Friday, April 10, 2026
Home Blog Page 64

আল্লাহ্‌র রহমতে সুস্থতার পথে বাবা-মা

বাবা-মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট খেলেই দেশে ফিরে এসেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

তবে এখন সুস্থতার পথেই রয়েছেন মুশফিকের বাবা-মা। পবিত্র ঈদুল আজহার দিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মুশফিক। একইসঙ্গে বাবা-মায়ের স্বাস্থ্যের ব্যাপারে আপডেট দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে মুশফিক লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। সবার জন্য আনন্দময় একটি ঈদের দোয়া করছি।’

দয়া করে সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ আমাদের দেশ এখনও মহামারির সঙ্গে লড়ছে। আমাদের আশপাশের অসহায়-বঞ্চিত মানুষদের প্রতি দয়াশীল হোন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন।

দেশের জন‌্য কাজ করার আহ্বান জানিয়েছেন তথ‌্যমন্ত্রী

0

মহামারি করোনার সংকট থেকে বাঁচতে দেশের জন‌্য দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ‌্য ও সম্প্রচারমন্ত্রী ও আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে বুধবার (২১ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ‌্যমন্ত্রী বলেন, করোনা মহামারির মধ্যেও আমাদের সমৃদ্ধি অব্যাহত আছে। আমাদের মাথা পিছু আয় বেড়েছে। এই করোনাকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই।

তিনি বলেন, করোনা মহামারির মধ্যে আমরা ঈদুল আজহা উদযাপন করছি। এ করোনার মধ্যে আমরা অনেককে হারিয়েছি আল্লাহ কাছে প্রার্থনা করি তাদের যেন বেহেস্ত নসিব করুন। যারা অসুস্থ আছেন তারা যেন দ্রুত সুস্থতা লাভ করেন এবং বাংলাদেশসহ বিশ্ব করোনা মুক্ত হোক আল্লাহ কাছে এটুকুই প্রার্থনা।

‘আসুন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাই। আজকের দিনে এটুকুই প্রত্যাশা’, বলেন মন্ত্রী।

সম্মিলিত প্রচেষ্টায় এই আধার কেটে আলোকিত ভোর আসবে : সেতুমন্ত্রী

0

স্বাস্থ‌্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আ‘লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় এই আধার কেটে আলোকিত ভোর আসবে।

রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে বুধবার (২১ জুলাই) সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

করোনায় বদলে দেওয়া দৃশ্যপটের কঠিন বাস্তবতায় ঈদ উদযাপনের এ সময়ে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের আ‘লীগের পক্ষে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

তিনি বলেন, করোনা বদলে দিয়েছে আমাদের চিরচেনা জগত, তবুও জীবন এগিয়ে যায় জীবনের নিয়মে। করোনার এই মহামারিতে ঈদ উদযাপনের বর্ণিলতায় ঘটেছে ছন্দপতন,তবুও জীবনের অনিবার্য প্রয়োজনেই আমরা গ্রহণ করি সংকট উত্তরণের চ্যালেঞ্জ। ওবায়দুল কাদের বলেন আমাদের এ চ্যালেঞ্জ উত্তরণের অসীম সাহসের দ্বীপশিখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্যোগ আর ঘোর অমানিশায় আস্থার আলোকবর্তিকা বঙ্গবন্ধু কন্যা।

অনেকেই আজ অসহায়, কর্মহীন, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আকুল, তাই দলমত নির্বিশেষে অসহায় মানুষ, প্রতিবেশী এবং পিছিয়ে পড়া স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করার আহ্বান জানান।

করোনার এ সংকটকালে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যারা করোনা পীড়িতদের সেবা করছেন, সেই সম্মুখ যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, একা সুখী হওয়া বা ভালো থাকার মাঝে কৃতিত্ব নেই।

তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি এবং সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ঘরে ঘরে পৌঁছে দেই। আসুন আমরা সবাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে দাঁড়াই অসহায় মানুষের পাশে।

তিনি আরও বলেন, ভুলে গেলে চলবে না- প্রাণঘাতি করোনার সংক্রমণ রোধে আমাদের লড়াই চলমান, তাই মনে রাখতে হবে উৎসব যেন স্বাস্থ্যবিধি প্রতিপালনের কথা ভুলিয়ে না দেয়। উচ্ছাস যেন ভয়াবহ উদাসীন করে না তুলে এবং উচ্ছলতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ না দেয়। তাই আসুন আমরা সর্বোচ্চ সতর্কতায় ঈদ উদযাপন করি এবং সর্বোচ্চ সচেতনতায় স্বাস্থ্যবিধি মেনে চলি।

বগুড়ায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৫ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরও ১৫ জন মারা গেছেন। শনাক্ত হয়েছে আরও ৯৫ জনের।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক‌্যাল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক বুধবার (২১ জুলাই) অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, মারা যাওয়া ১৫ জনের মধ‌্যে ৭ জনের করোনা পজিটিভ ছিলো। আর ৭ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় আরও ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫.৩৩ শতাংশ। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৮৭ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯৬০ জন। মারা গেছেন ৫২৩ জন।

