Thursday, April 9, 2026
Home Blog Page 54

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ১৮১ নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

0

মহামারি করোনার প্রকোপের মধ্যেই হঠাৎ করে বেড়ে চলছে ডেঙ্গু রোগী। দেশে গত ২৪ ঘণ্টায় ১৯৪ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৮১ জন। জুলাই মাসেই ভর্তি হয়েছেন ১৯২০ জন ডেঙ্গু রোগী। আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৪২ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৬১৮ জন।

এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৪ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে।

বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠান

মহামারি করোনার সংক্রমণ রোধে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধের মধ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠানগুলো।

বৃহস্পতিবার (২৯ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, আগামী ১ ও ৪ আগস্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। আগামী ২, ৩ এবং ৫ আগস্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে খোলা থাকবে। এছাড়া গত ১৪ জুলাই জারি করা নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

দোয়ারাবাজারে ডিবি পুলিশের অভিযানে চোরাকারবারী গ্রেপ্তার

0

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২০ বস্তা ইন্ডিয়ান চা-পাতাসহ আতিকুর রহমান আতিক নামে এক চোরাকারবারীকে আটক করেছে ডিবি পুলিশ।

দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে অপরাধীর নিজ বাড়ি থেকে ইন্ডিয়ান চাপাতাসহ আটক করা হয়। আটককৃত আতিকুর রহমান কলাউড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে ।

ডিবির কার্যালয় সুত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে আসছিলো গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে অভিযান চালিয়ে আতিক নামে এক চোরাকারবারীকে আটকসহ ২০ বস্তা ইন্ডিায়ান চা-পাতা জব্ধ করা হয়। জব্ধকৃত চাপাতার বাজার মূল্য আনুমানিক ২ লাখ ২৫ হাজার টাকা।

আটককৃত যুবকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ।আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডিবির এস আই শামীম আকঞ্জী।

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে দুই কলেজ ছাত্র নিখোঁজ

0

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে ইউসুফ আলী (১৯) ও সামিরুল ইসলাম স¤্রাট (১৮) নামে দু’জন কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে তারা পদ্মায় ডুবে নিখোঁজ হয়। এরা ফিলিপনগর মরিচা (পিএম) ডিগ্রি কলেজের দ্বাদশ ও একাদশ শ্রেণীর ছাত্র এবং ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের বাবুল কবিরাজ ও কুমির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, ইউসুফ আলী ও সামিরুল ইসলাম সম্রাটসহ বেশ কয়েকজন বন্ধু পদ্মার চরে ফুটবল খেলছিল। এসময় ফুটবল পদ্মা নদীতে পড়লে সামিরুল ও স¤্রাট নদীতে নেমে ফুটবল তুলতে গিয়ে তারা পদ্মার প্রবল ¯্রােতে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভেড়ামারা ফয়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রদের উদ্ধারে পদ্মা নদীতে অভিযান চালাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফিলিপনগর ইউপি চেয়ারম্যান ও নিখোঁজ ছাত্রদের প্রতিবেশী ফজলুল হক কবিরাজ জানান, পদ্মা নদীতে ডুবে ইউসুফ ও সামিরুল নামে দু’জন কলেজ ছাত্র নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিস দল উদ্ধার কাজ শুরু করেছে।

তিন ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু

0

বৈরী আবহাওয়ায়র কারনে র্দীঘ ৩ ঘণ্টা শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে ফেরি চলাচল বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেল ৩টার পুন:রায় ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ এ তথ‌্য নিশ্চিত করে জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে সাতটি ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির ভিড় ছিল। ফেরি বন্ধ থাকায় শিমুলিয়া ঘাট এলাকায় ৩ শতাধিক যানবাহন ও ২ শতাধিক যাত্রী পারাপারের অপেক্ষায় আছেন।

তিনি আরও জানান, সকাল থেকে থেমে থেমে ফেরি চলাচল করছিল। নদীতে স্রোত ও বাতাস বেড়ে যাওয়ায় দুপুর ১২টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়। আবহাওয়া অনুকূলে আসায় বিকেল ৩টায় ফেরি চলাচল শুরু করা হয়।

বগুড়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে গ্রেপ্তার ৭

0

বগুড়ার সদর উপজেলার ভবের বাজার এলাকায় বুধবার (২৮ জুলাই) জুয়া খেলার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, সন্ধ্যার পরে ওই এলাকায় জুয়ার আসর বসায় অভিযুক্তরা। খবর পেয়ে অভিযান চালানো হয়।

