Thursday, April 9, 2026
Home Blog Page 57

জেলা প্রশাসকে পদকে ভূষিত করায় জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

0

গোপালগঞ্জে করোনাকালীন সময়ে বিভিন্ন সেবাসূলক কাজের অগ্রগতি ও জেলা প্রশাসক শাহিদা সুলতানাকে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদকে ভূষিত করায় সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন।

বুধবার সকালে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এসময় তিনি বলেন, করোনাকালীন সময়ে শুরু থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে ২০২০ সালের ১ এপ্রিল থেকে পরিবার পরিচিতি কার্ড করার উদ্যোগ নেয়া হয়। বর্তমানে ৩ লাখ ৬ হাজার ৪৮৮টি পরিবারের মাধ্যমে ১১ লাখ ৩ হাজার ৪৭৩ জন সদস্যকে সুবিধা দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, এ সম্মামনা পদক শুধু আমার নয় এ পদক পুরো গোপালগঞ্জবাসীর। সকলের সহযোগীতায় গোপালগঞ্জ জেলাকে বাংলাদেশের মধ্যে একটি আইকন হিসাবে গড়ে তুলতে চাই।

এদিকে, এ কাজের মাধ্যমে সরকারি সাহায্য সহযোগীতা দরিদ্র পরিবারের হাতে পৌছে দেয়ার অবদানের জন্য জেলা প্রশাসক শাহিদা সুলতানাকে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদকে ভূষিত করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডি এলজি) আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো: ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওসমান গনি, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, প্রসুন মন্ডল, এস এম নজরুল ইসলাম, বাদল সাহাসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগন এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্স শুরুর আগে প্রাক্কালে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়।

সিলেটে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সকল রেকর্ড ভেঙে সিলেটে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

এর আগে সিলেটে সর্বোচ্চ মৃত্যু ছিলো ১৪ জন। নতুন মৃত্যুবরণ করাদের মধ্যে সিলেট জেলার ১৪ জন, সুনামগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ২ জন। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭৩৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৪১ জন শনাক্ত।

ভারত থেকে দ্বিতীয় দফায় আরো ৭০০ কেজি অক্সিজেন এলো

0

বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর প্রকোপ বাড়তে থাকায় বাড়ছে অক্সিজেনের চাহিদাও।

ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস-২’ দ্বিতীয় দফায় অক্সিজেন নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির ভেতর মঙ্গলবার দুপুরে (২৭ জুলাই) বেনাপোল স্থলবন্দরে ৫টি গাড়িতে ৬৯৫ কেজি অক্সিজেন আমদানি করা হয়। ইসপেক্টরের-৪ গাড়ি ও পিওরের ১ গাড়ি।

পাশাপাশি, রাত সাড়ে ১০ টার দিকে লিন্ডে বাংলাদেশের ১০টি ট্যাংকার নিয়ে ভারতীয় অক্সিজেন এক্সেপ্রেস-২ বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌছায়। ১০ টি ট্যাংকারে ২০৮ মে.টন অক্সিজেন আমদানি করা হয়।

কনটেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের (কনকর) এজেন্সি পার্টনার টিসিআই বাংলাদেশ লিমিটেড এবং তার সহযোগী প্রতিষ্ঠান এম এম ইন্টারন্যাশনাল, বাংলাদেশে এই ক্রিটিকাল শিপমেন্টটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ডেলিভালী কার্যক্রম পরিচালনা করবে বুধবার সকালে।

বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, আমদানিকৃত অক্সিজেন শুল্কায়ন কার্যক্রম ও দ্রুত ছাড় করানোর জন্য একটি টিম কাজ করছে। অগ্রাধিকার ভিত্তিতে অক্সিজেনের শুল্কায়ন করা হয়।

শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে কাজ করা জরুরি: ড. দীপু মনি

0

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা, ইউজিসি সক্ষমতা আইন, শিক্ষা কমিশন নিয়ে কাজ করা প্রয়োজন। যাতে করে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিয়ে কারও কোনো প্রশ্ন না থাকে। বঙ্গবন্ধু মানব সম্পদ উন্নয়নে, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেছিলেন। বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনকে যুগোপযোগী করতে আমরা কাজ করছি। বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন নিয়ে তার কন্যার নেতৃত্বে আমরা কাজ করছি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

মঙ্গলবার রাতে (২৭ জুলাই) অনলাইনে ঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের আয়োজনে ‘জাতি গঠনে শিক্ষার ভূমিকা : বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ও বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষার মূলনীতিগুলো হলো- মূল্যবোধ, নৈতিকতা, দক্ষতা। শিক্ষার গুণগত মান উন্নয়নের আমরা এখন কাজ করছি। সেজন্যে বিনামূল্যে বই দেওয়া, স্বাক্ষরতা হার বাড়ানো, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা, শিক্ষায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ, কারিগরি শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ দেওয়া নিয়ে কাজ করা হচ্ছে।

