Saturday, June 13, 2026
Home Blog Page 173

মারা গেছেন সংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী

0

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ইন্দ্রমোহন রাজবংশী।

বুধবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ তথ‌্য নিশ্চিত করে গণসংগীতশিল্পী ফকির আলমগীর বলেন, ‘সকাল ১১টায় রাজবংশী (ইন্দ্রমোহন রাজবংশী) মারা গেছেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। আমরা এক অমূল্য রত্ম হারালাম।

এনএইচ২৪/জেএ/২০২১

ভাড়া বেশি রাখলেও স্বাস্থ্যবিধির বালাই নেই গণপরিবহণে

0

লকডাউনের তৃতীয় দিনে জনসাধারণের সুবির্ধাথে রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। এসব যান অর্ধেক আসন ফাঁকা রেখেই যাত্রী পরিবহন করছে। ভাড়াও নেয়া হচ্ছে ৬০ শতাংশ বেশি।

তবে কোনো বাসেই হ্যান্ড স্যানিটাইজার দেখা যায়নি। ফলে প্রত্যেক যাত্রী হাতল ব্যবহার এবং আসন ধরে বাসে ওঠানামা করছেন। এতে খুব সহজেই ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে চালক এবং চালকের সহকারীরা জানান, গত বছর করোনার সময় যাত্রীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার দিয়েছিল বাসের মালিকেরা। কিন্তু এবার যাত্রীদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার দেয়নি। এ নিয়ে যাত্রীদের অনেকেই আপত্তি তুলেছেন। বিষয়টি বাস মালিককে জানাব।

রাজধানীর তেজগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ এলাকায় একইভাবে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, প্রতিটি বাসেই হ্যান্ড স্যানিটাইজার থাকার কথা। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।

এনএইচ২৪/জেএ/২০২১

শুটিং করতে গিয়ে আহত সিদ্ধার্থ

0

সম্প্রতি ‘মিশন মজনু’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম জানিয়েছে, একটি লোহার টুকরা সিদ্ধার্থের হাঁটুতে আঘাত করেছে। এতে রক্তপাত কিংবা ফুলেও যায়নি কিন্তু প্রচন্ড ব্যথা হয়েছে। তবে এরপরও শুটিং বন্ধ করেননি তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে শুটিং চালিয়ে গেছেন।

‘মিশন মজনু’ সিনেমার প্রেক্ষাপট ১৯৭০ সাল, তাই পুনরায় সেট নির্মাণ অনেক ব্যয়বহুল ব্যাপার। সবকিছু বিবেচনা করে সিদ্ধার্থ ও কুশলীরা শুটিং চালিয়ে গেছেন।

এনএইচ২৪/জেএ/২০২১

ইউএস-বাংলা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

0

ইউএস-বাংলা গ্রুপে ‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ এপ্রিল ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: আন্তর্জাতিক মানের শিক্ষা
অভিজ্ঞতা: ১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ৪০ বছর
কর্মস্থল: যেকোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.jagojobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

এনএইচ২৪/জেএ/২০২১

মিনিস্টার হাই-টেক পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

0

মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেডে ৭টি পদে ৩২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা নির্দিষ্ট স্থানে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেড
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যেকোনো স্থান

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.jagojobs.com/diploma-technical-jobs এর সাক্ষাৎকারের সময়সূচি সম্পর্কে জানতে পারবেন।

এনএইচ২৪/জেএ/২০২১

থ্রি আর মুক্তির আগেই আয় ৯০০ কোটি

0

সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে বাহুবলী’খ্যাত পরিচালক এসএস রাজামৌলির নতুন সিনেমা ‘থ্রি আর’।

মুক্তির আগেই নানা ওটিটি প্লাটফর্ম এবং ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কাছে দারুণ চাহিদা তৈরি করেছে ‘আরআরআর’ বা ‘থ্রি আর’।

তার জেরে মুক্তির আগেই ৯০০ কোটি রুপি আয় ঘরে তুলে নিলো ছবিটি৷ জানা গেছে, পেন স্টুডিওর কাছে বিক্রি হয়েছে সিনেমাটির সম্প্রচার এবং মিউজিক সত্ত

এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রামচরণ তেজ, আলিয়া ভাট, এনটি রামা রাও জুনিয়র এবং অজয় দেবগন।

