Thursday, April 9, 2026
Home Blog Page 62

এবার সংসার ভাঙলো পর্নো তারকা মিয়া খলিফার

0

২০১৯ সালে জুনে সুইডিশ শেফ রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাবেক পর্নো তারকা মিয়া খলিফা। কিন্তু সম্প্রতি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি।

বুধবার (২১ জুলাই) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বিচ্ছেদের ঘোষণা দিয়ে এই সাবেক পর্নো তারকা লিখেছেন, ‘আমরা দুইজনেই বেশ জোরের সঙ্গে বলতে পারি— বিয়ে বাঁচিয়ে রাখার সব চেষ্টা করেছিলাম। কিন্তু গত ১ বছর থেরাপি এবং সমস্ত চেষ্টা সত্ত্বেও তা কার্যকর হলো না।

তবে একথা বলতে পারি— আমরা পরস্পরের খুব ভালো বন্ধু হয়ে থাকব। শুধু এটুকু বলতে পারি, মনে কোনো অনুশোচনা না রেখেই আমরা আলাদা হচ্ছি। তবে পরিবার-পরিজন-বন্ধুবান্ধব ও বিশেষ করে সারমেয়র প্রতি আমাদের দু’জনের ভালোবাসার কারণে আমাদের যোগাযোগ থেকেই যাবে।

সারাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৮৭ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৮৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২২ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৯৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৪০ হাজার ২০০ জনে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩২.১৯ শতাংশ। সর্বোচ্চ শনাক্ত ঢাকায় ৭৫ এবং খুলনায় ৪৪ জন।

হবিগঞ্জে মাদক বহনের অভিযোগে এসআই বরখাস্ত

0

মাদক বহনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হবিগঞ্জের কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শককে (এসআই) মুমিন সিরাজীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী বৃহস্পতিবার (২২ জুলাই) বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এসআই মুমিন সিরাজী ছুটি নিয়ে ময়মনসিংহে অবস্থান করছিলেন। সেখানে কয়েকদিন আগে ফেনসিডিল ও গাঁজাসহ আটক হয়েছিলেন তিনি। তাই মাদক পরিবহনের অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

ভাষা সৈনিক সমেলা রহমান আর নেই

0

করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নীলফামারীর নারী ভাষাসৈনিক সমেলা রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অমল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ ও ১৭ এপ্রিল দ্বিতীয় ডোজ গ্রহণ করেছিলেন সমেলা রহমান। চলতি বছরের গত ৭ জুলাই র‌্যাপিড এন্টিজেন টেস্টে তার করোনা শনাক্ত হয়। পাশাপাশি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই ভাষাসৈনিক।

অবস্থার অবনতি হলে ৯ জুলাই তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে সেন্টার অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল।

সমেলা রহমানের ছোট ছেলে সুমন রহমান বলেন, ‘বাদ আছর নামাজে জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে মাকে দাফন করা হবে।’

কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে: ডিএসসিসি

0

গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণের ৭৫টি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ‌্য নিশ্চিত করেন।

মেয়র বলেন, ‘আমাদের ৭৫টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য অপসারণ ও স্থানান্তরে সক্ষম হয়েছি। আজ যেসব স্থানে কোরবানি হবে, সেখানকার বর্জ্য দ্রুত অপসারণ করা হবে।’

বিএনপির রাজনৈতিক শিষ্টাচার নেই: ওবায়দুল কাদের

0

রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা নাই বলেই পবিত্র ঈদের দিনেও সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছে বিএনপি। সরকারের উদাসীনতা ও অযোগ্যতায় দেশের মানুষ নাকি কষ্টে আছে। আসলে দেশের জনগণ নয়, বিএনপিই তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণের ওপর দোষ চাপাচ্ছে। এমনটাই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরবিহন ও সেতুসন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপির গায়ে জ্বালা বাড়ায়। সময়ের পরীক্ষিত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বে দেশের জনগণ ভালো আছে। বিএনপির প্রতি জনগণের আস্থা নেই বলেই এখন তারা এটা সেটা বলে মাঠ গরম করার অপচেষ্টা করে যাচ্ছে কর্মীদের চাঙা রাখার জন্য।

দেশে গণতন্ত্র নেই, মির্জা ফখরুলের এমন অভিযোগ ভিত্তিহীন, পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয় মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র একটি বিবর্তনমূলক প্রক্রিয়া, রাতারাতি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না বরং বিএনপিই গণতন্ত্র প্রতিষ্ঠায় পদে পদে বাধা দিচ্ছে। তারপরও চড়াই অতিক্রম করে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

আওয়ামী লীগের নেতৃত্বেই এদেশ মুক্তিযুদ্ধে বিজয়ী হয়, দেশ স্বাধীন হয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদেশের সব অর্জন এবং মানুষের সুখ-দুঃখের সাথে রয়েছে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা।

আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নয়, বরং বিএনপিই এদেশে প্রতিহিংসার রাজনীতির পথ-প্রদর্শক বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পবিত্র ঈদের দিনেও বিএনপি নেতারা জিয়াউর রহমানের সমাধিস্থলে গিয়ে মিথ্যাচার করছেন, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাকি নির্বাসনে! আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন, তারেক রহমান একজন দণ্ডিত আসামি, যদি নির্বাসনে মনে করেন তাহলে তিনি দেশে কেন ফিরে আসছেন না? আসলে তারেক রহমান নির্বাসনে না কি মুচলেকা দিয়ে দেশত্যাগ করেছেন-তা কি বিএনপি নেতারা ভুলে গেছেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের।

তিনি আরও বলেন, দেশে জেল জুলুমের ভয় করলে রাজনীতি করছেন কেন? কেন তারেক রহমান নির্বাসনে গেলেন মুচলেকা দিয়ে। জনগণকে বোকা বানানোর দিন এখন আর নেই।

এবারে লকডাউন আগের চেয়ে কঠোর হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

0

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে করোনা সংক্রমণ ঠেকাতে গতবারের চেয়ে এই লকডাউন কঠিন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। লকডাউন চলাকালে বিধিনিষেধ নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে। বৃহস্পতিবার (২২ জুলাই) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, এই লকডাউনে অফিস-আদালত, গার্মেন্টস-কলকারখানা ও রপ্তানিমুখী সবকিছুই বন্ধ থাকবে। কঠোর বিধিনিষেধ থাকবে আগের মতোই।

আইন অমান‌্যকারীদের বিরুদ্ধে কঠোর ব‌্যবস্থা নেবে আইন শৃঙ্খলাবাহিনী। করোনারোধে স্বাস্থবিধি মেনে চলাসহ অপ্রয়োজনে বাসা বাড়ি থেকে বের না হওয়ার জন‌্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা বাণিজ্য, কোরবানি, মানুষের আসা যাওয়া নির্বিঘ্নে করতে চলমান লকডাউন ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে সরকার। ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবারও শুরু হচ্ছে কঠোর লকডাউন। ফলে ২৩ জুলাই সকাল ৬টার মধ্যে নিজ নিজ গন্তব্যস্থলে ফিরতে হবে। অন্যথায় যে যেখানে থাকবেন সেখানে আটকা পড়বেন। ঈদের পর এই লকডাউনে বিধিনিষেধ কড়াকড়িভাবে প্রতিপালন করা হবে।

গত ১৩ জুলাই করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় গণপরিবহন, অফিস, আদালত, দোকান প্রায় সবকিছু বন্ধ রাখাসহ ২৩টি নির্দেশনা দিয়ে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বরিশালে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১৪৯, মৃত্যু ১৪

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় বরিশালে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ১৪৯ জনের। বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮১২ জনে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বৃহস্পতিবার (২২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোট আক্রান্ত ২৭ হাজার ৮১২ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৩৮ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ৯৭ জন নিয়ে মোট ১১ হাজার ৮৪৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ২ জন নিয়ে মোট ৩ হাজার ৪৩৪ জন, ভোলা জেলায় নতুন ২০ জনসহ মোট ২ হাজার ৭৭৭ জন, পিরোজপুর জেলায় নতুন ২১ জনসহ মোট ৩ হাজার ৮৪৬ জন, বরগুনা জেলায় নতুন ৯ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৩৮৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন শনাক্ত না থাকায়, মোট শনা‌ক্তের সংখ্যা ৩ হাজার ৫২৮ জন।

বগুড়ায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ১০ জনের মধ‌্যে ৩ জনের করোনা পজিটিভ ছিলো। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিক‌্যাল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক বৃহস্পতিবার (২২ জুলাই)অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৪ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৯.৩৬ শতাংশ। জেলায় মোট ১৭ হাজার ৬২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০৪ জন। মারা গেছেন ৫২৬ জন।

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৪০ জনের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৪০ জন মারা গেছেন। শনাক্ত হয়েছে ২১৩ জনের।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার বৃহস্পতিবার (২২ জুলাই) এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়াতে। এছাড়া খুলনায় মৃত্যু ১০ ও আক্রান্ত ৭২, মেহেরপুর মৃত্যু ৮ জন ও আক্রান্ত ২৭ জন, মাগুরায় মৃত্যু ৪ জন ও আক্রান্ত নেই, যশোরে মৃত্যু ৩ জন ও আক্রান্ত ৩৫ জন এবং ঝিনাইদহে মৃত্যু ৩ জন ও আক্রান্ত হয়েছেন ৮ জন।

তিনি আরও জানান, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে মোট ৮৫ হাজার ১৭৪ জনের। মারা গেছেন মোট ২ হাজার ৬৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ হাজার ১৩৫ জন।