করোনার মধ্যে অনলাইনে পাঠদান পদ্ধতি চালু করা হয়েছে। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়েও অনলাইন পাঠদান পদ্ধতি চালু হয়েছে। তাই অনলাইন শিক্ষা পদ্ধতি নিয়ে কাজ করা হচ্ছে। শিক্ষার্থীদের উদ্যোক্তা তৈরি নিয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু আমাদের জন্যে দলিল হিসেবে সংবিধান দিয়েছেন। সেখানে তার শিক্ষা দর্শন তুলে ধরা আছে। তিনি ড. কুদরত এ খুদার নেতৃত্বে শিক্ষা কমিশন গঠন করেছিলেন। যখন পাকিস্তান আমাদের ভাষা, শিক্ষার ওপর আঘাত এনেছে তখন বঙ্গবন্ধু সবাইকে নিয়ে তা প্রতিহত করেছেন। বিজ্ঞান, কারিগরি জ্ঞান ভিত্তিক এবং জনসংখ্যাকে কীভাবে জনসম্পদে পরিণত করা যায় সেদিকে গুরুত্ব দিয়েছেন। ছাত্র ইউনিয়নের সম্মেলনে বঙ্গবন্ধু বলেন, আমাদের শিক্ষা হবে গণমুখী শিক্ষা।

আলোচক হিসেবে ওয়েবিনারে উপস্থিত ছিলেন ইউজিসি’র সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার কামালউদ্দিন আহমেদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।

এছাড়া ওয়েবিনারে অধ্যাপক ড. সুব্রত চন্দ্র রায় ও অধ্যাপক ড. নাফিস আহমেদ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামছুন নাহার, ওয়েবিনার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম প্রমুখ।

করোনায় সাত মাসের অন্তঃসত্ত্বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মৃত্যু

0

মহামারি করোনায় আক্রান্ত হয়ে বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ মাসের অন্তঃসত্ত্বা ঝালকাঠী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার মারা গেছেন।

ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান খান বলেন, ‘করোনা উপসর্গ দেখা দিলে গত ১২ জুলাই ঝালকাঠি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন সানিয়া।

এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুলাই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।’

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার নমুনা দিতে গিয়ে লাইনেই মারা গেলেন রোগী

0

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে এসে লাইনে দাঁড়ানো ইকবাল নামের একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৪৩ বছর। বুধবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃতের স্বজনরা জানান, ইকবাল গত কয়েকদিন ধরে জ্বর-ঠান্ডায় ভুগছিলেন। সেজন্য করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো তাকে। হাসপাতাল চত্বরে বিএমএ ভবনে নমুনা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইকবাল। তাৎক্ষণিক তাকে হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলায়মান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ইকবালের শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। তাকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে আনার পর মারা যায়।

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৩১ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। নাক্ত হয়েছে ৮৬৬ জনের শরীরে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র বুধবার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে খুলনায় জেলায়। বাকিদের মধ্যে যশোরে ৬ জন, কুষ্টিয়ায় ৫ জন, ঝিনাইদহে ৪ জন, মাগুরায় ৩ জন, চুয়াডাঙ্গায় ২ জন, বাগেরহাট ও মেহেরপুরে ১ জন করে মারা গেছেন।

এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯০ হাজার ৫৪৯ জন।মারা গেছেন ২ হাজার ২৯৪ জন। সুস্থ হয়েছেন ৬৫ হাজার ৪৬১ জন।

রাজধানীর দক্ষিণখান থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ১

0

রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে ৪০৩ পিস ইয়াবাসহ মোছা. জননেছা নামে একজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দক্ষিণখান থানা পুলিশ।

দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিঞা বুধবার (২৮ জুলাই) জানান, মঙ্গলবার (২৭ জুলাই) দক্ষিণখান থানার নদ্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকভাবে গ্রেপ্তার জননেছা ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দক্ষিণখান থানায় মামলা হয়েছে।

বগুড়ায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৯ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় বগুড়ায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৬ জন এবং উপসর্গে ১৩ জন মারা গেছেন।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার (২৮ জুলাই) এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৪ নমুনা পরীক্ষায় আরও ১০৬ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে শজিমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৪৯ জন, জিন এক্সপার্ট মেশিনে আট নমুনায় ৩জন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৭৩ নমুনায় ৪০ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩১ নমুনায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৫০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১১জন। মারা গেছে ৫৫১জন ।

চট্টগ্রামে পৌঁছাল ১ লাখ ৮৫ হাজার করোনার টিকা

0

পঞ্চমবারের মতো করোনাভাইরাসের যুক্তরাষ্ট্রের তৈরি মর্ডানার ১ লাখ ৬ হাজার ৮০০ ডোজ এবং চীনের তৈরি সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ টিকা পৌঁছাল চট্টগ্রামে।

বুধবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে একটি ফ্রিজার ভ্যানে করে আসা এসব টিকা গ্রহণ করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি।

এরপর টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়। এ সময় জেলা ভ্যাকসিন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।