Saturday, June 13, 2026
Home Blog Page 176

বাঙ্গরা বাজার থানা রক্তদান সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত

0

এস কে আশিক, বাংগরা, মুরাদনগর

“যদি হই রক্ত দাতা জয় করব মানবতা” এ স্লোগান কে হৃদয় ধারণ করে প্রতিষ্ঠিত বাঙ্গরা বাজার থানার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন” বাঙ্গরা বাজার থানা রক্তদান সংগঠনের” মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ৩:৩০ মিনিটে, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সজিব এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আশিক, এসময় প্রতিষ্ঠাতা পরিচালকগণ এর পক্ষ থেকে আগামী ১ বছরের জন্য সংগঠনের সকল দায়িত্ব বর্তমান সভাপতি মোঃসজীব ও সাধারণ সম্পাদক মোঃআফসার উদ্দীন এর উপর নেস্ত করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আশিক,শেখ পলাশ, এস কে আশিক মিয়া, সাবেক সভাপতি ও বর্তমান ও উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মিনহাজ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম বিজয়, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ সভাপতি জাহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ সোহেল, মহিলা বিষয়ক সম্পাদিকা জাফরিন সুলতানা, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মাইনুদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রবিন মিয়া সহ প্রমুখ।

আলোচনা সভায় সামনের দিনগুলোতে সাংগঠনিক কার্যক্রম কে আরো বেগবান ও শক্তিশালী করার লক্ষে উপস্থিত স্বেচ্ছাসেবকগণ বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরে ফটোসেশান ও খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এনএইচ২৪/জেএ/২০২১

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চে উদ্ধার কাজ শুরু

0

নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জে যাওয়ার পথে রোববার (৪ এপ্রিল) সন্ধ্যায় ট্যাংকারের সঙ্গে আঘাত লেগে কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চে উদ্ধার কাজ শুরু হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র শাহা লঞ্চডুবির তথ‌্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৮টার দিকে পুলিশ, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভির্সের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। এর আগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে নারায়ণগঞ্জে কালবৈশাখী শুরু হয়। জড়ো বাতাসে নদী উত্তাল ছিল। এ কারণে উদ্ধার কাজ শুরু করতে দেরি হয়।

জানা গেছে, উদ্ধার কাজে অংশ নিতে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

এনএইচ২৪/জেএ/২০২১

করোনার চতুর্থ দফা ঢেউয়ের মুখে ইরান

পার্সি নববর্ষ নওরোজ উপলক্ষে ঘোষিত ছুটিতে লাখ লাখ মানুষ দেশের এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াতের পর করোনা সংক্রমণের চতুর্থ দফা ঢেউয়ের মুখে ইরান।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশের ৩২টি প্রদেশের মধ্যে রাজধানী তেহরানের কাছাকাছি অবস্থিত আলবুর্জ ও ইলামে নিশ্চিতভাবে সংক্রমণের ৪র্থ দফা ঢেউ চলছে। রাজধানীর তেহরানের একটি বড় অংশও এর মধ্যে রয়েছে।

প্রেসিডেন্ট হাসান রুহানি শনিবার (৪ এপ্রিল) বলেছেন, ‘আমাদের যদি প্রয়োজনীয় বিবেচনাবোধ না থাকে তাহলে এই ঢেউ অন্য প্রদেশগুলোতেও ছড়িয়ে পড়বে। তাই আমাদের সতর্ক হতে হবে।

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারির পর থেকে ইরানে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত প্রায় ৬৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এনএইচ২৪/জেএ/২০২১

লকডাউনে বন্ধ থাকবে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল

0

সরকারের ঘোষণা অনুযায়ী আগামী এক সপ্তাহের লকডাউনে জরুরি খাদ্য ও পণ‌্যবাহী ট্রেন ছাড়া সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন শনিবার (৩ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘লকডাউনে অন্যান্য পরিবহনের মতো যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি খাদ্য ও পণ্যবাহী ট্রেন চলাচল করবে।’

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করছে সরকার।

এনএইচ২৪/জেএ/২০২১

এবারের লকডাউন কার্যকরে কঠোর হবে পুলিশ

0

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার।

সারাদেশের নতুন লকডাউন কার্যকর হওয়ার সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও লকডাউনের নির্দেশনা পালনে পুলিশ আরও কঠোর হবে। শনিবার (৩ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, গত বছর কোনো অভিজ্ঞতা ছাড়াই পুলিশ মাঠে থেকে কাজ করেছে। গতবারের অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এবার পুলিশ কাউকেই লকডাউন ও স্বাস্থ্যবিধি বিধি লঙ্ঘনে ছাড় দেবে না। করোনা নিয়ন্ত্রণ করতে পুলিশ মাঠে থেকে কাজ করবে।