এসময় তাদের কাছ থেকে ছয়টি মুঠোফোন, ১১টি সিম ও নগদ ২২ হাজার ৬৩০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (২৯ জুলাই) সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জীবনের পুরোটা উপভোগ করাই তো জীবন : পরী

0

জীবনতো একটাই, বাঁচলে বাঘের মতো, জীবনের পুরোটা উপভোগ করাই তো জীবন এমনটাই বলেছেন এ সময়ের জনপ্রিয় ও বিশাবসুন্দরী খ্যাত অভিনেত্রী পরীমনি।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব পরীমনি। নিজের কাজ ও ব‌্যক্তিগত জীবনের ছবি নিয়মিত পোস্ট করার পাশাপাশি নিজের অনুভূতির কথাও লিখে জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ জুলাই) একটি ছবি পোস্ট করে পরীমনি লিখেন—‘জীবন হলো আইসক্রিমের মতো! কামড়ে খাওয়ার তাড়া থাকতে নেই। এতে স্বাদ অনুভব হয় না, শুধু খাওয়াটাই হয়। স্বাদ পেতে হলে চেটেই খাও। তোমার ঠোঁট, জিভ, দাঁত, গলা, চিবুক আর তোমার পাকস্থলীকে টের পেতে দাও এর হিম! জীবনও তাই, শুধু সুখটুকুতে এর বিস্বাদ ধরে। তাই তাকেও এর কান্না, দুঃখ, হতাশা, আনন্দ, বেদনা, ভালোবাসা সবটাই দিও। জীবনের পুরোটা উপভোগ করাই তো জীবন…।’

জানা যায়, পরীর ধ্যানজ্ঞান এখন ‘প্রীতিলতা’ সিনেমা নিয়ে। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তার জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্রটি। এর নাম ভূমিকায় দেখা যাবে পরীমনিকে।

সিলেটে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ৬৬০ জনের। সংক্রমণের হার ৪০.৪৯ শতাংশ। এর ৪২.৭৫ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ৩২.৮৩ শতাংশ, হবিগঞ্জে ৪০.১৫ শতাংশ ও মৌলভীবাজারে ৪৫.৭৩ শতাংশ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হওয়া ৬৬০ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩৮ হাজার ৩১৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২১ হাজার ১১২ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৪৫২ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ৪০০ জন, মৌলভীবাজারে ৫ হাজার ১৯৮ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ১৫২ জন।

টাঙ্গাইলে টিকা রেজিস্ট্রেশনের প্রতারণা চক্রের ১ সদস্য গ্রেপ্তার

0

টাঙ্গাইলে করোনা টিকা নেওয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করার প্রতারণা চক্রের সদস‌্য সাব্বির হোসেন রুবেল নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‌্যাব-১২ এর ৩ নম্বর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান বিষয়টি বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা টিকা নেওয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করে দেওয়ার কথা বলে সাব্বির হোসেন রুবেল প্রত্যেক ব্যক্তির নিকট থেকে প্রতারণা করে টাকা করে হাতিয়ে নেয়ার সংবাদের বৃহস্পতিবার ভোরে নগর জালফৈ এলাকার আরাফ ফটোস্ট্যাট অ‌্যান্ড কম্পিউটারের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৮৬০ সালের পেনাল কোড এর ৪১৭/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘোড়াঘাটে দুস্থ্যদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সমগ্রী বিতরণ

0

বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার অধিনস্ত ১৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দাকার সফিকুজ্জামান, পিএসসি ৪ হর্স ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায়, দিনাজপুরের ঘোড়াঘাট সহ ৩ উপজেলা করোনা পরিস্থিতি পরিদর্শন সহ দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১ টায় ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়ঘাট উপজেলার বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন সহ সার্বিক করোনা পরিস্থিতি সম্পর্কে খোজ খবর নেন ব্রিগেডিয়া জেনারেল। এরপর উপজেলার হরিপাড়া হাইস্কুল মাঠে ১০০ জন দুস্থদের মাঝে স্বাস্থ্য বিধি মেনে খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।

এ সময় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম, সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান, হাকিমপুর সার্কেলের সিনিয়র এএসপি রাজিব আল শরিফ, ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন, লেফটেনেন্ট কর্নেল মামুনুর রশিদ সিদ্দীকি, ক্যাপ্টেন রফিকুল এহসান,বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলু, ইউপি সদস্য আবুল কালাম ও প্রমুখ উপস্থিত ছিলেন।

সেনা বাহিনী প্রদত্ত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ৪ কেজি আটা ও ১ কেজি চিনি মোট ১০০ জন দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়।