Saturday, June 13, 2026
Home Blog Page 174

চাঁদপুরে নৌকাডুবির ঘটনায় ৩ জেলের লাশ উদ্ধার

0

চাঁদপুরের সদর উপজেলার হানারচর এলাকার রোববার (৪ এপ্রিল) দিবাগত রাতের ঝড়ে নৌকাডুবির ঘটনায় তিন জেলের লাশ উদ্ধার হয়েছে। নদীতে নিখোঁজ রয়েছেন আরও দুইজন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (৪ এপ্রিল) রাত ৯টায় মুনচুর আলী বেপারী, মঙ্গলবার সকাল ১১টার দিকে আলমগীর হাওলাদারও মোহাম্মদ আলী দেওয়ানের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।

নিখোঁজ দুইজনের সন্ধানে অভিযান চলছে।

এনএইচ২৪/জেএ/২০২১

স্থগিত হল এসএসসির ফরম পূরণ

0

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও সারাদেশে লকডাউনের ঘোষণা করেছে সরকার। তাই এসএসসির ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে। তবে বিলম্ব ফি ছাড়া নতুন করে ফরম পূরণের সময় বাড়ানো হবে।

গত ১ এপ্রিল থেকে এসএসসির ফরম পূরণ শুরু হয়। ৭ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ চলার কথা ছিল। তবে লকডাউনের এ কারণে এসএসসির ফরম পূরণও স্থগিত রাখা হয়।

সোমবার (৫ এপ্রিল) আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লকডাউনের কারণে এসএসসির চলমান ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে। বর্তমানে মহামারি একটি জাতীয় সমস্যা, তাই লকডাউন শেষে ফরম পূরণের সময় ৪ থেকে ৫ দিন বাড়ানো হবে। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

এনএইচ২৪/জেএ/২০২১

মামুনুল হকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

0

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে (২৬ মার্চ) বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় নাশকতার অভিযোগে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) রাজধানীর পল্টন থানায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-দফতর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক ও মাওলানা জুনায়েদ আল হাবিবের ষড়যন্ত্র ও নির্দেশনায় অজ্ঞাতনামা ২-৩ হাজার হেফাজত, জামায়াত, শিবির ও বিএনপির জঙ্গি কর্মীরা সারা দেশে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটতরাজ চালায়।

আসামিরা দেশের বিভিন্ন স্থান থেকে গোপন বৈঠকে মিলিত হয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠিত কর্মসূচি বানচাল করতে ঢাকাসহ সারাদেশে ব্যাপক তাণ্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ও ষড়যন্ত্র করে।

মামলায় আরও উল্লেখ করা হয়, আসামিরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের টাইলস ভেঙ্গে ফেলে, বিভিন্ন হাদিস, কোরআন শরিফসহ ধর্মীয় পুস্তকে অগ্নিসংযোগ করে ইসলামের অপূরণীয় ক্ষতিসাধন করে।

রাতে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক
মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এনএইচ২৪/জেএ/২০২১

কুষ্টিয়ার মিরপুরে এবার ১২৫ হেক্টর জমিতে হয়েছে তুলা চাষ

0

ক্রমেই কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তুলা চাষ জনপ্রিয় হচ্ছে। এ উপজেলায় এ বছর লক্ষ্য মাত্রার সমপরিমান ১২৫ হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে । তবে চাষের শুরুতে আগষ্ট মাসের বৃষ্টিতে দুই হেক্টর জমি পালিতে প্লাবিত হওয়ায় নষ্ট হয়েছে।

দেশী জাতের তুলা উৎপন্নের সময় লাগে ৬ মাস। অন্যদিকে হাইব্রীড জাতের তুলা উৎপন্ন হতে সময় লাগে সাড়ে ৫ মাস। তাই তুলাচাষীরা ক্রমেই ঝুঁকছে হাইব্রীড তুলা চাষের প্রতি। এ বছর তুলার ফলন ও দামে কৃষক বেশ সন্তুষ্ট।

উল্লেখ্য, গত বছর ২ হাজার ৪ শত টাকা মণ দরে সরকার তুলা ক্রয় করলেও চলতি বছর সরকার মণ প্রতি ৩ শত টাকা বাড়িয়ে ২ হাজার ৭ শত টাকা নির্ধারন করেছে।

মিরপুর উপজেলা কটন ইউনিট অফিসার আবদুস সাত্তার বলেন, এ বছর তুলার দাম বাড়ায় চাষীরা খুশি। এবার ফলনও বেশি হয়েছে।এতে চাষীরা কিছুটা পুষিয়ে নিতে পারবেন।

