Thursday, April 9, 2026
Home Blog Page 59

সিরাজগঞ্জে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ১৭৪ জন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো মোট ৬১ জনে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় মঙ্গলবার (২৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, মৃতদের মধ্যে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে একজন ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল তিনজন রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ১৭৪ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৭১৯ জনে। শনাক্তের হার ৩৪.৫২ ভাগ।

বাগেরহাটের চিতলমারীতে পুলিশের অভিযানে আটক ৫ জুয়াড়ি

0

বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামের রিয়াদ শেখের বাড়িতে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হলে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করে। আটককৃতরা হলো- হিজলা গ্রামের নাজমুল খান, ছামির শেখ, মৃণাল হাদুয়া, তুহিন শেখ ও কাজী নূরনবী। এ সময় আটকৃতদের কাছ থেকে ১৮৫০ টাকা জব্দ করা হয়।

এ ব্যাপারে চিতলমারী থানার (ওসি) এএইসএম কামরুজ্জামান জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই ৫ জুয়াড়িকে আটক করা হয়। এ ঘটনায় চিতলমারী থানায় জুয়া আইনে একটি মামলা হয়েছে। এ জাতীয় কাজের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

দেশে গত ২৪ ঘণ্টায় ১৪৩ নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

0

মহামারি করোনার প্রকোপের মধ্যেই হঠাৎ করে বেড়ে চলছে ডেঙ্গু রোগী। দেশে গত ২৪ ঘণ্টায় ১৪৩ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৪২ জন। জুলাই মাসেই ভর্তি হয়েছেন ১৫৭৩ জন ডেঙ্গু রোগী। আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার (২৭ জুলাই) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৫০৯ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৫০০ জন।

এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৩ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে।

হজ্ব পালন করছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা আহমেদ শরীফ

0

মহামারি করোনার মধ্যেই এবার পবিত্র হজ্ব পালন করলেন ঢাকাই চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ৷ এক সময় খল চরিত্রে নিয়মিত কাজ করেছেন।

হজ্ব পালন শেষে এই অভিনেতা তার ফেইসবুক পেইজে কোলাজ ছবি পোস্ট করেন। ছবিতে তাকে সেলাইবিহীন সাদা কাপড়ে দেখা যায়। ইহরামের পোশাক পরিধান করে বসেছিলেন তিনি।

এর আগে গত ১৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে সবাইকে নামাজের দাওয়াত দেন তিনি।ছবির ক্যাপশনে আহমেদ শরীফ লেখেন: ‘আসুন সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তায়ালাকে স্মরণ করি। একমাত্র তিনিই সর্ব শক্তিমান।’

লক্ষ্মীপুরে লকডাউনের ৪ দিনে ৩১২ মামলা

0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের ঘোষিত কঠোর লকডাউনের ৫ম দিন আজ। ৫মদিনের লকডাউনেও লক্ষ্মীপুরে কঠোর অবস্থানে প্রশাসন থাকলেও প্রয়োজনে-অপ্রয়োজনে বের হচ্ছে মানুষ। এসময় সাধারণ মানুষের চলাচল নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সঠিক জবাব না দিলে তাদের ফিরিয়ে দিচ্ছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

এদিকে জেলার ৫টি উপজেলায় গত চারদিনে ৩১২টি মামলায় প্রায় ৩ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা না মানায় ৩১২ জনকে এ অর্থদন্ড করা হয় বলে জানান জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে জেলা প্রশাসক কার্যালয়ের গঠিত ১৮টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এছাড়া বন্ধ রয়েছে সকল ধরনের গণপরিবহন।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, লকডাউন বাস্তবায়ন করতে জেলায় ১৮টি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে শহরে টহল দিচ্ছে আইনশৃংখলা বাহিনী, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। এটি অব্যাহত থাকবে। যদি কেউ সরকারী নির্দেশনা অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আসাম ও মিজোরাম রাজ্যের সীমান্তে পুলিশের গুলি বিনিময়, নিহত ৬

ভারতের আসাম ও মিজোরাম রাজ্যের সীমান্তে পুলিশের মধ্যে গুলি বিনিময়ে অন্তত ৬ জন নিহত হয়েছে। অপ্রত্যাশিত এই ঘটনায় প্ররোচনা দেওয়ার জন্য উভয় রাজ্যের মুখ্যমন্ত্রী ও কর্মকর্তারা একে অপরকে দুষছেন।

আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত কয়েক মাস ধরে সীমান্ত নিয়ে আসাম ও মিজোরাম রাজ্যের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আসামের সঙ্গে মিজোরামের ১৬৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। দুই রাজ্যের মধ্যে সীমান্ত বিরোধ নিস্পত্তির জন্য ১৯৯৪ সাল থেকে কেন্দ্রীয় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সেই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এবারই প্রথম ২ রাজ্যের পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটলো। নিহত পুলিশ সদস্যরা সবাই আসাম রাজ্যের।

সোমবার টুইটে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্তই : স্বরাষ্ট্রমন্ত্রী

0

আগামী ৫ আগস্টের আগে শিল্প কারখানা খুলবে না, পুরোদমে লকডাউন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান সরকারঘোষিত বিধিনিষেধ আগামী ৫ আগস্ট পর্যন্তই চলবে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে করোনা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বৈঠকে বসে সরকার। করোনা পরিস্থিতি প্রসঙ্গে সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে সারাদেশে কঠোর বিধিনিষেধ (লকডাউন) চলছে। শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত। এ সময় শিল্পকারখানা বন্ধ রয়েছে। বিধিনিষেধ চলাকালে গার্মেন্টস খুলবে না।

দুপুরে মন্ত্রিপরিষদ সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পুলিশ প্রধান, বিজিবি প্রধানসহ সংশ্লিষ্ট দফতর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইরান ও পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড

সম্প্রতি ইরান ও পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। ইরানে গেল ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৮১৪ জন করোনা আক্রান্ত হয়েছে।

মারা গেছে ৩২২ জন। মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৮৯ হাজার ১২২ জন। মোট আক্রান্ত ৩৭ লাখ ২০ হাজার। খবর আনাদোলু এজেন্সির।

ইরানে করোনাভাইরাসের ৫ ম ঢেউ চলছে। মধ্যপ্রাচ্যের দেশটি ডেল্টা ভেরিয়েন্টের ভয়াবহ রূপ দেখছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গেছ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৬৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শঙ্কা করা হচ্ছে আগামী সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে দৈনিক ৯ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হতে পারে। আর সেটা হলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ।

এদিকে পাকিস্তানে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৭৫২ জন আক্রান্ত হয়েছে। যা ২২ মে এর পর একদিনে সর্বোচ্চ। পাকিস্তানেও ছড়িয়ে পড়েছে ডেল্টা ভেরিয়েন্ট। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। গেল ২৪ ঘণ্টায় পাকিস্তানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩২ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৪৮ জন।

জয়ের জন্মদিন উপলক্ষে দুস্থদের মাঝে যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ

0

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র, ডিজিটাল বাংলাদেশ নির্মাণের নেপথ্য নায়ক এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে অসহায়, দুস্থ, দিনমজুর, খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্যসামগ্রীর বিতরণ করেছে ঢাকা দক্ষিণ যুবলীগ।

পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু নিজস্ব অর্থায়নে মঙ্গলবার (২৭ জুলাই) এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, তেল, সবজি, লবণ, বিস্কুট।

এসময় গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি শুধু স্বপ্নই দেখাননি এবং সেই স্বপ্ন পূরণের পথে দুর্বার গতিতে এগিয়ে চলছেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ জয়ের কর্মে আজকের বাংলাদেশ যেন সর্বত্র জয়ময়। বেকারত্ব ছিল বাংলাদেশের তরুণদের জন্য অভিশাপ। সেই অভিশপ্ত জনশক্তিই এখন বাংলাদেশের সম্পদ। এখন তরুণ প্রজন্ম চাইলে নিজেকে চাকরির বাজারে না নিয়েই ঘরে বসে টাকা উপার্জন করতে পারে, হতে পারে উদ্যোক্তা।

ফায়ার সার্ভিসে করোনায় আক্রান্ত ৪০৪

0

মহামারি করোনাকালে নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান শিকদার মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩ জন মারা গেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ৩৫৮ জন সুস্থ হয়েছেন। হাসপাতালেও আইসলোশনে আছেন ৪৩ জন। সর্বশেষ ২২ জুলাই অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের উপপরিচালক আবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।