এনএইচ২৪/জেএ/২০২১

সোমবার থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ

0

মহামারি করোনার বৃদ্ধির কারণে সোমবার (৫ এপ্রিল) থেকে দেশের অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সভায় শনিবার (৩ এপ্রিল) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (কাব) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে।

এদিকে, সরকারের লকডাউন বিধির ওপর ভিত্তি করে বিমান কর্তৃপক্ষ একটি নোটিশ জারি করবে বলেও জানিয়েছেন কাবের চেয়ারম‌্যান।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে সারা দেশে এক সপ্তাহের জন‌্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

এনএইচ২৪/জেএ/২০২১

মামুনুল হককে রিসোর্ট থেকে আটক বিশ্লেষণ, হেফাজত এবং রাজনীতি

মুনুল হককে রিসোর্ট থেকে আটক বিশ্লেষণ , হেফাজত এবং রাজনীতি. এমপি নজরুল ইসলাম বাবু, মাওঃ মুফতি হারুন ইজহার ও নুরুল হক নূর. দেখুন ফেস দ্যা পিপল এর লাইভে…. ভিডিও

প্রেমিক আসবে শুনে হাসপাতালেই মেকআপ করলেন তরুণী

কথায় আছে হাসপাতালে সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে যায়। তবে এবার ঘটেছে এক ভিন্ন ঘটনা। ভিয়েতনামে ওয়াংমেই নামের এক তরুণী হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি ছিল। এমন সময় তার প্রেমিক তাকে দেখতে আসে।

আর সেই খবর পাওয়া মাত্র ওই তরুণী মেকআপ করা শুরু করেন। শুধু তাই নয় পরে সাজসজ্জার সেই ছবি ফেসবুকে পোস্টও করেছেন।

ছবিতে দেখা গেছে, ওয়াংমেই হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। মুখে বেজ মেকআপ লাগিয়েছেন। আইব্রো, ব্লাশার, আইশ্যাডো, আইলাইনারও ব্যবহার করেছেন। নেইল পলিশ করেছেন। কানে পরেছেন মুক্তার দুল।

ফেসবুকে পোস্ট করা ছবির সঙ্গে ওয়াংমেই লিখেছেন, আমার প্রেমিক আমাকে দেখতে আসছে! নেটিজেনদের সমালোচনা ও বিদ্রুপের শিকার হলেও কেউ কেউ ওয়াংমেইর পক্ষেও কথা বলেছেন।

এনএইচ২৪/জেএ/২০২১

করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ৫৮

0

সারাদেশে করোনাভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজর ৬৮৩ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন। নতুন মৃত্যু হয়েছে ৫৮ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ২১৩ জন।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন।

এনএইচ২৪/জেএ/২০২১

লকডাউনে বন্ধ হবে না বাংলাদেশ গেমস

0

সারা দেশে লকডাউন শুরু হলেও বাংলাদেশ গেমস চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আহমেদ মামুন জানান, সরকারি প্রজ্ঞাপন পাওয়ার আগে গেমস বন্ধ করবেন না।

ঝুঁকি নিয়ে মাহামারির মধ্যেই দেশের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পর্দা উঠেছে গত ১ এপ্রিল। এ গেমস চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

দেশব্যাপী ৭টি জেলার ২৯টি ভেন্যুর এই ক্রীড়াযজ্ঞে ৩১ ডিসিপ্লিনের ৫৩০০ ক্রীড়াবিদ ১২৭১টি পদকের জন্য লড়ছেন। এর মধ্যে সোনা ও রৌপ্য পদক রয়েছে ৩৭৮টি। এরই মধ্যে কয়েকটি ইভেন্টের লড়াই শেষ হয়েছে। দুই-একদিনের মধ্যে আরও কয়েকটি ইভেন্ট চূড়ান্ত হবে।

কিন্তু সোমবার থেকে লকডাউন ঘোষণা করায় বাংলাদেশ গেমস চলবে কিনা সংশয় দেখা দিয়েছে। তবে গেমসের আয়োজক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েসন এবং গেমস পরিচালনা কমিটি সরকারের প্রজ্ঞাপনের অপেক্ষায়। প্রজ্ঞাপন জারি হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে গেমস এর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু ৪ এপ্রিল পর্যন্ত অনেকগুলো ইভেন্টের ফাইনাল তাই ওই সময় পর্যন্ত গেম চলবে।’

এনএইচ২৪/জেএ/২০২১