Thursday, April 9, 2026
Home Blog Page 55

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৪১ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে এক হাজার ১৯ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র বৃহস্পতিবার (২৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।

মৃতদের মধ্যে খুলনায় ১৫ জন, যশোরে ৪ জন, নড়াইলে ২ জন, মাগুরায় ২ জন, ঝিনাইদহে ৫ জন, কুষ্টিয়ায় ৯ জন, চুয়াডাঙ্গায় ১ জন ও মেহেরপুরে ৩ জন জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯১ হাজার ৫৬৮ জন। মারা গেছেন ২ হাজার ৩৩৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ হাজার ৫৮০ জন।

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধ

0

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে জেলা শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ কর্মসুচি পালিত হয়।

কর্মসুচিতে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, সহ-সভাপতি হাসিনুর রহমান, আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন বাচ্চু, সদস্য ইলিয়াস আলী, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল, জাগো নিউজের জেলা প্রতিনিধি তানভির হাসান তানু, নিউজ বাংলার জেলা প্রতিনিধি রহিম শুভ, আজকের প্রত্রিকার উপজেলা প্রতিনিধি আল মামুন জীবন, সাবেক জেলা ক্রীড়া অফিসার আবু মহিউদ্দিন, ঠাকুরগাঁও রোড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল করিম, বাংলাদেশ সাম্যবাদি আন্দোলনের জেলা সমন্বয়ক মাহবুব আলম রুবেলসহ অনেকে।

এসময় তারা বলেন, গণমাধ্যমকর্মীরা যখন সত্য ঘটনা তাদের লেখনির মাধ্যমে তুলে ধরেন তখন কিছু দূর্নীতিবাজরা সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করে দাবিয়ে রাখতে চায়।

গত ৫ জুলাই ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনা রোগীদের খাদ্য সরবরাহ নিয়ে অনিয়মের কথা তুলে ধরলে তদন্ত ছাড়াই হাসপাতালের তত্বাবধায়ক নিজেই বাদি হয়ে সাংবাদিক তানু, লিটু ও রহিম শুভ’র নাম উল্লেখ্য করে ডিজিটাল আইনে মামলা করেন। যদি মামলা করতেই হয় তাহলে মামলাটি করার কথা ছিল সংশ্লিস্ট ঠিকাদারের বিরুদ্ধে। কিন্তু তা না করে ঠিকাদারকে বাঁচাতে মামলা করা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে।

অবিলম্বে এই মামলা প্রত্যাহার ও ঠাকুরগাঁও জেলাসহ সারাদেশে যেসব সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মিথ্যা মামলা হয়েছে তা দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসুচি পালন করা হবে। সেই সাথে হাসপাতালে যারা এই দূর্নীতির সাথে জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। না হলে দূর্নীতিকে উৎসাহিত করা হবে বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা।

মানববন্ধনে জেলার সংবাদকর্মীরা ছাড়াও লেখক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

নতুন করে দাম্পত্য জীবন শুরুর ইঙ্গিতদিয়ে ডিভোর্সের কথা জানালেন ন্যান্সি

0

শেষপর্যন্ত সত্য হলো গুঞ্জন। সম্প্রতি জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি একটি ফেইসবুক স্ট্যাটাসে স্বামীর সাথে ডিভোর্সের ইঙ্গিত দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ন্যান্সি জানালেন মিউচুয়্যাল ডিভোর্স হয়েছে তাদের। এ সময় নতুন করে দাম্পত্য জীবন শুরুর ইঙ্গিত দেন এই শিল্পী।

ন্যান্সির সংসারে ভাঙনের সুর শোনা যাচ্ছিল অনেকদিন থেকেই। স্বামীর সাথে এক ছাদের নিচে থাকছেন না বলে গণমাধ্যমে জানিয়েছিলেন আগেই। ২৮ জুলাই তার নিজের ফেসবুক স্ট্যাটাসে বিচ্ছেদের বিষয়টি নতুন করে নিশ্চিত করেছেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে ন্যানসি বলেন, ‘আমাদের ডিভোর্স হয়ে গেছে।’ এর বেশি কিছু বলতে চাননি এই শিল্পী।

২০১৩ সালের ৪ মার্চ জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি ময়মনসিংহ পৌরসভার কর্মকর্তা এবং ব্যবসায়ী নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ২০১৩ সালের ৪ মার্চ। ন্যানসির এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেন ন্যান্সি। ২০১২ সালের ২৪ মে বিচ্ছেদ হয় তাদের।

ন্যানসির সংগীত ক্যারিয়ার শুরু ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রের মাধ্যমে। ২০০৯ সালে তার প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ প্রকাশিত হয়। ২০১১ সালে ‘প্রজাপতি’ চলচ্চিত্রে গান গেয়ে তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানুষের ভিড়

