Friday, April 10, 2026
Home Blog Page 63

যাত্রী চাপ বেড়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে

0

ঈদের ২য় দিনে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফিরছেন অনেকে। লকডাউনকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে নিজ নিজ গ্রামের বাড়িতে যাচ্ছেন অনেকে। মুন্সীগঞ্জের শিমুলিয়ায় ও মাদারীপুরের বাংলাবাজার ঘাটে উভয়মুখী যাত্রীদের চাপ রয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল থেকেই এ নৌপথে ১৭টির মধ্যে ১৪টি ফেরিতে যানবাহন ও যাত্রীদের পারাপার করা হচ্ছে।

শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়িসহ ৫ শতাধিক যানবাহন। তবে করোনা সংক্রমণ রোধে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

এদিকে, অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশনা থাকলেও লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রীবহন করতে দেখা গেছে। এ নৌপথে ৮৭টির মধ্যে ৮৪টি লঞ্চ চলাচল করছে।

আজ গান শোনাবেন গানের পাখি মাহফুজুর রহমান

0

দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের মিডিয়া জগতের পুরোধা ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। বিশ্ব বাঙালির কাছে তুলে ধরছে এ দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি।

চ্যানেলটি প্রতিষ্ঠার পর থেকেই তার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে নতুন নতুন গানের শিল্পী। সংগীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। তাই যুক্ত হয়েছেন গানের ভুবনে।

তার গাওয়া গান নিয়ে ২০১৬ সালের কোরবানির ঈদে প্রচার হয় ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠান। পরবর্তী বছর রোজার ঈদে প্রচার হয়েছে সঙ্গীতানুষ্ঠান ‘প্রিয়ারে’ এবং কোরবানির ঈদে প্রচার হয় একক সঙ্গীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’, ‘মনে পড়ে তোমায়’ এবং ‘বলোনা তুমি কার’।

সেই ধারাবাহিকতায় ২০১৯ ও ২০২০ সালেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। মাহফুজুর রহমানের এবারের একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘তোমাকে চাই’। প্রচার হবে আজ রাত ১০টা ৩০ মিনিটে।

মেহেরপুর সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

0

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় মানিকনগর খ্রিস্টান চার্চের সামনে বুধবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে দুটি মোটর সাইকেল ও একটি স্যালো ইঞ্জিনচালিত নছিমনের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, মেহেরপুর-মুজিবনগর সড়ক দিয়ে দ্রুতগতির ২ টি মোটর সাইকেল ও ১ টি নছিমনের মধ্যে সংঘর্ষ হয়।

নিহতরা হলেন— শাকিল হোসেন, শামীম হোসেন ও মুস্তাকিম হোসেন। আহত উমর ফারুক, রাকিবুল ইসলাম ও শাকিল মিয়াকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে।

সারাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৭৩ জনের মৃত‌্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও ১৭৩ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৮ হাজার ৪৯৮ জন।

গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ হাজার ৬১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জন।

স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২১ জুলাই) বিকেলে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০.৪৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫.৪৩ শতাংশ। সুস্থতার হার ৮৪.৫৬ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৬৩ শতাংশ।

রাজধানীর দুই সিটিতে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

0

রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কোরবানির পশুর বর্জ‌্য অপসারণ শুরু করেছে। বুধবার (২১ জুলাই) দুপুর ২টায় উভয় সিটি করপোরেশন এলাকায় বর্জ‌্য অপসারণ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

ঢাকা উত্তরে ভাটারার সাঈদনগর হাট এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। ঢাকা দক্ষিণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না করা হলেও ৭৫টি ওয়ার্ডে বর্জ‌্য অপসারণ কার্যক্রম চলছে।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন বলেছেন, ‘নগরবাসী যদি নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য ফেলেন, তাহলে আমরা অতি দ্রুত তা অপসারণ করতে পারব।

যশোরে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় যশোর জেনারেল হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে।’

ডা. আরিফ আহমেদ বলেন, ‘হাসপাতালে বর্তমানে ১৩১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনার রেড জোনে ৯৮ জন এবং ইয়োলো জোনে ৩৩ জন।