এনএইচ২৪/জেএ/২০২১

এবার করোনায় আক্রান্ত ক্যাটরিনা

0

বলিউডে প্রতিনিয়ত বেড়েই চলছে করোনা আক্রান্তের তালিকা। আমির খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর, আলিয়া ভাটদের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবির শেয়ার করে করোনা আক্রান্ত হওয়ার খবর নায়িকা নিজেই তার ভক্তদের জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। চিকিৎসকদের পরামর্শে হোম কোয়ারান্টিনে থেকে সব রকম নিয়ম পালন করে চলছি। আমার সংস্পর্শে আসা প্রত্যেকে করোনা পরীক্ষা করিয়ে নিন।

সাবধানে থাকুন সবাই। ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য।’

এনএইচ২৪/জেএ/২০২১

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৩০ লাখ

মহামারি করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে প্রায় প্রতিদিনই ভাঙছে অতীতের সংক্রমণের সকল রেকর্ড। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যেই করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ।

আর্ন্তজাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্যমতে, সারাবিশ্বে করোনায় মৃত্যু ২০ লাখ ছাড়াতে সময় লেগেছিল এক বছরেরও বেশি। সেখানে পরের ১০ লাখ প্রাণহানি হয়েছে মাত্র ৩ মাসের ব্যবধানে।

করোনার প্রকোপ বাড়ছে গোটা বিশ্বেই। তবে ব্রাজিল ও ভারতের মতো দেশগুলোতে রীতিমতো এর বিস্ফোরণ ঘটেছে।

দৈনিক গড় মৃত্যুতে সবার ওপরে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এদিকে গত সোমবার করোনা সংক্রমণে নিজেদের পুরোনো সব রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের ২য় দেশ হিসেবে একদিনে ১ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে সেখানে।

মৃত্যুর ঘটনা পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশেও। সরকারি হিসাবে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে আরও ৬৬ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত এটাই ১ দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৩৮৪ জনে।

রয়টার্সের পরিসংখ্যান বলছে, ইউরোপীয় অঞ্চলের ৫১টি দেশে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি (প্রায় ১১ লাখ) করোনাজনিত প্রাণহানি হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, ইতালি ও জার্মানি- এই ৫ টি দেশেই ঘটেছে ইউরোপের ৬০% মৃত্যুর ঘটনা।

এনএইচ২৪/জেএ/২০২১

সকাল থেকে সন্ধ‌্যা সিটি বাস চলবে: কাদের

0

লকডাউনের মধ্যে জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার গণপরিবহন চলাচলের বিষয়টি শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছে।

আ‘লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে তার বাসভবনে ব্রিফিংকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে।

তিনি বলেন, প্রতি ট্রিপের শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত এবং পরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

৭ এপ্রিল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানান তিনি।

এনএইচ২৪/জেএ/২০২১

যুক্তরাষ্ট্রের ডালাস শহরে ৬ বাংলাদেশির লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের একটি বাড়ি স্থানীয় সময় সোমবার (৫ এপ্রিল) সকালে দুই জমজ ভাই ফারহান ও ফারবিন বাবা তৌহিদুল ইসলাম, মা ইরিন ইসলাম ও দাদি আলতাফুন নেসাসহ ৬ বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলছে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ভাই তাদের বাবা, মা, বোন ও দাদিকে হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন‌্য পুলিশ মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডালাস মর্নিং নিউজকে পুলিশ সার্জেন্ট জন ফেলতি জানান, ধারণা করা হচ্ছে- ওই পরিবারের দুই ভাই আত্মহত্যা করার ব্যাপারে একমত হন এবং এর আগে তাদের পুরো পরিবারকে হত্যার সিদ্ধান্ত নেন।

পুলিশের বক্তব্য, ঘটনার আগে লেখা ফেসবুক নোটে তাদের বিষণ্ণতায় ভোগার ইতিহাস, হত্যার পরিকল্পনা ও ঘটনা সম্পর্কে বর্ণনা দিয়েছে।

স্থানীয় পুলিশ ধারণা করছে, গত শনিবার এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে।

এনএইচ২৪/জেএ/২০২১