Saturday, June 13, 2026
Home Blog Page 172

করোনাভাইরাসের টিকার ২য় ডোজ নিলেন মোদি

নয়াদিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সাইন্স (এআইআইএমএস) হাসপাতালে গিয়ে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টিকার নেওয়ার পর একটি টুইটে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘আজ এআইআইএমএস থেকে কোভিড-১৯ টিকার ২য় ডোজ নিলাম। ভাইরাসকে হারানোর হাতেগোনা কয়েকটি উপায়ের মধ‌্যে টিকা অন‌্যতম। আপনি যদি টিকা পাওয়ার যোগ্য হন, তাহলে দ্রুত নিন।

প্রসঙ্গত, গত ১ মার্চ সকালে একই হাসপাতাল থেকে টিকার প্রথম ডোজ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনএইচ২৪/জেএ/২০২১

র্ধমীয় সব উপাসনালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ

0

মহামারি করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের সব মসজিদসহ ধর্মীয় সব উপাসনালয়ে সভা-সমাবেশে নিষিদ্ধ করেছে সরকার।

সেই সাথে এই নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীরভ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।

এতে বলা হয়েছে, করোনার সংক্রমণ রোধে গণজমায়েত এড়িয়ে নিম্নবর্ণিত শর্ত ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের মসজিদে নামাজ আদায় করতে হবে। একইসঙ্গ উপাসনালয়গুলোতেও এসব শর্ত মেনে প্রার্থনা আদায় করতে বলা হয়েছে।

এনএইচ২৪/জেএ/২০২১

রাত থেকে বিঘ্নিত হতে পারে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা

0

বুধবার (৭ এপ্রিল) রাত ১১টা থেকে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত গ্রাহকরা সমস্যার সম্মুখীন হতে পারেন বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

বিটিআরসির (মিডিয়া উইং) উপ-পরিচালক জাকির হোসেন খাঁনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য প্রায় ৮ ঘন্টা মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত নিলামের মাধ্যমে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে নতুন তরঙ্গ বরাদ্দ দেয়া হয়েছে। টেলিটক নতুন কোনো তরঙ্গ বরাদ্দ নেয়নি। তরঙ্গে সেবা দিতে হলে অপারেটরগুলোকে তাদের তরঙ্গ পরিবর্তন করতে হবে। অপারেটরগুলো ৯ এপ্রিল থেকে নতুন তরঙ্গে সেবা দেবে বলে জানা গেছে ।

এনএইচ২৪/জেএ/২০২১

কুমিল্লার নাঙ্গলকোটে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

0

কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের শুভপুর ওয়াছাকিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার শিশু ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষক শিক্ষকের ফাঁসির দাবিতে বুধবার উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন আ‘লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সাধারণ জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা মাদ্রাসা শিক্ষক, অভিযুক্ত বিল্লাল হোসেনকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকার্য শেষ করার জন্য সরকারের নিকট দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আ‘লীগ নেতা আবুল হোসেন ভূঁইয়া, বক্সগঞ্জ ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সহসভাপতি মনির আহাম্মদ ভূঁইয়া, সদস্য শেখ কামালসহ আরও অনেকেই।

এনএইচ২৪/জেএ/২০২১

করোনায় আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী

মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম গুলো থেকে জানা যায়, গত মঙ্গলবার ত্রিপুরার রাজধানী আগরতলার অদূরে একটি দলীয় সভায় যোগ দিয়েছিলেন বিপ্লব দেব। কিন্তু বেশিক্ষণ মঞ্চে থাকতে পারেননি। সংক্ষিপ্ত বক্তৃতা করেই সভা ছেড়ে বেরিয়ে যান তিনি।

তখনই ধারণা করা হচ্ছিল, মুখ্যমন্ত্রী অসুস্থ। পরে জানা যায়, তার জ্বর এসেছে এবং শরীরের তাপমাত্রা উদ্বেগজনক। রাতেই তার করোনা পরীক্ষা করানো হয়। বুধবার সকালে জানা যায়, মুখ্যমন্ত্রীর রিপোর্ট পজিটিভ।

এনএইচ২৪/জেএ/২০২১

নরসিংদীতে ছুরিকাঘাতে নিহত ২, আহত ১

0

নরসিংদীতের সদর উপজেলার সগিরাপাড়া গ্রামে বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ইউনুস আলী নামে এক ব্যক্তির ধারালো ছুরির আঘাতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, আলী আকবর ও ফরহাদ মিয়া। আহত ব্যক্তি সেন্টু মিয়া।

ঘাতক ইউনুস আলী (২৪) সগিরাপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে তুলে দেয়। বর্তমানে ইউনুস মিয়া পুলিশ পাহারায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনুস আলী মানসিক ভারসাম্যহীন কিনা, সেই বিষয়ে কিছু জানা যায়নি। লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে।

এনএইচ২৪/জেএ/২০২১

করোনায় নতুন শনাক্ত ৭৬২৬, মৃত্যু ৬৩

0

মহামারি করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৪৪৭ জন।

বুধবার (৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন।

এনএইচ২৪/জেএ/২০২১

শিশুবক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানী আটক

0

রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক কথাবার্তা এবং রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে শিশুবক্তা রফিকুল ইসলামকে বুধবার (৭ এপ্রিল) নেত্রকোনা থেকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রফিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ মতিঝিল এলাকায় নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরোধিতা করে মিছিল ও ভাঙচুরের সময় রফিকুলকে আটক করেছিল পুলিশ। তবে সেদিন আটকের কয়েক ঘণ্টা পর তাকে ছেড়েও দেয়া হয়েছিল।

এনএইচ২৪/জেএ/২০২১

নীলক্ষেতে বাসের ধাক্কায় নিহত ১

0

রাজধানীর নীলক্ষেত মোড়ে বুধবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় গোলাম মোস্তফা নামে এক পথচারী নিহত হয়েছেন।

প্রত্যক্ষর্দশী জানায়, ‘সকালে নীলক্ষেত মোড়ে রাস্তা পারাপারের সময় ঠিকানা পরিবহনের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন গোলাম মোস্তফা নামে ওই ব‌্যক্তি। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

এনএইচ২৪/জেএ/২০২১

হবু পুত্রবধূকে ও ছেলেকে নিয়ে প্রচারে শ্রাবন্তী

0

এবার ভোট প্রচারে রাজপথে একই ফ্রেমে বন্ধি হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পুত্র অভিমন্যু ও হবু পুত্রবধূ দামিনী ঘোষ।

সোমবার (৫ এপ্রিল) পশ্চিম বেহালার ১১৮ ও ১১৯ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ভোট প্রচার করেন তিনি। উত্তরখণ্ডে ট্রেকিং থেকে ফিরেই প্রেমিকাকে সঙ্গে নিয়ে মাকে সঙ্গ দেন অভিমন্যু।

শ্রাবন্তী যখন রাজনীতিতে যোগ দেন সেই সময় পাহাড়ি এলাকায় ঘুরে বেড়ানোর ছবিও ওঠে এসেছিল তার সোশ্যাল মিডিয়ায়।

এনএইচ২৪/জেএ/২০২১