Thursday, April 9, 2026
Home Blog Page 60

কোস্ট গার্ডের অভিযানে বিলুপ্ত প্রায় ৭৩ টি কচ্ছপসহ আটক ১

0

২৬ জুলাই ২০২১ সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মংলা কর্তৃক বাগেরহাট জেলার মোংলা থানাধীন আপাবাড়ির দিগরাজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৭৩ টি বিলুপ্ত প্রায় মিঠা পানির সুন্ধি প্রজাতির কচ্ছপসহ ১ জন কচ্ছপ ব্যবসায়ীকে আটক করা হয়।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭৩ টি বিলুপ্ত প্রায় মিঠা পানির সুন্ধি প্রজাতির কচ্ছপসহ মনোজ রায় নামে কচ্ছপ ব্যবসায়ীকে আটক করা হয়।

জব্দকৃত কচ্ছপ এবং আটককৃত ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা এর নিকট হস্তান্তর করা হয়েছে।

পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত বিরল প্রজাতির কচ্ছপসমূহ বাগেরহাটের হযরত খানজাহান আলীর (রঃ) দিঘিতে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আটককৃত কচ্ছপ ব্যবসায়ীদের মতই কিছু অসাধু ব্যক্তিরা তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ভাবে এ সকল অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যার কারণে সুন্দরবনসহ জীববৈচিত্রের বিভিন্ন প্রাণীজ সম্পদ বিলুপ্তির মুখোমুখি।

কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রনসহ বন্যপ্রাণী সংরক্ষণে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সোনালী ঐতিহ্যে ফিরেছে মসলিন, আবারও মাতাবে বিশ্ব : বস্ত্র ও পাট মন্ত্রী

0

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি, বলেন, সোনালী ঐতিহ্যে ফিরেছে ঢাকাই মসলিন, আবারও মাতাবে বিশ্ব । বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে ১৭০ বছর পূর্বে হারিয়ে যাওয়া বাংলাদেশের সোনালী ঐতিহ্য ও বিশ্ববিখ্যাত ব্রান্ড ঢাকাই মসলিন পনরুদ্ধার করে হৃত গৌরব ফিরিয়ে আনা হয়েছে।

বাংলাদেশের সোনালী ঐতিহ্য মসলিনের সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার (প্রথম পর্যায়) প্রকল্পকে জাতীয় পর্যায়ে সাধারণ (প্রতিষ্ঠানিক) ক্যাটাগরিতে জনপ্রশাসন পদক-২০২১ প্রদান করা হয়। পদক প্রাপ্তির পর সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে তিনি এ কথা বলেন।
এ সময় সচিব বস্ত্র ও পাট মন্ত্রণালয় মো. আবদুল মান্নান, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মোঃ শাহ আলমসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এর কাছ থেকে বাংলাদেশের সোনালী ঐতিহ্য মসলিনের সুতা তৈরির প্রযুক্তি ও মসলিন কাপড় পুনরুদ্ধার (প্রথম পর্যায়) প্রকল্প এর পক্ষে সচিব বস্ত্র ও পাট মন্ত্রণালয় মো. আবদুল মান্নান এ পুরস্কার গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

মন্ত্রী বলেন, ব্যাপক অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে মসলিনের কাঁচামাল ফুটি কার্পাস খুঁজে বের করা, ফুটি কার্পাসের চাষাবাদ, সুতা উৎপাদন, কারিগরদের দক্ষতা উন্নয়ন করে উন্নতমানের মসলিন উৎপাদন করা সম্ভব হয়েছে। মসলিরের ভৌগলিক নির্দেশক (জিআই) সনদ ও পেটেন্ট অর্জিত হওয়ায় দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হবে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

র্দীঘ এক রছর পর দুই কোরিয়ার হটলাইন আবার চালু

গত বছর জুনে পিয়ংইয়ং হটলাইন বিচ্ছিন্ন করার পরে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে হটলাইন বা টেলিফোন যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে। খবর-বিবিসি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে, দুই দেশের নেতারা আস্থা এবং সম্পর্কের উন্নতি পুনর্গঠনে একমত হয়েছেন। এপ্রিল থেকে এ পর্যন্ত বেশ কিছু ব্যক্তিগত চিঠি বিনিময় হয়েছে তাদের মধ্যে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’কে এক কর্মকর্তা বলেছেন, দুই দেশের শীর্ষ নেতারা যে ঐকমতে এসেছেন, তার অধীনে ২৭ শে জুলাই স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুই কোরিয়ার মধ্যে যোগাযোগ লাইন নতুন করে চালু হয়েছে। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয়ের মতে, উভয় পক্ষের প্রতিনিধিরা তিন মিনিট ফোনে কথা বলেছেন। মঙ্গলবার বিকেলে আরেক দফা ফোন করা হবে। তারপর প্রতিদিনই এই লাইন সচল থাকবে।

