Thursday, April 9, 2026
Home Blog Page 61

গোপালগঞ্জে সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মবার্ষিকী পালিত

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে কেট কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স চত্ত্বরে কেক কাটে নেতাকর্মীরা। পরে একে অপরকে কেক খাইয়ে দেন তারা।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিভাষ বালা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম আব্বাস, সদস্য এস এম নজরুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন উদ্দিন সিকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন উদ্দিন সিকদার, টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম তৌফিকুল ইসলাম, সহ সভাপতি রিফাতুল ইসলাম, হেলাল কাজী, নুরজ্জামান শরীফ, যুগ্ম সাধারন সম্পাদক এ আজিজ খান, শেখ সাজ্জাদুর রহমান বক্তব্য রাখেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে নেতার্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি সৌধ কমপ্লেক্স চত্ত্বরে কেক কাটেন নেতাকর্মীরা ও একে অপরকে কেক খাইয়ে দেন তারা।

এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য বিভাষ বালা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম আব্বাস, সদস্য এস এম নজরুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন উদ্দিন সিকদার, টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম তৌফিকুল ইসলাম, সহ সভাপতি রিফাতুল ইসলাম, হেলাল কাজী, নুরজ্জামান শরীফ, যুগ্ম সাধারন সম্পাদক এ আজিজ খান, শেখ সাজ্জাদুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ভার্চুয়ারী বঙ্গবন্ধু সমাধী সৌধ কমপ্লেক্সের পাশে একটি লেবু গাছের চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

এর আগে জেলা আওয়ামী লীগ কায়্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে টুঙ্গিপাড়ায় সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

পানির পাতিলে ডুবে শিশুর মৃত্যু

0

কুষ্টিয়ার কুমারখালীতে বৃষ্টির পানি রাখা পাতিলে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে শিলাইদহ ইউনিয়নের রায়পাড়া গ্রামে ঘরের বারান্দায় রাখা গৃহস্থালি কাজে ব্যবহৃত পানির পাত্রে ডুবে শিশুটি মারা গেছে। ১ বছরের শিশু সাদিয়া একই গ্রামের জাকিরুলের মেয়ে।

নিহত শিশুর চাচা ফজলু বলেন, সকালে সাদিয়া ঘরের বারান্দায় খেলা করার সময় সিঁড়িতে রাখা বড় পাতিলে রান্নার জন্য জমানো বৃষ্টির পানিতে পড়ে যায়। এ সময় তার মা পাশেই কাজ করলেও ঠিক পায়নি। পরবর্তীতে সাদিয়াকে খোঁজ করতে গিয়ে পানির পাতিলে ডুবে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাতিলে জমানো বৃষ্টির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যুর হয়েছে। পারিবারিকভাবে তাকে দাফন করা হয়েছে।

কুষ্টিয়া করোনা হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে রোগী

0

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা পজিটিভ শত শত রোগী মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। স্বজনদের চোখের সামনে ছটফট করতে করতে বিনা চিকিৎসায় অনেক রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। প্রতি ঘণ্টায় কুষ্টিয়া ২০০ শয্যা বিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা যাচ্ছেন একজন রোগী। ঈদের ৭ দিনে হাসপাতালে চিকিৎসাধীন শুধু করোনা পজিটিভ ১১১ রোগীর মৃত্যু হয়েছে। এক মাসে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৩১৪ জনের ও করোনার দ্বিতীয় ধাপে এ পর্যন্ত প্রায় ৫ শতাধিক করোনা রোগী মারা গেছেন।

প্রিয়জনের লাশ নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে বুকফাটা কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। সবার অভিযোগই হাসপাতালে তারা কোনো চিকিৎসা পাননি। হাসপাতালে অক্সিজেনসহ কোনো কিছুর সংকট নেই। তারপরও প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছেন। অভিযোগ রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা এবং চিকিৎসক ও নার্সদের অবহেলা-গাফিলতি রয়েছে। অক্সিজেনের মান ও সিলিন্ডারের প্রেসারে গরমিলের তথ্য পাওয়া গেছে। এমনকি অক্সিজেন সিলিন্ডার পেতেও দাবি করা হচ্ছে ঘুষ।