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৮১ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র বুধবার (২১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনা ও ঝিনাইদহে ৭ জন করে, যশোরে ৩ জন, মেহেরপুরে ৪ জন, নড়াইলে ২ জন এবং বাগেরহাটে ১ জন মারা গেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৯৬১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৩৭২ জন।

সিলেটে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া বুধবার (২১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহতদের মধ্যে ৩ জনের বাড়ি মৌলভীবাজারে ও ২ জন সিলেট জেলার বাসিন্দা। একই সময়ে এ বিভাগে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৪৫ জন। শনাক্তের হার ৩৩.৩৭ শতাংশ।

এর মধ্যে সিলেট জেলার ২৪১ জন, সুনামগঞ্জের ৭০ জন, মৌলভীবাজারের ১০৬ জন ও হবিগঞ্জের ২৮ জন রয়েছেন। এনিয়ে বর্তমানে সিলেট বিভাগে ছয় হাজার ৪৩০ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৪৭৩ জন মারা গেছেন সিলেট জেলায়। সুনামগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ৫০ জন ও হবিগঞ্জে ২৮ জন মারা গেছেন।

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

0

করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এই মসজিদের বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এই জামাতে ইমামতি করেন বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আযাদ।

পরে সকাল পৌনে ৮টায় ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. হেলাল উদ্দিনের ইমামতিতে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। সকাল সোয়া ৮টায় তৃতীয় ও শেষ জামাতে ইমামতি করেন আলহেরা আলিম মাদরাসার শিক্ষক ও সিঙ্গাইর মসজিদের ইমাম মাওলানা মো. মুজাহিদুল ইসলাম।

প্রত্যেকটি জামাতেই মুসল্লিদের আধিক্য ছিল। তবে স্বাভাবিক অবস্থায় প্রত্যেকটি ঈদের জামাতে ষাটগম্বুজ মসজিদের বাইরের মাঠে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লি নামাজ আদায় করলেও, এই ঈদের প্রথম জামাতে মসজিদের বাইরে সামান্য কিছু মুসল্লি ছিলেন।

দ্বিতীয় ও শেষ জামাতে শুধুমাত্র মসজিদের ভেতরে নামাজ আদায় করেছেন মসুল্লিগণ। মুসল্লিদের প্রত্যেকের মুখে মাস্ক ছিল। প্রতিটি জামাতেই স্বাস্থ্যবিধি মেনে সবাই নামাজ আদায়ের চেষ্টা করেছেন। নামাজ শেষে সারিবদ্ধভাবে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করলেও যুগযুগ ধরে চলে আসা ভ্রাতৃত্বের বন্ধন কোলাকুলি কেউ করেননি। তিনটি জামাতেই মুসলিম উম্মাহার শান্তি কামনা ও করোনা মহামারি থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করেছেন ধর্মপ্রাণ মুসলমানগণ।

ঈদের জামায়াতে অংশ নেওয়া মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখক সদস্য নিয়োজিত ছিলো।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। মুসল্লিগণও প্রশাসনের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেছেন। জেলার অন্য মসজিদেও যাতে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করে সেজন্য ইমাম ও মসজিদ কমিটিকে নির্দেশনা দেওয়া রয়েছে। সর্বোপরি করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এই কর্মকর্তা।

দোয়ারাবাজারে দোকানঘর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

0

দোয়ারাবাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের বালিউড়া বাজারে একটি চায়ের দোকান ঘরের ভেতর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. মামুন মিয়া। সে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাঁও গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে।

বুধবার (২১ জুলাই) সকালে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে মেঝো থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত কিশোরের পিতা বাবুল মিয়া বালিউড়া বাজারে স্ত্রী সন্তান নিয়ে একটি দোকানঘর ভাড়া নিয়ে কাচামালের ব্যবসা করে আসছিলেন। গতকাল মঙ্গলবার রাত থেকে নিহতের মা তাকে খোঁযে পাচ্ছিলেন না। সকালে কিশোরের মৃতদেহ দেখে দোয়ারাবাজার থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে দোকানঘরের মেঝো থেকে ঐ কিশোরের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। কেন কি কারণে কিশোরটি খুন হলো তা এখনো পুলিশ নিশ্চিত নয়।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তিনিসহ পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে কি কারনে কিশোর মারা গেল বিষয়টি অনুসদ্ধান চলছে।