টিকটক করতে গিয়ে টিকটক তারকা সিওয়াও এর মৃত্যু

মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টায় চীনে ১৬০ ফুট উঁচু একটি ক্রেনে উঠে টিকটক তারকা সিওয়াও কিউমেই সরাসরি ভিডিও রেকর্ডিং করছিলেন। হঠাৎ সেখান থেকে পড়ে মারা গেছেন তিনি।

তিন ক্রেন অপারেটর হিসেবে সামাজিক মাধ্যমে নিজের ভিডিও শেয়ার করতেন নিয়মিত। কিন্তু সেই ক্রেন থেকে পড়েই তিনি মারা গেছেন চীনের কুঝৌয়ে।

মিডিয়ার খবরে বলা হয়েছে, তিনি যখন ক্রেনের মাথায় একটি কেবিনে বসে ক্যামেরার সামনে কথা বলছিলেন, তখন পড়ে যান নিচে। ফুটেজে দেখা গেছে, ক্যামেরার ছবি হঠাৎ করেই ঘোলা, এলোমেলো দেখাচ্ছে। লন্ডনের একটি ট্যাবলয়েড পত্রিকার খবর অনুযায়ী, তার পরিবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

জয়ের কাছ থেকেই আমি কম্পিউটার শিখেছি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0

আজ মঙ্গলবার (২৭ জুলাই) সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিনে পাবলিক সার্ভিস দিবস উদযাপন ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে শুরু হলো- ডিজিটাল বাংলাদেশের যাত্রা, সেই গল্প শুনিয়েছেন।

গত ২৩ জুলাই ছিল পাবলিক সার্ভিস দিবস, তবে করোনার কারণে এটির আয়োজন আজ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘২৭ তারিখ আমাদের জন্য বিশেষ দিন’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের দিনটিও আমার বিশেষ দিন। ১৯৭১ সালের ২৩ মার্চ, পাকিস্তান দিবস। সেদিন বাংলাদেশের কোথাও পাকিস্তানের পতাকা উত্তোলন করেনি। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে আমার বাবা বাংলাদেশের পতাকা উত্তোলন করলেন। তখন আমি কেবল সন্তানসম্ভবা। আমি সাধারণত বাবার হাত-পায়ের নখ কেটে দিতাম, সেটা আমার নিয়মিত কাজ ছিল। সেদিন একমগ পানি নিয়ে বাবার নখ কাটতে বসলাম। সেদিন বাবা বললেন, হ্যাঁ, ভালোভাবে কেটে দে, কারণ পরে আর সুযোগ পাবি কি-না! তবে তোর ছেলে হবে, সে ছেলে স্বাধীন বাংলাদেশে হবে, তার নাম “জয়” রাখবি।’

২৫ মার্চের ভয়াল রাতের ঘটনা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের বন্দি অবস্থায় মেডিকেলে জয়ের জন্ম হয়। পরে বাচ্চা নিয়ে কারাগারে আসলে একজন পাকিস্তান সেনা অফিসার জিজ্ঞেস করে তার নাম কী? আমি বলি, জয়। বলে মানে কী? বলি, জয় মানে জয়, ভিক্টরি। তখন এই ছোট্ট শিশুকেও তারা গালি দেয়।’

তিনি বলেন, ‘আজ তার (জয়ের) জন্মদিন। ৫০ বছর বয়স হলো জয়ের। এই করোনার কারণে আমরা একসাথে হতে পারলাম না, এটা আরেকটা দুঃখ। আপনারা এই দিনটি স্মরণ করছেন, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘আজকে যেই ডিজিটাল বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। এটা জয়েরই ধারণা, জয়েরই চিন্তা। কারণ, ৮১ সালে এসে যখন বার বার গণতন্ত্রের জন্য সংগ্রাম করি। তখন বার বার আমাকে গ্রেপ্তার-গৃহবন্দি করা হয়েছে। তখন বাবার বন্ধু আজিজ সাত্তার কাকা জয় ও পুতুলকে স্কুলে ভর্তি করিয়ে দেন। স্কুল থেকেই জয় কম্পিউটার শিক্ষা নেয়। যখন ছুটিতে আসতো, কম্পিউটার নিয়ে আসতো। জয়ের কাছ থেকেই আমি কম্পিউটার শিখেছি। ৯১ সালে যখন পার্টির জন্য অনেক দামে কম্পিউটার কিনি, তখনই আমরা আলোচনা করি, কীভাবে দেশে কম্পিউটার শিক্ষা শুরু করা যায়।’

