Saturday, June 13, 2026
Home Blog Page 177

রাজশাহীতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬৬

0

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৬ জন। শনিবার (৩ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিভাগের রাজশাহীতে ২০ জন, বগুড়ায় ১৯ জন, সিরাজগঞ্জে ২৫ জন এবং পাবনায় ২ জন নতুন নতুন করে শনাক্ত হয়েছেন। এ দিন সুস্থ হয়েছেন ১৩ জন।

শুক্রবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, রাজশাহীতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৭২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৮১৮ জন।

এনএইচ২৪/জেএ/২০২১

বাগেরহাটে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় গ্রেপ্তার ১

0

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নে বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) নিহত আসাদ শেখের মেয়ে মমতাজ বেগম বাদি হয়ে ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২জনকে আসামি করে মোল্লাহাট থানায় এই মামলা দায়ের করেন। এদের মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা ইতোমধ্যে ২ নং আসামি মিকাইল হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এনিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ মোতায়েন রয়েছে।

এনএইচ২৪/জেএ/২০২১

রংপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, নিহত ১

0

রংপুরের তারাগঞ্জে শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেলে চাপা পড়ে হাজাজ মিয়া নামে একজন দিনমজুর নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন । আহতদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাজাজ মিয়া একই উপজেলার ঝাকুয়াপাড়ার বাসিন্দা। তিনি সন্ধ্যায় বাজার করতে বাড়ি থেকে বের হয়েছিলেন।

আহতরা হলেন- জামাল, ফুয়াদ, হোসেন আলী, ফাতেমা, তমা, তারা বানু, বাবু, সেকেন্দার । এছাড়াও আরও দুই-তিন জনের নাম পরিচয় জানা যায়নি।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি থ্রি-হুইলারের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে গেলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, শুক্রবার সন্ধ্যায় রংপুর থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও গামী এইচএপ্লাস পরিবহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি থ্রি-হুইলার ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের একটি দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজন দিনমজুর পথচারী নিহত হন। বাসের যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় বাসটি দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। ‍পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত ৯ টার পর বিক্ষুব্ধ জনতা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

এনএইচ২৪/জেএ/২০২১

নতুন রের্কড গড়লেন বাবর আজম

0

সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে দুর্দান্ত জয় পেল পাকিস্তান। এই জয়ের মূল ভিত গড়ে দেয় অধিনায়ক বাবর আজমের চোখধাঁধাঁনো সেঞ্চুরি। বাবর আজমের অধিনায়কোচিত সেঞ্চুরিতে ২৭৪ রানের লক্ষ্যটা খুব সহজ বানিয়ে ফেলেছিল পাকিস্তান।

কিন্তু বাবর আজম ফিরে যাওয়ার পর ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা, লড়ে যায় একদম শেষ পর্যন্ত। আশা জাগিয়েও রোমাঞ্চকর লড়াইটি শেষ বলে গিয়ে হেরেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

এ ম্যাচে প্রথমে ব্যাট করে রসি ফন ডার ডুসেনের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির সুবাদে ২৭৩ রানের সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। জবাবে ম্যাচের একদম শেষ বলে গিয়ে ৩ উইকেটে জিতেছে পাকিস্তান। বাবরের নেতৃত্বসুলভ ব্যাটিংয়ের পর শেষ বলে জয় নিশ্চিত করেন ফাহিম আশরাফ।

প্রসঙ্গত, সবশেষ ২০০৫ সালে ভারতের বিপক্ষে শেষ বলে ম্যাচ জিতেছিল পাকিস্তান।

১৭ বাউন্ডারি হাঁকিয়ে ১০৪ বলে ১০৩ রান করেন বাবর। আর এমন নজরকারা ইনিংসের পর অনন্য এক রেকর্ড বগলদাবা করেন এ অধিনায়ক। হাশিম আমলা-বিরাট কোহলিদের পেছনে ফেলে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১৩ সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।

মাত্র ৭৬ ইনিংস খেলে ১৩ সেঞ্চুরি করেছেন তিন ফরম্যাটের পাক অধিনায়ক বাবর আজম। পুরুষদের ক্রিকেটে একদিনের আন্তর্জাতিক ফরম্যাটে এত কম সময়ে ১৩ সেঞ্চুরি করতে পারেননি আর কোনো ক্রিকেটার।

এনএইচ২৪/জেএ/২০২১

আইপিএলে নতুন রেকর্ড গড়তে চান সাকিব

0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসরে অংশ নিতে এখন ভারতের মুম্বাইয়ে অবস্থান করছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এবারের আইপিএলের পর্দা উঠবে আগামী ৯ এপ্রিল। আর সাকিবের কোয়ারেন্টাইন মুক্তি মিলবে আজ। গত ২৭ মার্চ ভারত গিয়ে ৭ দিনের কোয়ারেন্টাইনে বন্দী ছিল সাকিব।

তবে কোয়ারেন্টাইনের সময়টা উপভোগ্য করতে বেশ কিছু লাইভ ইন্টারভিউ ও আড্ডায় অংশ নিয়েছেন সাকিব। যার সবশেষটি করা হয়েছে তার দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পক্ষ থেকে। এবারের আইপিএলের নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে সাকিবকে কিনেছে কলকাতা।

দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার পর আবার কলকাতার বেগুনি জার্সিতে দেখা যাবে সাকিবকে। আর এ মৌসুমে আইপিএলে নিজের আগের সব রেকর্ড ভাঙার ইচ্ছা বাংলাদেশ ক্রিকেট দলের এই বিশ্বসেরা অলরাউন্ডারের। কেকেআরের অনলাইন আড্ডায় এমনটাই জানিয়েছেন এ অলরাউন্ডার।

এনএইচ২৪/জেএ/২০২১

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

0

মাগুরা নিজনান্দুয়ালী মধ্যে পাড়া জামে মসজিদ এলাকায় শনিবার (৩ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে বালুবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক উল্টে রবিন মোল্ল্যা (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রবিন নিজনান্দুয়ালী গ্রামের গোলাম মোল্ল্যার ছেলে।

নিহতের চাচা বিল্লাল মোল্লা জানান, রবিন ও বন্ধুরা মিলে বালুবোঝাই নাটা গাড়ি নিয়ে আঠারোখাদা যাচ্ছিল। পথিমধ্যে নিজনান্দুয়ালী এলাকার মধ্য জামে মসজিদ এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে নাটা গাড়ি উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা বালু ও সিমেন্ট রবিনের শরীরের ওপর এসে পরে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান,ওই ঘটনায় নাটা গাড়িকে আটক করা হয়েছে তবে এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে

এনএইচ২৪/জেএ/২০২১

করোনায় আক্রান্ত আলিয়া ভাট

0

মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন এ সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়া ভাট নিজেই তার করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন।

ইনস্টাগ্রামে আলিয়া ভাট বলেন, ‘আমি করোনায় আক্রান্ত হয়েছি। পজিটিভ রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই আইসোলেশনে চলে গেছি এবং বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকবো। চিকিৎসকের পরামর্শ মেনে সব ধরনের সুরক্ষাবিধি মেনে চলছি।’

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই বলিউড অভিনেত্রী বলেন, ‘সবার ভালোবাসা এবং সমর্থনের জন্য অশেষ কৃতজ্ঞতা। অনুগ্রহ করে সবাই নিরাপদে থাকুন এবং যত্ন নিন।

এনএইচ২৪/জেএ/২০২১

ছেলে-বউসহ অসুস্থ মৌসুমী

0

সম্প্রতিই ঢাকঢোল পিটিয়ে একমাত্র ছেলে ফারদিনের বিয়ে দিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় তারকা জুটি ওমর সানি-মৌসুমী। তারপরই ছেলে, ছেলের বৌসহ অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী মৌসুমী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা ওমর সানি নিজেই।

ফেসবুকে স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমার স্ত্রী আমার ছেলে নতুন বৌমা বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন আমার প্রিয় জন কিছু মানুষ, সবাই অসুস্থ, আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যায়, আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আমাকে।

এনএইচ২৪/জেএ/২০২১

করোনায় আক্রান্ত গাজী মাজহারুল আনোয়ার

0

এবার মহামারি করোনায় আক্রান্ত হলেন প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। কয়েকদিন আগে করোনার পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ‌্য সংগীতশিল্পী কনক চাঁপা শুক্রবার (২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে বলেন, গাজী ভাইয়ের মেয়ের সঙ্গে কথা হয়েছে। গাজী ভাই এখন অনেকটা ভালোর দিকে। আপাতত বাসা থেকেই চিকিৎসা চলছে। আপনারা সবাই গাজী ভাইয়ের সুস্থতার জন‌্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ এপ্রিল) জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন বরেণ‌্য অভিনেতা-নির্মাতা আবুল হায়াত। তাকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমিও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এনএইচ২৪/জেএ/২০২১

ইতালিতে আবারও কঠোরভাবে লকডাউন শুরু

মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে শনিবার (৩ এপ্রিল) থেকে ইতালিতে আবারও তিন দিনের কঠোর লকডাউন শুর হয়েছে। (খবর বিবিসি)।

বিবিসির তথ্যমতে, ইতালির সব অঞ্চলে এই মুহুর্তে সর্বোচ্চ মাত্রার কড়াকড়ি অর্থাৎ ‘রেড জোন’ জারি করা আছে। ইতালিতে চলমান ৩য় ঢেউ বা থার্ড ওয়েবে ইতিমধ্যে দৈনিক ২০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন।

আর করোনার এই তৃতীয় ওয়েব থেকে বাঁচার জন্য দেশটিতে অপ্রয়োজনীয় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে ইস্টারে জনসাধারণ নিজ নিজ বাড়িতে দুইজন একসাথে খাওয়া-দাওয়া করতে পারবে।

এদিকে, প্রার্থনালয়গুলো খোলা থাকলেও পুণ‌্যার্থীদের নিজ নিজ অঞ্চলে সেবা নিতে বলা হয়েছে। দ্বিতীয় বছরের মতো, পোপ ফ্রান্সিস জনমানব শুন্য সেন্ট পিটার্সবার্গে ইস্টার বার্তা দেবেন।

এনএইচ২৪/জেএ/২০২১