চামড়াবাহী যানবাহন চলবে কঠোর লকডাউনে

0

মহামারি করোনা সংক্রমণ রোধে ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে এ সময় কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ করা যাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে বুধবার (২১ জুলাই) সকালে শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লকডাউনের প্রথমদিন থেকেই (২৩ জুলাই) চামড়া পরিবহনকারী যানবাহন চলাচল করতে পারবে।

এতে বলা হয়েছে, ‘কোরবানিকৃত পশুর চামড়ায় চার-পাঁচ ঘণ্টার মধ্যেই পর্যাপ্ত পরিমাণ লবণ যুক্ত করে সংরক্ষণ করুন। লবণ যুক্ত চামড়াবহনকারী যানবাহন ২৩ জুলাই দুপুর ২টার পর ঢাকায় প্রবেশ করতে পারবে।’

মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, কঠোর লকডাউনে খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা এবং ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে।

ঈদে ৩০০ পরিবারকে উপহার দিলেন সিঙ্গাপুর প্রবাসী সাংবাদিক

0

মহামারি করোনাভাইরাসের এমন পরিস্থিতিতে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে ৩০০ পরিবারকে ঈদ উপহার দিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী সাংবাদিক ও ওয়ার্কসফেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল ইসলাম জুয়েল।

মঙ্গলবার (২০ জুলাই) নরসিংদী রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের ৩০০ মানুষের হাতে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি তুলে দেন তিনি।

করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর এই তরুণ উদ্যোক্তা ও সিঙ্গাপুর প্রবাসী নিজ এলাকাবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

রাশিদুল বলেন, করোনা পরিস্থিতি মানুষের অবস্থা খুব খারাপ। এ অবস্থায় তারা ঠিক মতো উপার্জন করতে পারছেন না। অনেক গরিব মানুষ আছেন যারা ঈদে কোনো নতুন কাপড়ও কিনতে পারবেন না। তাই মানবিক দিক দিয়ে আমি আমার এলাকার ৩০০ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছি। এছাড়া অনেককে খাদ্য সামগ্রীও দেওয়া হয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ: মেয়র তাপস

0

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২১ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকাবাসীর প্রতি নিবেদন করব, আপনারা অত্যন্ত সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন, কোরবানি দেবেন। আমাদের পরিচ্ছন্ন-কর্মী, বর্জ্য সংগ্রহকারীর বিশাল জনবল আজ থেকে কাজ করবে। আপনাদের কোরবানির বর্জ্য তাদের হাতে দেবেন, যাতে করে আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা শহর থেকে সব বর্জ্য অপসারণ করতে পারি। একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী যেন ঢাকাবাসীকে উপহার দিতে পারি।

রংপুরে ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা

0

ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশু নির্ধারিত স্থানে জবাই করতে রংপুর মহানগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সেই সাথে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ঈদের দিন (২১ জুলাই) সকালে সংবাদমাধ্যমকে মেয়র বলেন, ‘নগরীর ৩৩টি ওয়ার্ডের নির্ধারিত ১১৭টি স্থানে কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত স্থানগুলো ছাড়া যাতে কেউ উন্মুক্ত স্থান ও সড়কের ওপর পশু জবাই না করে এ বিষয়ে গতকাল সচেতনতামূলক প্রচারণা চালিয়েছি। ইতিমধ্যে কোরবানির নির্ধারিত স্থানগুলোতে ব্যানার লাগানোসহ সংশ্লিষ্ট এলাকাবাসীকে অবগত করতে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের ব্যবস্থা করেছি।’

শ্যামাসুন্দরী ক্যানেল, কেডি ক্যানেলসহ নগরীর ড্রেনে পশুর বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে রসিক মেয়র বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে আমরা তা সঠিক জায়গায় ডাম্পিং করতে চাই। এ জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। সকলের প্রতি আহ্বান- যেখানে সেখানে পশুর বর্জ্য না ফেলে ডাস্টবিনে ফেলুন। আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থার মধ্য দিয়ে ১২ ঘণ্টার মধ্যে তা অপসারণ করা হবে।

ঈদ শুভেচ্ছা জানালেন মুশফিক-সাকিব

আজ পবিত্র ঈদুল আজহা। সারাবিশ্বে মহামারি করোনার মধ্যেও পালিত হচ্ছে ঈদ। আর এই ঈদে ভক্তদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করেছেন জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সোশ্যাল মিডিয়ায় তারা ভক্ত সমর্থকদের জানিয়েছেন ঈদ শুভেচ্ছা।

জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট খেলে পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন মুশফিক। ফেসবুক ভেরিফায়েড পেজে সাবেক অধিনায়ক লিখেছেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক। অনেক ‍খুশি আর আনন্দে ঈদ কাটুক সবার। আমাদের দেশ এখনও মহামারির সঙ্গে লড়ছে, দয়া করে উদযাপনের সময় নিরাপত্তা বিধি মেনে চলুন। চলুন দুঃস্থদের প্রতি সহায় হই এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করি।’

তিনি আরও লিখেছেন, ‘আমার বাবা-মা সেরে ওঠার পথে, এজন্য আল্লাহকে অশেষ ধন্যবাদ। তাদের জন্য যারা দোয়া করেছেন তাদেরকে ধন্যবাদ। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার পরিবার আমার কাছে অনেক কিছু। আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক।‘

সাকিব আছেন জিম্বাবুয়েতে। ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় সতীর্থদের সঙ্গে ঈদ করছেন সেখানে। ভক্তদের শুভেচ্ছা জানালেন ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে, ‘পবিত্র এই ঈদ প্রিয়জনদের সঙ্গে আমাদের জীবনেও বয়ে আনুক প্রশান্তি ও সুস্থতা। আসুন প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলি ও সবাই উপভোগ করি একটি সুস্থ ও সুন্দর ঈদ। আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা।

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দূর করার সহজ টিপস্

ঈদ মানেই প্রচুর খাওয়া দাওয়া আর সেটা যদি হয় তাহলেতো কথাই নেই, সব কিছুতেই থাকবে মাংসের আনাগোনা। কিন্তু অনেকেই একসঙ্গে প্রচুর পরিমাণ তৈলাক্ত বা চর্বিযুক্ত খাবার খেয়ে হজম করতে পারেন না।

বেশি মাংস খাওয়ার ফলে পেট ফাঁপে, জ্বালাপোড়া করে, ব্যথা করে, বারবার পায়খানা হতে পারে। মাংস, তেল, চর্বি বেশি খাওয়া হলে শরীরে পানির অভাব দেখা দেয়। পর্যাপ্ত পানি পান না করলে অনেকেই কোষ্ঠকাঠিন্যর সমস্যায় ভুগতে পারেন।

কোষ্ঠকাঠিন্য এড়াতে ঈদের দিন দুপুর ও রাত্রে অবশ্যই খাবারের তালিকায় সবজির একটি পদ রাখবেন। আর সব খাবারের ফাঁকে ফাঁকে পানি বা অন্যান্য পানীয় পান করতে ভুলবেন না। কোষ্ঠকাঠিন্যে ভুগলে কিছু ঘরোয়া উপায় ফলো করে দেখতে পারেন।

  • লেবু পানি: লেবুর রসের সাইট্রিক অ্যাসিড পরিপাকতন্ত্রে উদ্দীপক হিসেবে কাজ করে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য উপশম করে। লেবু চিপে রস বের করে এক গ্লাস পানির সঙ্গে পান করুন অথবা লেবু চা পান করতে পারেন।
  • পাকা কলা: পাকা কলা কোষ্ঠকাঠিন্য সহজে দূর করতে পারে। কারণ কলায় প্রচুর আঁশ থাকে যা এই সমস্যা সহজে দূর করতে পারে। কলার আঁশ শরীরের বৃহৎ অন্ত্র থেকে পানি শোষণ করে। এতে মল নরম হয়।
  • পুদিনা বা আদার চা: পুদিনায় মেনথল থাকে, যার রয়েছে অ্যান্টিস্প্যাজমোডিক ইফেক্ট যা পরিপাক নালীর মাংসপেশীকে শিথিল করে। আদা একটি উষ্ণ হার্ব যা শরীরের ভেতরে অধিক তাপ উৎপাদন করে, হার্বালিস্টদের মতে এটি ধীর হজমকে দ্রুত করতে পারে। পুদিনা বা আদার চা খাবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।
  • ক্যাস্টর অয়েল: এই ঘরোয়া চিকিৎসাটি প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে। খালি পেটে এক থেকে দুই চা-চামচ ক্যাস্টর অয়েল গ্রহণ করুন এবং আট ঘণ্টার মধ্যে ফল পাবেন।
  • কফি: কোষ্ঠকাঠিন্যে ভুগলে কফি পান করে দেখতে পারেন। এতে ভালো কাজ হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এর অন্যতম কারণ হলো গরম পানীয় বর্জ্যের চলাচলে গতি আনে। সেই হিসেবে অন্যান্য গরম পানীয়ও কোষ্ঠকাঠিন্যে সহায়ক হতে পারে। কিন্তু কোষ্ঠকাঠিন্য দূরীকরণে কফির ভূমিকা অন্যান্য গরম পানীয়ের চেয়ে একটু বেশি, কারণ এটি অন্ত্রের মাংসপেশিকে সংকুচিত হতে উদ্দীপ্ত করে।
  • ইসবগুলের ভুসি: কোষ্ঠকাঠিন্য দূর না হলে পানিতে ইসবগুলের ভুসি মিশিয়ে খেতে পারেন। প্রাকৃতিক উপাদান বলে এর পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা কম।