স্বজনের অভিযোগ, মৃত্যুর শেষ মুহূর্তেও কোনো চিকিৎসক ও নার্সকে ডেকেও পাচ্ছেন না স্বজনরা। হাসপাতালে কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা, অবহেলা ও গাফিলতিতে কেউ সুচিকিৎসা পাচ্ছেন না। এছাড়া সময়মতো অক্সিজেন সিলিন্ডার না পেয়েও অনেক রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। টাকা না দিলে সেখানে অক্সিজেন সিলিন্ডার মেলানো কষ্টসাধ্য বলে অভিযোগ অধিকাংশ পরিবারের সদস্যদের। হাসপাতালে গত কয়েকদিনে অক্সিজেন সিলিন্ডার না পেয়ে বেশ কয়েকজন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফের নির্দেশে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

জানা যায়, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আপাতত অক্সিজেন সংকট নেই। তবে অক্সিজেনের মান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। নিয়ম অনুযায়ী অক্সিজেন সিলিন্ডারের প্রেসার (চাপ) দুই হাজারের উপরে থাকার কথা। কিন্তু কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানীয়ভাবে রিফিল করা অক্সিজেন সিলিন্ডারে সর্বোচ্চ প্রেসার (চাপ) থাকছে ১৩শ থেকে ১৪শ পর্যন্ত। রোগীর স্বজনদের অভিযোগ, স্থানীয়ভাবে রিফিল করা বড় আকারের সিলিন্ডার এক থেকে দেড় ঘণ্টার বেশি যাচ্ছে না। অথচ যশোর থেকে একই সাইজের সিলিন্ডার রোগীকে ৫ থেকে ৬ ঘণ্টা দেওয়া যাচ্ছে। একই অভিযোগ হাসপাতালের স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের। হাসপাতালে অক্সিজেন ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা চিকিৎসক আরফুজ্জামান বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না। আপনি হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এমএ মোমেন বলেন, একটি একটি করে সিলিন্ডার চেক করে নেওয়ার মতো জনবল আমাদের নেই। হাসপাতালের সিলিন্ডার রিফিল করা প্রতিষ্ঠান মনির অক্সিজেনে প্রতিনিধি পাঠিয়েছি এবং তাদের ডেকে সঠিকভাবে প্রেসার দিয়ে সিলিন্ডার রিফিলের কথা বলেছি। এরপর আমাদের আর কিছু করার নেই। এখানে গোয়েন্দা সংস্থার লোক আছে, আপনারা আছেন সবাইকে একসঙ্গে দেখভাল করতে হবে।

রোগীর স্বজনের অভিযোগ, দেন-দরবার না হলে নার্স, খালা ও ওয়ার্ডবয় কাউকেই খুঁজে পাওয়া যায় না। এভাবে অক্সিজেনের জন্য এক থেকে দেড় ঘণ্টা দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।

হাসপাতালে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা এক ছাত্রলীগ নেতা জানান, হাসপাতালে আমলাতান্ত্রিক জটিলতা দেখেছি এবং অনেক রোগীর কাছ থেকেও অভিযোগ শুনেছি। হাসপাতালে ডাক্তার-নার্সদের কাছে জিম্মি রোগী ও স্বজনরা। চোখের সামনে মানুষ শ্বাসকষ্টে মারা যাচ্ছেন, এসব দেখে সহ্য করতে পারছি না।