তিনি আরও জানান, তুলার বহুবিধভাবে ব্যবহার হয়। এক মণ তুলায় ২৮ কেজী তুলা বীজ ও ১২ কেজী ফ্রেশ তুলা থাকে। তুলা বীজ ভোজ্যতেল ও গ্লিসারিন হিসাবে ব্যবহার হয়। এক কেজী তুলা বীজে অপরিশোধীত ৬০০ গ্রাম তেল উৎপন্ন হয় এবং পরিশোধন করলে এককেজী তুলা বীজ থেকে ৪০০ গ্রাম ফ্রেশ ভোজ্য তেল পাওয়া যায়।

এনএইচ২৪/জেএ/২০২১

কুষ্টিয়ায় যুবককে মারধরের অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে

0

করোনা মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন কুষ্টিয়ার মিরপুরের আমলা বাজারে এক অপ্রীতিকর ঘটনা ঘটে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বেলা ১১টার দিকে আমলা বাজারে করোনা প্রতিরোধে জনসচেতনতায় কাজ করছিলেন মিরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কামারুল আরেফিন, এ সময় স্থানীয় অনেকেই তার সঙ্গে ছিলেন।

এ সুযোগে আমলা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপি’ র সহ-সভাপতি আকমল এর পুত্র সন্ত্রাসী ও মাদক সেবী লিখন আমলা বাজারে মাস্ক না থাকার অভিযোগে সন্ত্রাসী কায়দায় সাধারণ জনগণের উপর ঝাপিয়ে পড়ে বেধরক পেটাতে থাকে।

উল্লেখ্য এই লিখন একজন বিএনপি পরিবারের সন্তান, তাহার চাচা লিয়াকত মিরপুর উপজেলা বিএনপির থানা সহ-সভাপতি এবং চাচাত ভাই সুমন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, এবং এলাকাবাসী সুত্রে আরো জানা যায়, লিখন একজন চিন্হিত মাদক সেবী।

এলাকাবাসী প্রশ্ন তুলেছেন, তাহলে কি আ‘লীগের জনকল্যাণকর কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্যই বিএনপি ক্যাডাররা মাঠে নেমেছে? এই ঘটনায় সবচেয়ে নির্মম নির্যাতনের স্বীকার একজন আ‘লীগ নেতার ড্রাইভার দৌলতপুর উপজেলার মিজানুর রহমানের ছেলে মোঃ ইলিয়াস হোসেন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমি মোটরসাইকেল চালিয়ে আসার পথে আমার মুখের মাস্ক বাতাসে উড়ে যায়, এ অবস্থায় আমলাবাজারে এসে পৌঁছালে, লিখন আমাকে হাত দিয়ে বেধড়ক মারধর করতে থাকে, একপর্যায়ে সে লাঠি দিয়ে আমাকে পিটিয়ে আহত করে,আমার এ অবস্থা দেখে স্থানীয় জনসাধারণ আমাকে লিখনের হাত থেকে বাঁচায়,তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার কামনা করেন।

অন্যদিকে আমলা বাজারের সাধারণ ব্যাবসায়ী ও জনগন অভিযোগ করে বলেন, ওই সময় সন্ত্রাসী লিখন স্থানীয় দোকানদার সহ রাস্তায় চলাচলরত সকল পথচারীদের মারধর করেছে।

এ বিষয়ে স্থানীয় জনসাধারণের ভিতর ক্ষোভ বিরাজ করছিলো,তারা আরও বলেন, করোনার প্রকোপ থেকে দেশ বাসী কে বাচাতে জনসচেতনতার বিকল্প নেই, সচেতনতা বাড়াতে মানুষকে বোঝাতে হবে,প্রয়োজনে কারো মাস্ক না থাকলে মাস্ক দিয়ে তাকে সহযোগিতা করতে হবে। কিন্তু এসব কাজ না করে একজন সাধারণ মানুষ হয়ে সুযোগের সদ্ব্যবহার করে নিরিহ মানুষের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করে আহত করবে,এটা কোন ধরনের জনসেবা।

এলাকাবাসী এই মাদক সেবী বিএনপি ক্যাডার লিখনের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করে বলেন,দ্রুত একে আইনের আওতায় কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে করে কোনো বিএনপির ক্যাডার জনদূর্ভোগ বৃদ্ধি করতে না পারে।
এঘটনার পর খবর পেয়ে মিরপুর থানার এস,আই সাধনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন,এবং ভুক্তভোগীদের অভিযোগ শোনেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে এস,আই, সাধন বলেন,ঘটনা দুঃখ জনক,লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মিরপুর থানায় লিখিত অভিযোগ করার প্রক্রিয়া চলছিল বলে জানা যায়।

