Saturday, June 13, 2026
Home Blog Page 175

করোনার টিকা নিলেন শাকিব খান

0

এবার মহামারি করোনা ভাইরাসের টিকা নিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান।

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে সোমবার (৫ এপ্রিল) দুপুরে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন তিনি।

টিকা গ্রহণের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শাকিব। পাশাপাশি সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।

এনএইচ২৪/জেএ/২০২১

অভিনেত্রীর নখের আঁচড়ে আহত শাকিব খান

0

সম্প্রতি পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করতে গিয়ে নায়িকা দর্শনা বণিকের নখের আঁচড়ে আহত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। আর তাই আপাতত শুটিং স্থগিত করা হয়েছে।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ও শুটিং সেটে উপস্থিত একাধিক সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, পাবনায় ‘অন্তরাত্মা’ সিনেমার গানের শুটিংয়ে অংশ নিতে গিয়ে নায়িকার নখের আঁচড়ে আঘাত লাগে শাকিব খানের বাঁ চোখে। এতে রক্তাক্ত হন তিনি। এরপর চিকিৎসক এসে তার বাঁ চোখে ব্যান্ডেজ করেন। বর্তমানে রত্নদীপ রিসোর্টে বিশ্রামে আছেন নায়ক।

এনএইচ২৪/জেএ/২০২১

পুলিশ দেখে বোরকা টেনে মাস্ক বানালেন পুরুষ যাত্রী

0

করোনাভাইরাস এখন চীন ছাড়াও বিশ্বের ৮০টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কিছুটা হলেও সবাই এখন সচেতন।এমতাবস্তায় দেশে চলছে লকডাউন।

নতুন খবর হচ্ছে, চট্টগ্রাম পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলের ফেসবুক পেইজে একটি ঘটনার সচিত্র বর্ননা করা হয়েছে। ঘটনা বর্ননায় সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) শামীম আনোয়ার জানিয়েছেন, ‘সহযাত্রীর বোরকায় তাহার অন্যরকম ‘মাস্ক’।

সিএনজিতে হাসিমুখে গল্প করতে করতে যাচ্ছিলেন তারা দুইজন। মাস্ক নেই একজনের মুখেও। আমি থামার সংকেত দিতেই মহিলাটি এতক্ষণ ধরে মুখের নিচে নামানো নিকাব দ্রুত উপরে উঠিয়ে মুখমণ্ডল ঢেকে ফেললেন…।

এবার করোনায় আক্রান্ত ভিকি কৌশল

0

এবার মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। সোমবার (৫ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করে এ তথ্য নিশ্চিত অভিনেতা ভিকি কৌশল।

তিনি বর্তমান অবস্থার কথা জানিয়ে লিখেছেন, সমস্ত সাবধানতা অবলম্বন করার পরও আমি করোনা পজিটিভ। এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছি। চিকিৎসকের সব নির্দেশনা মেনে চলছি।

কয়েকদিনের মধ‌্যে যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে কোভিড-১৯ পরীক্ষা করানোর অনুরোধ জানাচ্ছি। নিজের যত্ন নিন ও নিরাপদে থাকুন।

এনএইচ২৪/জেএ/২০২১

আইসিইউতে অচেতন হয়ে আছেন অভিনেতা ফারুক

0

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক অসুস্থ হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি রয়েছেন।

তার ছেলে রোশন হোসেন পাঠান শরৎ নিশ্চিত করে বলেন, তার বাবা ১৩ মার্চ থেকে হাসপাতালে ভর্তি। ২১ মার্চ থেকে অচেতন রয়েছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) রাতে শরৎ বলেন, ‘বাবার অবস্থা ভালো নয়। রক্তে কিছু সমস্যা ছিল, এখনো আছে। অন্য অনেক সমস্যাও দেখা দিচ্ছে। আজ বাবার পাকস্থলীর ভেতরে রক্তক্ষরণ হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসক টিমের তত্ত্বাবধানে চলছে ফারুকের চিকিৎসা জানিয়ে বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শরৎ।

এনএইচ২৪/জেএ/২০২১

মসজিদে জামাত আদায়ে সরকারের নতুন নির্দেশনা

0

করোনা বৃদ্ধির কারণে নতুন করে আবারও লকডাউন ঘোষণা করেছে সরকার। এরইধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি মেনে চলাসহ ১০টি নির্দেশনা মেনে মসজিদে জামাত আদায়ের আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণায়।

এসব নির্দেশনায় মসজিদে ইফতার সেহরির আয়োজন করা যাবে না বলা হলেও রমজানে তারাবিহ নামাজ আদায়ে সাধারণ মুসল্লিদের নিষেধ আছে কিনা তার স্পষ্ঠ উল্লেখ নেই।

নির্দেশনা:-
মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে এবং আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দ্বারা পরিস্কার করতে হবে, মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে।

প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে, সুন্নাত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না।

শিশু, বয়বৃদ্ধ, যেকোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশ নেওয়া হতে বিরত থাকবে।

