Tuesday, June 23, 2026
Home Blog Page 58

পলাশবাড়ীতে লকডাউনে পৃথক অভিযানে ১৭ হাজার ৮শ’ টাকা জরিমানা

0

ঈদ পরবর্তী চলমান ১৪ দিনের কঠোর লকডাউনের ৫ম দিনে ২৭ জুলাই মঙ্গলবার সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পৃথক নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত অভিযানে চালিয়ে ১২ টি মামলায় ১৭ হাজার ৮শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।

সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান নয়নের নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন নমিতা ইসলাম মিতু ও এসআই আঃ মান্নানসহ সঙ্গীয় পুলিশ টিমের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পৌরশহরসহ উপজেলার কাশিয়াবাড়ী বাজার ও গনেশপুর এলাকায় অভিযান চালিয়ে পৃথক ৬ মামলায় ১২ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়।

অপরদিকে; সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ টিমের সহায়তায় পলাশবাড়ী পৌরশহরসহ উপজেলার বরিশাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ মামলায় ৫ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেন।অভিযান চলাকালে প্রশাসনিক টিম ভয়াবহ মহামারি করোনা ভাইরাসের ছোঁবল থেকে বাঁচতে বিভিন্ন সতর্কতার কথা উল্লেখ করে ঘরে থাকার পরামর্শসহ যথাযথ সরকারি স্বাস্থ্যবিধি অনুসরন করার অনুরোধ জানান।

ইভ্যালিতে ১হাজার কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে দেশের শিল্পগ্রুপ যমুনা গ্রুপ।

জানা গেছে, প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা। পরে ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে মোট ১ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা রয়েছে প্রতিষ্ঠানটির।

ইভ্যালির পক্ষ থেকে মঙ্গলবার (২৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তবে ইকমার্স প্রতিষ্ঠানটির মূল বাজার দর (ভ্যালুয়েশন) প্রকাশ করেনি কোনো পক্ষ।

এমন বিনিয়োগকে স্বাগত জানিয়ে ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, একটি দেশীয় উদ্যোগ হিসেবে আমাদের পাশে আরেকটি দেশীয় প্রতিষ্ঠানকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। যমুনার এই বিনিয়োগ ধারাবাহিক বিনিয়োগের অংশ এবং পরবর্তী ধাপেও তাদের বিনিয়োগের সুযোগ রয়েছে। এই বিনিয়োগ ইভ্যালির ভবিষ্যত উন্নয়ন এবং ব্যবসা পরিধি বৃদ্ধিতে ব্যয় করা হবে।

গ্রাহকদের পুরানো অর্ডার ডেলিভারি নিয়ে মোহাম্মদ রাসেল বলেন, পুরানো অর্ডার যেগুলো পেন্ডিং সেগুলোর ডেলিভারির ব্যাপারে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি, প্রয়োজনে আমরা আরো বিনিয়োগ এর ব্যবস্থা করব।

বিনিয়োগ নিয়ে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে আমরা দেখছি যে, স্থানীয় ইকমার্স প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেমন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমাজন, চীনের ক্ষেত্রে আলিবাবা। তেমনি বাংলাদেশে ইতোমধ্যে নিজের একটি অবস্থান তৈরি করেছে দেশীয় ইকমার্স ইভ্যালি। শুধু দেশের সাধারণ মানুষের স্বপ্নপূরণে কাজ করে যাচ্ছে। যমুনা গ্রুপ দীর্ঘ ৫০ বছর ধরে দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করছে। এখন থেকে ইভ্যালি এবং যমুনা গ্রুপ সেই স্বপ্নপূরণে একে অপরের অংশীদার হলো।

যমুনা গ্রুপের পরিচালক (অ্যাকাউন্টস) শেখ ওয়াদুদ বলেন, বৈশ্বিক মহামারি করোনা এর সময়ে আমরা দেশীয় অর্থনীতিতে অবদান রাখতে চাই। এই বিনিয়োগ নিয়ে আরো বিস্তারিত তথ্য আমরা ধাপে ধাপে প্রকাশ করবো।

জব্দ করা হয়েছে শিল্পার স্বামী রাজের একাউন্ট

0

সম্প্রতি পর্নোগ্রাফির মামলায় পুলিশ হেফাজতে রয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। ১৯ জুলাই রাতে মুম্বই পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (২৭ জুলাই) অভিযুক্তের আর্জি শুনবেন উচ্চ আদালত।

এদিকে, মুম্বই পুলিশের অপরাধ দমন বিভাগ কানপুরে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় থাকা রাজের দুটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। এসবিআই ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুই ব্যাংক অ্যাকাউন্টে কয়েক কোটি রুপি ছিল শিল্পার স্বামী রাজের।

আর তার দুই ব্যাংক অ্যাকাউন্ট জব্দের পর আরও একটি বিষয় আলোচনায় এসেছে। রাজের প্রযোজনা প্রতিষ্ঠান যিনি চালান, সেই অরবিন্দ শ্রীবাস্তব নাকি তার স্ত্রী হর্ষিতার অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করেছেন।

আবারও মা হচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া!