0

মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া ১৪ দিনের কঠোর লকডাউনের ৭মদিন আজ। লকডাউনে বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহনসহ শিল্পকারখানা ও দোকানপাট। এরমধ্যেও ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানুষের ভিড় বেড়েছে কয়েকগুণ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তার চেকপোস্ট অতিক্রম করছেন সাধারণ মানুষ। পণ্যবাহী ট্রাকে, সিএনজি, রিকশা ও মোটরসাইকেলে চলাচল করছেন তারা।

পরিস্থিতি বেগতিক দেখে অনেকেই চেকপোস্ট থেকে কিছুটা দূরে নেমে হেঁটে হেঁটে চেকপোস্ট অতিক্রম করছেন। এসব মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর ও কুড়িগ্রামের কিছু অংশের মানুষ। তারা সবাই কোনো না কোনো শিল্প কারখানার শ্রমিক।

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মেহেদী হাসান ও কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, লকডাউনে চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় তল্লাশি করছে। কোনো ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল করছে না।

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ৫ নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বৃহস্পতিবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তিনি বলেন, বুধবার ২৮ জুলাই পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৫৪৫। জেলায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ২৭৫। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১ হাজার ১৮৬ জন।

যশোরে গত ২৪ ঘন্টায় আরও ২৭৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় যশোরে আরও পাঁচজন মারা গেছেন। শনাক্ত হয়েছে ২৭৯ জনের।

জেলার সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ বৃহস্পতিবার (২৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ৩৪০ জনের নমুনা পরীক্ষায় ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে এক হাজার ১২১ জনের নমুনা পরীক্ষা করে ২২৪ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া জিন অ্যাক্সপার্টের মাধ্যমে ৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২১৩ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।’

তিনি বলেন, ‘হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ১১৮ জন। এর মধ্যে করোনার রেড জোনে ৮৯ জন এবং ইয়েলো জোনে ২৯ জন।’

মারা গেছেন মু‌কিত জাকা‌রিয়ার মা

0

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা মু‌কিত জাকা‌রিয়ার মা তাহ‌মিনা খাতুন। বুধবার (২৮ জুলাই) সন্ধ‌্যা সা‌ড়ে ৭টার দি‌কে শেষ নিঃশ্বাস ত‌্যাগ ক‌রেন তিনি। মৃত‌্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৭৮ বছর।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে সংবাদমাধ্যমকে এ তথ‌্য জানি‌য়ে‌ছেন নাট‌্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।

নোয়াখালীর বেগমগঞ্জ থানার চৌমুহনীতে বড় ছে‌লের বাসায় ছি‌লেন তাহ‌মিনা খাতুন। সেখা‌নেই মারা যান তি‌নি। বার্ধক‌্যজ‌নিত সমস‌্যা ছাড়াও কিড‌নি রো‌গে ভুগ‌ছি‌লেন। মা‌য়ের মৃত‌্যু সংবাদ জানার পর গতকালই নোয়াখালী ‌গি‌য়ে‌ছেন এই অ‌ভি‌নেতা।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাক্টরকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে কাভার্ডভ্যানের চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, বালু শ্রমিক নুরুল ইসলাম, দিনমজুর ফয়জার রহমান ও কাভার্ডভ্যান চালক লিটন মিয়া।

এছাড়া গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় হাড়িখোলা গ্রামের ট্রাক্টর চালক আমির হোসেনকে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল হক চৌধুরী বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টরে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটিও উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে কাভার্ডভ্যান চালক লিটন মারা যান। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

কুষ্টিয়ায় করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১১ মৃত্যু

0

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জনের করোনা পজেটিভ ও ২ জনের করোনা উপসর্গ ছিল।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন বৃহস্পতিবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১৫১ করোনা আক্রান্ত রোগী ও ৫০ জন উপসর্গ নিয়ে মোট ২০১ জন ভর্তি রয়েছে।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫২২ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৫৪% শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট মারা গেছেন ৫৪১ জন রোগী।

শিল্প কারখানা দ্রুত খুলে দিতে মালিকদের অনুরোধ

0

করোনার সংক্রমণ রোধে সরকারের দেয়া চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে উৎপাদনমুখী সব কল-কারখানা দ্রুত খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বিকেএমইএ, বিটিএমএ, ঢাকা চেম্বারসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে দ্রুত কল কারখানা খুলে দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে তা দ্রুত সময়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে পরবর্তী সিদ্ধান্ত আসবে।

মন্ত্রিপরিষদ সচিবের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি গুরুত্ব সঙ্গে দেখা হচ্ছে জানান মোহাম্মদ হাতেম।