১৮ জুলাই করোনা ওয়ারে সেন্ট্রাল অক্সিজেন বেডে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৩০ বছর বয়সি নারী মেরিনা খাতুন। সেন্ট্রাল অক্সিজেন বেডের মিটারে সমস্যা দেখা দিলে হঠাৎ অক্সিজেন বন্ধ হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে স্বজনদের চোখের সামনে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন মেরিনা। বারবার কাকুতি-মিনতি করেও সমস্যা সমাধানে এক সেকেন্ডের জন্য কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ করেন তার ভাই হালিম উদ্দিন। ১৭ জুলাই অক্সিজেন না পেয়ে মারা যান কুষ্টিয়া সদর উপজেলার স্বর্গপুর গ্রামের বাসিন্দা আনোয়ারা খাতুন।

হাসপাতালের করোনা ইউনিটের ৮ নম্বর ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন আনোয়ারা খাতুনের অক্সিজেন ফুরিয়ে গেলে পরবর্তী সিলিন্ডার পেতে স্বজনরা দায়িত্বরত নার্স-ওয়ার্ড বয়দের কাছে বারবার আকুতি জানিয়েও সিলিন্ডার পাননি। ঘটনা তদন্তে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এমএ মোমেন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পক্ষে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার সালেক মাসুদ ও সংশ্লিষ্ট করোনা ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসকসহ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান ডা. এমএ মোমেন বলেন, কোনো রোগীর মৃত্যু আমাদের কাম্য নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কর্তব্যে অবহেলা কিংবা কারও গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ হাসপাতালের ১৪৩টি বেডে সেন্ট্রাল অক্সিজেন সংযোগ, ২৪টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও ৬৫০টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এছাড়া খাতা-কলমে হাসপাতালে চারটি আইসিইউ বেড দেখানো হলেও এটি পরিচালনায় নেই প্রশিক্ষিত চিকিৎসক-নার্স। এছাড়া হাসপাতালে করোনা রোগী চিকিৎসায় প্রতিদিনের রোস্টারে যেসব চিকিৎসকদের নাম অন্তর্ভুক্ত থাকে তাদের অনেকেই ওয়ার্ডে রাউন্ডে না এসে ফাইল-রেকর্ড দেখেই রোগী চিকিৎসা দেন বলে অভিযোগ রয়েছে। হাসপাতালে ভর্তি রোগীর অধিকাংশেরই প্রয়োজন হচ্ছে উচ্চমাত্রার অক্সিজেন। কিন্তু সব রোগীকে উচ্চমাত্রার অক্সিজেন দেওয়ার সক্ষমতা নেই।

কুষ্টিয়ায় সরকারী বিধিনিষেধ অমান্যকারী ৭৪ জনকে জরিমানা

0

কুষ্টিয়ায় ১৪ দিনের লকডাউনের ৫ম দিন চলছে। শহরের প্রবেশ পথগুলোতে পুলিশ চেকপোষ্ট বসিয়ে মানুষকে বাধা দেয়ার বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মানুষ কোন বাঁধায় মানতে চাচ্ছে না যেকোন অজুহাতে শহরে প্রবেশ করছে।

মঙ্গলবার (২৭ জুলাই) প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার কাঁচা বাজারগুলো বন্ধ রয়েছে।

আর সোমবার দিনভর অভিযান চালিয়ে সরকারী বিধিনিষেধ অমান্যকারী ৭৪জনের কাছ থেকে ৩৭হাজার ১শ টাকা জরিমানা আদায় এবং ১জনকে জেল দিয়েছে জেলা প্রশাসনের সম্বনয়ে গঠিত ভ্রাম্যমান আদালত।

আজ সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন

0

আজ ২৭ জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার প্রযুক্তি খাতের নীরব বিপ্লবের নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন পরিশ্রমী, মেধাবী ও পরিচ্ছন্ন জীবন-জীবিকার অধিকারী কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতির পিতার দৌহিত্র সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠান। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন জয়। এরপর মায়ের সঙ্গে ভারতে চলে যান তিনি। সেখানেই কাটে শৈশব ও কৈশরের দিনগুলো। নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে পড়ালেখার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি নেন জয়। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।