সংক্রমণ রোধ নিশ্চিত করতে মসজিদের ওযুখানায় সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই পালন করতে হবে।

মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে খতিব ও ইমামরা দোয়া করবেন।

সরকারের এসব নির্দেশনা মসজিদের খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বাস্তবায়ন নিশ্চিত করবেন।

এনএইচ২৪/জেএ/২০২১

লকডাউন শতভাগ কার্যকর বাঙ্গরা বাজারে

0

এস কে আশিক, বাংগরা, মুরাদনগর

করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে আজ থেকে শুরু হয়েছে টানা ৭ দিনের লকডাউন।

এরই ধারা বাহিকতায় কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় সরকারি নিয়ম মেনে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮টা থেকে ৪ টা পর্যন্ত দোকানপাট খুলা ছিল।

পরে স্হানীয় প্রশাসন বাঙ্গরা বাজার থানার তদারকিতে ৪ টার পর থেকে সকল প্রকার মুদি দোকান,কসমেটিক,স্টোনারি সামগ্রী হোটেল, কফিশপ বন্ধ করে দেওয়া হয়।

সকাল থেকেই বাঙ্গার বাজার থানার অফিসার ইনচার্জ জনাব কামরুজ্জামান তালুকদার এর নির্দেশে বাঙ্গরা বাজার থানাধীন বিভিন্ন এলাকায় মাইকিং করে, সবাই কে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করার জন্য সচেতন করা হয়।

তবে সাধারণ মানুষের মাঝে সচেতনতার অভাব পরিলক্ষিত হয়েছে, মাক্স ছাড়াই অনকেই চলাফেরা করতে দেখা গিয়েছে।

জরুরি সেবা যেমন ফার্মেসি, হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার, উক্ত নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।

এনএইচ২৪/জেএ/২০২১

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ২৬ জনের লাশ উদ্ধার

0

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে সাবিত আল হাসান নামের লঞ্চডুবির ঘটনায় মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সোমবার (৫ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে ঘটনাস্থল থেকে সংবাদ সম্মেলনে এ তথ‌্য নিশ্চিত করেন।

তিনি বলেন, লঞ্চটি ডুবে যাওয়ার পর রোববার (৪ এপ্রিল) ৫ জনের লাশ উদ্ধার করা হয়। এরপর আজ দুপুর পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চটি তীরে তোলা হয়। সেখান থেকে আরও ২১ জনের লাশ উদ্ধার করা হয়।

রোববার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কয়লাঘাট এলাকায় সাবিত আল হাসান নামের লঞ্চটি একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়। রাতভর উদ্ধার অভিযান চালনো হয়। ১৮ ঘণ্টা পর সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে লঞ্চটি তীরে তোলা হয়।

এনএইচ২৪/জেএ/২০২১

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: তরুণীর লাশ উদ্ধার

0

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মুন্সিগঞ্জগামী একটি লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে। এতে করে কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নারী-পুরুষ অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া এক নারীকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে একটি যাত্রীবাহী লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে রওনা দেয়। ওইসময় মালবাহী দ্রুতগামী একটি জাহাজ ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়। তাদের অনেকেই সাঁতরে তীরে উঠেছেন। তবে অনেকেই নিখোঁজ রয়েছেন।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, লঞ্চডুবির ঘটনায় একজন তরুণীর লাশ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।

ঘটনাস্থলে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। লঞ্চে থাকা অনেক যাত্রী নিঁখোজ রয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, লঞ্চডুবির ঘটনায় অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। আবহাওয়ার কারণে উদ্ধার কাজ করতে ব্যাঘাত ঘটছে। বৃষ্টি ও বাতাস কমলে উদ্ধারকাজ শুরু করা হবে।

এনএইচ২৪/জেএ/২০২১

প্রকাশ হল মেডিক্যালে ভর্তি পরীক্ষার ফল

0

২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিক‌্যাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এবারের পরীক্ষায় পাশ করেছে ৪৮ হাজার ৯৭৫ জন। মেধার ভিত্তিতে ৩৭টি সরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন নির্বাচিত ৪ হাজার ৩৫০ জন। তাদের মধ্যে নারী ২ হাজার ৩৪১ ও পুরুষ ২ হাজার ৯ জন।

উত্তীর্ণদের মধ‌্যে থেকে বেসরকারি ৭০টি কলেজে ভর্তি হতে পারবেন ৬ হাজার ৩৪৭ জন।

বোরবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষা বিভাগের সচিব আলী নূর।

এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজার ৭৯২ জন।

মেডিক‌্যালে ভর্তি পরীক্ষার ফল জানতে এখানে (http://result.dghs.gov.bd/mbbs) ক্লিক করুন।

প্রসঙ্গত, মহামারি করোনার কারণে প্রায় ৬ মাস পর গত শুক্রবার (২ এপ্রিল) সকালে দেশের ১৮টি সরকারি মেডিক্যাল কলেজ ও একটি সরকারি ডেন্টাল কলেজসহ মোট ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

এনএইচ২৪/জেএ/২০২১