Saturday, June 13, 2026
Home Blog Page 171

দোকান খোলার দাবীতে ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীদের মানববন্ধন

0

গীতি গমন চন্দ্র রায় গীতি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের সদর পৌর শহরে বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী মহল ও ব্যাবসায়ী সংগঠনগুলোর উদ্যোগে মানববন্ধন কর্মসুচি পালন করে। উক্ত মানববন্ধনে ব্যাবসায়ীগণ সকল ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও চেম্বার অব কর্মাসের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, সাধারন সম্পাদক মুরাদ হোসেন, পরিচালক মামুন অর রশিদ, শাওন চৌধুরি প্রমুখ সহ আরও অনেকে।

মানববন্ধন চলাকালে ব্যবসায়ীরা আগামী শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সকল প্রকার দোকানপাঠ খুলে দেয়ার দাবি করেন। অন্যথায় ব্যবসায়ীরা আরো কঠোর কর্মসূচী দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন।

এ নিয়ে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়েছে। এ বিষয়ে ব্যবসায়ী নেতারা জেলা প্রশাসককে ১টি স্বারকলিপি প্রদান করেছেন।

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের শেষদিনের প্রচারে মিঠুন-জয়া

ভারতের পশ্চিমবঙ্গে চতুর্থ দফার প্রচারের শেষদিন বৃহস্পতিবার (৮ এপ্রিল) মাঠ গরম করতে তৈরি তৃণমূল-বিজেপি দুই শিবির।

এদিনই প্রথমবারের জন্য কলকাতায় বিজেপির হয়ে প্রচারে নামছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর তৃণমূলের হয়ে হাওড়ায় প্রচার চালাবেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সংসদ সদস্য অভিনেত্রী জয়া বচ্চন।

বিজেপিতে যোগদানের পর গ্রামাঞ্চলে প্রচার চালালেও মিঠুন কখনও কলকাতায় প্রচারে নামেননি। প্রথমবারের মতো বেহালা থেকে নিজের প্রচার কাজ শুরু করবেন তিনি।

এদিকে বুধবার রাতে এক বিবৃতিতে তৃণমূল জানিয়েছে, প্রথমে দু-তিনদিন প্রচার করার কথা বললেও আরও চারদিন তৃণমূলের হয়ে প্রচার চালাবেন বলিউডের ‘ধন্যি মেয়ে জয়া বচ্চন।

মিঠুন চক্রবর্তী তার প্রচার শুরু করবেন তৃণমূলের গড় বেহালা থেকে। বৃহস্পতিবার সকালে বেহালা পশ্চিমের হরিসভা এলাকা থেকে তার রোড শো শুরু হবে। সেখান থেকে বেহালা পূর্ব ও পশ্চিমের সংযোগস্থল আদর্শ পল্লী এলাকায় তার কর্মসূচি শেষ হবে।

অন্যদিকে মিঠুনের মতোই বৃহস্পতিবার দিনভর তৃণমূলের হয়ে হাওড়ার বিধানসভা আসনগুলোতে প্রচারে ব্যস্ত থাকবেন জয়া। সেই কর্মসূচি শেষ করে হাওড়া দক্ষিণের তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরীর হয়ে প্রচারে অংশ নেবেন অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া।

এনএইচ২৪/জেএ/২০২১

বেপজাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

0

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে (বেপজা) ৮টি পদে ৩০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় ২০ মে ২০২১ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)
বয়স: ১ এপ্রিল ২০২১ তারিখে ৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২-৩৫ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহীরা www.bepza.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

এনএইচ২৪/জেএ/২০২১

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় কারাগারে শিশু বক্তা রফিকুল

0

‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ।

কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে র‌্যাব-১ এর নায়েক সুবেদার আবদুল খালেক বাদি হয়ে গাজীপুরের গাছা থানায় রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়। পরে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়।

গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে আদালতের বিচারক শরিফুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এনএইচ২৪/জেএ/২০২১

শুক্রবার ৯-৫টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল

0

লকডাউনের মধ্যে শুক্রবার (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ‌্যবিধি মেনে শপিংমল ও দোকান খোলা রাখা যাবে। তবে স্বাস্থ‌্যবিধি না মানলে আইন অনুযায়ী ব‌্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ‌্য জানানো হয়।