২০০২ সালের ২৬ অক্টোবর ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন জয়। তাদের একটি মেয়ে আছে। লেখাপড়া করা অবস্থায় রাজনীতির প্রতি অনুরক্ত থাকলেও জয় সক্রিয় রাজনীতিতে নাম লেখান ২০১০ সালে। ওই বছরের ২৫ ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয় তাকে, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন তিনি। বর্তমানে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্বে আছেন।

প্রবল বৃষ্টিতে পাকিস্তানে নিহত ১৪, আহত ২৬

প্রবল বৃষ্টির কারণে পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে বাড়ি ধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২৬ জন।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, প্রদেশের বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং ডেরা ইসমাইল খান, হাজারা ও মালাকান্দ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ৪ টি বাড়ি পুরোপুরি ধসে গেছে এবং ২১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রবল বৃষ্টির কারণে এক দিনে খাইবার পাখতুনখাওয়ার বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ২৬ জন আহত হয়েছে। দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে ত্রাণ পাঠানো হয়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে।

পার্বতীপুরে অসহায়দের পাশে দাড়ালো “ডুনেশন”

0

দিনাজপুরের পার্বতীপুরে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন “ডুনেশন” তিন শতাধিক অসহায় ছিন্নমূল মানুষের মাছে গরুর মাংস বিতরন করেছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা ১১টায় দিকে পার্বতীপুর পৌরসভার আমিরগঞ্জ মহল্লার ফারুক উকিলের বাসার সন্নিকটে গরু জবাই করে তিন শতাধিক অসহায় ছিন্নমূল মানুষের মাঝে গরুর মাংস বিতরন করেন ইয়ং স্টার ক্লাবের সভাপতি ও শ্রমিক নেতা আমজাদ হোসেন। এছাড়াও দুপুরে দুই শতাধিক অসহায় ছিন্নমূল মানুষ কে গোস-পোলাও খাওয়ান।

উল্লেখ্য, ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন “ডুনেশন” এর একজন সক্রিয় সদস্য ও মানবাধিকার কর্মী মাহাতাব উদ্দিন লিটন সহ সদস্যবৃন্দ গত বছর করোনাকালীন সময় থেকে পার্বতীপুরের বিভিন্ন দুস্থ, অসহায় নারী-পুরুষকে সাধ্যমত বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করে আসছেন।

ঈদ উপলক্ষে পাবনায় হাসপাতালে রোগীদের সাথে দেখা করলেন এমপি প্রিন্স

0

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পাবনা জেনারেল হাসপাতালের রোগীদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স এমপি।

বুধবার দুপুরে তিনি জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন। এমপি করোনা ওয়ার্ডে ভর্তি রোগীদের অক্সিজেন সরবরাহ নিশ্চিতসহ সকল রোগীদের খাবারসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডাঃ সালহে মহাম্মদ, হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকিসহ অনেকে।

কুমিল্লায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় কুমিল্লায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বৃহস্পতিবার (২২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মৃতদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১ জন, কুমিল্লা সদর উপজেলায় ২ জন, চান্দিনা, দেবীদ্বার, দাউদকান্দি ও মনোহরগঞ্জ উপজেলায় ১ জন করে মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে এক হাজার ১২০ জনের নমুনা পরীক্ষায় ২৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ১৪ জন, আদর্শ সদরে ১২ জন, সদর দক্ষিণে একজন, বুড়িচংয়ে একজন, ব্রাহ্মণপাড়ায় ৩ জন, চান্দিনায় ১ জন, চৌদ্দগ্রামে ৪ জন, দেবীদ্বারে ৫ জন, দাউদকান্দিতে ৪১ জন, লাকসামে ২৫ জন, লালমাইতে একজন, নাঙ্গলকোটে ১১ জন, বরুড়ায় ৩ জন, মেঘনায় ২ জন এবং হোমনা উপজেলায় ১ জন রয়েছেন।