার ২ জন ও কুষ্টিয়ার ১ জন ছিলেন। হাসপাতালটিতে এ মাসের ২১ দিনে ৩৫৭ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

পবিত্র ঈদুল আজহা আজ

0

আজ ২১ জুলাই মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ। ত্যাগ আর উৎসর্গের আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা ।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে অন‌্যান‌্য মুসলিম দেশের মতো বাংলাদেশও অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই আজ ঈদ উদযাপন করবে মুসলিম সম্প্রদায়।

এই মহামারি কেড়ে নিয়েছে হাজারও প্রাণ। লাখ লাখ মানুষ জীবিকা হারিয়ে শহর থেকে গ্রামমুখী হয়েছে। সঞ্চয় ভেঙেছে, ধার দেনায় চলছে যাদের জীবন, তাদের কাছে ঈদের আনন্দে আজ ফিকে হয়ে গেছে। তবুও মানুষ বুকে চাপা ব্যাথা নিয়ে ঈদ উদযাপন করবে।

করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধকল্পে ঈদুল আজহায়ও সরকারের নির্দেশনায় শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঈদের জামাত শেষে কোলাকুলি এবং হাত মেলানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী এবং সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। পৃথক বাণীতে তারা মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।

এর আগে দুটি ঈদের মতো এবারও হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হচ্ছে না। হচ্ছে না শত বছরের ঐতিহ্য ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতও। তবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদুল আজহায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে পাঁচটি ঈদ জামাত। সকাল ৭টায় হবে প্রথম জামাত। এরপর পর্যায়ক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে শেষ ঈদ জামাত।

বতর্মান করোনা পরিস্থিতিতে বিবেচনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ১২ জুলাই জারীকৃত বিজ্ঞপ্তি অনুসরণপূর্বক যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব-ইমাম, ধর্মপ্রাণ মুসল্লী ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

যথাযথ ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ি পশু কোরবানি করবেন।

সারাদেশে বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ এবং সরকারি সংস্থাসমূহের প্রধানরা জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচি প্রণয়ন করে ঈদ উদযাপন করবেন।

কোরবানি করবেন বিদ্যা সিনহা মিম

0

অন্য ধর্মের হয়েও গৃহকর্মীদের জন্য কোরবানি করবেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিষয়টি তিনি ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন।

২০ জুন ফেইসবুক পেইজে একটি ছবি শেয়ার করেন বিদ্যা সিনহা মিম। ছবিতে দেখা যায়, বাসার গ্রাউন্ড ফ্লোরে তিনি একটি ছাগলকে পাতা খাওয়াচ্ছেন। ক্যাপশনে লিখেছেন: পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। এই পবিত্র উৎসবে সামিল হতে পেরে সত্যিই খুব ভালো লাগে, যখন দেখি দিন-রাত আমার পরিবারের সেবা করা মানুষগুলোর মুখে হাসি ফোটে।’

সংবাদমাধ্যমে মিম কোরবানির কারণ উল্লেখ করে জানান তার বাসায় যারা সারা বছর কাজ করেন প্রত্যেকেই মুসলিম। তারা পরিবারেরই অংশ। মূলত তাদের কথা ভেবেই কোরবানির পশু কিনেছেন।