তিনি বলেন, ‘৯৬ সালে যখন আমরা সরকার গঠন করি, জয় আমাকে পরামর্শ দিলো কম্পিউটারের ওপর থেকে ট্যাক্স তুলতে হবে, দাম সস্তা করতে হবে। মানুষের কাছে সহজলভ্য করতে হবে, মানুষকে প্রশিক্ষণ দিতে হবে। তাহলেই মানুষ এটা শিখবে। সেভাবেই কিন্তু আমাদের ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু।’

শেখ হাসিনা বলেন, ‘আমি আবার যখন সরকারে আসি, দেখি কেউই এটা ব্যবহার করতো না। আমিই নির্দেশ দেই, সব ফাইল যেন কম্পিউটার কম্পোজ হয়ে আমার কাছে আসে। এখন কিন্তু সে সুফল আমরা ভোগ করছি।’

প্রশাসন নিয়ে সরকার প্রধান বলেন, ‘সরকার মানে জনগণের সেবক। সরকারি কর্মকর্তাদের যদি সঠিক দিকনির্দেশনা দেয়া যায়, কর্মপরিকল্পনা দেয়া যায়, তারা যে অসাধ্য সাধন করতে পারে সেটাই আজকে প্রমাণিত। তাদের মধ্যে যদি আত্মবিশ্বাস তৈরি করে দেয়া যায়, তাহলেই সব কাজ সঠিকভাবে করা সম্ভব। যাদের মাধ্যমে আমরা কাজ করবো, তাদের সঠিক প্রশিক্ষণ দেয়ার কাজটিও আমরা করেছি।

বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

0

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামের শরিষাবাদ বাংলাবাজার মাঠে জমি চাষ করার সময় মঙ্গলবার (২৭ জুলাই) বেলা সোয়া ১১টায় বজ্রপাতে বাবা-ছেলে মারা গেছেন।

নিহতরা হলেন বীরপলি গ্রামের আব্দুস সামাদ ও তার ছেলে হাবিবুর রহমান।

জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে বাবা-ছেলে ধানের জমি প্রস্তুত করছিলেন। কাজ করার সময় বজ্রপাতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

করোনায় মারা গেছেন ইবি অধ্যাপক

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর কল্যাণপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি ক্যাম্পাসস্থ বাসায় সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে প্রথমে নিজ বাসায় চিকিৎসা নেন। পরে সপরিবারে ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে পরিবারের বাকি সদস্যরা সুস্থ হলেও তার অবস্থা অবনতি হওয়ায় প্রথমে আইসিইউতে এবং পরে গত ২৫ জুলাই লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার (২৭ জুলাই) জানাজা শেষে নিজ জেলা কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দেশের ১২ জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২৭ জনের মৃত্যু

0

মহামারি করেনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে দেশের ১২ জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১২৭ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ২১ জন, ময়মনসিংহে ১৯ জন, চট্টগ্রামে ১৮ জন, কুষ্টিয়ায় ১৯ জন, খুলনায় করোনায় ১১ জন, কুমিল্লায় করোনায় ১০ জন, সাতক্ষীরায় করোনায় ৭ জন, চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে ৮ জন, চাঁদপুরে করোনা ও উপসর্গে ৬ জন, ঠাকুরগাঁওয়ে করোনায় ৩ জন, নারায়ণগঞ্জে করোনায় ৩ জন, পঞ্চগড়ে করোনা ও উপসর্গে ২ জন মারা যান।

মঙ্গলবার (২৭জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪৩৮ জন, আইসিইউতে ভর্তি আছেন ১৯জন।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ও উপসর্গে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সংক্রমণে মারা গেছেন ১০ জন ও উপসর্গে ১১ জন। মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ১০ জন নারী ছিলেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯১৫ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩১০ জনের। এটিই চট্টগ্রামে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত।

কুষ্টিয়া করোনা হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছে ২৫৩ জনের। একই সময় করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ১৫ জনের করোনা পজেটিভ এবং ৪ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।

সাতক্ষীরায় করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সীমান্ত জেলা সাতক্ষীরায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ৫২১ মৃত্যু হয়েছে। আর করোনায় মারা গেছেন ৮৪ জন। এছাড়া হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন আরো ৪২ জন।

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা.মানস কুমার মন্ডল মঙ্গলবার (২৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৩৪১ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৭ জন। মোট রোগীর সংখ্যা ১ হাজার ১৯৬ জন।

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৪৬ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৫ জনের।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার ফেরদৌসী আক্তার মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে খুলনা বিভাগে করোনায় মোট ২ হাজার ২৬৩ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৬৮৩ জনের। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, মৃত্যু ও আক্রান্তের মধ্যে শীর্ষে রয়েছে কুষ্টিয়া জেলা এবং ২য় অবস্থানে রয়েছে খুলনা জেলা।