এনএইচ২৪/জেএ/২০২১

নিখোঁজের ৫ দিন পর যুবদল নেতার গলিত লাশ উদ্ধার

0

পাবনার আটঘরিয়া উপজেলার দেবত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে সোমবার বিকাল ৫টার দিকে শাহজাহান আলী নামে এক যুবদল নেতার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাহজাহান পাবনার জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি পেশায় ফটোস্ট্যাট ব্যবসায়ী। তিনি ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন।

নিহতের বড় ভাই ফরিদুল ইসলাম জানান, ৩১ মার্চ সন্ধ্যায় দোকান থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ শাজাহান আলী। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার খোঁজ না পেয়ে ১লা এপ্রিল সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

সোমবার (৫ এপ্রিল) বিকালে গঙ্গারামপুর গ্রামের আবুল কাশেমের বাড়ির পেছনে টয়লেটের হাউজ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায়।

আটঘরিয়া থানা পরিদর্শক (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের থেকে খরর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনেরা লাশ শনাক্ত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এনএইচ২৪/জেএ/২০২১

রাতে পালিত হচ্ছে লকডাউন

0

লকডাউনের প্রথম দিনে তা কতটুকু পালিত হয়েছে তা নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে নানা প্রশ্ন, আলোচনা এবং সমালোচনা থাকলেও রাতের বেলায় লকডাউন সঠিকভাবেই পালিত হতে দেখা গেছে।

সন্ধ্যা হতেই পাড়া-মহল্লা থেকে শুরু করে রাজপথে মানুষের উপস্থিতি ক্রমেই কমতে থাকে। রাস্তার মোড়ে মোড়ে রিকশাচালকরা যাত্রীর খোঁজে দাঁড়িয়ে থাকলেও যাত্রী সংখ্যা ছিল খুবই কম। রাতের রাজপথে সুনসান নীরবতা বিরাজ করে।

বড় বড় মালবাহী ট্রাক, পিকআপ ভ্যান, অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার এবং মোটরসাইকেল চালকদের ফাঁকা রাজপথে দ্রুতবেগে গন্তব্যে ছুটতে দেখা যায়। চলতি বছরের গত তিন মাসে রাজধানী ঢাকার রাস্তাঘাটে এমন নীরবতা আর দেখা যায়নি।

নিউমার্কেট, গাউছিয়া, সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি হকার্স মার্কেটে দিনভর লকডাউনের বিরোধিতা করে মালিক কর্মচারীরা বিক্ষোভ করলেও রাতের বেলায় সেখানে তাদের কাউকে দেখা যায়নি।

এনএইচ২৪/জেএ/২০২১

টিকা নিলেই মিলবে স্বর্ণালঙ্কার ও ব্লেন্ডার

করোনার সংক্রমণ প্রতিরোধে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে এক অভিনব উদ্যোগ নিয়েছেন গুজরাটের স্বর্ণকার সম্প্রদায়ের লোকেরা।

গুজরাটের রাজকোটে করোনার টিকা প্রধানের জন্য একটি শিবির খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে যারা টিকা নিতে আসছেন, তাদের প্রত্যেককে কিছু না কিছু উপহার দেওয়া হচ্ছে।

মহিলাদের দেওয়া হচ্ছে সোনার নাকছাবি, আবার পুরুষদের দেওয়া হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার। নয়া উদ্যোগের ফলে স্থানীয় মানুষের মধ্যে যে টিকা নেওয়ার প্রবণতা যে বেড়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, ভারতে ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ হাজারের বেশি। গত বছর সেপ্টেম্বর মাসের পর এটাই সর্বোচ্চ সংক্রমণ। আশঙ্কা করা হচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে।

এনএইচ২৪/জেএ/২০২১

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ৭০

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ও প্রতিবেশী পূর্ব-তিমুরে রোববার (৪ এপ্রিল) সকালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে।

মুষলধারে বৃষ্টিপাতের ফলে বাঁধ ভেঙে ইন্দোনেশিয়ার ফ্লোরস দ্বীপ ও পূর্ব-তিমুরের কয়েক হাজার ঘরবাড়ি ডুবে যায়। অনেকে এখনো মাটির নিচে চাপা পড়ে আছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র রাদিত্য জাটি বলেন, ‘এখন পর্যন্ত ৭০ জন মারা গেছেন, আহত হয়েছেন অনেকে ।

জানা গেছে, উদ্ধারকারীরা এখনও বেঁচে যাওয়া লোকদের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এনএইচ২৪/জেএ/২০২১

পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত

0

দেশের সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়সহ এর আশপাশের এলাকায় সোমবার (৫ এপ্রিল) রাত ৯টা ২২মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের সিকিম শহরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, রংপুর জেলা এবং আশপাশের কুড়িগ্রাম, ঠাকুরগাঁওয়ে ভূকম্পন অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোন খবর এখনো পাওয়া যায়নি।

এনএইচ২৪/জেএ/২০২১