0

সম্প্রতি প্রকাশ্যে আসা কিছু ছবি ঘিরে নতুন গুঞ্জনের সূচনা হয়েছে যে দ্বিতীয়বারের মতন মা হচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

ঐশ্বরিয়া, তার স্বামী-অভিনেতা অভিষেক বচ্চন ও তাদের একমাত্র কন্যা আরাধ্য গিয়েছিলেন দক্ষিণী তারকা এস শরৎ কুমারের বাড়িতে। সেখানে তারা একসঙ্গে নৈশভোজ সেরেছেন। শরৎ কুমারের পরিবারের সঙ্গে ক্যামেরাবন্দীও হয়েছেন এ তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো শেয়ার করেন শরতের মেয়ে ভারালক্ষ্মী। ক্যাপশনে লেখেন, গতকাল রাতে খুব প্রিয় তিনজনের সঙ্গে দারুণ সময় কাটালাম।

ঐশ্বরিয়া, অভিষেক বচ্চন এবং তাদের আদরের মিষ্টি মেয়ে আরাধ্যা বচ্চন। ছবিতে দেখা যায়, কখনো হাত দিয়ে নিজের পেট আড়াল করছেন ঐশ্বরিয়া, আবার কখনো সবার পেছনে দাঁড়িয়েছেন। কিন্তু কোনোভাবেই লুকাতে পারলেন না বেবিবাম্প।

পলাশবাড়ীতে উপজেলা সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে পলাশবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কর্তনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

২৭ জুলাই মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং দুপুরে পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের স্থানীয় সরকার ও পল্লী সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহেল হেল কাফি মন্ডল।

পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাজাহান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ‘লীগ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আ‘লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক উপাধাক্ষ্য শামিকুল ইইসলাম লিপন, বরিশাল ইউনিয়ন আ‘লীগ নেতা আতোয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পৌর ও ইউনিয়ন সেচ্ছাসেবকলীগেরর নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শাহজালাল মন্ডল জালাল।

ঘোড়াঘাটে ২টি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড, লক্ষাধকি টাকার ক্ষয়ক্ষতি

0

দিনাজপুরের ঘোড়াঘাটে দুটি বসত বাড়ি ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকীপুর ইউপির লোহারবন্দ গ্রামের মৃত কিয়াম উদ্দিনের ছেলে নুরুল ইসলাম এবং তার মেয়ে মালেকা খাতুনের বাড়িতে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৯টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের উৎপত্তি হয় বলে জানা যায়। এসময় সর্ট সার্কিট থেকে লাগা আগুনে নুরুল ইসলামের ঘরে সব আসবাবপত্র এবং তার মেয়ে মালেকা খাতুনের ঘরের আংশিক আসবাব পত্র পুড়ে যায়। এ সময় ঘরে রাখা নগদ ৫০হাজার টাকা এবং প্রায় ২ লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে যায় বলে পরিবারটি জানায়।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন চৌধুরী জানান, খবর পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছে। পাশাপাশি আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। তিনি নিশ্চিত করেছেন এ আগুনের উৎপত্তি সর্ট সার্কিট থেকে।

অগ্নিসংযোগের ঘটনাটি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমকে জানানো হলে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ৩টি কম্বল ও নগদ ৬ হাজার টাকা প্রদান করেন। ক্ষতিগ্রস্থ পরিবারটির ক্ষতির পরিমান খুব বেশি হওয়ায় পরিবারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বাড়িঘর ও আসবাবপত্র ক্রয়ের ব্যাপারে দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের হস্তক্ষেপ কামনা করেছেন।

করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

0

এবার মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত। বর্তমানে তিনি তার বাসায় চিকিৎসাধীন আছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের পরের দিন বেড়াতে গিয়েছিলেন ঢাকার বাইরে। সেখান থেকে ফেরার পর গত কয়েকদিন তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।

গত রোববার (২৫ জুলাই) করোনা পরীক্ষা করলে ফলাফল পজিটিভ আসে। তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন।

সারাদেশে করোনায় এক দিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত‌্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সারাদেশে আরও ২৫৮ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ১৯ হাজার ৭৭৯ জন। শনাক্ত হয়েছে আরও ১৪ হাজার ৯২৫ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন।

স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৮.৪৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫.৮১ শতাংশ। সুস্থতার হার ৮৫.৫৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১.৬৬ শতাংশ।

‘সজীব ওয়াজেদ জয়: তারুণ্যদীপ্ত গর্বিত পথচলা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্যেষ্ঠ সন্তান সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিনে ‘সজীব ওয়াজেদ জয়: তারুণ্যদীপ্ত গর্বিত পথচলা’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বইটির ইংরেজি সংস্করণের নাম ‘সজীব ওয়াজেদ জয়: আ স্পিরিটেড গ্রেসফুল জার্নি’। ১৬০ পৃষ্ঠার বইটির উপদেষ্টা সম্পাদক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বইটি সম্পাদনা করেছেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত।

জয়ীতা প্রকাশনী থেকে বইটি প্রকাশ করেছেন ইয়াসিন কবীর জয়। ই-বুক আকারেও (https://gorbitopothchola.net/) বইটি পড়া যাচ্ছে।

সজীব ওয়াজেদ জয়ের বর্ণাঢ্য জীবনের ওপর বেশকিছু নিবন্ধ, সংবাদচিত্র ও দুর্লভ আলোকচিত্র রয়েছে এই বইয়ে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে উৎসর্গ করা হয়েছে বইটি। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্নের কথা বলা হয় তার স্বপ্নদ্রষ্টা ছিলেন সজীব ওয়াজেদ। বইটির দাম ৩ হাজার টাকা।

সিলেটে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সিলেটে আরও ৭ জনের মৃত্যু। শনাক্ত হয়েছে আরও ৭০৮ জনের। যা সিলেট বিভাগে একদিনে শনাক্তে নতুন রেকর্ড হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে মঙ্গলবার (২৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো করোনা বিষয়ক এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরেরর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭০৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার ৯১৮ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৫১২ জন, সুনামগঞ্জে ৪ হাজার ২০৬ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ২৯৩ জন, মৌলভীবাজারে ৪ হাজার ৮৮২ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ২৫ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৭০৮ জন করোনা আক্রান্ত রোগীর ৩৫৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১২০ জন, হবিগঞ্জের ৬৬ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১০৬ জন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।