প্রজ্ঞাপনে লা হয়, স্বাস্থ‌্যবিধি মেনে করোনার টিকাদান কর্মসূচি চলমান থাকবে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়া গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করে সরকার। ওই দিন থেকে শপিংমল-দোকানপাট বন্ধ ছিল। শপিংমল-দোকানপাট খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন মালিক শ্রমিকরা।

এনএইচ২৪/জেএ/২০২১

করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে কবরী

0

করোনা আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে দেশের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীকে৷ কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি৷ বরং অবনতি হয়েছে৷

বুধবার (৭ এপ্রিল) রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়ার প্রযোজন পড়ে৷ কিন্তু কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ বেড খালি না থাকায় বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

কবরীর ব্যক্তিগত সহকারী নুর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএইচ২৪/জেএ/২০২১

প্রেমিকের সঙ্গে মালদ্বীপে শ্রদ্ধা!

0

কথিত প্রেমিক বলিউডের তারকা ফটোগ্রাফার রোহানের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে মালদ্বীপে ছুটি কাটানোর ছবি পোস্ট করছেন শ্রদ্ধা। যদিও সেই ছবির কোনোটিতেই রোহানকে দেখা যায়নি। কিন্তু রোহানকে এই রিসোর্টের ছবি পোস্ট করতে দেখা গেছে। এরপর থেকেই বলিপাড়ায় এই জুটির একসঙ্গে ছুটি কাটানো নিয়ে কানাকানি শুরু হয়েছে।

এদিকে বেশ কিছুদিন থেকে শ্রদ্ধা ও রোহানের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই জুটির কেউ-ই এখনো তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। পাশাপাশি বিয়ের গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন শ্রদ্ধা।

এনএইচ২৪/জেএ/২০২১

কন্যাসন্তানের বাবা হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হাসান

0

সম্প্রতি কন্যাসন্তানের বাবা হয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হাসান আলি। মঙ্গলবার এক টুইট বার্তায় নতুন অতিথি আসার খবর হাসান আলি নিজেই জানিয়েছেন।

টুইটারে হাসান আলি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের একটি কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমার রাজকন্যাকে আমাদের পরিবারে স্বাগত। আশা করি, আমার ছোট্ট পরীর অনেক স্বপ্ন থাকবে এবং সর্বশক্তিমান তার জীবনে চলার পথে সব স্বপ্ন পূরণ করবেন। আমিন। সবাই তার জন্য দোয়া করবেন।’

সুখবর দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের শুভেচ্ছায় ভাসছেন হাসান আলি।

প্রসঙ্গত, ২০১৯ সালের আগস্টে আগস্টে ভারতের সামিয়া আর্জুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন।

এনএইচ২৪/জেএ/২০২১

মানুষকে বাঁচানোর জন্য আরও কঠোর পদক্ষেপ নিতে হবে : প্রধানমন্ত্রী

0

মহামারি করোনাভাইরাস থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মানুষকে বাঁচানোর জন্য ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নিতে হবে। আপনারাও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলবেন। সবাইকে উৎসাহিত করবেন। মাস্ক পরবেন। ঘরে ফিরে গরম পানির ভাপ নেবেন। গড়গড়া করবেন।

‘স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, শিক্ষায় গুরুত্ব দেয়া এবং মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই’ যোগ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, এটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক যে, করোনার কারণে আমি শারীরিকভাবে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। ডিজিটাল বাংলাদেশ গঠন করেছি, যার কল্যাণে ভার্চুয়ালি আপনাদের সঙ্গে যুক্ত আছি।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোর্সে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন।

এনএইচ২৪/জেএ/২০২১

বেশি ভাড়া আদায় করলে কঠোর ব‌্যবস্থা: ওবায়দুল কাদের

0

লকডাউনের মধ্যে সরকার সিটি করর্পোরেশনে শর্তসাপেক্ষে গণপরিবহন চালানোর অনুমতি দিলেও অনেক পরিবহন সেই শর্ত উপেক্ষা করছে জানিয়ে সতর্ক করেছেন আ‘লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকা সড়ক জোনের অধীনে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে আট লেন বিশিষ্ট নতুন সেতুর নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার ঢাকাসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকাধীন সড়কে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায় সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। শর্ত উপেক্ষা করলে সরকার আবারও কঠোর হতে বাধ্য হবে।

সেই সাথে আবারও সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সেতুমন্ত্রী।

এনএইচ২৪/জেএ/২০২১